এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ২১:১৫307081
  • এই রাশিয়া আর চীন সেই রাশিয়া আর চীন না। ঃ)

    এদের সাথে ঐ টেররিজম ইস্যুতে হাল্কা করে অ্যালায়েন্স সম্ভব কারণ এটা ওদেরও কচি করে ব্যথার জায়গা।

    (তবে আমার ইরান তথা শিয়াদের ওপর ভরসা আছে, আইসিসকে ওরাই রুখে দেবে উইথ ন্যাটো মিলিটারি সাপ্লাই)
  • h | ১১ আগস্ট ২০১৫ ২১:১৫307082
  • আরে দূর। শোনো বিপ দা সম্পর্কে আমার কোনো অ্যালার্জি নাই। উনি ভালো লেখেন। সুন্দর ভাষা। কিন্তু উনি অনেকাংশেই ভুল সিদ্ধান্তে পৌছন ও ভুল বিশ্লেশণ করেন, আমার মতে। কিন্তু উনি তো বন্ধু নন তুমি তো আমাদের বন্ধু লোক। তুমি না পড়ে কমেন্ট কোরো না মাইরি। বাজার খারাপ। মানুষ খুন হচ্ছে।
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ২১:০৭307078
  • ধুর তাইলে অনেকাংশ কেটে কিয়দংশ করে দি। অ্যাট লিস্ট এই ব্যাপারে আমি একমত হতেই পারি না। এসবই কি বেশি বেশি লেখা ছিল? কে জানে, আমি বিপের লেখা প্রায়ই স্কিপ করে করে পড়ি :)
  • h | ১১ আগস্ট ২০১৫ ২১:০৬307077
  • নানা আমার তোর কোনো কথাই কিছু আশ্চর্য্য মনে হয় নি। সত্যি ই হয় নি। খুব ই সেন্সিবল কথা বলেছিশ। কায়দা করি নি।

    তবে একটা প্যাঁক মূলক কথা মনে হল, সেটা হল, এই যে রাশিয়া আর চীন সংগে অ্যালায়েন্স করতে বলছিশ, এটা সাধারণত 'তরুণ আধুনিক'-এরা বলেন না ;-) বা বললেই তাদের বয়স বেড়ে গিয়ে নাম হয়ে যায়, পোকাস কারাত ;-)
  • | ১১ আগস্ট ২০১৫ ২১:০৩307076
  • তাইলে একটু অপেক্ষা করে দেখো@ কুমু।
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ২১:০২307075
  • মিঠি জলরোদ পায়।শুকিয়ে পড়ে যায় না।দিব্য ফুটে থাকে।
    না না শুধু বেথেই বা বলবে ক্যানো।
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ২০:৫৯307074
  • যাগ্গে হনু আমায় খুব চত্ব করে বিচিত্রবীর্য কইল। সে ঠিক আছে। আমি তো খালি আমার অবজার্বেশন ডকুমেন্ট করেছি। আপত্তির জায়গাটা তো কও কত্তা।
  • | ১১ আগস্ট ২০১৫ ২০:৫৬307073
  • একক, শুধু দেখলে কোটিখানেক লাগবে নাঃ)
  • h | ১১ আগস্ট ২০১৫ ২০:৫২307072
  • সিকি তুমি অনেকাংশে বিপ দা র সংগে একমত হয়েছো বোলে আমি অকমানিত হয়ে একটা পোস্ট করতে গেলাম, তখন বাল টই হারিয়ে গেল ঃ-) সুলিখিত এম্ফাটিক কিন্তু হালকা ভুল পোবোন্দো, আ লা বিপ দা। বাই ইম্প্লিকেশন বিচিত্র। পব প্রগতিশীল রা কেন পিছিয়ে, না তারা হিন্দু নয় বলে, আর ভোটের লোভে মমতা - মোদী অ্যালায়েন্স হয়েছে বলে? এবং বাঁচতে গেলে পোগোতিসীলের বাঁচার উপায় নাই ইত্যাদি, সুদু হিন্দু দের বাঁচার মার্জিনাল উপায় আছে কারণ তারা কাউন্টার ওরগানাইজ করতে পারবে অন রিলিজিয়াস লাইন্স।

    এ মানে ভয়ংকর কথা। প্রথমতঃ পোগোতিসীল কারা সেটা ছেরে দাও, কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজম কে হ্যান্ডল করার একমাত্র ক্ষীণ উপায় হল হিন্দু অর্গানাইজেশন, এ খুব ই চাপের কথা। দ্বিতীয়তঃ বাংলাদেশ সরকার আপাদমস্তক গান্ডু বলে আমি কেন রেগে গিয়ে গান্ডু হব এটা ক্লিয়ার না।

    কাল অর্পণ রাও তো এক ই বিষয়ে কথা বলছিলো এরকম বিচিত্র কিসু বলে নি, একেবারে বলে নি তা না ;-) তুমি ভুল ভাল অনেকাংশ বেছেছো মাইরি।
  • Ekak | ১১ আগস্ট ২০১৫ ২০:৫১307071
  • @প্পন

    চেক্ড। টেস্টেড। ঠিক আছে।
  • Ekak | ১১ আগস্ট ২০১৫ ২০:৫০307070
  • @ম
    প্রচন্ড লোভ লাগচে আর কোটি খানেক নাই :(
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ২০:৪৩307069
  • ইন্দোদাদার ওপর এইসব কারণেই আমি পোচ্চোন্ডো রেগে থাকি। কেন, শুধু বেথে বললে কি খচ্চা বেশি পড়ছিল?

    স্যানকে অনেকদিন দেখি না কেন? সে গেল কোথায়? হলদিরামের সংদেশ খাচ্ছে নাকি?
  • | ১১ আগস্ট ২০১৫ ২০:৩৮307068
  • কুমু, ফুল কি শুকিয়ে পড়ে যাচ্ছে? জল,রোদ সব পায় তো?
  • | ১১ আগস্ট ২০১৫ ২০:৩৫307066
  • একক, তাইলে লেগোল্যান্ড এ আসতে হবে। লেগোর স্বর্গরাজ্য যদি থাকে তো এটা।একটা মিনিয়েচার পার্ক আছে। পৃথিবীর অনেক বিখ্যাত জায়গার নিখুঁত লেগো রেপ্লিকা। তাছাড়াও লেগো দিয়ে বানানো যাবতীয় লেগো ক্যারেক্টার,তারা সারা পার্কে ছড়িয়ে আছে। চোখের সামনে দেখতে ভালো ই, তবে পকেটে কোটিখানেক রেস্ত না থাকলে বুক শুকিয়ে যেতে বাধ্যঃ)
  • Arpan | ১১ আগস্ট ২০১৫ ২০:৩৫307067
  • একক, মেল দেখে কনফার্ম কোরো।
  • Du | ১১ আগস্ট ২০১৫ ২০:২৯307065
  • পাই যে কাজটা করছ, তার জন্য তোমাকে সহ্স্র সাধুবাদ, ধন্যবাদ আরও যা যা। মাঝে মাঝেই মনে হয় আজকে বললাম।
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ২০:২৭307064
  • আহা খেলুক।এই তো সময়।অ মিঠি আমার লংকা গাছে ছোট ২ সাদা ২ ফুল কিন্তু লংকা হয় না কেন?
  • kumu | ১১ আগস্ট ২০১৫ ২০:২৫307063
  • মোট্টেই সিকি বেচারাথেরিয়াম না।
    ইন্দো যে গোমড়াথেরিয়াম তার্ব্যালা??
  • Ekak | ১১ আগস্ট ২০১৫ ২০:২২307062
  • লেগো আমার কীঈই পছন্দের !!! লেগো দেখলে কার মুখ শুকায় নাকি ? :ক্ষ :ক্ষ
  • | ১১ আগস্ট ২০১৫ ২০:১৫307061
  • মেয়েকে কাছেপিঠে লেগোল্যান্ড থাকলে নিয়ে যেও। যদিও লেগো শুনলেই আমার থরহরি কম্প হচ্চে। ফ্লোরিডা ভ্রমণে গিয়ে লেগোল্যান্ড নামে মাঠের মাঝখানে এক ১৫০ একরের উদ্যানে গেলাম। লেগো জগতের যাবতীয় উপাদান সেখানে থরে থরে সাজানো। দোকানে দোকানে লেগো সেটের সঙ্গে যা কিছু সম্ভব লেগো চরিত্রের ছাপ্পা দিয়ে বিক্রি হচ্ছে, মায় অন্তর্বাস পর্যন্তঃ( যাবতীয় নর্তন-কুর্দন সেরে দোকানের মধ্যে দিয়েই বেরোবার একমাত্র পথটি চলে গেছে।ফলে দোকানে পা দিয়েই ছানাপোনাদের মুখ উজ্জ্বল আর বড়দের বুক শুকিয়ে যাচ্ছেঃ)
    ছেলে এবং তার বন্ধুর মুখে শুনলাম, এইসব সেট নাকি লেগোল্যান্ড ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না,ফলে...
    এখন বাড়ি ফিরে গভীর উৎসাহে গাড়ি,বাড়ি তৈরি হচ্ছে।
  • pi | ১১ আগস্ট ২০১৫ ১৯:৫৭307060
  • আরে বি দা, কোকরাঝাড়ের আর্মি রেপ কেসটা পড়তে গিয়ে অন্য একটা লেখা চোখে পড়েছিলো খানিক আগে। আসামের ডাইনি হান্টিং নিয়ে।
    অ্যাকচুয়ালি, বেশিরভাগি তো এই কাণ্ড !
    Under the guise of witch-hunting, any woman embroiled in property dispute or daring to resist the sexual advance of an influential person in some villages in Assam gets labelled as a witch

    প্রোজেক্ট প্রহরীর কথাও পড়ছিলাম।
    তবে সবচে ইন্টারেস্টিং লাগলো এটা, গ্রামের ওঝা গুণিনরা যখন ঝাড়ফুঁক ক'রে অসুখ সারাতে পারেনা, তখনই একজনকে ডাইনি বানানো হয়। প্রোজেক্ট প্রহরী রক্ত পরীক্ষা করে দেখেছিল, বেশিরভাগ অসুখই ম্যালেরিয়া !

    তবে যা দেখে এলাম, তাতে আর আশ্চর্য আর লাগেনা। প্রায় কোনরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেন নেই, থাকলেও গ্রামের স্বাস্থ্য কর্মীদের কাছে কিট নেই, কিট থাকলে ওষুধ নেই, সব কিছু থাকলে স্বাস্থ্যকর্মী নেই, গ্রামে কেউ না থাকলে হেল্থ সেন্টার অব্দি নিয়ে যাবার গাড়ি নেই, গাড়ি থাকলে পয়সা নেই, পৌঁছতে পারলে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, ডাক্তার থাকলে ওষুধ নেই, ওষুধ না থাকলে বাইরে থেকে কেনার পয়সা নেই, কম্প্লিকেটেড কেস হলে সেখানে চিকিৎসার ব্যবস্থা নেই, রেফার করলে নিয়ে যাবার ব্যবস্থা নেই, কোনরকমে নিয়ে যেতে পারলেও আরো কত কী যে নেই হতে হতে মানুষগুলোই নেই হয়ে যায় !
    আশ্চর্য লাগেনা, এখনো যখন প্রশ্ন করলে উত্তর পাই, কম্পন জ্বর হলে কার কাছে যান? ওঝা গুণিনের কাছে।
  • I | ১১ আগস্ট ২০১৫ ১৯:৩৮307059
  • চেক কিয়া হায় রে ভাইডি।
  • I | ১১ আগস্ট ২০১৫ ১৯:৩৬307058
  • চেক কিয়া হায় রে ভাইডি।
  • sosen | ১১ আগস্ট ২০১৫ ১৯:৩৩307057
  • ইন্দোদাদা, চেক হোয়াট্স্যাপ।
  • I | ১১ আগস্ট ২০১৫ ১৯:৩১307056
  • ওমা,জানো না? মানুষ তখনো ভালোভাবে খাড়া হয়ে হাঁটতে শেখেনি। চাট্টি ম্যামথের হাঁক শুনলেই পিলে চমকে ল্যাগব্যাগে ৯। ডাইনোসরের গর্জন, টেরোড্যাকটিলের পক্ষ বিধূনন এইসব তখনো ইথারতরংগে স্তরে স্তরে পুঞ্জীভূত। এমন কালে আমাদের বেচারাথেরিয়াম দিল্লি কা দিওয়ানা সিকিস্যার আবির্ভূত হলেন।
  • 4z | ১১ আগস্ট ২০১৫ ১৯:২৬307055
  • মেয়ে একটা নতুন লেগো সেট কিনেছে। কাল থেকেই কানের পোকা বের করে দিচ্ছিলো হেল্প কর হেল্প কর। তো সকালে তাকে বোঝালাম নিজের ইমাজিনেশন ইউজ করে কিছু বানানো কত ভাল। শুনে টুনে সে চলে গেল দেখে ভাবলাম জ্ঞানদান সফল হয়েছে। দুমিনিটে ফিরে এসে বলল "I imagined you are helping me." :-(
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৭:৩১307054
  • উকিল ধরতে হবে তার মানে। নোটারি দিয়ে হবে না।
  • de | ১১ আগস্ট ২০১৫ ১৭:২৮307053
  • সে একখানা টই লিখেছিলো না? - কাছাকাছি এইরকমই কিছু প্রবলেম নিয়ে - এই বার্থ সার্টিফিকেট সংক্রান্ত। আমি ফেস করিনি কখনো!
  • Ekak | ১১ আগস্ট ২০১৫ ১৭:২৬307052
  • উকিল (মানে ওই যারা ছোটখাটো বেইল করায় ) কে ধরলেই ম্যাজিস্তর কে দিয়ে এফিডেভিট করিয়ে দেবে। চাপ নিওনা। তবে তখন বার্থ সাত্তিফিত্তি হত না মানে ? কোন বাবা আদম কা জামানা মে জন্মেছিলে ? :O
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৭:২৩307051
  • এইবারে আমার একখান কোশ্নো আছে।

    একটি ভিসার অ্যাপ্লির জন্য মিউনিসিপাল কাউন্সিলের ইস্যু করা বার্থ সাট্টিফিটি চাইছে। এখন আমি যে সময়ে জন্মেছি, তখন সে সব হত না, আর সেই জায়গায় ফিরে যাবার কোনও চান্সই নেই, বাবার জাস্ট পোস্টিং ছিল সেখানে, আমার জন্মের সময়ে, আর কিছু লিংক নেই।

    অল্টারনেট হিসেবে বলছে কোর্ট থেকে এফিডেভিট লিখিয়ে আনতে বার্থ প্রুফ হিসেবে, ইমিগ্রেশোনে নাকি সেইটা চায়। আমাদের পাড়ায় একজন নোটারি বসে, তাকে দিয়ে একটা বানিয়েছি, কিন্তু অফিস থেকে বলছে, পাড়ার নোটারি দিয়ে নাকি হবে না, কোর্টে কোনও ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করাতে হয়।

    এইখানে আমি ঘেঁটে যাচ্ছি। কোর্টে কোনওদিন যাই নি, অম্নি অমনি কী করে গিয়ে কোনও ম্যাজিস্ট্রেটকে বলব আমার জন্য একটা বার্থ প্রুফ এফিডেভিট বানিয়ে দিন?

    আর কেউ এই জিনিস ফেস করেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত