এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ১৭:১৮307050
  • দে বাদ্দাওএদের কথা।আমি প্রতিবার নিজেই করি।এবার কিছু প্রব্লেম হলে দেখা যাবে।
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৭:১৭307049
  • সেটা অবিশ্যি ঠিকই! ঃ)
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ১৭:১১307048
  • ও তালে ঠিক আছে, তবে কলিগদের কথা শুনে এত ঘাঁবড়াতে নেই!

    ঃ )
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫৮307047
  • অর্পণ, ক।

    ওটা করলে কি আর কালা ধনের আশায় বসে থাকতে হত আমাদের? ট্যাক্সের টাকায় গ্রামে গ্রামে মেট্রো রেল হয়ে যেত, আর পাড়ায় পাড়ায় কুদানকুলাম।
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫৭307046
  • হাসি খান দেখে হাঁসির মতো লাগলো - হাসির এট্টু অতিরিক্ত- তাই লাগালাম! নইলে এমনিতে আমি হাসিই! ঃ)

    বল্লাম না - কলিগদের চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে জিগালাম! সিকি যা লিখলো তাতে তো তেমন কিছুই চেঞ্জ হয়নি!
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫৩307044
  • এঃ বাবা, ঘটি হলে কবে থেকে! এত চন্দ্রবিন্দুর প্রতি পক্ষপাত। ঃ)

    "হেঁসেছি" অন্য কোন কারণে না, অ্যাকাউন্ট নাম্বারগুলোর অটোমেটিকালি পপুলেট হয়ে যাবার কথা শুনে। ঐসব করে ফেললে তো আর ট্যাক্স ফাঁকি দেওয়াই বন্ধ হয়ে যেত দেশে। ঃ))
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫৩307045
  • আমি তো করতে বসি সেই ইলেভেন্থ আওয়ারে - যখন কাছেপিঠে কেউ থাকবে না কিছু জিগানোর - তার আগে সময় কই!
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫০307043
  • শুনে নাচবে না, নিজে দ্যাখো। জেনে রেখো, যদিও আইটি রিটার্ন ভরা অতি সহজ, তবু তোমার চারপাশে কিলবিল করছে সেইসব জনতা যারা এই সহজ কাজটাও নিজে করতে পারে না, তারাও পরের মুখে ঝাল খেয়ে ফান্ডা দেয় :)
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৬:৪৯307042
  • আমিই তো করি প্রত্যেকবার - এবার শুনলাম নতুন কিসব হয়েছে তাই জিগালাম - সব ব্যাপারে হাঁসাহাঁসি!
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:৪৪307040
  • টইতে লিখে দিয়েছি।
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ১৬:৪৪307041
  • মনে হয় দে কখনো নিজে অনলাইন ফর্ম সাবমিট করেনি। ঃ)
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৬:৩০307039
  • দমদির লেখা দেখার আগেই লিখলাম -

    অনলাইনে মানে ওখানেই ডাইরেক্ট অনলাইন পেমেন্ট করা যাবে? অ্যাকাউন্ট নাম্বারগুলো কি অটোম্যাটিক্যালি আসছে?
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৬:২৯307038
  • আমার মায়েরও এইরকমই হয়েছে - খুবই অসুবিধে।

    মল্লিকবাজারে নিউরোসায়েন্সের ইন্স্টিট্যুটে দেখিয়ে এখন একটু ভালো আছে।

    সে সাবধানে থাকুন - নিজেই নিজের দেখাশুনো করুন।

    কুমুদি - সিকিকে লিখতে বলো ট্যাক্স পেমেন্টের ডিটেল। কারো ডি-ম্যাট অ্যাকাউন্ট থাকলে সে কি করবে তা ও লিখতে বলো। ব্যাংকে কেটে নেবার পরও আমাদের কিছু পেমেন্ট থাকবে বোধহয়, যদি ওই ৩০% স্ল্যাবে আয় চলে যায়!
  • | ১১ আগস্ট ২০১৫ ১৬:২৭307036
  • ওটা ম্যাক্রোটা নিজেই গুনে তোমায় বলে দেবে। ফারপর অনলাইনে পে করে দেবে।
  • | ১১ আগস্ট ২০১৫ ১৬:২৭307037
  • ওটা ম্যাক্রোটা নিজেই গুনে তোমায় বলে দেবে। ফারপর অনলাইনে পে করে দেবে।
  • সে | ১১ আগস্ট ২০১৫ ১৬:২১307035
  • নার্ভ খারাপ হয়ে গেছে মনে হয। আমার ভরা সংসার, সবাই মাথায় তুলে রাখে আর যত্ন করে জ্বালিয়ে মারে।
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ১৬:১৩307033
  • ক্যানো?মচকে গেছে?আহা,দেখাশোনা করার কেউ আছে?
  • সে | ১১ আগস্ট ২০১৫ ১৬:১৩307034
  • ব্যাংক কেটে রাখবেই। ওটা পরে ফেরৎ দিয়ে দেয়।
  • সে | ১১ আগস্ট ২০১৫ ১৬:১০307032
  • কুমুদিদি,
    খুব ভাল নাই। ডান হাত অকেজো।
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ১৬:০৭307031
  • আমিও শুনেচি এটা ও ভয়ে ২ পাশ কাটিয়ে গেছি।ব্যাংকে তো কেটেই নিয়েচে অলরেডি।
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৬:০১307029
  • সিকি কি আছো ধারেপাশে? এবার ট্যাক্স রিটার্নের সময় শুনছি সব অ্যাকাউন্ট ডিটেল আলাদা আলাদা করে দিতে হবে এবং ট্যাক্স নিজে ক্যালকুলেট করে আলাদা করে পে করতে হবে। আমি এখনো শুরু করিনি। তুমি কি জানো ব্যাপারটা কি? কলিগরা খুব আলোচনা করছে দেখলাম!
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ১৬:০১307030
  • সে,এখন শরীর ভাল তো?সাবধানে থাকো।
  • সে | ১১ আগস্ট ২০১৫ ১৫:২০307028
  • কীকরে মনে থাকে? শুনবি?
    সোমক হাইসেকেণ্ডারীতেও র‌্যাঙ্ক করবার পরে আমাদের ক্লাসশুদ্ধু সব মেয়ে ওর প্রেমে পড়েছিলো। তখন কাগজে ফোটো বেরুতো র‌্যাঙ্ক করা ছাত্রদের। আমরা মাঝারি ইস্কুলের কিশোরীরা ঐ ফোটো দেখেই ফিদা হয়ে যেতুম। আর খুব মন দিয়ে অ্যালজেব্রা জিওমেট্রি কষতুম, যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি সেই আশায়। কিন্তু দুদিন পরেই উৎসাহে ভাঁটা পড়ে যেত। পড়াশুনো করতে ভালো লাগত না। তারচেয়ে সিনেমার হিরোর ফ্যান হওয়া অনেক সহজ। বুঝলি?
  • | ১১ আগস্ট ২০১৫ ১৪:২৬307026
  • তোমার কী করে এত মনে রাখো বলো তো?? ঃ)
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ১৪:২৪307025
  • সেকেন্ড হয়েছিলেন মা ও উমাতে।
  • | ১১ আগস্ট ২০১৫ ১৪:১৯307024
  • ও সব পোটকে জানে।

    তোমার খবর কী?
  • সে | ১১ আগস্ট ২০১৫ ১৩:৫৫307023
  • এই সোমক মাধ্যমিকে উচ্চমাধ্যমিকে স্ট্যান্ড করেছিলেন না? তবু ডাক্তারী ইঞ্জীনিয়ারীং না পড়ে ফিজিক্স নিয়ে পড়তে গেছলেন।
  • | ১১ আগস্ট ২০১৫ ১৩:৪৭307022
  • হমম
  • potke | ১১ আগস্ট ২০১৫ ১৩:৪১307021
  • :P ৩১ শে চার্জ নেবার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত