এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০১:৪২660486
  • শতদল,
    বুঝলাম। অবশ্যই হাইকোর্ট ' এ লোকাল কোর্ট' নয়; ওটা দি অ্যাপেলেট কোর্ট।
    কিন্তু লোক্যাল সবগুলি চ্যানেল (মমতা বিরোধী) তো ঠিক ঠিক রিপোর্ট করেছে।।
    এনডিটিভির ওটা বোধহয় রিপোর্টারের স্লিপ হবে।
  • cb | 68.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০২:৫২660487
  • এটা তো স্লিপ বোঝাই যাচ্ছে, নো ত্যানা প্যাঁচাওয়িং।

    তবে কোথায় যেন পড়লাম এখনেও গোহারান হারবে, উল্টে আরও লাথ খাওয়ার সম্ভাবনা। নির্ঘাৎ উকিলদের থেকে কাটমানি চলছে
  • adhuli | 190.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৬:৪৭660489
  • কদিন আগে একটা জার্মান সিনেমা দেখলুম (অবশ্যই subtitle দিয়ে, জার্মান জানি না বাপু), নাম Der Untergang ( মানে কি না downfall )। হিটলার এর লাইফ এর শেষ কযেক সপ্তাহ কি ভাবে কেটেছে সেটা নিয়ে। পুরো মুভি হিটলার এর ব্যাংকার এর মধে শুট করা, বেশি স্পেশাল ইফেক্ট সেসব কিছু নেই, শুধু তার চেলা চামুন্ডা দের আর শেষ কটি জেনারেল দের সাথে তার ব্যবহার নিয়ে বানানো মুভি। যদিও অনেক পুরনো, ২০০৪ এর, তবে আগে দেখা হয়নি।

    মুভি তো অসাধারণ ছিল, সেটা আর কি বলব। তবে মেগালোমানিয়াক নেতারা শেষের দিকে কিরকম পাগলের মত হয়ে যায়, বাস্তবের সাথে পুরো যোগাযোগ হারিয়ে একটা কল্পলোকে রাজপ্রাসাদ বানায়, চার দিকে শুধু হেরে যাওয়ার খবর, কিন্তু কেও তাকে বলতে সাহস পাছে না, জেনারেল রা নিজের প্রাণ মান বাচাতে ব্যস্ত, একটা ইউনিট ও আর আস্ত নেই আর হিটলার ফাঁকা বাঙ্কার এ বসে তখন-ও আকাশ কুসুম প্লান বানিয়ে যাচ্ছে যুদ্ধ জেতার, আর যখন সবার শেষে বুঝতে পারছে সব শেষ, তখন আত্মহত্যা করে পালাতে চায় আর বডি জালিয়ে দিতে বলে যাতে অন্তত মৃতদেহ শত্রুদের হাতে না পরে। নিজে তো শেষ হয়ে বেচে গেল, কিন্তু যে আগুন জালিয়ে দিয়ে গেল, সেটা সহজে নেভে নি, আরো বহু লোক কে শেষ করেছে। সব dictator দের একবার করে দেখা উচিত এই মুভি, যাতে কিছুটা হলেও বোধোদয় হয়।

    এর সাথে হীরক রানীর বা কারো কোনো সরাসরি যোগাযোগ নেই, তবে ভয় লাগে ওনার মেগালোমানিয়া দেখে, already সেটা ভালো রকম অসুস্থতার পর্যায়ে চলে গেছে। আর ভয় লাগে মভির শেষ তা দেখে, চার দিকে রিয়ট চলছে।
  • ranjan roy | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৬:৫০660490
  • ক।
  • Abbe Calm Plumpness | 47.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৭:৪৮660491
  • দারুণ সিনেমা। এখেনে মনে হয় আমি রেকো দিয়েছিলুম একবার।
  • cb | 213.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৮:০০660493
  • চাপলেস, এস এম এখনি এই সিনারিওটা বুদ্ধবাবুর সাথে জুড়ে দেবেন :)
  • - | 109.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৮:০০660492
  • আধুলি, ডাউনফল কি বিনামূল্যে অনলাইন দেখা যাবে? ক্রেডিট কার্ড ইন্ফো দিয়ে ফ্রি অ্যাকাউন্ট খোলার চক্করে পড়তে রাজী নহি।
  • PT | 213.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৮:০৯660494
  • @cm
    "...পারমাণবিক বিদ্যুতের টই এ পিটিদার মতামত..."

    ধন্যবাদ।
    আসলে সব কিছুই জানা আছে। কিন্তু এখন যেহেতু অবস্থান পথহারা পাখীর মতন কিন্তু স্নেহের সরকারের বিরুদ্ধে কিছু বলতে মন চাইছে না তাই পিটির সঙ্গে তক্কাতক্কি করা ছাড়া আর কি-ই বা করার থাকতে পারে!!

    "উঁচু থেকে নীচু কোর্টে গিয়ে রাজ্যের পয়সা নষ্টাচ্ছে।"
    অবশ্যই নষ্টাচ্ছে। আগেও সারদাতে সিবিআইকে আটকানোর জন্য ১১ কোটি টাকা জলে ঢেলেছে।
    এবারেও সরকারের হারার সম্ভাবনা ষোলোআনা তার সঙ্গে তার সঙ্গে উপরি পাওনা মানবাধিকার ল্ঙ্ঘনের লজ্জা (যদি কিছু বেঁচে থাকে এখনো)।
  • PT | 213.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৮:৪৩660496
  • "২) সেদিন লিখলেন কং নেতাজিকে গলা ধাক্কা দিলো। ভুল স্বীকার করা উচিত। তারপর যেই বলা হল কমরেডরা তো আরও বড় ফাল দিয়েছিল, তখন হিটলার-নেতাজির ছবি দেখালেন।ঃ))
    আরে তাহলে তো কং গলাধাক্কা দিয়ে ঠিকই করেছিল ! আপনি গাছেরও খাবেন, তলারও কুড়োবেন?"

    তক্ক করবেন করুন কিন্তু তার আগে সাল-তারিখগুলো একবার দেখে নিলে বাইট খরচা কিছু কমে।

    নেতাজী কং ছেড়ে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক গঠন করেন ১৯৩৯-এর মে মাসে। জার্মানি যান এপ্রিল ১৯৪১-এ। হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন ১৯৪২-এর মে মাসে। আর People's War কাগজে ১৯৪২-এর অগাস্ট/সেপ্টেম্বরে নেতাজী সম্পর্কে কার্টুন ইত্যাদি ছাপানো হয়।

    অতএব কং নেতাজীকে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করার কারণে গলাধাক্কা দেয়নি। "he was ousted from Congress leadership positions in 1939 following differences with Mohandas K. Gandhi and the Congress high command"। "ousted" শব্দটির ওপরে নজর দেবেন। এ ব্যাপারে অজানা কিছুই নেই। কাজেই আপনি হাজার চেষ্টা করলেও কং-এর পাপের বোঝা লাঘব করতে পারবেন না।
  • SC | 34.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৮:৫৫660497
  • নেতাজি মনেহয় কংগ্রেস থেকে resign করেছিলেন, "ousted " হননি। আর নেতাজি ও কংগ্রেসের অনেক বিষয় নিয়ে মতপার্থক্য ছিল। তার মধ্যে একটা বিষয় ছিল নাত্সি দের সম্পর্কে নেতাজীর মনোভাব। নেতাজি নাত্সি পার্টির সাথে কংগ্রেসে থাকাকালীনও দেখা করেছেন খুব সম্ভবত (চেক করে বলছি টাইমলাইন)। সমর্থন অবশ্যই জানিয়েছিলেন।
  • PT | 213.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৯:০৯660498
  • Bose appeared at the 1939 Congress meeting on a stretcher. He was elected president again over Gandhi's preferred candidate Pattabhi Sitaramayya. U. Muthuramalingam Thevar strongly supported Bose in the intra-Congress dispute. Thevar mobilised all south India votes for Bose. However, due to the manoeuvrings of the Gandhi-led clique in the Congress Working Committee, Bose found himself forced to resign from the Congress presidency.

    "manoeuvrings", "forced to resign"?!! হুমমমমমমমমম.....

    এইসব শব্দাবলির গভীরে ঢোকার চাইতে তো কমুনিস্টদের গাল দিয়ে দেওয়াটা অনেক বেশী সহজ কাজ!!!
  • adhuli | 190.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৯:২৮660499
  • "-" কে, অনলাইন এ ঠিক জানি না। আমি যে দেশে আছি, এখানে একটা চানেল এ দেখালো লাস্ট হপতায়। ভাগ্গিস subtitle ছিল, নাহলে মিসতুম।

    "PT"-কে, ঘুরে ফিরে সেই বুজিদের নিয়ে টানাটানি করে কি আর লাভ আছে এখন ? যেকোনো টই তে আপনি ঘুরে ফিরে তিনো- সিপিএম -কে হাজির করেন কেন দাদা ? এখানে কেও কি হীরক রানীর অন্ধ সমর্থক বলে মনে হচ্ছে আপনার ? আমরা সবাই তো দিন আনি আর দিন খাই, খেটে রোজগার করে একটু ভালো থাকতে চাই। কেও তো এখানে ফুল টাইম রাজনীতি করেন বলে জানি না, অবশ্য কাওকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। এখানে পড়ি লিখি মাঝে মাঝে জাস্ট বাংলা পড়তে ভালো লাগে বলে। এখানে আমাদের দু লাইন লেখাতে দেশ পাল্টাবে, এমন দুরাশা নেশার ঘোরেও করি না। কোনো দলের অন্ধ ভক্ত না হলেও আমরা সবাই একটু ভালো থাকতে চাই, অন্যের ক্ষতি না করে। বাম সরকারের কিছু ভালো নিশ্চয় ছিল, সেটা কেও অস্বীকার করে কি এখানে ? কিন্তু কিছু খারাপ ও নিশ্চয় ছিল, সেই জন্যও লোকে ৩৪ বছর পরে এদের পাল্টাতে চেয়েছে। সেই মুহুর্তে ২০১১ এ হীরক রানী ছাড়া কেও ছিল না, সুতরাং পাবলিক তাকে এনেছে। তিনি এমন মাল হবেন সেটা নিশ্চয় কেও জানত না, এবার কি করা ? তাকে মেরে ফেলবো ? নাকি যেভাবে তিনি এসেছেন, সেভাবেই ভোট দিয়ে তাকে তাড়াবো ? আর ওনাকে তাড়িয়ে বিকল্প কে আসবে ? বামেরা ? যারা এখনো ২০ বছর আগের ভুল স্বীকার এ ব্যস্ত ? ভুল স্বীকার করা খুব ভালো কাজ, কিন্তু এই মুহুর্তে আমাদের সামনের দিকে তাকানোর মত নেতা দরকার, যে আগে কি করবে সেটা ভাবে, পেছনে কি ঘটেছে সেটা নয়। তাই গুজরাট রীয়ট কে ঘৃনা করলেও আমি মনে করি এই মুহুর্তে মোদী সামনের দিকে নিয়ে যেতে পারেন, তাই BJP-কে পছন্দ না করলেও ব্যক্তগত ভাবে মোদিকে সাপোর্ট করি। আমার সাথে অনেকের মতের তফাত হতেই পারে, সেটাই তো গণতন্ত্র। একই ভাবে বামেদের পছন্দ না করলেও বুদ্ধবাবুকে পছন্দ করতাম। চিন্তা করে দেখুন বুদ্ধবাবুকে বেশী বাম্বু কে দিয়েছে ? মমতা, নাকি প্রকাশ কারাট ?

    যে যত খারাপ এ হোক, পাবলিক যাদেরকে ভোট দিয়ে এনেছে, ভোট দিয়েই তাদের সরাতে হবে। যখন বিকল্প সামনে আসবে, তখন লোক ভোট দেবে। ৩৪ বছর বামেরা ছিল, কারণ পাবলিক বাকিদের বিকল্প মনে করে নি, যখন মমতা বিকল্প কে মনে করেছে, তাকে এনেছে। যখন তাকে সরানোর সময় আসবে, তখন ভোট দিয়েই সরাবে। সব ভালো দিন, খারাপ দিনের শেষ আছে। একটু সামনে তাকাতে দোষ কোথায় ? পেছন দেখে দেখে তো অনেক বছর কেটে গেল (অন্য ভাবে নেবেন না, সবার মধে পারস্পরিক শ্রদ্ধা থাক )। ভালো থাকবেন সবাই।।
  • sm | 53.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৪২660500
  • পিটি, লক্ষণ শেঠ বা রেজ্জাক মোল্লা এদের পার্টি থেকে ঘর ধাক্কা দিয়েছে না এরা নিজেরাই সুযোগ খুজছিল বেরিয়ে নতুন পার্টি গঠন করবে বলে?
    সোজা ভাবে উত্তর দিন।পাল্টা প্রশ্ন করবেন না না প্লিস।
  • sm | 53.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৪৬660501
  • চাপলেস, এস এম এখনি এই সিনারিওটা বুদ্ধবাবুর সাথে জুড়ে দেবেন :)
    -- আরে cb, আমার মনের কথা আপনি এত জানলেন কি করে? আপনার তো ক্রিস্টাল বল নিয়ে বসে পড়া উচিত। বেশ দু চার পাই উপার্জন হয়ে যাবে।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১০:০৫660502
  • - কেঃ টরেন্ট দিয়ে নামিয়ে নিন, নির্ঝঞ্ঝাট ব্যপার।
  • adhuli | 190.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১০:১৩660503
  • শালা, 09:28 AM -এ এতটা লিখে হাপিয়ে গেলুম, তবু কোনো %$#%$#$^% appreciate করে না মাইরি।
  • lcm | 118.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১০:১৫660504
  • ধীরে বন্ধু, ধরণী দিবসে ধীরে, এত হাঁপানো ভালো নয়।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১০:১৯660505
  • "তিনি এমন মাল হবেন সেটা নিশ্চয় কেও জানত না"

    এইটে বদ্দিয়ে বাকিটুকুতে অনেকটাই এগ্রী করি (এক্সক্লুডিং মোদী পয়েন্ট)।
  • dc | 132.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১০:২৪660507
  • "তিনি এমন মাল হবেন সেটা নিশ্চয় কেও জানত না"

    এইটে বোধায় ঠিক না। বেশীর ভাগই জানতো, অন্তত একটা ধারনা ছিল।
  • lcm | 118.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১০:২৫660508
  • কিন্তু পোকাশ যদি আম্রিগার নিউক্লিয়ার ডিল নিয়ে বাগড়া না দিত, তাহলে কি হত? পশ্চিমবঙ্গে বামেরা আরো বিশ বছর থাকত? ওরকম ভাবে কিছু বলা যায় নাকি।
    বামেরা তো আর চিরকাল ক্ষমতায় থাকত না, একসময় হারত। আবার পরে ভোটে জিতলে ক্ষমতায় আসবে। এ আর এমন কি আশ্চর্য ব্যাপার।
  • PM | 116.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১১:০০660509
  • এলসিএম, একদম সহমত। আপশোষ শুধু একটাই এই পরিবর্তন টা এমন সময় আর এমন অজেন্ডায় হলো যেটা আমার মতে আমাদের রাজ্যকে ২০ বছর পিছিয়ে দিলো। এর থেকে ১০ বছর আগে হলেও এতোটা খারাপ হতো না।

    একটা প্লেন টেক অফ করার মুহুর্থে চাকা ভেঙে পড়ে রইলো।
  • sm | 233.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১১:২৯660511
  • বাপরে কি আফশোষ! ভালো চারণ কবি থাকলে, গান লিখে, একতারা বাজিয়ে ঘুরে বেড়াত!
  • dc | 132.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১১:২৯660510
  • PM এর সাথে একমত। ৮৫ বা খুব বেশী হলে নব্বুইতে সরকার পাল্টে যাওয়া উচিত ছিল। কিন্তু যে সময়ে হল সেটাতে আরো খারাপ হল। দুই বা তিন টার্মের বেশী একটা দল ক্ষমতায় থাকলে জল জমতে শুরু করে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখন গুজরাটেও তাই হচ্ছে। দেখা যাক আগে কি হয়।
  • SC | 34.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১১:৫৮660512
  • "maneouvreing ", "forced to resign ", এগুলো লেখকের ইন্টারপ্রিটেশন। আপন মনেরও মাধুরী মিশায়ে অনেকেই ইতিহাস কে অনেকভাবে দেখতে পারে। এর সাথে ফ্যাক্টস কে গলাবেন না। পাবলিক domain এ fact হচ্ছে যে নেতাজি resign করেছিলেন। কেউ ওনার মাথায় বন্দুক রাখেনি। ওনার মনে হয়েছিল উনি করেছিলেন। এবারে কেন ওনার মনে হয়েছিল, সেই নিয়ে আপনি হাজার তর্ক করতে পারেন। কিন্তু "ousted " মানে ওনাকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল। এরকম আদৌ হয়নি।
    আপনার ইন্টারপ্রিটেশন থাকতেই পারে, তাতে ফ্যাক্টস পাল্টে যায় না।
    নেতাজীর নাত্সী দের প্রতি একটা সফট corner ছিল। হিটলার এর সাথেও উনি দেখা করেছেন। বাঙালি বলে আপনার নেতাজি নেতাজি করে বিশাল সেন্টিমেন্ট আছে সে বুঝেছি, কিন্তু ওই আন্টি semitism কে দেফেন্দ করতে যাওয়া চাপ।

    ব্যক্তিগত ভাবে আমি মনেকরি গান্ধী নেহেরু রা নেতাজীর বিরোধিতা করে দারুন ভালো কাজ করেছিলেন, ভারত দেশটা বেঁচে গিয়েছিল। নেতাজীর মত একটা dictator এর পাল্লায় পড়লে দেশটা আজকে আর থাকতই না, টুকরো টুকরো হয়ে যেত। গান্ধীর বিরোধিতার জন্য আজ আমরা বেঁচে গেছি, একজন রুথলেস dictator এর হাত থেকে। আন্দামানে নেতাজীর আজাদ হিন্দ ফৌজ এর যা গভর্নেন্স রেকর্ড, thank গড, ওরা সারা ভারতে গভের্ন করেনি। আর কমিউনিস্ট পার্টি সমালোচনা করে থাকলে আমি তাদের সাথে একমত। তবে, এগুলো আমার ইন্টারপ্রিটেশন। আমি এগুলো কে ফ্যাক্ট বলে চালানোর চেষ্টা করছি না।

    science এর লোকেদের ইতিহাস পরা নিয়ে এই সমস্যা। ফ্যাক্ট আর ইন্টারপ্রিটেশন গুলিয়ে ফেলে একাকার করে তোলে।
  • SC | 34.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১২:০৮660513
  • এই যে, নেতাজীর কিন্তু ফ্যাসিস্ট পার্টির সাথে ১৯৩৮ এই দেখা হয়েছে।
    throughout the 1930s, Bose had consistently reached out to the Fascist and Nazi regimes, even meeting secretly with Nazi party officials in Bombay while Congress president in 1938, but it was his overtures to Fascist Italy which proved most successful. The Italian Duce, Benito Mussolini, received him on several occasions in Rome
  • PT | 213.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১২:৩০660514
  • " এবারে কেন ওনার মনে হয়েছিল, সেই নিয়ে আপনি হাজার তর্ক করতে পারেন। কিন্তু "ousted " মানে ওনাকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল। এরকম আদৌ হয়নি।
    আপনার ইন্টারপ্রিটেশন থাকতেই পারে, তাতে ফ্যাক্টস পাল্টে যায় না।"

    আমার কাছে এগুলো কোন ইস্যু নয়।
    কথাটা হচ্ছিল কং-এর ভুল স্বীকার করা না করা নিয়ে। আর যারা ভুল স্বীকার করেনি তারাই ঐ নেতাজী "পদত্যাগ করেছিলেন" জাতীয় টেকনিকাল কারণ দেখিয়ে দায় এড়ায়। আর তারাই কমুনিস্টদের নেতাজীর-বিষয়ে গাল দেয় সব চাইতে বেশী।

    কিন্তু তিরিশের দশকে কাদের সঙ্গে বিদেশে নেতাজির দেখা হয়েছিল তার ওপরে ভিত্তি করে কি গান্ধিজী নেতাজীর বিরোধীতা করেছিলেন? নাকি আপনি নেতাজীকে তাড়ানোর কোন নতুন জাস্টিফিকেশন খাড়া করার চেষ্টা করছেন?

    বাকিটা তো আপনার কল্পনা-কি হইলে কি হইত জাতীয়!!

    "বাঙালি বলে আপনার নেতাজি নেতাজি করে বিশাল সেন্টিমেন্ট আছে সে বুঝেছি,'
    এখানে "আপনি" বলতে কবি কাকে বোঝাচ্ছেন?

    "science এর লোকেদের ইতিহাস পরা নিয়ে এই সমস্যা। "
    এই আমড়াগাছির কি প্রয়োজন? আপনি নিজে কি ইতিহাসের ছাত্র?

    আধুলি
    কোন প্রসঙ্গে আবার পিটি-কে নিয়ে লেগে পড়লেন? মনে হচ্ছে পব-র একমাত্র সমস্যা এখন পিটির চিন্তা-ভাবনা!! আর যেটা লিখে হেঁপিয়ে গেলেন তার সঙ্গে আমার কিসের যোগাযোগ বুঝতে পারলাম না।
  • quark | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১২:৩৭660515
  • "science এর লোকেদের ইতিহাস পরা নিয়ে এই সমস্যা"

    এইটা ভালো লাগলো না।
  • ঊমেশ | 118.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ১৯:০১660516
  • Der Untergang (or Downfall) অস্কার নমিনেটেড সিনেমা। (বিদেশী ভাষা ক্যাটেগরি তে)
    আমার দারুন লেগেছিল,
    হিটলারের চরিত্রে ব্রুনো গন্জ কে ফাটাফাটি লেগেছিল।
    গুরুতে প্রথম নামটা শুনি।

    এতো ভালো লেগেছিলো, যে বিদেশী ভাষা ক্যাটেগরি তে অস্কার নমিনেটেড সিনেমা'র পুরো লিস্ট বানিয়ে একটা একটা করে প্রায় সব দেখে ফেলেছি।
  • ranjan roy | 24.*.*.* | ২২ এপ্রিল ২০১৫ ২২:৫২660518
  • ১)স্পীকার কে দলীয় রাজনীতির উর্দ্ধে রাখা হয়।
    সেটা মুখে স্বীকার করেও কারাতবাবুরা যেভাবে সোমনাথকে গলা ধাক্কা দিলেন তার জন্যে কবে ভুল স্বীকার করা হবে?
    যদিও সোমনাথ আজকাল চ্যানেলে বলছেন--আগে তো ওরা ভুল স্বীকার করুক। কবি নীরব?

    ২) উনি যা বলবেন তাই ইতিহাস, অন্যেরা বললে নয়।
    আগে বললেন নেতাজিকে গলা ধাক্কা দেওয়া হয়ে ছিল এখন দেখা যাচ্ছে উনি মতভেদে রিজাইন করেছিলেন।
    -- তাহলে কং ভুল স্বীকার করবে কেন?

    ৩) একই ভাবে প্র নীরেন রায়কে 'রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি' লাইনের বিরোধিতা করায় এমন অবস্থা করা হয়েছিল যে উনি রিজাইন করেন। --সেখানে কিন্তু পিটি বলছেন তাড়ায় নি তো! তাহলে নেতাজি?
    ৪) পিটি নিজে যে প্রণববাবুর রাষ্ট্রপতি হওয়া প্রশ্নে সিপিএম এর বামেদের মধ্যে বিভাজন আনার সমর্থন করে এখানে এত বাইট দিয়েছিলেন আর আজ উল্টো গাইছেন -সেই ভুল স্বীকার কবে করছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন