এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১২ আগস্ট ২০১৫ ১২:২১307140
  • প্রথম ইন্ডিয়া বর্ন টপ শট বোধ হয় রজত গুপ্ত, তাই না?
  • lcm | ১২ আগস্ট ২০১৫ ১২:১৩307139
  • ওটা হল সুন্দর পিচাই,
    আর সত্য নাদেলা হলেন মনিপাল ইন্সটিটিউট অফ টেকনলজি থেকে ইলেকট্রিক্যালে বিটেক, ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে কম্পু সায়েন্সে এমএস, ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে এমবিএ (ইনি অবশ্য এমবিএ অনেক পরে করেছেন)।

    সুন্দর আর সত্য-র প্রোফাইল নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু একেবারে আনকমন কিছু না, অনেকের আছে এমন।

    আগে যেটা হত, একদম ক্রিম অফ দ্য ক্রিম না হলে ওপরে দিকে ইন্ডিয়ানদের উঠতে অসুবিধে হত, কিন্তু আস্তে আস্তে সেটা সহজ হচ্ছে।
  • lcm | ১২ আগস্ট ২০১৫ ১১:৫৫307138
  • আইআইটি থেকে মেটালার্জি-তে বিটেক, স্ট্যানফোর্ড থেকে মেটিরিয়াল সায়েন্সে মাস্টার্স, হোয়ার্টন এমবিএ --
  • Arpan | ১২ আগস্ট ২০১৫ ১১:৩৯307137
  • সুন্দর পিচাইয়ের "র‌্যাগস টু রিচেস" কহানি বিদেশের মিডিয়ায় প্রথম বেরিয়েছিল, দেশের মিডিয়া সেখান থেকে টুকলিফাই করেছে।

    তো, পশ্চিমের মানদণ্ডে "র‌্যাগস টু রিচেস" তো বটেই!
  • r2h | ১২ আগস্ট ২০১৫ ১০:৫২307135
  • অরণ্যদা, হ্যাঁ সেটাই করা উচিত বুঝতে পারছি, কিন্তু রাত বারোটা একটায় গিয়ে দরজা নক করতেও ঠিক ভরসা হচ্ছেনা, এদিকে তার আগে বেশ শান্ত শিষ্ট থাকেঃ\ দেখি একদিন বলেই আসবো গিয়ে
  • Ipocrita compagno | ১২ আগস্ট ২০১৫ ১০:৫২307136
  • শুধু আবাপ নয়, পুরো ভারতীয় মিডিয়াই "ভারতীয় বংশোদ্ভুত" ট্যাগটা নিয়ে চিরকালই গদগদ - তা সেই বংশোদ্ভুত ব্যক্তিটি কখনো স্বভূমি-দর্শন না করে থাকলেও। ভারতীয় বংশোদ্ভুত অমুক পুরস্কার পেলেন, ভারতীয় বংশোদ্ভুত নাসায় গেলেন বা স্পেসে গেলেন ইঃ প্রঃ। তাও তো এখেনে চেন্নাইয়ের দু-কামরার ফ্ল্যাটের অ্যাসোসিয়েশন আছে।
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ১০:৪৮307134
  • ক্ষয়াটে হাওয়াই চটি পরে আইআইটি ক্যাম্পাসে ঘোরাটাই বেস্ট। চোখে জল এনে দেয়। ঃ))) যেন গামবুট পরে ক্যাম্পাসে ঘোরাটাই দস্তুর।
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ১০:৪৬307133
  • অরণ্যদা, ঃ)))

    নিজের ছোটবেলার সাথে মিলিয়ে দেখেছি, এখন এসব বিদ্রোহের অ্যাটাক মাঝে মাঝেই ঘটবে। তাই ছেলের রাগ দেখে মাঝে মাঝে বেশ রিওয়াইন্ড করে সিনেমা দেখার মত অনুভূতি হচ্ছে। ফলে শঙ্কিত হওয়ার বদলে আমার আজকাল মাঝে মাঝেই ফ্যাক ফ্যাক করে হাসি এসে যাচ্ছে।
  • aranya | ১২ আগস্ট ২০১৫ ১০:৪৫307131
  • হুতো, প্রথমে একটু কথা বলে দেখ
  • r2h | ১২ আগস্ট ২০১৫ ১০:৪৫307132
  • সুন্দর পিচাই উচ্চপদস্থ হয়েছেন খুব দারুণ কথা, কিন্তু এই চেন্নাইয়ের দুকামরার ফ্ল্যাট বাবার স্কুটার, আমেরিকার টিকিটের জন্যে ধার এই নিয়ে দেখছি আবাপতে সেন্টু হচ্ছে। আমাদের দেশে তো এটা কিছু দারিদ্র্যসূচক নয়, মহানগরে দুকামরার ফ্ল্যাট, স্কুটার, উচ্চশিক্ষা বা বিদেশযাত্রায় ধার, এতো স্বাভাবিকই ছিল, মধ্যবিত্তের জন্যে। সিনেমার হিরো নাকি যে হেলিকপ্টার করে বাজারে যাবে।
  • r2h | ১২ আগস্ট ২০১৫ ১০:৪০307130
  • আমার পাশের অ্যাপার্টমেন্টের লোকজন গভীর রাতে চরম ভলিউমে জগঝম্প গান শোনে, তাদের গামা গামা চেহারা, কিছু বলতে ঠিক সাহস হচ্ছেনা। পুলিশ ডাকবো কিনা ভাবছি ঃ(
  • aranya | ১২ আগস্ট ২০১৫ ১০:৩৮307129
  • এগ্রিড, বন্ধুদের সাথে নম্বর নিয়ে তুলনা এক্কেরে নো নো।
    উইথ দিস নিউ ইন্ফর্মেশন, শেম-টিরে ব্যাঙাচির থেকে তুলে বিভীষণের স্কন্ধে অর্পণ করা হল
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ১০:২৪307128
  • এই বন্ধুদের নম্বর নিয়ে তুলনা দেওয়াটাও আমার মা-ও করত। আমারও পছন্দ হত না একবারেই। বেশ কয়েকবার আমিও এরকম মুখে মুখে উত্তর দিয়ে প্রচুর পিটুনি খেয়েছিলাম। ফলে ছেলেকে আর এই ব্যাপারে শাসন করে উঠতে পারলাম না।
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ১০:১৯307127
  • তার বাবা সপ্তাহে এক ঘন্টা গেমিংটাইম বেঁধে দেওয়ার চেষ্টা করায় বলেছে, সপ্তাহে এক ঘন্টাই তাহলে পড়ার বইখাতা খোলা হবে।
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ১০:১৮307126
  • নাঃ খুব একটা হয় নি বোধ হয়। বেচারাকে উঠতে বসতে বন্ধুদের নম্বর দিয়ে তুলনা দেন তার বাবা। বন্ধুদের সামনেও। কাল তার বন্ধুরা এক্সবক্স খেলতে আসায় বাবা বন্ধুদেরও পড়ার খোঁজ নেওয়ায় ব্যাঙাচি কাল খুবই বিদ্রোহী মোডে চলে গেছিল।
  • aranya | ১২ আগস্ট ২০১৫ ১০:১৪307125
  • এঃ, এটা বড় বিলো দ্য বেল্ট হয়েচে, বাবাদের এসব বলতে হয় না। শেম অন ব্যাঙাচি
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ০৯:৫৬307123
  • আরো একটা কথা, ব্যাঙাচির বাংলা খাতায় দেখে এলুম, বাগধারাকে লিখেছে বাঘধরা। সেই নিয়ে আমি হ্যাহ্যা করায় রেগে বলেছে, যেকথার মানে হয়, সেই কথাই লিখব।
  • Ipocrita compagno | ১২ আগস্ট ২০১৫ ০৯:৫৬307124
  • না না, এ শিব ছোট্ট। এইচপি হলে নেওয়া যেত।

    বাই দ্য ওয়ে, আফনেরা কী একটা ফর্ম বানিয়েছেন মশাই - ডি ১৬০ ভরতে গিয়ে পুরো হেজে গেলুম - জন্ম ইস্তক ঠিকুজি চায়, মায় বাপ-মায়ের জম্মোদিন অবধি!
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ০৯:৫৩307122
  • আপনারা এই ভিডিওটা দেখে পিচাইয়ের জয়যাত্রা উদযাপন করুন।

    আমাদের অডিট গতকাল শেষ হল। সেই আনন্দে আপনাদের এটা দেখতে দিলুম।
  • byaang | ১২ আগস্ট ২০১৫ ০৯:৫০307121
  • হ্যা হ্যা হ্যা হ্যা। কালকে ঠিক এই আওয়াজটাই বিভীষণ খেয়ে গেছে ব্যাঙাচির থেকে।

    ব্যাঙাচি অংকে বিয়াল্লিশ পাওয়ায় বিভীষণ খুব রেগেমেগে ব্যাঙাচির বন্ধুদের মধ্যে কেউ কেউ ফুল মার্কস পেয়েছে, তারা পরিশ্রমের দাম পেয়েছে বলতে যাওয়ায় ব্যাঙাচিও বলে বসল, এই সুন্দর পিচাইও তো তোমার মত সেভেন্টি টু বর্ন, ও আর তুমি এক ইনস্টিটিউটে একই সময় ছিলে, তুমি কেন পারলে না?
  • raj | ১২ আগস্ট ২০১৫ ০৯:৪৬307120
  • সত্য (ম) নাদেলা
    শিব (ম) নাদার
    সুন্দর (ম) পিচাই।
  • Ipocrita compagno | ১২ আগস্ট ২০১৫ ০৯:৪০307119
  • সুন্দর পিচাইআমার চে মোটে এক বছরের বড় শুনে থেকে যাতা ফ্রাস্টু খেয়ে আছি। আমাদের কিসুই হল না।
  • aranya | ১২ আগস্ট ২০১৫ ০৯:২৭307118
  • একই ক্যাম্পাসে ক্ষয়াটে হাওয়াই চপ্পল পরে ঘুরতাম
  • Bratin | ১২ আগস্ট ২০১৫ ০৯:১৯307117
  • কাউকে গুছিয়ে ক্যাল সিতে ইচ্ছা করছে।
  • | ১২ আগস্ট ২০১৫ ০৯:০৯307116
  • একসঙ্গে স্কুটারে চড়েছি বল্লে আরো ভালো হবেঃ)

    এদিকে আমি ভাবছি,সত্য,সুন্দর দুইই তো হয়ে গেলো- শিব কখন আসবে?
  • S | ১২ আগস্ট ২০১৫ ০৯:০৪307115
  • বলে দিন ছোটো বেলায় এক সাথে কিরিকেট খেলেছি।
  • lcm | ১২ আগস্ট ২০১৫ ০৯:০১307114
  • ডু ইউ নো দিস গাই - সান্‌ড্যার পিক্‌হাই ?
    আজ একজন জিগ্গেস করল আপিসে...
  • S | ১২ আগস্ট ২০১৫ ০৮:৪৮307113
  • | ১২ আগস্ট ২০১৫ ০৮:৪১307112
  • উনি আজকের বক্তব্য শেষ করে স্ট্যান্ডিং ওভেশান পেয়েছেন! যাবতীয় পোলে উনি রিপাবলিকান পার্টি র প্রার্থীদের মধ্যে সবচে এগিয়ে আছেন!
    আই চেরিশ উইমেন! আই উইল টেক গুড কেয়ার অব উইমেন!
    আমেন!
  • | ১২ আগস্ট ২০১৫ ০৮:৩৬307111
  • আরো ভালো কিছু চাইলে সিএনেন চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনুন।
    ( ওনার চুলের সিঙাড়া পার্টটা কেমন করে ক্রমশ বড় আর ঘন হচ্ছে বুঝতে পারছি না)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত