এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৫২306360
  • অমন নাক রাখার কী দরকার তাও তো বুঝি না বাপু। বকখালির সী বিচে চেয়ার পেতে বসে চা খাচ্ছি, মাছওলা এমনি বড় বড় সব তোপসে ফ্রেশ ভেজে বীটনুন ছড়িয়ে হাতে তুলে দিচ্ছে আর ধীরে ধীরে সন্ধে নামছে-হমীন অস্ত ইত্যেদি।
  • pi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৪৭306359
  • আমি তো নাক বন্ধো করেও খেতে পারিনে।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৪৬306358
  • অ্যাহ! মাছে গন্ধো!
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৪৪306357
  • মাছের মাংস যে খায় নি সে কিছুই খায় নি।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৩৯306356
  • ইল্লি রে! সায়েব দেশের মিষ্টি আমি খাই না। আর দেশি দোকানের ঐ ফ্রীজে রাখা জলেবী, শনপাওড়ি আর ঢেলা মার্কা গুলাবজামুন গলা দিয়ে নামে না।
    কেজুন খাব না তো আর কি খাব! বাকীটা মেহিকান, থাই, চাইনীজ আর মধ্যে মধ্যে ইটালিয়ান - ব্যস এই তো।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৩৬306355
  • মাস শেষ হলে বলা হল যাদের যাদের এই হপ্তায় বাড্ডে তারা হাত তুলুন। চার্চ কয়ার অমনি ভারী সুন্দর করে জ্যাজের সুরে হ্যাবাড্ডে গাইলে। বাকী সবাই কোমর দুলিয়ে নাচলে। আমিও নজ্জা নজা মুখ করে ভজ গৌরাঙ্গ স্টাইলে খানিক নেচে নিলুম আর কিঃ-)
    তারপরে তো সেই চার্চ থেকে হাতে ক্রস আর রঙীন ছাতা নিয়ে বেরোল প্যারেড। সে আরেক গপ্প।
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৩৩306354
  • আমি বোকা বটে কিন্তু আমার হেবি বুদ্ধি।ক্কাউক্কে না জিগ্গেস করে আমি ঐসব মাম্বোজাম্বো খাবারের ছবি দেখে ফেল্লাম। কিন্তু এসব তো আমার খাবার কথা। মিঠাইখোর পিপি তাতে ভাগ বসায় কেন?
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৩২306353
  • পাই এর সাথে একমত। মাছের মাংসটাই খালি আর ....
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৩১306351
  • আমি তো গেছিলুম সেন্ট অগাস্টাইন চার্চে জ্যাজ মাসে (হুঁ হুঁ, চার্চে জ্যাজ নিয়ে মাস! জ্যাজ নিয়ে কম্যুনিয়ন - বুঝুন ব্যাপার)। অনলি ব্ল্যাক ক্যাথলিক চার্চ। উফ! গায়ে কাঁটা দেওয়া কিছু সুর শুনলুম বটে।
  • pi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:৩১306352
  • কুমীরের মাংস খেতে দিব্বি। খুব ভয়ে ভয়ে খেয়েছিলুম যদিও, তাতিনের প্রচুর অভয়বাণী সত্ত্বেও। আমার ধারণা ছিল, কুমীর যখন্ম ঐ মাছ মাছ ব্যাপারই হবে। খেয়ে দেখলাম, না, দিব্বি মাংস, মাংস !

    মাছের মাংসটাই এ জীবনে আর ভাল লাগাতে পারলুমনা।
  • pi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:২৮306350
  • নিউ অর্লিয়েন্সের ঐ প্রিসার্ভেশন হল জ্যাজের কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দেয়।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:২৭306349
  • খেলুম তো। কিন্তু তফারেন্স বুঝলুম না। মনে হল খানিক খানিক যেন পর্ক। খানিক খানিক মুরগী।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:২৬306348
  • অমনি খাবার দাবারের কথাটাও না বললে ভারী অন্যায় হবে। অমন ভাল অয়্স্টার কখনো খাই নি। অমন ভাল জাম্বালায়াও। তেমনি ভাল রেড বিনস অ্যাণ্ড রাইস। আর গাম্বো। আর ক্র ফিস।
    আর, আর হারিকেন গলায় না ঢাললে তো সব ইনকমপ্লিটঃ-)
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:২৫306347
  • অ্যালিগেটরের মাংস খেয়েছিস?বোজো নাকি একবার খেয়েছিল। কোথায় যে গেল ছোঁড়াডা!
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:২১306346
  • জ্যাজ ফেস্ট ছিল তোঃ-) সে কি সুর! সে কি নাচ! গসপেল জ্যাজ শুনিছো? অপার্থিব! হাজার লোক নেচে নেচে চলেছে প্যারেডের সাথে। অলিতে গলিতে মোড়ে মোড়ে সুর। লোকজন ভারী দিলখোলা, আমুদে। বাড়ি-ঘর-দোর দেখলে মনে হয় সময় যেন থমকে আছে শখানেক বছর আগে - খালি চারচাকা গুলোকে ছ্যাকড়া গাড়ি দিয়ে রিপ্লেস কল্লেই হল।
    আর আছে বায়্যু। কিলবিল করছে কুমীর, স্টর্ক, হেরন, ইগ্রিট আর বুনো শুয়োরে।
    গোয়িং ডাউন দ্য বায়্যু! গোয়িং ডাউন দ্য বায়্যু!
    আমারো গান পায়ঃ-)
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:১১306345
  • স্ট্রীটকারে চড়িছো?জ্যাজ ব্লুজ শুনিছো?
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:১০306344
  • হ্যাঁ তাই দেখলাম গুগলিয়ে।গুরুতে থাকলে কত কী শেখা যায়!
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৯:০৮306343
  • ন্যু অর্লিয়ঁ ঃ-)
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:০৬306342
  • নোলা কোন দেশ লা?
  • I | ০৪ আগস্ট ২০১৫ ১৯:০৫306341
  • নেতাইকে বিলম্বিত ও ভিকিকে অগ্রিম শুভ জন্মদিন।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৮:৪৯306340
  • ভিকিদর তো কালকে জন্মোদিন।
  • byaang | ০৪ আগস্ট ২০১৫ ১৮:৩৮306339
  • ভিকিকেও হ্যাপ্পি বাড্ডে
  • | ০৪ আগস্ট ২০১৫ ১৮:৩১306338
  • আমি মিন টু সে বাচ্ছা আম!! ঃ))
  • 4z | ০৪ আগস্ট ২০১৫ ১৮:৩০306336
  • পিপিদিকে হেপ্পি হেপ্পি বাড্ডে।
  • | ০৪ আগস্ট ২০১৫ ১৮:৩০306337
  • আমছানা= আমের ছানা ?
  • | ০৪ আগস্ট ২০১৫ ১৮:২৯306335
  • ভিকি র ও জন্মদিন? কী কান্ড!!

    সব মহা-পুরুষ আর মহা-নারী রা কি একই দিনে জন্মগ্রহন করেছেন? ঃ)
  • .pi | ০৪ আগস্ট ২০১৫ ১৮:২৫306334
  • ভিকি, পিপি, নেতাই, সবাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা !
  • byaang | ০৪ আগস্ট ২০১৫ ১৮:২৩306333
  • হ্যাপি বাড্ডে পিপি। হ্যাপি বাড্ডে নেতাই। ভালো থাকিস। অনেক অনেক শুভেচ্ছা রইল। জন্মদিন খুব ভালো কাটুক দুজনেরই।
  • pipi | ০৪ আগস্ট ২০১৫ ১৮:০২306332
  • সিকি, অরণ্যদা, অভ্যু, বোতিন, ইন্দোদাদা, দে-দি, কুমুদি - সব্বাইকে থ্যাঙ্কু! থ্যাঙ্কু!

    হনিডু যে কত্তবছর খাই নি কি বলব! নাম শুনেই মনের মধ্যে কেমন বন্য পরিস্থিতি তৈরী হয়ে গেল!

    অ কুমুদি, আমছানার চপ কি জিনিস গো? ক্ষীরের চপের মত কিছু?

    দে-দি, বকুল ফুলগুলো আমি নিলাম। বড় প্রিয়। ছোটবেলার গন্ধ জড়িয়ে আছে।

    অ নেতাই, হ্যাপি বাড্ডে। চুটিয়ে সিনিমা দেখার আর রিভ্যু লেখার জন্য কিছু ছুটি প্রাপ্য হোক।

    এক আজব সুন্দর দেশ ঘুরে এলুম। তার নাম - নোলাঃ-) সে যে কি ভাল জায়গা কি বলব! ফিরে এসেই মন বলে আবার যাব! আবার যাব! সবাইকে নোলা হাইলি রেকমেণ্ড করে গেলুম।
  • kumu | ০৪ আগস্ট ২০১৫ ১৭:৫১306331
  • এ আপিস কেমন আপিস লামাব্রতীন যেথায় বসে,
    এ আপিস কেমন আপিস চপ্পেয়াঁজীর দোকান পোষে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত