এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৭306150
  • হ্যাঁ তিমি বলেছিল বটে। ভুলে যাই। বয়স হচ্ছে।
  • de | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৬306148
  • চিংড়ি খান!

    http://www.anandabazar.com/supplementary/mumbai/%E0%A6%9A-%E0%A6%A1-%E0%A6%A8-%E0%A7%9F-%E0%A6%A6-%E0%A6%9A-%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5-1.185294#

    আমি কাল বাজারে বাংলাদেশী ইলিশ কিনলাম খানিকটা টেম্পটেড হয়ে গিয়ে - এই মরসুমে ইলিশ খাওয়াই হয়নি প্রায়। দুকিলোর ডিমভর্তি ইলিশ। ১৬০০ নিয়েছে। পরের হপ্তায় নাহয় মাছ খাবোনা - এইসব ভেবেটেবে কিনলাম। আজ সেই ইলিশের সর্ষে ভাপে, তার ডিমভাজা দিয়ে তেঁতুল আর ভাজা মসলা দিয়ে টক করে একথাল ভাত খেয়ে এই উঠলাম! মাছটা খুব ভালো ছিলো - কিন্তু এই মরসুমে এরকম ইলিশ এই প্রথমবার পেলাম। পাওয়াই যায় না - আর পেলেও পোচ্চুর দাম!

    আমিও কোনদিন বোয়াল মাছ খাইনি - কোন কারণে মা রান্না করে না বাড়িতে।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৬306149
  • এককের পোস্ট দেখে মনে পড়ল - আমার এক বন্ধু বলত
    - কি হল?
    - খুকি কাঁদছিল।
    - খুকিকে জ্ঞামাক্সিন দাও
  • san | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৪306147
  • অবশ্য নোনা ইলিশ খেতে তেমন ভাল না। শুঁটকির মধ্যে লইট্যা আর কাচকি খুব খাই। সিদল খেয়েছি তবে খুব তীব্র গন্ধ, অত প্রিয় না। চিংড়ি শুঁটকি তেঁতুল দিয়ে রাঁধলে ভাল্লাগে।
  • একক | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৩306146
  • নোনা ইলিশ পাবে কোলে মার্কেটে। গন্ধেই টের পাবে।
  • Bratin | ০২ আগস্ট ২০১৫ ১৩:১২306145
  • এইটা অভ্যু ভালো দিয়েছে। আমি বাক্যহারা ;)

    নোনা ইলিশ খেয়েছি কিনা মনে আসছে না স্যান। জেনেরালি বাজারে এ গুলো কিনি সেগুলো তো নোনা নয়।তাই তো?
  • san | ০২ আগস্ট ২০১৫ ১৩:১১306144
  • না আমি তো ফিনল্যান্ডে যাই নি :-(

    হুচিতিমি কোলকাতায়।
  • একক | ০২ আগস্ট ২০১৫ ১৩:১০306143
  • আমাদের বাড়িতেও আসতনা। মা খান না। মায়ের প্রচুর ভ্যানতারা। বোয়ালে মরা খায়, পালংশাগে জ্ঞামাক্সিনের গন্ধ, কাটাপোনায় ফলিডল সে এক লম্বা লিস্টি :(( সবকিছুই খেয়ে দেখা টা আমার আর বাবার ডিপার্টমেন্ট।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:০৯306142
  • স্যানিনি, পীকল্ড ফিশ খেয়েছিস? পাতি কাঁচা মাছ, আচ্ছা করে নুন মাখিয়ে রেখে দেয়। ফিনল্যাণ্ডে খায়।

    হুচিতিমি নিরুদ্দেশ কেন?
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:০৮306140
  • তো, ব্রতীন্দা, বাবা তো বোধহয় ইসেও আনেন নি কোনোদিন? ;)
  • san | ০২ আগস্ট ২০১৫ ১৩:০৮306141
  • বোতিন্দা - নোনা ইলিশ তো শুঁটকি ই একরকম
  • Bratin | ০২ আগস্ট ২০১৫ ১৩:০৫306139
  • না সেরকম নয়।বাবা কোন দিন আনে নি আর আমরাও খেতে শিখি নি।
  • একক | ০২ আগস্ট ২০১৫ ১৩:০২306138
  • সব মাছেই অল্পবিস্তর মরা খায় (ফায়তপ্লান্ক্তন খাওয়া মাছেরা বাদ্দিলে) :) মরা-গু এসব পেলেই খায়। পুকুরে বাচ্চাদের গুয়ের কাপড় ধুতে গেলেই তিলাপিয়া ছেঁকে ধরে ভোজ করে। নিজের চোখে দ্যাখা। মাগুরে তো মরা পেলে পিকনিক লাগিয়ে দেয়। ইলিশেও মরা খায়।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১২:৫৭306137
  • বোয়াল মাছ মড়া খায় বলে খাও না? খেতে কিন্তু ভালো!
  • | ০২ আগস্ট ২০১৫ ১২:৫৪306136
  • ইয়ে মানে আমরা বোয়াল খাই না। অবশ্য অনেকেই পছ্ন্দ করে।
  • একক | ০২ আগস্ট ২০১৫ ১২:৫২306135
  • অবশ্য আমি ইলিশ ভক্ত না। ভদকার সঙ্গে ইলিশের ডিম বা হুইস্কির মুখে একটু পেটি ভাজা মন্দ লাগেনা, এইপর্জন্ত্য। ভাত দিয়ে খেতে হলে এনি ডে ইলিশের চে একটা খানদানি বোয়াল বেশি পছন্দ করব। বেশ গরগরে ঝাল ।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১২:৫০306134
  • স্যামন যদি ইলিশ হয় তো কাঁঠালও হিমসাগর। তবে আমি যে অরুণাচল প্রদেশে দিয়ে পেঁয়াজ রসুন ও গরম মশলা দিয়ে রান্না করা ইলিশ খেয়ে এসেছিলাম সে কথা আপনাদের বলিচি?
  • একক | ০২ আগস্ট ২০১৫ ১২:৪৯306133
  • এগুলো সব "ইলিশের মত"। সেই রাড় বঙ্গের রসিকতা "জামাইয়ের ভাই" মনে করায়।
  • | ০২ আগস্ট ২০১৫ ১২:৪৬306132
  • এমন কি শুঁটকি ও? ঃ))
  • cm | ০২ আগস্ট ২০১৫ ১২:৪২306131
  • স্যামন যদি ইলিশ হতে পারে তাহলে সবই ইলিশ হতে পারে।
  • | ০২ আগস্ট ২০১৫ ১২:৪১306130
  • উত্তরপাড়া মে ভি এক সে বড়কর এক ইলিশ মিলতা হ্যায়। পর কিসকো পতা হ্যায়? ঃ)
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১২:১৭306129
  • এদেশে বলে শ্যাড মাছও নাকি ইলিশের মতো। আমি খেয়ে দেখেছি। মোটেই না।
  • pi | ০২ আগস্ট ২০১৫ ১২:১৩306128
  • What do students of Class III in Jodhpur schools study for moral science? That rape-accused, self-styled godman Asaram Bapu is a “great saint”. On page 40 of the book Naya Ujala, the rape-accused godman is featured with Guru Nanak, Swami Vivekananda, Mother Teresa, Ramakrishna Paramhansa and Maharishi Dayanand. The book published by Delhi-based Gurukul Prakashan, claims to be based on NCERT’s Continuous and Comprehensive Evaluation guidelines. - See more at: http://indianexpress.com/article/cities/jaipur/asaram-great-saint-like-vivekananda-class-iii-book/#sthash.bi1Vh2wm.dpuf
  • san | ০২ আগস্ট ২০১৫ ১২:১২306127
  • কল্যাণী দত্ত নে ভি থোড়-বড়ি-খাড়া মে সিন্ধু প্রদেশে পাল্লা মাছ কে বারে মে লিখা থা। লেকিন ও ইলিশ হ্যায় ইয়ে হাম নেহি জানতা থা।
  • Div0 | ০২ আগস্ট ২০১৫ ১২:১১306126
  • T :))
  • Direwolf | ০২ আগস্ট ২০১৫ ১২:০৮306125
  • ইয়েস, পাল্লা। ইতিহাসেও তাই বলে।
  • pi | ০২ আগস্ট ২০১৫ ১২:০৫306123
  • এই যে, আজকালের লেখাটা।
    'আমরা বাঙালিরাও বে-আক্কেলে৷‌ সর্বদাই গঙ্গা-পদ্মার ইলিশ শুনলেই মুচ্ছো যাই৷‌ খোঁজও রাখি না ওই ইলিশের সমতুল্য, স্বাদে, ওজনে ও গুণে কোনও অংশে খাটো নয়, এমন মাছ পশ্চিম সীমান্তে পাকিস্তানের সিন্ধু নদে পাওয়া যায়৷‌ সর্বপ্রথম এ মাছের কথা বাংলার বাঙালিরা জানতে পারে অবিভক্ত ভারতের প্রথম দিশি সিভিলিয়ান অর্থাৎ আই সি এস সত্যেন্দ্রনাথ ঠাকুরের আত্মস্মৃতি থেকে৷‌ ওই আত্মস্মৃতি দু খণ্ডে দু বছর ধরে বেরিয়েছিল ছোট বোন স্বর্ণকুমারী সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায়৷‌ পরে ওই দুটি খণ্ড– ‘আমার বাল্যকথা’ ও ‘বোম্বাই প্রবাস’– একসঙ্গে বই আকারে বেরোয় ১৯১৫ খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে ১০০ বছর আগে৷‌

    ওই বোম্বাই প্রবাসের কথা সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী তাঁর আত্মকথা, ‘পুরাতনী’-তে সবিস্তারে বলেছেন৷‌ লিখেছেন না লিখে, বলেছেন বলার কারণ, পুরাতনী তাঁর শেষ বয়সের কীর্তি৷‌ তাঁর জন্ম ১৮৫২ খ্রিস্টাব্দে৷‌ সত্যেন্দ্রনাথের জ্ঞেনুমণি, জ্ঞানদা, বা জ্ঞেনু তখন মুখে মুখে বলে যেতেন, কন্যা ইন্দিরাদেবী তা সঙ্গে সঙ্গে লিখে নিতেন৷‌ এবং কোন তারিখে মা কোন অংশটি বলেছেন তাও ইন্দিরাদেবী সযত্নে তাঁর নোটের পাশে লিখে রাখতেন৷‌ যেমন ৫.৬.৩৮৷‌ ১৯৩৮-এর ৫ জুন জ্ঞানদানন্দিনী ডিকটেশন দিচ্ছেন কন্যা ইন্দিরাকে– ‘আমরা সিন্ধুদেশে হাইদ্রাবাদ ও শিকারপুরে গিয়েছিলুম৷‌ সে দেশটা খুব শুকনো ও গরম৷‌’ বিকেলে সত্যেন্দ্রনাথের কাজ হয়ে গেলে ‘আমরা নৌকো করে সিন্ধু নদে বেড়াতে যেতাম৷‌’ সঙ্গে থাকত একটি শিখ ছেলে যে গান করত৷‌ আর শিশুপুত্র সুরেন্দ্রনাথ ও তাঁর এক নিত্যসঙ্গী কাজের লোক৷‌ জ্ঞানদানন্দিনী বলছেন, ‘ওখানকার ‘পাল্লা’ বলে একরকম মাছ খুব বিখ্যাত– আমাদের ইলিশ মাছের মতো৷‌’

    এই মাছ ধরার প্রক্রিয়াটাও জ্ঞানদানন্দিনী বর্ণনা করেছেন৷‌ খালি হাঁড়ির ওপর বুক ঠেকিয়ে জেলেরা জাল নিয়ে নদীতে ভাসে৷‌ মাছ জালে ধরা পড়লে ওই হাঁড়িতে ঢুকিয়ে দেয়৷‌ জ্ঞানদানন্দিনীর এক আয়া বলতেন, ‘পাল্লা মচ্ছি খানা, সিন্ধ মুলুক ছোড়কে নেহি যানা৷‌’

    কিন্তু ইলিশ খাব বলে ঢাকায় পড়ে থাকা বা পাল্লা খাব বলে সিন্ধের হায়দরাবাদে (আমাদের তেলেঙ্গানার হায়দরাবাদ নয়) ঘাঁটিপাড়া– এ তো হতে পারে না৷‌ বরং আমাদের কচ্ছ ও পাকিস্তানের সিন্ধের যোগস্হলের কাছে আরবসাগরের কয়েকটি দ্বীপ নিয়ে বহু বছর ধরে দু দেশের যে কাজিয়া চলছে তা পাকিস্তানের উজিরে-এ-আজম নওয়াজ শরিফের সঙ্গে বসে মিটিয়ে নিলে বরং মোদিজি বলতে পারবেন এবার একটা জট যখন কাটল তার ইনাম তো দাও– ঝুড়ি ভরে পাল্লা পাঠাও৷‌ গুজরাটের মমতা দিদি, আনন্দীবেন মছলি খোর নন৷‌ গুজরাটিরাও নন৷‌ তা হলে সে পাল্লার ঝুড়ি শেষমেশ যাবে কোথায়? কেন– কলকাতায়৷‌ যেমন অন্ধ্রের রুই, কাতলা, তামিলনাড়ুর ডিম, তেলেঙ্গানার মুসাম্বি ও আঙুর সব চালান আসে কলকাতায়, তেমনি সিন্ধের পাল্লাও আসুক কলকাতায়৷‌ খেয়ে দেখি গঙ্গা, না পদ্মা, না ইরাবতী না সিন্ধু কোন নদী বা নদের ইলিশ সেরা৷‌ সার্টিফিকেট পরে দিলেও চলবে৷‌..'

    http://aajkaal.in/current-affairs/%E0%A6%97%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8/
  • T | ০২ আগস্ট ২০১৫ ১২:০৫306124
  • তাড়াতাড়িতে পড়লাম, প্পনদা অশান্ত ইলিশ রাখতো। খুবই বিস্ময়কর ব্যাপার।
  • pi | ০২ আগস্ট ২০১৫ ১২:০৪306120
  • এই তো সেদিন পড়লাম, সিন্ধু প্রদেশের ইলিশের নাম পাল্লা। ওখান থেকেই নাকি প্রচলন শুরু বা ওরম কিছু।
  • Direwolf | ০২ আগস্ট ২০১৫ ১২:০৪306121
  • উনহোনে লিখা থা কে বর্ণনাসে ইলিশ হি মালুম হোতা হ্যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত