এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১১ আগস্ট ২০১৫ ১২:৪৫307020
  • যাঃ!
  • potke | ১১ আগস্ট ২০১৫ ১২:৪২307019
  • সোমক রায়চৌধুরী প্রেসি ছেড়ে দিচ্ছেন, IUCAA এর ডিরেক্টর হয়ে জয়েন করছেন।
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ১০:২৯307018
  • পাই,১ ৪৭ অরিজিনাল সোর্স দেয়া,সারাংশ নয়,এবং বক্তা নয় বক্তব্যই আসল এই দুটো পয়েন্টে খুব সহমত।
  • Du | ১১ আগস্ট ২০১৫ ১০:২৭307017
  • কি যে জঘন্য জিনিস চলতে থাকে ফবতে। আবার পোস্ত-এর কোনো উত্তর দিল কিনা দেখাও যায় না।
  • Bratin | ১১ আগস্ট ২০১৫ ০৯:৪৯307016
  • পাই, এত চাপ নিচ্ছো কেন?
    তোমাকে আমরা সবাই চিনি। কাজেই কে কে বললো তাতে কী যায় আসে!!
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ০৮:৪৮307013
  • সবে তো খবরটা পেলাম। এখনও ঠোঙা হয় নাই :)
  • 4z | ১১ আগস্ট ২০১৫ ০৮:৩৬307012
  • কেউ অ্যালফাবেট আর গুগল নিয়ে কিছু বলবে না?
  • S | ১১ আগস্ট ২০১৫ ০৮:২৯307011
  • ধন্যবাদ।
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ০৮:১৮307010
  • আপনারা এটাও কি জানতেন প্রায়োপবেশনে ইন্ডিয়াতে প্রতি বছর ২৪০ জন প্রাণত্যাগ করেন? রাজস্থান সরকার বিল এনেছে এই "ট্র্যাডিশন" বন্ধ করার জন্য?
  • Du | ১১ আগস্ট ২০১৫ ০৮:১৬307009
  • খুনিরা কমবয়সী হলে আরো হতাশ লাগে। এই মিসৌরীর খুনীও আঠেরো বছর বয়সী
  • b | ১১ আগস্ট ২০১৫ ০৮:০৭307008
  • কেশি, ডাইনি হত্যায় আসাম বহুত আগে। মাসে দু মাসে একটা না একটা খবর আসেই। এতোটাই বেশি যে সরকার আইন করবে। কেমন একটা সয়ে গেছে
  • pi | ১১ আগস্ট ২০১৫ ০১:৪৭307007
  • S, আপনার প্রশ্নের উত্তর এখানে আছে।
    http://www.newindianexpress.com/nation/1st-River-Interlinking-Project-to-Commence-by-End-of-2015/2015/07/13/article2918242.ece
    অনেক কিছুর উত্তর এক লাইনে হয়্না, সেটা আপনিও জানেন।
    ইংরাজী কথাগুলোকে বাংলা করার মত সময় নেই আর ভাটে লোককে জানানোর জন্য সেই চাপ নেবার সেরকম প্রয়োজনীয়তাও সব সময় ও সব ক্ষেত্রে দেখিনা। লোকের যখন ইনফো দরকার, তখন সেটা যেভাবে যেকোন ফর্মে দিলেই তো হল। বরং অল্প কথায় নিজের মত করে বলতে গেলে কিছু বাদ যেতে পারে,, ভুলের সম্ভাবনাও থাকতে পারে। যে যার নিজে পড়ে নিয়ে বুঝে নেওয়া বেটার মনে হয়।
    কথাগুলো যখন তথ্যই, নিজের বানানো বা মনে হওয়া কিছু না, তখন অরিজিনাল সোর্স দেওয়াই ভাল মনে করি।

    এটা সরকারি চ্যানেলগুলিতেই খবর হিসেবে এসেছে, এই নিয়ে প্রতিবেশী দেশেও বেশ হইচই হচ্ছে গত ক'দিন ধরেই। ইউ এন এর কাছে ভারতের বিরুদ্ধে যাবার কথাও বলেছে বাংলাদেশ। বাংলাদেশের লোকজন চেঁচামেচি করছেন।
    এছাড়াও আমাদের এখানে, উত্তর পূর্বে এটা একটা বড় আলোচ্য ইস্যু।বড় বাঁধের সাথে সাথে।
    সেখানে হঠাৎ করে যদি শুনি, এই প্রোজেক্টটা বাজপেয়ীর আমলে ছিল, এখন মৃত, তখন সেটাকে ভুল বলবো না তো কী বলবো কে জানে। ডিসেম্বরে আল্টিমেটলি হবে, না এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে আট্কে যাবে, সেটা নিয়ে তো টিয়াপাখি লাগিয়ে কিছু বলা সম্ভব নয়, কিন্তু তাতে করে একটা নতুন করে চাগিয়ে তোলা প্রোজেক্টকে কোনোভাবেই মৃত ঘোষণা করা যায়না। আর যেখানে সেটা নিয়ে নানা জায়গায় আপত্তি তোলা হচ্ছে, তাই কোন আপত্তি হচ্ছে না, কারণ এটা ইস্যুই নয়, এটাও ঠিক নয়।

    আর হ্যাঁ, মেঘনাদ ফেঘনাদের কিস্সু নেই। এই আইপি থেকেই লিখে যাচ্ছি, সেটা লুকোনোর কোন কারণ নেই।
    কারুর কারুর সাথে কথা বলতে খারাপ লাগে। বেশ কিছু পুরানো খারাপ লাগার কারণে। না বলার চেষ্টা করি। তথ্য একদম ভুলভাল মনে হলে না বলে পারা যায়না।
    তবে, বক্তা নয় বক্তব্যকে যাঁরা গুরুত্ব দেন, তাঁদের মেঘনাদেই বা কী অসুবিধে কে জানে ঃ)

    আর হ্যাঁ, বক্তব্য ছেড়ে বক্তাকে নিয়ে টানাটানি তো কম দেখলাম না। যাঁরা করতে বারণ করেন, ক্ষেত্রবিশেষে তাঁদের থেকেও।
    লিং যেখানে দি, সেটা পড়ে দি, দেবার প্রয়োজন আছে বলে মনে করি বএল দি, যেটুকু অংশ দেবার প্রয়োজন আছে মনে করি দি, তথ্য ছাড়া, তথ্যের রেফারেন্স ছাড়া আলোচনা/তর্ক করা অপছন্দ করি বলে দি, শুধু অ্যানেকডোটের আর মনে হওয়ার ভিত্তিতে আলোচনাকে অসম্পূর্ণ মনে করি বলি দি, অন্যেরা দিলে এটাকে গুড প্র্যাক্টিস মনে করি বলে দি, অন্যেরাও তথ্য দিয়ে কাউণ্টার করলে সেটাকে ভাল বিতর্ক বলে মনে করি, সেখান থেকে কিছু শেখার ও বেরিয়ে আসার সম্ভাবনা আছে মনে করি বলে দি।
    এই নিয়ে নিরন্তর খিল্লি চালালেও দেব। ঐ যাকে বলে এই করে দাবায়ে রাখতে পারবেন না ইঃ ঃ)
    তবে তাতে করে যদি ভাটপাতায় প্রমাণিত হয়, আমি পড়াশুনা করিনা, কিছু বুঝিনা, গাধা, মূর্খ, তাহলেও দেব। কারণ সত্যিই আমার এখানে নিজেকে প্রমাণ করার কিছু নেই। পড়াশুনো করি কি করিনা, করলে বুঝি কি বুঝিনা, তা প্রমাণ দেবার দায়ও নেই। সিভি দেখে বা দেখিয়ে তর্ক করারও। ব্যাগরা দিয়ে কী সুবিধে আদায় করেছি বা করিনি বা সুবিধাবাদী জীবন যাপন ক'রে কোথায় কী ব্যাগরা দিয়েছি, তা প্রমাণেরও।
    এগুলো বলার আগে এটা মাথায় রাখলে আপনাদেরই সময় বেঁচে যাবে ঃ)

    আরেকটু কিছু লিখেছিলাম। মুছে দিলাম।

    ও, শেষ অংশটা পড়ে S আবার ভেবে বসবেন না, ওঁকেই বললাম।
  • Du | ১১ আগস্ট ২০১৫ ০১:১৬307006
  • কেসি সে তো হয়ই। যেদিন পাকিস্তানে স্কুলে গুলি নিয়ে ফেসবুক ছয়লাপ, সেদিনই অসমে গ্রামভর্তি লোক মরেছে নয় পালিয়েছে। তার জন্য দোষ দেওয়া যায়না।
  • r2h | ১১ আগস্ট ২০১৫ ০১:০০307005
  • খবরের কাগজে বেরুচ্ছে। যতটা সামনে আসা উচিত ছিল ততটা হয়তো নয়। তবে সোশাল নেটওয়ার্ক তো ঠিক খবরের জন্যে নির্ভরযোগ্য নয়।
  • Atoz | ১১ আগস্ট ২০১৫ ০০:১৫307003
  • আর সামাজিক ভাবে যেগুলো আলোচকদের কাছাকাছি লেভেলে থাকে, যেগুলো "ইন থিং", যেগুলোর সঙ্গে প্রভাবশালীরা জড়িয়ে--সেসব উঠে আসে আলোচনায় ফোরামে নেটোয়ার্কে অনেক তাড়াতাড়ি। বাকীগুলো ----
  • kc | ১১ আগস্ট ২০১৫ ০০:১৪307002
  • আবাপয় ছেপেছিল খবরটা।
  • a x | ১১ আগস্ট ২০১৫ ০০:১১307001
  • রোজ যা হয়, তার বহু কিছুই সেরকম ভাবে সামনে আসে না।
  • Atoz | ১১ আগস্ট ২০১৫ ০০:০৮307000
  • কেসি, অক্ষ, ধন্যবাদ। কোথাও তো কোনো কিছু দেখতে পেলাম না এই নিয়ে। না সোশাল নেটোয়ার্কে, না ফোরামে। কোনো লিংক ও পেলাম না।
  • S | ১০ আগস্ট ২০১৫ ২৩:৪৬306999
  • এতো সতো পড়তে পারছিনা, লিন্কও না। মুখ্যু মানুষ। প্রজেক্ট হচ্ছে কি হচ্ছে না? এইবারে বাজেটে বরাদ্দ ছিলো?
  • S | ১০ আগস্ট ২০১৫ ২৩:৪৩306998
  • আমি কিন্তু এখানে ব্যাগরা দেওয়ার সমর্থনে (এক্দম ব্যাঙ্গ করিনি)। এবং সেটা শুধুই পরিবেশ লেভেলে যথেস্ট হলেও আরো অন্য কারণও আছে। কারণ এর মধ্যে কিছু কিছু নদীর ইকনমিতে প্রভাব প্রচুর। সেই ব্যালেন্সটা নস্ট হতেই পারে, নাও হতে পারে - কিন্তু কে তার গ্যারান্টি দেবে। তখন তো রাজনীতি হবে।
  • kc | ১০ আগস্ট ২০১৫ ২৩:৪২306997
  • আতোজ, যেদিন বাংলাদেশে ঐ ঘটনাটা ঘটল, তার কয়েক ঘন্টা আগে, ভারতে।

    মেঘনাদবাবু নেক্সট কথা তাইলে ডিসেম্বরে।
  • a x | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩৮306995
  • দুদিন আগে, আতস।
  • আরো কিছু ব্যাগরা | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩৬306994
  • যদি কিছু আটকায় সেটা এই ব্যাগরাবাদীদের জন্যই আটকাবে। আর সেটা এনভারয়নমেন্ট ক্লিয়ারেন্স লেভেলে। লোকজনকে ফালতু ব্যঙ্গ করার উদ্দেশ্য না থাকলে সেটা জানা আর জেনে অ্যাকনলেজ করা যেতেই পারতো। তবে এই প্রোজেক্ট এখন মরে গেছে টেছে বলে ছড়ালে এভাবে তো গোটাতেই হবে ;)

    South Asia Network on Dams, Rivers, and People faulted the Ministry of Environment and Forests for not following rules. It alleged the EIA was available online only on the day of the second public consultation, documents were in English that villagers couldn’t read, and mandatory advance notices of the meetings weren’t issued to the village administrations. Few people attending the meetings knew what the project entailed. At one meeting, political activists of the ruling party shouted down anyone who raised an issue...

    Brij Gopal, a professor of environmental sciences, faulted the EIA for not taking into account environmental flows, water balance, and said the volume of “surplus” water that could be diverted to the Betwa was miscalculated.

    The wildlife section of the EIA is ludicrous. Species affected include sangai, a deer found only in far away Manipur; slow loris from the northeast; slender loris from south India; Philippine pangolin, found only in the Philippines; and brown palm civet, endemic to the wet forests of south India.

    While the EIA estimates that the dam would submerge 7% of the park, forest officials estimated 28% to 30% would go under. A sizeable section of the report promotes sport fishing, prohibited in protected areas. Do the authors of the EIA know the relevant laws and policies?...

    Activists challenge the National Water Development Agency’s claim that the Ken has surplus water. The document provides similar rainfall data for both rivers, but doesn’t explain what makes one a surplus river. In fact the area is prone to drought, and impoverished tribal communities living downstream of the dam would suffer even more if the rivers were linked and water diverted.

    In the meantime, before any clearances were given, on 15 September 2014, the Ministry of Environment and Forests approved pre-construction activities. Himanshu Thakkar of South Asia Network on Dams, Rivers, and People pointed out this is illegal. Any work in national parks and sanctuaries requires clearance from the supreme court.

    এবং
    The project is yet to get environmental clearance, forest clearance, approval by the Standing Committee for the National Board for Wildlife, and the supreme court. Although this process will take time, there’s no place for complacency. Uma Bharati, the minister for water resources, who is from Madhya Pradesh, is keen on seeing it through. Besides, this is the test case for the grandiose national river-linking project.

    In the latest development, the National Water Development Agency submitted a revised final EIA on 22 July.

    ব্রিজ গোপাল জে এন উ র এনভারনমেন্টাল সায়েন্সের প্রফেসর। তাতে কী হয়েছে ? কিস্সু না পড়ে ব্যাগরা দিয়ে আসছেন আর কি।
    হিমাংশু ঠক্করও কিস্সু জানেন না। আপনাদের থেকে বেশি তো নয়ই।
  • Atoz | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩৩306993
  • এটা কোথায় ঘটেছে? কবে? ঐ ডাইনি বলে পোড়ানো?
  • kc | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩১306992
  • এত বড় প্রোজেক্ট, ডিসেম্বরে কাজ শুরুও হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে? কারা প্রিকোয়লিফাই করল? এগুলোতো তাইলে হয়ে যাওয়ার কথা! নাকি মেঘনাদের কাছে লিং নাই আর?
  • a x | ১০ আগস্ট ২০১৫ ২৩:২৮306991
  • আরে লোকে তো রোজই মরে, কত প্রতিবাদ আর করবে? প্রতিবাডির চেয়ে মৃতের সংখ্যা তো অনেক বেশি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত