এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ আগস্ট ২০১৫ ০৬:০২306720
  • বাই দ ওয়ে, আমি উপমহাদেশে থাকতে কোনোদিন কাউকে রেস্পেক্টেড ইত্যাদি লিখিনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে (কলিগ, বস, বসেস বস, সিইওর এক লেভেল নিচের লোক অবধি ইত্যাদি) হাই ফার্স্ট নেম লিখেছি। ক্লায়েন্ট হলে (তারাও উপমহাদেশিয়), ডিয়ার মিস্টার/মিস ফুল/লাস্ট নেম লিখেছি। এগুলো সব ইমেলে। মিটিঙ্গে কথা বলার সময় এক দুবার স্যার বলে সম্বধন করে ঝামেলায় পরেছি (প্রেজেন্টেশন থামিয়ে ঝেড়েছে)।

    আমেরিকাতে এসে রেস্পেক্টেড লিখি। এখানকার লোকেরা খুশিও হয়।
  • Haay | ০৯ আগস্ট ২০১৫ ০৩:২৫306719
  • এখনকার মেয়েদের আমি সবসময় মেয়ে বলে চিনতে পারি না। কী চেহারায়, কী সাজে, কী কর্মদক্ষতায়, কোনও দিক দিয়েই তারা ছেলেদের চেয়ে আলাদা নয়।
    ।।।।।
    আজকালকার মেয়েরা তো পুরুষদের সমান হয়ে গেছে, সমান চাকরি করে, সমান মাইনে পায়, সমান ভোট দেয়, সমান আন্দোলন করে। তা হয়্ত করে, কিন্তু সে এমন কিছু শক্ত কাজ নয়।

    ভীষণ নারীবাদী বক্তব্য দেখছি। সবাই জানেন নিশ্চই কার লেখা!
  • a x | ০৯ আগস্ট ২০১৫ ০২:৪৮306718
  • রেস্পেকটেড স্যার লেখাটা উপমহাদেশের কনভেনশন। তেল দেবে ভেবে হয়ত লেখেনি।
  • সে | ০৯ আগস্ট ২০১৫ ০১:১০306717
  • "Respected sir" লিখেছে কেন?
    এই রকম সম্বোধন আরেকবার দেখেছিলাম। বেশি বেশি তেল মারার জন্যে।
  • Atoz | ০৯ আগস্ট ২০১৫ ০১:০৮306716
  • মানে এই পাতায় এখন আছো না নেই? ঃ-)
  • Atoz | ০৯ আগস্ট ২০১৫ ০১:০৭306715
  • ব্রতীন, আছো না চলে গ্যাছো?
  • Atoz | ০৯ আগস্ট ২০১৫ ০০:৩৯306714
  • অদ্ভুত একটা কেমন-কেমন লাগছে।
  • Bratin | ০৯ আগস্ট ২০১৫ ০০:৩৮306713
  • আচ্ছা এক আলমারী না পড়া গল্পের বই দিলুম তাপস কে।।
  • তাপস | ০৯ আগস্ট ২০১৫ ০০:১৯306712
  • জন্মদিনে শুভেচ্ছার জন্যে সব্বাইকে ধন্যবাদ। আগের বার উপহার পেয়েছিলুম, এবার আর পেলুম না।

    এরকম হয়ার কথাই ছিল অবিশ্যি। :-P
  • I | ০৯ আগস্ট ২০১৫ ০০:১০306711
  • কিন্তু না, গা-সওয়া হয়ে যায় নি। একদম না। একটা অদ্ভুত অবস্থা। অন্য একটা দেশ।
  • I | ০৯ আগস্ট ২০১৫ ০০:০৭306710
  • লোরকা কেন খুন হন তা বোধ হয় এখনো নিশ্চিত করে কারো জানা নেই।
  • 4z | ০৮ আগস্ট ২০১৫ ২৩:৩৫306709
  • এটা আজ একজন হোয়াটসঅ্যাপে পাঠালো

    Why, I will not waive my gas subsidy

    Mangalore Today News Network

    An Open Letter to the Prime Minister
    By SUMITH S. RAO

    Respected Sir:

    You have asked the rich and affluent people of India to waive off their share of subsidy on gas cylinders used by them in their homes and help in nation building.

    I, for one would definitely prescribe to your view and gladly do so. In return, I would like all of you esteemed gentlemen and ladies who run our great country to also reciprocate our generous offer.

    If only, every corporator, MLA, MP, and Minister could also waive off his gas subsidy, we the people of India would be very proud of you and salute you.

    You would be setting an example to the citizens of India. Most of you have declared incomes running into a few crores while contesting the elections.

    When will the day come when you will think of our poor brethren and waive off all the perks that you enjoy because of your position.

    When will you stop voting unanimously for a pay hike for yourselves, while bitterly fighting against all other issues in Parliament?

    When will we see you act as responsible citizens and fight over issues rather than take party based decisions?

    Let me tell you, dear Sir, the Chancellor of a super power like Germany Ms. Angela Merkel rides on a public train to work, whereas in our country everyone from the Prime Minister, to the Members of Parliament, even down to the Zilla Panchayat President is allocated a car which is paid for from the coffers of our country which is filled generously by the tax payers money.

    You incur thousands of rupees worth of telephone bills, electricity bills, free accommodation in luxury bungalows, avail free travel on public transportation, go on foreign jaunts on flimsy excuses and we the people of India pay for it.

    When will you be a proud Indian and pay for all these facilities availed by you?

    You get admitted to luxury hospitals for even a headache and especially when a probe is launched against you for any misdemeanor. Even there, you get the best beds and facilities free of charge.

    Pray, tell me, Sir “When will you pay for these privileges?”

    You travel in air conditioned railway coaches and fly first class in planes even when you are not on official duty. It is us, the citizens of India who pay the fare for you.

    Everyone, who is anybody, stakes his claim to fame by clamouring for “Z Class” security when the actual risk assessment for that person is zero. We, the people of India pay a fortune for your security.

    Alas, what a travesty of our times. That you who should be protecting the nation are being protected by the common man at his cost.

    There are people in India who cannot even afford one meal a day and do not even have the strength to complain about it. Sadly, while you enjoy a cup of coffee bought at a princely sum of Rupees One or a full meal at Rupees Twelve at the Parliament canteen in air conditioned comfort and cannot be bothered about these trivial issues.

    When shall you pay the full cost of a meal without passing on the bill to your countrymen?

    Sir, I am just an ordinary citizen of India who dutifully pays his Income tax, Service Tax, Value Added Tax, Wealth Tax, Corporation Tax, Automobile Registration Tax and Property Tax which goes up to nearly 50 percent of our hard earned money while you enjoy the benefits of these taxes and live a privileged life because every citizen of India pays for your privileges.

    The day all of you forego and waive all the unnecessary perquisites bestowed upon you by laws enacted by you would be a proud one in our nation’s history.

    The day, you gentlemen who have been elected to power by the people to govern our nation become responsible citizens of INDIA will be a milestone in our history. That day, all of us will definitely waive off our gas subsidy. 

    Yours sincerely, 

    An honest and dutiful citizen.

    Sumith S. Rao is a well known city based businessman and a former President of the District Small Scale Industries Association.  

    Note:- Please circulate, so it reaches the PM.
    Dear Citizens

    Forward this msg to a minimum of twenty people on your contact list; and in turn ask each of them to do likewise.

    In three days, most people in India will have this message.
    This is one idea that really should be passed around.

    *Reform Act of 2014*

    1. No Tenure / No Pension: Parliamentarians collect a salary while in office but should not receive any pay when they're out of office.

    2. Parliamentarians should purchase their own retirement plans, just as all Indians do.

    3. Parliamentarians should no longer vote themselves a pay raise. Their pay should be linked to the CPI or 3%, whichever is lower.

    4. Parliamentarians should lose their current health care system and participate in the same health care system as the Indian people.

    5. Parliamentarians with tainted records, criminal charges & convictions, past or present should be summarily banned from the parliament and fighting election on any pretext or the other.
    6. Parliamentarians should equally abide by all laws they impose on the Indian people.

    7. All contracts with past and present Parliamentarians should be void effective 1/1/15
    The Indian people did not make this contract with them. Parliamentarians made all these contracts for themselves.

    Serving in Parliament is an honor, not a lucrative career. The Founding Fathers envisioned citizen legislators, so ours should serve their term(s), then go home and back to work.

    No surrender of subsidies like LPG by citizens unless all subsidies available to MPs and MLAs withdrawn including subsidised food in Parliament canteen

    If each person contacts a minimum of twenty people then it will only take three days for most people in India to receive the message. Don't you think it's time?

    If you agree with the above, pass it on. If not, just delete.

    You are one of my 20+ - Please keep it going, and thanks.
  • apps | ০৮ আগস্ট ২০১৫ ২৩:১৯306708
  • সরি সিরিয়াস ইসুর মধ্যে অন্য কথা বলছি.
    দৃশ্যম দেখলাম. খুব টানটান ছবি. যাদের সুযোগ আছে তাদের বড় পর্দায় দেখতেই সাজেস্ট করব.
  • a x | ০৮ আগস্ট ২০১৫ ২২:৫৬306707
  • লেখকের দায় কোথায় সেটা সময় ঠিক করে। নইলে আর লোরকা খুন হন কেন?
  • pi | ০৮ আগস্ট ২০১৫ ২২:৩৪306706
  • এগুলো সব এপারের লোকজনের বক্তব্য। বাংলাদেশীদের মধ্যে এখনো শুনিনি।

    ওঁরা বরং এইসব বলছেন,
    বিশেষ একটি অনুরোধ জানাচ্ছি সমস্ত প্রগতিশীল বাংলা ব্লগ মডারেটরদের প্রতি, উনারা দ্রুত একত্রিত হয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ইসলামী জিহাদীদের বিচারের ক্ষেত্রে আলাদা আইন পাশ ও মুক্তচিন্তক লেখক-ব্লগারদের জীবননাশের হুমকিকে সেই বিশেষ আইনে বিশেষ ধারা রাখা হবে যেখানে একজন হুমকিদাতা দুবার ভাবতে বাধ্য হয় যে এটি করে পার পাওয়া যাবে না। একটা সভ্যদেশে একজন মানুষকে হত্যার হুমকি দেয়া কিছুতে গ্রহণযোগ্য হতে পারে না। বলছি না যে আমাদের আহ্বানে সরকার হুমড়ি খেয়ে পড়বে। তবে এটি আমাদের অন্যতম প্রথম পদক্ষেপ হতে পারে।…

    বা,

    'নিলয় যে ভুলটা করেছিল একই ভুল ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়ও করেছিল। সবার আগে করেছিল থাবা বাবা। এই নিকগুলোর আড়ালের মানুষটিকে প্রকাশ্যে এনে ফেলা। আমাদের ভুলটা হচ্ছে আমরা কি নিয়ে লিখছি সে বিষয়ে আমরা নিজেরাই সচেতন নই। সহব্লগারদের হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণে মৃত সহব্লগার কোন উপকার হয় না। হত্যাকারীরা মানববন্ধন দেখে হয়ত হেসেই খুন হয়ে যায়! অভিজিৎদার হত্যাকারীরা হয়ত বুক ফুলিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে বাইতুল মোকাররমে! সরকার বা কোন পক্ষেরই আগ্রহ নেই তাদের ধরার। মানববন্ধন করার জন্য সামাজিক-রাজনৈতিক-সংস্কৃতি দল বা সংগঠন আছে। একজন লেখককের একমাত্র কাজ হচ্ছে লেখালেখি করা। এর বাইরে তার কিছু করার নেই। লেখক যুদ্ধ করেন না। বীরত্ব দেখান না। তবু নানা কারণে লেখকরা লেখালেখির টেবিল ছেড়ে ময়দানে নেমে পড়েন সত্যি। সেটা পরতেই পারেন তবে কিছুতে সেটা লেখককের নৈতিক দায়ের মধ্যে পড়ে না। লেখকের দায় একমাত্র তার লেখায় আর কিছুতে নয়। যারা বাংলাদেশে ইসলামিস্টদের বিরুদ্ধে লিখছেন, মৌলবাদ, ইসলাম, জঙ্গিবাদ নিয়ে লিখছেন তারা নিজেদের আড়ালে রেখেই লিখবেন। নিলয় নীলের হত্যার প্রতিবাদে শাহবাগে সমাবেশ হবে, মানবন্ধন হবে- সেখানে আপনার যোগ দেয়ার প্রয়োজন নেই। নিলয়কে প্রথম ফলো করা হয়েছিল অনন্ত বিজয়ের হত্যার প্রতিবাদী মানববন্ধন থেকে ফেরার পথে। সেখানেই মূলত নিলয় প্রকাশিত হয়েছিলেন ইনিই সেই “নিলয় নীল”।
    মুক্তমনা ব্লগের একজন ব্লগার যখন বার বার আমাদের কটাক্ষ করছিলেন আমাদের পরিচয় গোপন করে লেখার জন্য তখন এরকম একটা ভুল প্রায় করেই ফেলেছিলাম। চেয়েছিলাম নিজের পরিচয় প্রকাশিত করেই লিখবো। কিন্তু কিছু সুহৃদয়ের আকুল অনুরোধ ও পরামর্শে সেই আত্মঘাতি সিদ্ধান্ত থেকে ফিরে আসি। আমাদের দীর্ঘদিন বেঁচে থাকতে হবে কারণ জীবন একটাই। আমাদের বেঁচে থাকতে হবে আমাদের পরিবারের জন্য, নিজের জন্য। এবং অবশ্যই দীর্ঘদিন বেঁচে থাকার অর্থ হচ্ছে আরো দীর্ঘকাল আমাদের লেখালেখি চালিয়ে যাওয়া। যে সংগ্রাম আমরা করছি সেটা এভাবে একটি করে হত্যার অর্থ হচ্ছে একটি করে যোদ্ধার কন্ঠস্তব্ধ করে দেয়া। সেটি আর কিছুতে করতে দেয়া যাবে না। অনুগ্রহ করে কাউকে বিশ্বাস করে নিজের সর্বনাশ করবেন না। অনলাইনে আপনি কি করতে আসছেন সেটা আগে নিজেকে প্রশ্ন করুন। যদি উত্তরটি হয়- একটি অসাম্প্রদায়িক, ধর্মের প্রভাবমুক্ত প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ-দেশের স্বপ্ন দেখা, তাহলে নিছক ফেইসবুকের ছ্যালামী আপনাকে ত্যাগ করতে হবে। এসব “পিউর ফেইসবুকারদের” কাজ। আপনি একজন নাস্তিক, প্রগতিশীল মুক্তমনা লেখক- অনলাইনকে আপনি আপনার লেখার কাজে ব্যবহার করেন- এর বাইরে অনলাইনে আপনার কোন আগ্রহ নেই…। আপনাকে বুঝতে হবে আপনি বিষধর সাপ নিয়ে লড়ছেন, ফুল নিয়ে খেলছেন না! …'
  • pi | ০৮ আগস্ট ২০১৫ ২২:২৯306704
  • এবং এগুলো ভালোই সমর্থন পাচ্ছে। সমর্থকেরা কোনোমতে উগ্র হিন্দুত্ববাদীও নন।
  • Du | ০৮ আগস্ট ২০১৫ ২২:২৯306705
  • সরকার নিষ্ক্রিয় হলে কি আর বলবে?
    তিনটেই তো চয়েস- লেখো আর মর। লিখো না। সশস্ত্র প্রতিরোধ কর। - একটাও শুনতে ভালো নয় - কিন্তু শোনার ব্যপারটা আসছে পরে।
  • pi | ০৮ আগস্ট ২০১৫ ২২:২২306703
  • নতুন ট্রেন্ড দেখছি, লেখালেখি, মিছিল, প্রতিবাদ, এসবে কোন লাভ নেই। পাল্টা আঘাত হানো। একটি নমুনাঃ
    'আমি ব্লগার না, ব্লগার হওয়ার ক্ষমতাও আমার নেই, কিন্তু যে শুয়োরের বাচ্ছারা অনন্ত বিজয়, ওয়াসিকুর, অভিজিৎ, নিলয়দের কুপিয়ে মারলি তারা জেনে রাখ চপার শুধু তোদের হাতেই মানাবে এটা ভাবিস না। আমি কোনোরকম মিছিল, বিচার, মোমবাতি মারাতে যাব না, হাতিয়ারে আমিও শান দিচ্ছি। চাপাতির কোপ কেমন লাগে সেটা একটু পরখ করবি না ভাই। কুত্তার মতন মরবি, তোদের তো আবার ভয়ডর নেই, বলবি ধর্মের জন্য শহীদ হলাম। জন্নতে তো আল্লা ওয়েট করছে তোদের জন্য দারু আর মেয়েছেলে নিয়ে ( তোদের ভাষায় সুরা আর হুর)। দেখ কেমন লাগে শুয়োরের বাচ্চা'

    যদি ধরেও নি, কথাটা বলার জন্যই বলা, তাও বিপজ্জনকই লাগে।
  • Du | ০৮ আগস্ট ২০১৫ ২২:০৯306702
  • a x | ০৮ আগস্ট ২০১৫ ২১:১৫306701
  • তখন চারটে বাজে। একঘন্টার ভাতঘুম ছেড়ে উঠে অভ্যেসে ফেসবুক খুলেছি, খবর ভেসে উঠলো নিউজ ফিডে, খুন হয়েছেন বাংলাদেশের আরো এক ব্লগার, নিলয় নীল। আমার পাঁচতলার বারান্দায় সিগারেট খেতে খেতে যখন যন্ত্রণাকে চাপার আপ্রাণ চেষ্টা করছি, ওদিকে শিলং এ বন্ধু সুচেতা তখন এপার থেকে তাকিয়ে আছেন বাংলাদেশের দিকে। “যেভাবে বিপন্ন পশুরা শিকারীদের দ্যাখে, যেভাবে বিপন্ন মানুষ দ্যাখে নরেন্দ্র মোদীকে”। ঘর থেকে বেরোই। মেট্রোতে, ট্যাক্সিতে পৌঁছাই কলামন্দির, শ্রুতি-দি আসে। সৃজিতাও। কলামন্দিরে আজ ওদের একটা অনুষ্ঠান দেখার কথা ছিল, এ খবর আমায় জয়রাজ-দা আগেই দিয়েছিলেন। প্রসঙ্গতঃ জয়রাজ-দারও পৌঁছনোর কথা ছিল ওখানে, আমি স্থির করি, কলামন্দিরেই যাব, কিছু মানুষকে খবরটা পোঁছে দিতে, আর কিছু নয়। তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধাদের সেই ভিড়ে, যা লাইন হয়ে ঢুকে পড়ে অডিটোরিয়ামে। সেই অডিটোরিয়াম, যেখানে দাঁড়িয়ে একশো টাকা আর দুশোটাকার টিকিটের হায়ারার্কি ভেঙ্গে দেওয়ার ফাঁপা আওয়াজ দিয়ে থাকেন এক তথাকথিত প্রফেট- কলামন্দির। সেখানে আর্ট হয়, হয় পারফর্মেন্স। সেই পারফর্মেন্স দেখতে আসা, কলামন্দিরের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে আমি জিগ্যেস করি, “আমার গায়ের টি শার্ট টা কি কুল?”, যাতে লেখা ‘আ’ আর সেই আ এর ডাঁটি থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। অনেকেই বলেন যে টিশার্ট টা আদৌ কুল নয়। আমার পেটে বাঁধা সৃজিতার ওড়না থেকে ঝুলছিলো একটা কাগজ, তাতে লেখা, “থাপ্পড় মারুন, বিনামূল্যে”। এসবের অনেক আগে অবশ্য ইচ্ছুক মানুষদের দিকে বাড়িয়ে দিচ্ছিলাম সেই কাগজ, যাতে লেখা, “ফের আক্রান্ত মুক্তচিন্তা, ফের আক্রান্ত কলম”। তাঁরা জোরে জোরে পড়লেন সেই খবর, কেউ পড়ে বললেন ইনসেন। কেউ বা পড়তেই অস্বীকার করলেন। কেউ আমায় থাপ্পড় মারলেন, কেউ বা মারলেন না। দেখা হয়ে যায় সেন্ট জেভিয়ার্সের একচেটিয়া নাট্যকার আশীষ সিদ্ধান্তের এক প্রিয়পাত্র, সিনিয়র দাদা, অনিন্দ্য-র সঙ্গে। তিনি অফ দ্য ক্যামেরা বলেন, খুবই দুর্বল পারফর্মেন্স, কনভিকশনের অভাব। আর ঠিক, ঐ মুহূর্ত থেকে আমি রিজেক্ট করলাম পারফর্মেন্স শব্দটাকে। আমার অনেক বন্ধুই ইতিমধ্যে আমার কিছু কাজ থেকে দেখেছেন বা জেনেছেন, আমি ঠিক কি করে থাকি। কখনো সায়ন্তনের সাথে, কখনো বাজেশিবপুরে অনেক অজানা মানুষের সহযোগিতায় আমি যা করি, তাকে পারফর্মেন্স বলি না আমি। ওটা আমার কাজ। ওর মধ্যে কোনো আর্ট নেই। আর্টিস্ট নেই। দাগিয়ে দেবেন না। পারলে রাগটা খুঁজে নেবেন। এমন নয় যে আমায় যাঁরা সহযোগিতা করছেন তাঁরা এইভাবে কথা বলায় বিশ্বাসী বা এইভাবে কথা বলতে চান। কিন্তু তাঁরা অন্ততঃ এটুকু বোঝেন, কেন এই রাগ, কেন এই যন্ত্রণা, কেন এই কাজ। আমি এও বলেছি, আমার বিশ্বাস যে মূলধারার সমষ্টিগত প্রতিবাদের অভিব্যক্তি যেমন জরুরী, তেমনই ব্যক্তির প্রতিবাদ জরুরী। আমায় এ কথা শিখিয়েছিলেন ওই মানুষটি, যিনি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন কয়েক দশক আগে। আমায় একথা শিখিয়েছেন আন্ড্রু মার্টিনেজ, যিনি নগ্ন হয়ে ঘুরে বেড়িয়েছেন বার্কলের ক্যাম্পাসে। আমি মিছিল মিটিং কে রিজেক্ট করিনি, রিজেক্ট করেছি একটা মিছিল বা মিটিং তৈরী হওয়ার প্রাতিষ্ঠানিক পদ্ধতিকে।
    আর হ্যাঁ, এই সময়ে দাঁড়িয়ে পারফর্মেন্স করার মত ক্ষমতা আমার নেই। যদি পারফর্মার হতাম, তাহলে আমি আজ লিখতাম কলামন্দির কেন একটি বালের জায়গা। কিন্তু না, সেসব থাক। আমার মুখে যে দলা দলা থুতু উঠে আসছে, তা আমি ছেটাতে চাই নিজেরই গায়ে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, আজ নিলয়ের খুন হওয়ার পিছনে আমার হাত আছে। রক্ত লেগে আছে আমার জামায়। মেশিনারী বা মার্সিনারী বলে যাদেরকে নিয়ে খিল্লি করেছি আমরা দীর্ঘদিন, শুনেছি একসময়ে নাকি তারা মিনার্ভায় উৎপল দত্তের নাটক চলাকালীন মিনার্ভার বাইরেটা ঘিরে রাখত, যাতে কংগ্রেসী গুন্ডারা আটকে দিতে না পারে নাটক। আমি পারিনি এভাবে নিলয়কে ঘিরে থাকতে, যখন ভাড়াটে খুনীরা ঢুকে পড়েছিল ওর বাড়িতে। আমি পারিনি তাদের হাত থেকে নিলয়কে বাঁচাতে। তাই আজ রাস্তায় নামা খুব জরুরী ছিল, কোনো মিছিল বা মিটিং এর ডাক যদি আসে, নিশ্চয়ই যাব। কিন্তু আজ, আমার নিজের প্রতি উদ্রেক হওয়া যাবতীয় ঘৃণাকে আঘাতে পরিণত করতে আমার দরকার ছিল কিছু থাপ্পড়। কারণ আমায় চিনে নিতে হত সেই হাতগুলো, যাঁরা আজও থাপ্পড় মারতে পারেন, প্রয়োজনে। কারণ থাপ্পড় মারার শিক্ষাটা দিন দিন জরুরী হয়ে উঠছে। নাহলে পরশু ওয়াশিকুর, গতকাল অনন্তবিজয়, আজ নিলয়, আগামীকাল অন্য কেউ, তালিকা দীর্ঘ হবে, আর অভিজিত রায় থেকে যাবেন টিশার্টের প্রিন্ট হয়ে।
    আমি কৃতজ্ঞ থাকবো শ্রুতি-দির কাছে, সৃজিতার কাছে। জয়-দার কাছে, বাজেশিবপুরের কাছে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্যে। আর আজও যাঁরা চুপ থেকে যাবেন, পিয়ানো বাজাতে বাজাতে ফেসবুকে আপডেট লিখবেন এই মর্মেঃ “মানুষের মনে কষ্ট দিতে নেই ব্লগে কড়া কড়া কথা লিখে”, তাঁদেরকে বলি, ছিঁড়ুন। আপনাদের পোঁদে যেদিন গরম শিক ঢুকিয়ে ফালাফালা করে দেওয়া হবে, পাছা হলহলে হয়ে যাবে রক্তে ভিজে, সেদিন সংখ্যা গুনতে শেখাব আপনাদের, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়......

    - তমোঘ্ন হালদর
  • | ০৮ আগস্ট ২০১৫ ২০:২৭306700
  • সবাই এত অধৈর্য্য কেন!! ঃ((
  • | ০৮ আগস্ট ২০১৫ ২০:২১306698
  • যাকে কবি "বার্ড'স ভিয়্যু" বলেছেন? ঃ)
  • pi | ০৮ আগস্ট ২০১৫ ২০:২০306696
  • ঠিক এটাই মনে হচ্ছিল আসবে। তবে ভেবেছিলাম, অ্যানালজি থাকলেই এতটা ভুলভাল প্রয়োগ হয়তো নাও হতে পারে। ভুল ভেবেছিলাম ঃ)
    যদিও কার মস্তিষ্ক কতটা উর্বর সেই নিয়ে খোঁচা দিচ্ছি না। ওগুলো না দিয়েও বলা যায় মনে হয়। আর অন্যদের এতটাই ইন্ফিরিওর মনে করলে তাদের সাথে আলোচনায় না যাওয়াই বেটার।
  • | ০৮ আগস্ট ২০১৫ ২০:২০306697
  • সিইওদের দেবার জন্য যেমন ১০০০০ ফুট ওপর থেকে একট ভিয়্যু দেওয়া হয় অমনি ভাট। যাই হোক দেখি আরেট্টু।
  • | ০৮ আগস্ট ২০১৫ ২০:১৭306695
  • ইটিভি আসে মনে হয়। ওখানে কোন আলোচনা হচ্ছে ?
  • একক | ০৮ আগস্ট ২০১৫ ২০:১৬306694
  • সবার তো পৃথিবী কার্পেট দিয়ে মোরার মত উর্বর মস্তিস্ক হয়না। তারা পায়ে জুতো পরে :)
  • pi | ০৮ আগস্ট ২০১৫ ২০:১৫306693
  • কীরকম ভাট ?
  • | ০৮ আগস্ট ২০১৫ ২০:১৪306692
  • এখনও পর্যন্ত অতীব ভাটের আলোচনা হচ্ছে।
  • একক | ০৮ আগস্ট ২০১৫ ২০:১৩306690
  • এইযে সাইট। লুরুতে জনতা মাস্ক নিয়ে সচেতন। সাইক্লিস্ট কমিউনিটি-বাইকার কমিউনিটি সর্বর্ত্র। আপিস টাইমে উদুম পলিউশন। সচেতন না হয়ে উপায় নাই।
    http://totobobo.com/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত