এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ০৩ আগস্ট ২০১৫ ১০:২৭306210
  • ওহ্‌ ইয়েস! আমিও দেখেছি আর অবাকও হয়েছি। ঐ অগাস্ট মাসে কৃষ্ণচূড়া।
  • pi | ০৩ আগস্ট ২০১৫ ১০:২১306209
  • একটা খবর কেউ দিতে পারে ? এই অগস্ট মাসে কোলকাতায় বা আশেপাশে কোথাও কৃষ্ণচূড়া ফোটে/ফুটেছে কিনা ?
  • Bratin | ০৩ আগস্ট ২০১৫ ০৯:১৭306208
  • ভূতের রাজার গলা টা শুনেছি সত্যজিতের। সত্যি মিথ্যে জানি না
  • T | ০৩ আগস্ট ২০১৫ ০৮:১৩306206
  • এয়ারপোর্টে বসে আছি। ছুটি শেষ। কী জঘন্য।
  • | ০৩ আগস্ট ২০১৫ ০২:৩২306205
  • আগন্তুক, উৎপল দত্তর রোলটা তো স্বয়ং সত্যজিত ই ব্কলমে করেছেন মনে হয়ঃ) তবে ওটা শুনে কমবয়সে সত্যজিৎ কেমন গাইতেন বোঝার উপায় নেই।
    আমি অন্ততঃ তথ্যচিত্রে মূল কন্ঠটি ওনার হলে একটুও আশ্চর্য হবো না।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৫ ০২:১১306204
  • আগামীর অবয়ব টই টা গেল কোথা? টইকর্তা দ্রি ই বা কোথায়?
  • Abhyu | ০৩ আগস্ট ২০১৫ ০১:৫৫306203
  • Atoz | ০৩ আগস্ট ২০১৫ ০১:৪৭306202
  • হরিণের রূপ নিয়ে মারীচ গেছিল বটে, পরে কেন যে চিতাবাঘের রূপ নিয়ে পালালো না, সেটা এক গভীর প্রশ্ন। ঃ-)
    আর ঐ যে রামের গলা নকল করে "ভা আ আই লক্ষ্মণ" বলে ডেকে মরে গেল মারীচ, রাম কেন ঐখান থেকেই মারীচের মতন চেঁচিয়ে বলে দিল না, "আমি ঠি ই ই ক আছি, তোকে আসতে হবে না আ আ আ"।
    সেটাও এক গভীর প্রশ্ন। ঃ-)
    অবশ্য কোনটা কার গলা কোনটা সত্যি কোনটা মিথ্যে দূর থেকে সীতা আর লক্ষ্মণ বুঝবে কী করে সেও গভীর প্রশ্ন। (সেলফোন থাকলে এই ঝামেলা হতো না। অবশ্য চার্জ থাকতে হতো ঃ-) )
  • Atoz | ০৩ আগস্ট ২০১৫ ০১:৪১306201
  • এই অহল্যা নিয়ে এত আলোচনা শুনে নতুন করে এই ছদ্মবেশের ব্যাপারটা মনে পড়লো। ঃ-)
    কেন যে পরিচালক মশাই বোঝাতে চাইছেন কেবল ইন্দ্রই গৌতমের চেহারা ধরে যেতে পারতো, আরে সব ছদ্মবেশই তো ওরকম ছিল পুরাণে টুরাণে মহাকাব্যে ইত্যাদিতে।
    তুলসীর কাছে জলন্ধরের চেহারা ধারণ করেই তো বিষ্ণু গিয়েছিল! তারপরে ঐ যে সেই সপ্তর্ষির স্ত্রীরা অগ্নির কাছে যেতেন, স্বাহা একে একে সবার রূপ ধারণ করে করেই তো যেত! শেষে অরুন্ধতীর রূপ নিতে গিয়ে পারলো না।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১৫ ০১:২৮306200
  • হ্যাঁ রামের রূপ পেতে গেলে হৃদয়ে রামকে ধ্যান করতে হত, আর রামরূপ ধ্যান করলে ইন্দ্রপদ তুচ্ছ বোধ হয়, পরস্ত্রী কোন ছার!
  • Atoz | ০৩ আগস্ট ২০১৫ ০১:১৮306199
  • এই অভ্যু, আগে কখনো একবার মনে হয় লিখেছিলে, ঐ যে প্রাচীন ছদ্মবেশের ব্যাপারগুলো, ওগুলো একদম অরিজিনালের মতন? মানে রাম সেজে যাওয়া না, একদম রাম হয়ে যাওয়া? (রাবণ পারতো না, কারণ কারুর ছদ্মবেশ ধরতে গেলে ভাবতে হবে সে সেই লোক, নিজেকে রাম ভাবতে গেলে রাবণের কী একটা বিষম গন্ডগোল হয়ে যেত, তাই সে পারতো না ঃ-) )
  • agantuk | ০৩ আগস্ট ২০১৫ ০০:৩০306198
  • আর সিনেমায় সত্যজিতের অভিনয় 'শুনতে' হলে প্রতিদ্বন্দী। 'অমুকদা'-র চরিত্রে। অভিনেতার মুখ দেখা যায় না, কিন্তু গলাটা সত্যজিতের।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৫ ০০:২৮306197
  • সত্যজিত রায় গানও গাইতেন?????
  • agantuk | ০৩ আগস্ট ২০১৫ ০০:২৬306196
  • আমি প্রায় নিশ্চিত যে রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্রের 'হৃদয়ে মন্দ্রিল' গানটা সত্যজিতের গাওয়া নয়।

    তবে সত্যজিতের গলায় রবীন্দ্রসঙ্গীতের জন্য অত দূরে যাবার দরকার নেই। আগন্তুক ছবিতে উত্পল দত্তের লিপে 'অন্ধজনে দেহো আলো' শুনলেই হয়।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ২৩:৫৫306195
  • মিঠুদি, ওখানে সত্যজিত রায়ের গলা হলে সেটা নিশ্চয়ই জানা যেত (ভূতের রাজার গানের মতন)। http://euacademic.org/uploadarticle/62.pdfhttps://en.wikipedia.org/wiki/Rabindranath_Tagore_%28film%29 সহ বেশ কয়েক জায়গায় দেখলাম - কোথাও সত্যজিত রায়ের গান গাওয়ার উল্লেখ নেই। আমার মনে হয় নি ওখানে উনি গেয়েছেন, কোরাস থেকে বোঝা এমনিতেও কঠিন। তুমি নিশ্চিত হতে পারলে জানিও।
  • lcm | ০২ আগস্ট ২০১৫ ২৩:২৯306194
  • নগর ফিলোমেল দু-একটা শুনলাম - খুব একটা ভালো লাগল না।
    মহীনের অরিজিনাল গানগুলো শুনলাম, সংবিগ্ন পাখিকূল, অজানা উড়ন্ত বস্তু ... ইত্যাদি... - খুব একটা ভালো লাগল না। না শোনা গানগুলো আগে না শুনে ভালোই করেছি।
  • হুতেন্দ্রবাবু | ০২ আগস্ট ২০১৫ ২৩:০৮306193
  • হ্যাঁ তাও ঠিক। হুতো বলে কি ফ্যালনা নাকি।
  • | ০২ আগস্ট ২০১৫ ২৩:০৫306192
  • কেন ? হুতো বলে কি বাবু নন? ঃ)
  • কল্লোল | ০২ আগস্ট ২০১৫ ২২:৫৪306189
  • মিঠু,
    না অসুবিধার কিছু নেই। ইন্দ্রনীলের প্রচেষ্টা অবশ্যই সাধুবাদের যোগ্য।
    তবে ঐ যে তুইই লিখলি "'নগর ফিলোমেল উঠে যাবার পরে নগর ফিলোমেলের বাকি মেম্বারদের জড়ো করে ইন্দ্রনীল সেনের উদ্যোগে ওদের একটা ক্যাসেট বেরিয়েছিলো।"
    আমিও তাইই বলছি - নগর ফিলোমেল উঠে যাবার পরে - অর্থাৎ নগর ফিলোমেল তখন ছিলো না। এটুকুই।

    মহীন সম্পাদিত গানের ক্ষেত্রেও একই কথা খাটে। কিন্তু ঐ গানগুলো সবকটাই মোটা দাগে "মহীনের গান" নামেই চলে। কেউ আর গড়ের মাঠ বা(আর কিই বা দিতে পারি) দিব্যর(আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি) কথা উল্লেখ করে না।
  • | ০২ আগস্ট ২০১৫ ২২:৪৮306188
  • বাবা সদা, করেছো কী!! ঃ))
  • | ০২ আগস্ট ২০১৫ ২২:৪০306187
  • জনৈক ম আর কল্লোল বাবু পরস্পর কে চিনতে পেরেছে দেখছি!! ঃ)
  • | ০২ আগস্ট ২০১৫ ২২:৩২306186
  • কল্লোলদা,
    ''নগর ফিলোমেল উঠে যাবার পরে নগর ফিলোমেলের বাকি মেম্বারদের জড়ো করে ইন্দ্রনীল সেনের উদ্যোগে ওদের একটা ক্যাসেট বেরিয়েছিলো। সেটায় ওদের অন্যতম প্রতিষ্ঠাতা ইন্দ্রজিৎ সেন গান গেয়েছিলেন। ওটা নগর ফিলোমেলের ক্যাসেট হিসেবে লেখাও ছিল। নগর ফিলোমেলের ক্যাসেট হিসেবেই ওটা জনপ্রিয় হয়েছিল।
    এতে অসুবিধের কি আছে। গানগুলো আবার নতুন করে ফিরে এসেছিলো, কিছু সংখ্যক শোতার কাছে পৌঁছেছিলো এটাই ঘট্না। ওদের যদি এই ক্যাসেটটিতে এতই অসুবিধা ছিলো,সেটা সেখানেই লিখে দিতে পারতেনঃ)"

    আবার নিজের বক্তব্য টাই কোট করলাম।

    ইন্দ্রজিৎ আর প্রবুদ্ধ কি দিয়েছেন আমি জানি না,তাদের ইউটিউবে তোলা গান যদি নগর ফিলোমেলকে নব্বইএর দশকের মত আবার কিছু শ্রোতার কাছে পৌঁছে দিতে পারে, তাহলে তো খুবই ভালো। মহীনের ঘোড়াগুলি উঠে গিয়েও নতুন অ্যালবাম নিয়ে ফিরে এসেছিলো,তাদের জনপ্রিয়তা তো ইতিহাস।

    পুঃ মহীনের ক্যাসেটে তবু লেখা থাকতো, মহীনের ঘোড়াগুলির সম্পাদিত গান, এখানে তো সরাসরি নগর ফিলোমেল ই লেখা আছে,আর সেটা নিশ্চয়ই অনিচ্ছাকৃত নয়ঃ)

    আর নগর ফিলোমেল মানেই এক এবং একমাত্র গৌতম নাগ- এইরকম টা আমার মনে হয় না।
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১৫ ২১:৫৭306185
  • উফ খাদ্যগরিমাময় দিন গেল একটা।
    দুপুরে বেলান্দুরের এসপ্ল্যানেডে ভাত, মুসুরির ডাল, বোমার সাইজের পোস্তোর বড়া, মোচার ঘন্ট, ভেটকির ফ্রাই, ভাপা ইলিশ, আম পোড়ার শরবত।
    সন্ধ্যেবেলা বোনলেস মাটন বিরিয়ানি আর পেপার মাটন ফ্রাই। বাডওয়াইজার।

    এবার একটা ঘুম দিলেই হয়
  • কল্লোল | ০২ আগস্ট ২০১৫ ২১:৫৫306184
  • এই খেয়েচে। আমি বুঝতে পরিনি মিঠু। সরি সরি সরি। এই তিন সরি করলুম।
    ভাটে অমি খুব অনিয়মিত, তাই মঝে মধ্যে পুরোনো লেখা দেখতে থাকি। তেমন কিছু চোখ টানলে পড়ি ও লিখি।
    নগর ফিলোমেল ১৯৮৫র পরে আর ছিলো না। দলটা ভেঙ্গেই যায়। সেট নিয়ে গৌতম নাগ বিস্তারিত লিখেছে গুরুর "বাংলা কাব্যগীতির অন্য ধারা" নামের চটিতে। ইন্দ্রনীল নামটাম করার পর নিজের তাগিদেই ওদের পুরোনো কিছু গান নিয়ে অ্যালবাম প্রকশ করে। তাতে নগর ফিলোমেলের কেউ কেউ ছিলো। সে তো, এখনো ইন্দ্রজিত আর প্রবুদ্ধ নগর ফিলোমেল নাম ও লোগো দিয়ে বেশ কিছু গান ইউটিউবে দিয়েছে। কিন্তু নগর ফিলোমেল বলতে যে গানের দলটির কথা বলা হয়ে থাকে, তারা ১৯৮৫র পরে আর নেই।
  • pi | ০২ আগস্ট ২০১৫ ২১:৫০306183
  • পর্ন ব্যান হয়েছে, এবার মদ্য ?
    এটা পড়েন। দাবিটা কারা তুলেছে ঃ)

    A day after extending support to the August 4 bandh call in Tamil Nadu by some political parties on the issue of prohibition, CPI today demanded a nation-wide ban on liquor and said the Centre should immediately bring in an ordinance in this regard.
    "Union Minister Pon Radhakrishnan, hailing from Tamil Nadu and other senior BJP leaders from the state should prevail upon Prime Minister Narendra Modi to impose a total ban on liquor in India," CPI leader D Pandian told reporters here.

    http://www.thestatesman.com/news/india/cpi-demands-total-liquor-ban-in-india/79728.html#7DZH4ryizrPupBJL.99
  • pi | ০২ আগস্ট ২০১৫ ২১:২২306181
  • ওদিকে পর্ন সাইট ব্যান নিয়ে কী তুলকালাম চলছে !
  • robu | ০২ আগস্ট ২০১৫ ২১:২২306182
  • ৩-১ মে বি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত