এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ আগস্ট ২০১৫ ০০:২৮306660
  • জন্মদিনের অনেক শুভেচ্ছা সামরানদি। সামনের দিনগুলো খুব ভাল হোক।
  • Arpan | ০৭ আগস্ট ২০১৫ ২৩:৫১306659
  • অনেকগুলো আরো চলে এল, যাগ্গে। ঃ)
  • Arpan | ০৭ আগস্ট ২০১৫ ২৩:৫০306658
  • লেখাটা আবার পড়লাম। মূল বক্তব্য বুঝতে অসুবিধা হয় না, কিন্তু লেখাটা ঝরঝরে হয়নি বলে মনে হল। জায়গাবিশেষে ইনকোহেরেন্ট লাগল, হয়ত সীমিত পরিসরে অনেক কিছু লিখতে গিয়ে। দ্বিতীয়ত, ঘরের প্রেক্ষিতে আরো সহযোগিতামূলক আবহাওয়া কী করে আরো সৃষ্টি করা যায় সে নিয়ে আরো আলোচনার পরিসর ছিল।
  • kumu | ০৭ আগস্ট ২০১৫ ২৩:৩৩306657
  • অবন্তিকার লেখা ও মূল বক্তব্য ভাল লাগল।প্রয়োজনীয় লেখা।
  • kumu | ০৭ আগস্ট ২০১৫ ২৩:৩১306656
  • breastmilk composition ও বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট অনেক ফ্যাক্টরের ওপর নির্ভরশীল -মায়ের বয়স,স্বাস্থ্য,পরিবেশ,আবহাওয়া ইত্যাদি।আজকাল মায়ের দুধে ড্রাগ residue পেস্টিসাইড ইত্যাদিও দেখা যাচ্ছে।আমাদের দেশে এই নিয়ে খুব বিশদে কাজ হওয়া উচিত।
  • একক | ০৭ আগস্ট ২০১৫ ২৩:২২306655
  • অবন্তিকার লেখাটা পড়লুম। ডাগদার-ডাগদার লেকা হিসেবে ভালই হয়েছে। মানুষ ম্যামাল প্রাণী থেকে এসেচে। সে বুকের দুধ খেতেই পারে। কিন্তু পুরো ব্যপারটা নিয়ে হইহল্লার মধ্যে একটা ভীষণ খেরেস্তান-খেরেস্তান গন্ধ আচে যেটা কিছুতেই নাক এড়ায়না :( ব্যক্তিগত ভাবে আশা করি কল্স্ত্রম সিমুলেশন ইত্যাদি নিয়ে গবেষণা সফল হোক এবং মানুষ এই হ্যান্ডিক্যাপ থেকে মুক্তি পাক।
  • kumu | ০৭ আগস্ট ২০১৫ ২২:৫৬306654
  • স্টার জলসা দেখেন্না আপনেরা?
  • Arpan | ০৭ আগস্ট ২০১৫ ২২:৪৭306653
  • লেখাটা আরেকবার ভালো করে পড়ি। আপিসে বসে তাড়াহুড়ো করে চোখ বুলিয়েছি।
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ২২:২৭306652
  • ট্রেভরের*
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ২২:২৬306651
  • ল্যাক্টেশন অ্যাক্টিভিস্ট (ইয়াপ, দে আর ভেরি মাচ দেয়ার) যারা, তারা কিন্তু আবার এই ট্রান্সজেন্ডার বাবাদের নিয়ে মোটেও খুশি না। ট্রেভর ক্ষেত্রেই - http://www.huffingtonpost.ca/2012/08/20/breastfeeding-group-rejection-_n_1811396.html
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ২২:২৩306650
  • অর্পণ, ঐ ম্যাডোনা থেকে মাতৃ-ইমেজের গ্লোরিফিকেশন অ্যাভয়েড করা খুব শক্ত। তাছাড়া ইট ফিডস ইন্টু ম্যাডোনা-হোর কমপ্লেক্স। কিন্তু লেখাটার মূল স্পিরিট এর থেকে একেবারেই আলাদা, তাই। কিন্তু এই মূল স্পিরিটের মধ্যেও একটা সীমিত অসমকামী সম্পর্কের দৃষ্টি স্ট্রংলি প্রেজেন্ট - আপত্তি সেখানেও।

    এই কিছুদিন আগেই একটা ছবি বেরিয়েছিল - একজন ট্রান্স্জেন্ডার ভদ্রলোক (নারী থেকে পুরুষে রূপান্তরিত হচ্ছেন) - ট্রেভর, তিনি প্রেগন্যান্ট হবার পর, হর্মোন থেরাপি স্থগিত রাখেন, ব্রেস্ট ফিড করাবেন বলে। কিন্তু এনার ব্রেস্ট রিডাকশন সার্জারি হওয়াতে ও থেরাপির জন্য, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে অসুবিধে ছিল। সাপ্লিমেন্টারি ফিডিং টিউব ব্যবহার করে ব্রেস্ট ফিড করান। আমি হলে হয়ত এনার ছবি দিতাম।

    তাছাড়া বললাম যে লেখাটার কিছু জায়গায় অসুবিধে আছে, সেই অসুবিধে গুলো মূলে এক জায়গা থেকেই আসছে। শিশুকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরতে হবে মা-কে - এটা ঠিক কোন ধরণের কাজ করেন যে মহিলা, তাদের ক্ষেত্রে সম্ভব, এবং কাদের ক্ষেত্রে সম্ভব না, সেই প্রসঙ্গটা বাদ দিয়ে এটা উল্লেখ করলে অনেক ফাঁক থেকে যায়। আরো বক্তব্য আছে, সময় না পেলে গুছিয়ে লেখা যাবেনা।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ২১:৪৩306649
  • ম্যাডোনার ছবি। অবন্তিকার ল্যাখায়।
  • sosen | ০৭ আগস্ট ২০১৫ ২১:৩৬306648
  • কোন ছবি?
  • Arpan | ০৭ আগস্ট ২০১৫ ২১:২১306647
  • ছবিটা নিয়ে অক্ষদার কী বক্তব্য?

    (জাস্ট জানতে চাইছি)
  • Bratin | ০৭ আগস্ট ২০১৫ ২১:০৬306646
  • এদিকে ইশান্ত শর্নার মাথা খারাপ হয়ে গেছে
  • Bratin | ০৭ আগস্ট ২০১৫ ২১:০২306645
  • না অক্ষদা এখন লেখেনি।
    ইন জেনারেল
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ২১:০০306644
  • এবার আবার হনু কোথায় কি লিখল খুঁজতে হবে! লোকে লেখার সাথে একটা রেফারেন্স দেয় না কেন?
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫৯306643
  • অবন্তিকার লেখাটার সাথে ম্যাডোনার ছবিটা কী নিজের দেওয়া না কাগজের? নিজের হলে কিঞ্চিৎ প্রবলেম্যাটিক। আর লেখায় কয়েক জায়গায় একটু অসুবিধে আছে আমার, কিন্তু এখন তো সময় নাই নাই তক্কে ঢোকার!
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫৭306642
  • এলসিএম, আপনাদের অপিসে নার্সিং/পাম্পিং রুম নেই আলাদা? খুব অবাক হলাম! এদেশে যে যে জায়গায় চাকরি করেছি, সব জায়গায় আলাদা ঘর, ঘরে রেফ্রিজারেটর দেখেছি। প্রতি এক/দুই ফ্লোরে একটা করে ঘর।
  • Bratin | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫০306641
  • বোধি দার পোস্ট র সথে একটা মানে বই থাকলে ভলো হয় ঃ))
  • pi | ০৭ আগস্ট ২০১৫ ২০:৩৬306640
  • নিলয়ের প্রোফাইলটা ঘুরলে কীরকম অস্বস্তি লাগে।

    আর এগুলো পড়লে রাগ ছাড়া আর কিছু হয় না।

    'গত ১৫ মে নিলয় ফেসবুকে স্ট্যাটাস লিখেছিলেন।
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ' আমাকে দুজন মানুষ অনুসরণ করেছে গত পরশু। ‘অনন্ত বিজয় দাশ হত্যার’ প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগদান শেষে আমার গন্তব্যে আসার পথে এই অনুসরণটা করা হয়। প্রথমে পাবলিক বাসে চড়ে একটা নির্ধারিত স্থানে আসলে তারাও আমার সাথে একই বাসে আসে। এরপর আমি লেগুনায় উঠে আমার গন্তব্যস্থলে যাওয়া শুরু করলে তাদের মধ্যে একজন আমার সাথে লেগুনায় উঠে। লেগুনায় বসে আমার মনে পড়ে বাসে তো এই ব্যক্তিই ছিলো কিন্তু তারা তো দুইজন ছিল। মনে মনে ভাবি হতেই পারে, একজনের গন্তব্য অন্যদিকে তাই সে চলে গেছে।
    এ পর্যন্ত ব্যপার স্বাভাবিক ছিল, কিন্তু পরবর্তীতে লেগুনায় বসে সেই যুবক ক্রমাগত মোবাইলে টেক্সট করছিল যা দেখে আমার সন্দেহ হয়। আমি আমার নির্ধারিত গন্তব্যস্থলের আগেই নেমে গেলে আমার সাথে সেই তরুণও নেমে পড়ে। আমি বেশ ভয় পেয়ে সেখানের একটি অপরিচিত গলিতে ঢুকে যাই। পরে পিছন ফিরে তাকিয়ে দেখি ঐ তরুণের সাথে বাসে থাকা আরেক তরুণ এসে যোগ দিয়েছে এবং তারা আমাকে আর অনুসরণ না করে গলির মুখেই দাড়িয়ে আছে। তখন থেকে আমি নিশ্চিত হলাম যে আমাকে অনুসরণ করা হচ্ছে কারণ তাদের দুজনের গন্তব্য একই জায়গায় হলেও তারা ভিন্নভাবে এসেছিলো এবং আমাকে অনুসরণ করেছিলো। আমি গলির আরও অনেক ভীতরে যেয়ে রিক্সা নিয়ে হুড ফেলে আমার গন্তব্যস্থলে যাই এবং পরে কাছের এক বন্ধুর সহযোগিতায় আপাত নিরাপদেই পৌছাই।
    এই ঘটনায় জিডি করতে যেয়ে আরও উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হই। প্রথমেই এক পুলিশ অফিসার ব্যক্তিগতভাবে জানিয়েছিলো যে এই ধরণের জিডি পুলিশ নিতে চায় না কারণ ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত ব্যপারে যে কর্মকর্তা জিডি গ্রহণ করবে তার একাউন্টেবেলিটি থাকবে সেই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর যদি ঐ ব্যক্তির কোন সমস্যা হয়, সেইক্ষেত্রে ঐ পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার জন্য চাকুরী পর্যন্ত চলে যেতে পারে। থানায় জিডি করতে ঘুরেও একই চিত্র দেখলাম, অনুসরণকালে অনেকগুলো থানা অতিক্রম করার জন্য গতকাল ঘটনাস্থলের আওতায় থাকা একটি থানায় গেলে তারা জিডি নিলো না, তারা বললো আমাদের থানার অধীনে না, এটা অমুক থানার অধীনে পড়েছে ওখানে যেয়ে যোগাযোগ করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যান।'
    ~~~'
  • Atoz | ০৭ আগস্ট ২০১৫ ২০:৩২306639
  • দিনের পর দিন, এইভাবে এক এক করে, একটা আইন-কানুনওয়ালা সভ্য দেশে এরকম কান্ড হচ্ছে---কোনো প্রতিকার নেই????
  • aranya | ০৭ আগস্ট ২০১৫ ২০:৩০306638
  • এর কোন শেষ নেই, কিছু করার নেই, ইসলাম নিয়ে কিছু লিখলেই খুন হতে হতে হবে,এটাই নর্ম হয়ে যাচ্ছে
    হুমায়ুন আজাদ-কে কোপানো থেকে শুরু মনে হয়
  • Atoz | ০৭ আগস্ট ২০১৫ ২০:২৭306637
  • সকালে ফেবু খুলেই দেখি আরেকজন ব্লগার খুন বাংলাদেশে! ঃ-( ঃ-( ঃ-(
  • aranya | ০৭ আগস্ট ২০১৫ ২০:২৫306636
  • আর একজন ব্লগার খুন হলেন বাংলাদেশে :-((
  • lcm | ০৭ আগস্ট ২০১৫ ২০:২১306635
  • গুরুতে আমার তক্কের ইতিহাস... সব মনে থাকে না...

    সেই সিঙ্গুর/ন্যানো এপিসোডে তক্কো হয়েছিল - টাটা ডোবালো বুদ্ধবাবুকে - এই ছিল আমার বক্তব্য - বিপক্ষে অপ্পোন, ওমনাথ, সিকি আর আরো কারা যেন ছিল... তারপরে, শ্যামলের সঙ্গে জিডিপি, ফ্ল্যাটবাড়ি এসব নিয়ে তক্কো হয়েছে... তারপরে ধরো মাইক্রোসফ্ট উইন্ডোজ ভার্সেস লিনাক্স উইন্ডোজ নিয়ে - একদিকে অরিজিত, ন্যাড়া, কেলো, বীতশোক-দের সঙ্গে...
    কল্লোলদার সঙ্গে - রাশিয়া ভারতকে কাঠি করেছে, আর, ভারত বাংলাদেশে কাঠি করেছে - কল্লোলদা পক্ষে, আমি বিপক্ষে।
    তারপরে এল বিপপাল - কাউকম (কাউন্সিল কম্যুনিজম) তক্কো...
    হালে হয়েছে অক্ষর সঙ্গে - বাংলা সিনেমার রিভিউ হলেই তাতে গদার-এর রেফারেন্স নিয়ে... হোক কলরবের সময় পাই আরো কাদের সঙ্গে যেন.... সদার সঙ্গে এক্সোডাস অফ বাঙালি ইঞ্জিনিয়ার্স ফ্রম বেঙ্গল নিয়ে... পোটকের সঙ্গে সাউথ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের মান নিয়ে... এগুলো সব হালে হয়েছে...
    ...আরো আছে, মনে পড়ছে না।

    আর কয়েকজনের কথা আলাদা করে বলতে হয়। একক খুব ইন্টারেস্টিং - দ্য ওনলি মোড অফ কম্যুনিকেশন উইথ হিম ইস তক্কো। বিপ্পাল যেমন তক্কের মেটিরিয়াল ছাড়া লিখতেই চায় না।
    আর, এইচ হল পন্ডিত তাক্কিক, আর জটিল বাক্যবিন্যাসী।
  • lcm | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৫৯306634
  • ব্রেস্ট ফিডিং নিয়ে এখানে তো লোকজন বেশ সিরিয়াস। কিছু লোক পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং-এ র্পক্ষে, কিছু লোকের আবার না পসন্দ।
    আমাদের আপিস বিল্ডিং-এ সেকেন্ড ফ্লোরে একটি চানের বাথরুম আছে। তার ভেতরে বসার জায়গা বড় আয়না টায়না নিয়ে বেশ ভালো ব্যবস্থা। অনেকে দুপুরে বা বিকেলের দিকে দৌড়োতে বা এক্সারসাইজ করতে যায়, এবং তারা ফিরে এসে স্নান করে। কয়েকদিন ধরে নাকি দেখা গেছে, চান করার লাইন, কারণ কোনো মহিলা সহকর্মী ঐ চানের ঘরে বসে ব্রেস্ট পাম্পিং করেন বাচ্চার জন্য। এই নিয়ে দাবী উঠেছিল যে এর জন্য একটা প্রাইভেট রুম চাই। নইলে দৌড়বাজ-দের ঘেমো শরীরে অপেক্ষা করতে হচ্ছে বা তাদের অন্য দুটি বিল্ডিং-এ গিয়ে চান করে আসতে হয়।
  • a x | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৪০306633
  • থেংকু।
  • pi | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৩৩306632
  • pi | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৩২306631
  • অবন্তিকা, এই অ্যাংগেলে লেখা খুব দরকারি ছিল।

    'পুরুষ নামাঙ্কিত এই বিভাগ পুরুষদের দ্বারা পরিচালিত (মেনস ওয়ার্কিং গ্রুপ ) হলেও মূল ব্যাপারটা যে আদৌ পুরুষ বা পিতায় সীমাবদ্ধ নয়, তা বোধ করি ব্যাখ্যা দেওয়ার অপেক্ষা রাখে না৷ বলা যেতে পারে, এটি একটি ‘ওভারঅল -জেন্ডার -এফর্ট’, অর্থাত্ লিঙ্গ নির্বিশেষে সার্বিক সচেতনতার বোধ তৈরি করাই এই ‘মেন ’স ইনিশিয়েটিভ ’-এর লক্ষ্য৷ ফেসবুক পরিসরে ‘ওয়াবা -মেন ’স ইনিশিয়েটিভ ’-এর একটি অফিসিয়াল পেজ আছে, যার দুই কর্মকর্তা কলকাতার শিশুরোগ বিশেষজ্ঞ ডা। কমলেন্দু চক্রবর্তী এবং মালয়েশিয়ার সেক্রেটারিয়েট নাওয়েদ হারুনি৷ এই পেজটিতে দেশ -বিদেশের সদস্যদের ক্রমাগত ছবি, খবর বা বিশ্লেষণ প্রকাশ করতে দেখা যায়, যার মাধ্যমে শিশুর অধিকার বিষয়ে লিঙ্গসাম্যের প্রশ্নে যেমন সামাজিক স্টিগমাগুলো চোখে পড়ে, তেমনই তার বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে পদক্ষেপগুলোও স্পষ্ট হয়ে ওঠে৷'

    --ইনি তো মনে হয় এখানে সেই তেড়ে গাল খেয়ে চলে যাওয়া দুধের ডাক্তার কমলেন্দুবাবু !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত