এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫৩306750
  • আমিও জানতুম কথাটা বাল্যখিল্য। এখানে এসেই প্রথম জেনেছি কথাটা বালখিল্য।
  • pi | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫২306749
  • পরের কিস্তির অপেক্ষায় রইলাম, সামরানদি।
  • Direwolf | ০৯ আগস্ট ২০১৫ ১০:৪৭306746
  • আমি এদ্দিন ধরে ভাবতুম কথাটা "বাল্যখিল্য"। আজ খেয়াল করলুম যে এখানে সবাই লিখছে "বালখিল্য"।
  • a x | ০৯ আগস্ট ২০১৫ ১০:৪৫306745
  • বাদাম বাটা! একি টাটার নাতি নাকি!
  • pi | ০৯ আগস্ট ২০১৫ ১০:৪৪306744
  • আহা, দেখতে পারতে, কাঁদছিলো কিনা। তাইলে ঊডওয়ার্ডসও দিতে পারতে !
  • একক | ০৯ আগস্ট ২০১৫ ১০:৩৮306743
  • সেরেল্যাক ট্রাই করতে পারো। ছানা ম্যামালরা সেরেল্যাক টা খেয়ে নেয়। এট্টু বড় হলে বাদাম বাটা।
  • a x | ০৯ আগস্ট ২০১৫ ১০:৩২306742
  • ওর বোধ্হয় এখনও সলিড ফুড খাবার বয়স হয় নি ঃ-)
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ১০:৩০306741
  • নাগো, ছবি তোলা হয় নাই। এত ব্যস্ত ছিলাম ওকে ঘর থেকে বের করার জন্য, ছবির কথা মাথায় আসে নি :)
  • pi | ০৯ আগস্ট ২০১৫ ১০:২৬306740
  • সিকি, ছবি তুলেছ ? ভিডিও করেছ ?
  • a x | ০৯ আগস্ট ২০১৫ ১০:১৭306739
  • সয়ে যাবে কেননা এইভাবেই সয়ে যায়। অভিঘাতের তীব্রতা এইভাবেই কমে।
  • S | ০৯ আগস্ট ২০১৫ ১০:১৫306738
  • তা এই মোদি সাম্রাজ্যের পতনই কি একই কারণে হবে?
  • kumu | ০৯ আগস্ট ২০১৫ ১০:০৮306737
  • আহা বড্ড ছোট।পুঁচি একদম।
    আজ বিকেলে ময়ূর বিহারে এক বিয়েবাড়ী যাব।মেয়েটি আমার ছেলের বয়সী।আগে এখানেই থাকত পরে শিপ্রা রিভিয়েরাতে ফ্ল্যাট কিনে চলে যায়।এর বিয়ের খবরে এখানে সব্বাই "সে ক্ষী,গোলুর পজ্জন্ত বিয়ে" বলে শিবনেত্র হয়ে রইল।তাদের ঠেলেঠুলে বোঝানো গেল আমারা এখন প্রাচীন হয়ে গেছি,রাজ্যপাট তোলার সময় হল।

    আজ আমরা সব বিয়ে বাড়ী যাব।
    এমন দিনে আবার বিষ্টি নেমেচে!!
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ০৯:৫৭306734
  • ওদের*
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ০৯:৫৭306735
  • প্রচুর চেষ্টা করেছি কাল থেকে। বেচারা এতই ছোট, খেতেই শেখে নি। বিস্কুট, ছোলা, ডাল, সব দিয়ে দেখেছি, কাল বিকেল থেকে ওর নির্জলা উপোস চলেছে। প্রথমে রান্নাঘরে গ্যাস বার্নারের ওপরে দাঁড়িয়ে বেলিড্যান্স করছিল। সামনে এসে দাঁড়াতেও থামে নি, ভয় পেতেই শেখে নি কিনা। তারপরে ধীরেসুস্থে নামল ওভেন থেকে। শেষমেশ বাইরে যাঅবার দরজা বুঝতে না পেরে ইনভার্টার ট্রলির নিচে মুখ গুঁজে রইল। সন্ধ্যে হয়ে গেছিল, খুঁজে পাই নি, ভেবেছিলাম পরে আস্তে আস্তে বেরিয়ে যাবে। আজ সকালে দেখি চিলিৎকার করছে। টর্চ নিয়ে হামাগুড়ি দিয়ে দেখি সেই ট্রলির নিচেই চুপ করে বসে আছে। সামনে ছড়ানো ছোলা, ডাল, কিস্যুটি দাঁতে কাটে নি। কাল দিয়েছিলাম বের করার জন্য। অগত্যা ফুলঝাড়ু দিয়ে খোঁচাতে হল, তড়াক করে লাফিয়ে বেডরুমে, সেখান থেকে বাথরুম, সেখান থেকে বেডরুম আবার, সেখান থেকে বাথরুম অবার, সেখান থেকে দরজার পর্দায় উঠে খানিক দোল দোল দুলুনি খেলল, তারপরে আবার বাথরুমে, তারপরে কী ভেবে বেরোনর দরজাটা চিনতে পেরে পুইইইইই করে বেরিয়ে গেল।

    এখন বাইরে নেত্য করছে, চিরিক চিরিক ডাক শুনতে পাচ্ছি অহরহ। এইটুকুনি একট কাঠবেড়ালি - ওদ্র কি মা খাইয়ে দেয় না?
  • kumu | ০৯ আগস্ট ২০১৫ ০৯:৪৬306733
  • আহা সিকি, ওর হয়তো খিদে পেয়েচে।দুটি বিস্কুট (গুড ডে) ভেঙে দাও।
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ০৯:৪২306732
  • একটি এইটুকুনি বাচ্চা কাঠবেড়ালি কাল থেকে আমাদের কী দৌড়টাই না করালো। অবশেষে ঘর থেকে বেরোতে পেরেছে কুচুটা।
  • S | ০৯ আগস্ট ২০১৫ ০৯:৩৪306731
  • লসাগুদা, অন্য জিনিসও আছে। খাদ্যদ্রব্য, বাসল কোষন ইত্যাদি।
  • lcm | ০৯ আগস্ট ২০১৫ ০৯:৩৩306730
  • বই, ম্যাগাজিন, সিডি, ডিভিডি ... এসব হলে মিডিয়া মেইল - শস্তা।
  • cm | ০৯ আগস্ট ২০১৫ ০৯:২০306729
  • না পড়ে গপ্পের বই দেওয়া মোটে ভাল কাজ নয়।
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ০৯:০৫306728
  • আমার তো মনে হল ব্যঙ্গ করে লিখেছে (অভ্যাসবশত লেখে অনেকেই)
  • kumu | ০৯ আগস্ট ২০১৫ ০৮:৫২306727
  • Respected Sir প্রচুর লোক লেখে।মন্ত্রী ইত্যাদিদের তো লেখেই, বসকে অব্দি লেখে।
  • h | ০৯ আগস্ট ২০১৫ ০৮:৪৮306726
  • সয়ে আবার কেন যাবে?
  • S | ০৯ আগস্ট ২০১৫ ০৭:২২306725
  • আচ্ছা আমেরিকাতে সবথেকে সস্তা লং ডিস্টান্ট গ্রাউন্ড শিপিঙ্গের কি কি অপশান আছে? টাইম ইজ নট এ ফ্যাক্টর। কস্ট ইজ।
  • b | ০৯ আগস্ট ২০১৫ ০৭:০৬306724
  • গাড়ি ইত্যাদিঃ

    আমার এক মেসো মশায় সরকারে অফিসার ছিলেন, গাড়ি পেতেন। ওনার বক্তব্য ছিলো প্রচুর জরুরী কাগজ, ফাইল এসব নিয়ে বাড়ি টু অফিস ঘোরাঘুরি করতে হয়, সরকার সেই জন্যেই একটা গাড়ি দেয়।
  • a x | ০৯ আগস্ট ২০১৫ ০৬:৫৬306723
  • ভারতীয় ছাড়া অদ্যাবধি কাউকে রেস্পেক্টেড স্যার লিখতে দেখি নি।
  • S | ০৯ আগস্ট ২০১৫ ০৬:৫৪306721
  • আমিও চেন্জ করে ভারতীয়ই করে দিলাম ঃ)
  • a x | ০৯ আগস্ট ২০১৫ ০৬:৫৪306722
  • উপমহাদেশ বলা ভুল হয়েছে। ওটা ভারতীয় হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত