এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ০৯:৪৮306060
  • বুনো তুলসীপাতা দিয়ে চিকেন কিমার একটা ভালো রেসিপি ছিল। পরে লিখব।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ০৯:৪৪306059
  • ব্র্স্তিন (brstin) বাবু আপনি কুন্দুবাবুর কাছে পড়েছিলেন?
  • Brstin | ০২ আগস্ট ২০১৫ ০৯:২২306058
  • উনি আমাদের ও পড়িয়েছিলেন। দীপম্কর কুন্দু।
  • Bratin | ০২ আগস্ট ২০১৫ ০৯:২০306057
  • জল ছপছপ করে বাজার করছি। কী আনন্দ!!
  • | ০২ আগস্ট ২০১৫ ০৯:১৩306056
  • না না এখানে নয়, ঐ অংশটুকু স্ট্যাটাস হিসেবে দিয়েছিলাম ফেবুতে। ঐজন্য অক্ষ'রও চেনা লেগেছে। সে ২০১৪ র কথা, তুই তখন বোধয় ছিলি ফেবুতে।
    এখানে কাটা ওখানে জোড়া এই করতে গিয়ে মনে হয় সেলাইটা নিখুঁত হয় নি।
  • Du | ০২ আগস্ট ২০১৫ ০৯:১০306055
  • সত্যি ছোটাই। কবিতার ঐ সমাবেশে গিয়ে আহা বাহা বলাই যায় না হঠাৎ করে।
  • T | ০২ আগস্ট ২০১৫ ০৮:৪১306054
  • হ্যাঁ, লিখব। আপাতত বাড়িতে এসে একটু আয়েশ কচ্চি। ফিরে গিয়ে লিখব।
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৮:৩৪306053
  • টি,
    ফিফটিন সেন্টিমিটার লিখবেন না? আর কালীবাবুরই বা কি হ'ল?
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৮:৩২306052
  • এ টু জেড, ছোটাই ভালো আছে। সমস্তদিন ছোটাছুটি করে একটু বসতে পেলেই শুতে চায় কি না চায় ভেবে ওঠার আগেই ঘুমিয়ে পড়ে। তাই এদিকপানে বেশি আসা হয়ে ওঠে না আর কি।
  • T | ০২ আগস্ট ২০১৫ ০৭:৪৩306051
  • আতোজ, হ্যাঁ, ছবির নীচের দিকে ওঁর সই থাকে তো।
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৭:৩৬306050
  • এত অ্যাওয়ার্ড রাখেন কোথা? সুইস ব্যাঙ্কে?
    ঃ-)
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ০৭:৩৫306049
  • আমি একজনকে চিনি যিনি কুণ্ডু বানান লেখেন Coondoo, আমাদের ইকোনমিক্স পড়িয়েছিলেন। আরেকজন মুখার্জ্জী বানান লেখেন Mukerjee
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ০৭:৩৩306047
  • সি রাও রাওয়ের অ্যাওয়ার্ডের লিস্টটাও :)
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৭:৩৩306048
  • টি,
    বুঝলেন কেমন করে? একেবারে শেষে অলঙ্করণ অমুক, সেইখানে তো নাম থাকে। আঁকা ছবির মধ্যে নামটা ছিল কোথাও?
  • b | ০২ আগস্ট ২০১৫ ০৭:৩১306046
  • সি এন আর রাও এর পাবলিকেশন লিস্টি ১১১ পাতা নম্বা। একটু কম হলে ক্ষেতি কি ছেলো?
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৭:১৮306045
  • ঠিকই। নামগুলো যার যার নিজস্ব। "দেবাশীষ" লিখলে তাই ঠিক।
    ভেবে দেখ্লাম এই বানান এর কতরকম পার্মু কম্বি যে হতে পারে! দেবাশীস, দেবাষীশ, দেবাসীষ, দেবাশিষ, দেবাসিষ, দেবাষিশ
    ঃ-)
    বিশুদ্ধ মজা, কিছু মনে করবেন না প্লীজ।
  • #$%^&* | ০২ আগস্ট ২০১৫ ০৭:১৫306044
  • "উদ্বাস্ত্ত কলোনি তৈরি ও উন্নয়নের জন্য জোর করে দাম না -মিটিয়েই হাজার হাজার একর জমি সরকার কেড়ে নিয়েছিল৷ " এ কোন সরকার?

    "তাই আমাদের সরকারও চুপ করে ছিল" এটা পড়ে তো বামফ্রন্ট সরকার মনে হচ্ছেনা।
  • T | ০২ আগস্ট ২০১৫ ০৭:১৪306042
  • ভদ্রলোক নিজেই যখন 'দেবাশীষ' লেখেন তখন সেটাই লেখা উচিত।
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৭:১৪306043
  • আশিস
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ০৭:০৬306041
  • তবে দেখা যাচ্ছে যে আবাপও কখনো কখনো ঠিক বানান লেখে! বানান হিসেবে দেবাশিস-ই ঠিক, দেবাশীষ নয়। তবে এখন নিজের নামের বানান কে কী রকম লিখবে ...
  • T | ০২ আগস্ট ২০১৫ ০৬:৫৭306040
  • আর একটা ব্যাপার, এটা দেবাশীষ দেবের ছবি সংক্রান্ত। শীর্ষেন্দুর গল্পের সাথে ওঁর ছবি প্রতিবারই থাকে। এবং প্রতিবারই ওঁর নামের বানান অন্যরকম থাকে। উনি ছবিতে সই করেন দেবাশীষ দেব হিসেবে, এদিকে আবাপ দেবাশিস দেব লিখবেই। এটা আগেরবারও ছিল, এবং যদ্দুর মনে পড়ছে বেশ কয়েকবছর ধরেই এটা চলছে।
  • sch | ০২ আগস্ট ২০১৫ ০৬:৫৩306039
  • জমির বকেয়া মেটাতে দেউলিয়ার পথে রাজ্য


    "উদ্বাস্ত্ত কলোনি তৈরি ও উন্নয়নের জন্য জোর করে দাম না -মিটিয়েই হাজার হাজার একর জমি সরকার কেড়ে নিয়েছিল৷ সেই জমির দাম মেটাতে হলে সরকার বিক্রি হয়ে যাবে৷ তাই আমাদের সরকারও চুপ করে ছিল" --- রেজ্জাক মোল্লা | বাম জমানার ১০ বছরের ভূমিমন্ত্রী৷

    এই বিষয়ে মহামান্য পিটি র বক্তব্য জানার ইচ্ছে ছিল
  • rabaahuta | ০২ আগস্ট ২০১৫ ০৬:১৪306038
  • আইদিকে ওয়েলকামঃ)

    পর্বে পর্বেতে অনেকদিন পর সোসেনের কবিতা দেখে লাফঝাঁপ করে পড়া শুরুর আগে দেখি শব্দ লিখেছে হুতোশব্দ। প্রায় বলতে যাচ্ছিলাম ফের আমার নামে পোইট্রি লিখবি, তারপর পড়ে দেখি না, মাঝে একটা তালব্যশ আছে।
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৫:২০306037
  • আনন্দমেলার এখন যা অবস্থা, এ তো কমিক্স এর বই হয়ে গেছে। ঃ-) পুজোসংখ্যায় কিছু কিছু আগের লেখা রিপ্রিন্ট করলে পারে। সেই ২০-২৫ বছর আগের পুজোসংখ্যাগুলোর থেকে। সেই প্রফ শংকু, সেই কাকাবাবু, সেই শৈলেন বাবুর কিছু নব রূপকথা ইত্যাদি।
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৫:১৬306036
  • তুমি তো কেবল অনেকদিন পর পর দেখা দাও ঃ-)
  • Atoz | ০২ আগস্ট ২০১৫ ০৫:১৫306035
  • ছোটাই ভালো আছো?
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৫:০৫306034
  • রবাহুতোকে অনেক ধন্যবাদ। জনস্থানমধ্যবর্তী উষ্ণ প্রস্রবণগিরির সন্ধান যত্ন করে রেখে দিয়েছি। একদিন অনেক সময় পাব-সেই দিন ভ্রমণে যাব।
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৫:০২306033
  • পর্বে পর্বে কবিতায় আলাদা করে মন্তব্য করি না-তাতে যেন তাল কেটে যাবে মনে হয়।
    কিছু কবিতা অসাধারণ বললেও কমই বলা হয়।
    সংকলন হিসেবে বের করা যায় কি না দেখবেন একটু?
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৪:৫৯306032
  • আ'ন্দমেলা হাতে নিলে এখনও ছোটোবেলা ফিরে আসে। পড়তে শুরু করলেই অবশ্য মেজাজ বিগড়োয়। আর পড়ব না প্রতিজ্ঞা করে বই মুড়ে রাখি। পরের পুজোয় আবার কিনি, পড়ি, রেগে যাই। এরমই চলে।
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৪:৫৫306031
  • গত রবিবার দময়ন্তীর লেখা পড়লাম রবি বারোয়ারিতে। এফ বি তে নেই আমি, তাই এইখানেই বলে যাই-ভাষা, শব্দ ব্যবহার নিয়ে কিছু বলার নেই-অতীব পরিণত। বস্তুতঃ লেখাটি যেভাবে শুরু হয় আর যে চলন নেয়, তাতে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে চলতি লেখার বাইরে অন্যরকম লেখা পড়ছি এই রকম মনে হতে থাকে। কিন্তু শেষ অংশটি ( এই লাইনগুলি আগে এখানেই কোথাও লিখেছিলেন দ, তাই কি? না কি আমার মনের ভুল?) মূল লেখার শুরু ও চলনের সঙ্গে সামঞ্জস্যহীন লাগল যেন আমার কাছে। আরও একবার পড়ে দেখব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত