এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০১:৫০30721
  • মেয়েগুলো কি ক্যাওম্যাও লাগিয়েছে সেই তখন থেকে রাখি চুমকি সলমা এসব নিয়ে। উফ্ফ্ফ্ফ!
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৮30718
  • ভিবি, কেন এমন কট্টর বাড়ি যত্রতত্র দেখি না! বেলি-জুঁই-বকুল দিয়ে সাজানো বিয়ে বাড়ি আমি আজ অবধি কক্ষনো দেখি নি। জুঁই তবু দেখেছি হয়ত। বেশির ভাগই খালি নীলে চোবানো রজনীগন্ধা আর গোলাপ।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৮30719
  • ভিবি গন্ধ আছে কিনা জানি না। তবে দেখতে দারুণ।
  • আমার | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৭30715
  • টাটকা ফুল জিনিষ্টাতেই কেমন জানি বিবমিষা হয়। ইংলিশ ড্রেস করা মাংসের দৃশ্যের মতো।

    পরের দিন সকালের যুথী, দুপুরবেলার স্থলপদ্ম, ঝরা বকুল, শুকনো মোরগ ফুল, বইয়ের মধ্যে রেখে দেওয়া স্বর্ণচাঁপা আর জিন্স এর পকেটে ভুলে যাওয়া মহুয়া এগুলো বেশ কাছের জিনিষ।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৭30716
  • ইসে একটা কথা বলি। এসব হেব্বি মেয়েলি। টিচার ডে ফে কোনদিন ছিল না। শুধু কলেজে উঠে দেখলাম ক্লাসের মেয়েগুলো স্যারেদের রাখি পরিয়ে টাকা নিচ্ছে, দলে ভিড়ে গিয়েছিলাম। শ দুয়েক উঠেছিল, তাই দিয়ে কোথায় জানি একটা খেলাম।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৭30717
  • আকা, কমলা গোলাপে সুগন্ধ আছে?
    এখানে আশেপাশে পাতলা ধরনের লাল ও গোলাপী গোলাপ দেখি, কোনো গন্ধ নেই। বড়ো বড়ো থোকা গোলাপও দেখেছি, কোনো গন্ধ নেই। কেবল একটা ব্যতিক্রম দেখেছিলাম, একটা হলুদ গোলাপের গাছ ছিলো তাগড়া, সেই গাছে সারাবছর গোলাপ ফুটতো, সেই ফুলে হাল্কা সুগন্ধ ছিলো।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৫30714
  • এককের সাথে হাত মেলাই। লাল গোলাপ আমারও অতি অখাদ্য লাগে।
    রজনীগন্ধাও অবশ্য ভালো লাগে না।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:৪৪30713
  • পাই, না স্কুলে ক্যামেরা অ্যালাউড নয়। কোন বাবামাই বা হারিয়ে আসার জন্য স্কুলে ক্যামেরা নিয়ে যেতে দেবে? আমি তো দেবই না, কক্ষনো না।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:৪২30711
  • তবে একবার খুব বুদ্ধি করে ক্লাস সাজানো হয়েছিল রামধনুরঙা রজনীগন্ধা দিয়ে। রামধনুরঙা রজনীগন্ধা সে আবার কী!! পাই, নিশচয়ই বুঝে গেছে এতক্ষণে, কেমন করে হোলি চাইল্ডে সেই ফুল ফুটেছিল! ঃ-)
    এক এক জন একে একেটা রঙের রজনীগন্ধা ফোটানোর দায়িত্ব নিয়েছিল। সুলগ্না হয়তো বালতিতে কমলারঙ গুলে সারা রাত কয়েক বান্ডিল রজনীগন্ধার কুঁড়ির স্টিক ডুবিয়ে রাখল, তো উজ্জ্বয়িনী বেগুনীরং গুলে ফেলল। এইভাবে সাতবন্ধু সাত রঙের দায়িত্ব নিয়ে পরের দিন রামধনু রঙের রজনীগন্ধা দিয়ে ক্লাস সাজিয়েছিল।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০১:৪২30712
  • ব্যাংদি, ঃ)
    তখনকার দিনে এখনকার মত ক্যামেরা থাকলে বেশ হত।
    ভাল কথা, এখন স্কুলে ক্যামেরা নিয়ে যেতে দ্যায় ?
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৪১30710
  • হু, বন্ধু। ইয়া গোঁফ ছিলো তার। ঃ-)
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৪০30708
  • পাই, বিশদে হোক।

    ভিবি, সেটা বন্ধু ছিল নাকি বন্ধুনী? না জানি কি সিগনাল পেল বেচারা!
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০১:৪০30709
  • আমরা একটা কমলা গোলাপের গাছ পুঁতেছি। প্রথমে প্রচুর ফুল হল, আবার মাস তিনেক বন্ধ রইল, এখন আবার শুরু হয়েছে।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৯30706
  • কট্টর অর্থোডক্স হিন্দু রা কোনো ধর্মগন্ধী অনুষ্ঠানে গোলাপ রাখেন্না, বেলী চামেলী জুই টগর বকুল দোপাটি শিউলি(সীজন হলে) পদ্ম স্থলপদ্ম জবা এমনকি গাঁদা ও রাখেন, কিন্তু গোলাপ না। গোলাপ নাকি মোগলাই ফুল। ঃ-)
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৯30707
  • ব্যাংদির লেখাটা পড়ে খ্যা খ্যা করে হাসছি ঃ-))))
  • san | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৮30705
  • আমার কালো গোলাপ বড়ই ভালোলাগে

    তবে সে একবারই দেখেছিলাম
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৬30702
  • উফ্ফ ! লাল হলুদের মানেও চলে এল ! তালে তো আমাকে লাল টিপ সবুজ টিপের গপ্পোও লিখতে হয় ! মানে, লাল সিগন্যাল, সবুজ সিগন্যাল। আর তার মানেই সেই সাম্বা নাচ, নাড়ু নৃত্য ও টাকিলা।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৬30703
  • গোলাপ সহ্য হয়না । লাল গোলাপে পুরো বমি পেয়ে যায়। আমার শ্বশুরবাড়ি একটি চরম সহমর্মিতা দেখিয়েছিলেন পুরো বিয়ের সাজানো থেকে মালা কোথাও গোলাপ না রেখে।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৬30704
  • আমাদের স্কুলে আরেকটা ফুলের উৎসব ছিল - টিচার্স ডে। তার আগের দিন বিকেলবেলা থেকে মানিকতলা বাজারে হন্টন, ক্লাস সাজাতে, হলঘর সাজাতে রাশি রাশি ফুল লাগবে যে। আগেরদিন সন্ধ্যেয় গোলাপের কুঁড়িগুলো কিনে ফেলতে পারলে পরেঅদিন ফুটন্ত গোলাপ দিয়ে ক্লাস সাজানো যাবে।
    একবার গোলাপে বিরক্ত হয়ে গিয়ে ঠিক করা হল কাশফুল দিয়ে ক্লাস সাজানো হবে। স্কুলবাস থেকে সল্টলেকে নেমে সেন্ট্রাল স্কুলের (এখন যেখানে বিধাননগার কলেজের নতুন ক্যাম্পাস) মাঠ থেকে রাশি রাশি কাশ তুলে স্কুলে পৌঁছে খুব সাজানো হল ক্লাসঘর। তারপর ফার্স্ট পিরিয়ডে ক্লাসটিচার এসে তো ক্লাস দেখে মুগ্ধ, আমাদেরও ভারি গর্ব। এমন শৈল্পিক আইডিয়া আর কোনো সেকশন দেখাতে পারে নি। তারপরে অন্য দিদিমণিরা দেখার আগেই যবনিকাপতন। কোন গাধা ফ্যান চালিয়ে দিয়েছিল ফুলস্পিডে। সবাই কালো চুলে সাদা কাশের রোঁয়া মেখে ভূত হয়ে মুখ চুন করে রইলো সারাদিন।
  • | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৫30700
  • লাল হলো গে নিশ্চিত প্রেম
    গোলাপি হলো উতলা আসা
    হলুদ হলো গে বন্ধু
    সাদা হলো গে নিউট্রাল- তবে কিছু কিছু লোক সাদাফুল ভালোবাসে বলে বৌ এর জম্মোদিন কি বিয়েবার্ষিকীতে সাদাফুল নিয়ে আসেঃ)
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৫30701
  • ইয়াল্লা! আমি একবার সস্তায় পেয়ে বেশ কিছু সাদা ছোটো ছোটো গোলাপ কিনে মধ্যে একটা বড় লাল গোলাপ দিয়ে তারপরে এক বন্ধুকে দিয়েছিলাম!!!! সেই বন্ধুর সঙ্গে সন্ধি(যুদ্ধই তো হয় নি কোনো!) বা প্রেমের(আউট অব কোশ্চেন) কোনো সম্ভাবনাই ছিলো না। ঈশ, কী কেলেংকারি!!! সে না জানি কী ভাবলো।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৩৪30699
  • সন্ধি বলতে? আগে ঝগড়া না হলে সাদা গোলাপ দেওয়া যাবে না?
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৩২30695
  • টেলিপ্যাথি হয়েছে!!!! ঃ-)
  • san | ০৩ আগস্ট ২০১২ ০১:৩২30696
  • ইকিরে ! সাদা গোলাপ মানে সন্ধি। হলদে মানে বন্ধুত্ব। লাল মানে প্রেম।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৩২30697
  • ঐ দেখ! নিশিরও এক প্রশ্ন।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:৩২30698
  • গোলাপের কোন রঙের কি মানে হয়? লাল মানে কি? হলুদ? সাদা? আপাতত এগুলো হলেই চলবে?
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৩১30694
  • গোলাপের মানেগুলো একটু কেউ লিখুন না। লাল গোলাপ মানে কী? সাদা গোলাপ মানে কী?

    রিদ্ধি, ক্লিপ্টোম্যানিয়াকরা ও বুদ্ধি করে চুরি করে, কেউ ধরতে পারে না। মানে ধরতে পারলে তো লোকে সোরগোল করতো, মারধোরের চেষ্টা করতো, তাতে চোরও জেনেই যেতো যে সে চুরি করেছে। কিন্তু সেতো জানতেই পারে না!
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০১:৩০30693
  • আরে কার্ড নিয়ে অনেক অনেক অ-নে-ক গপ্পো তো !! মায়ের ছেঁড়া পরিত্যক্ত আপিস ব্যাগে জমানো কার্ডের ঝাঁপি তো না, সে পুরো পুরোনো গপ্পের ঝাঁপি। কেউ কার্ডের দোকান কার্ডের দোকান খেলতো না ? আমি যখন খেলতাম, তখন কিন্তু জানতামই না,মধ্য কোলকাতার কার্ড বানানে ও বেচনেওয়ালা দোকানগুলোর কথা। হাউসিং এর আশপাশের গ্রিটিংস কার্ড বেচনে ওয়ালা দোনানই দেখেছি কেবল তখন। তাই সেই মডেলেই তৈরি হত আমাদের দোকান। কিন্তু একটু বদল ক'রে। না ক'রে উপায় কী ? আমার কার্ডের ঝাঁপিতে তো অর্ধেকই বিয়ের কার্ড। তাদেরকে তো ছাপাতেই হবে। স্কুলের এক্সজিবিশন থেকে কেনা কার্ডবোর্ডের ভাল্লুক পেনস্ট্যাণ্ডটা ক'দিনের মধ্যেই ভেঙে গেছিলো। এবং সব ভাঙা জিনিসের মতই তার ও স্থান হয়েছিল আমার খেলনার ঝাঁপিতে। এবং পেনস্ট্যান্ডের পদ থেকে রিটায়রমেন্টের পর সেই ভালুকের নতুন কাজ জুটলো। সে হল আমার বিয়ের কার্ড ছপানোর মেশিন। খদ্দেররা এসে পছন্দ ক'রে গেলেই ভালুক খটাখট খটাখট ২০০, ৫০০ কার্ড ছাপিয়ে ফেলতো ! এমনকি আমাদের দোকানে কার্ডের ইম্প্রোভাইজেশনের স্কিমও রেখেছিলুম। বিয়ের কার্ডের ডিজাইনেই শুধু মিক্স & ম্যাচ নয়। জন্মদিন, নিউ ইয়ারের কার্ডেও। এমনকি বিয়ের কার্ড, জন্মদিনের কার্ডের হাইব্রিড চাইলে তাও আমাদের দোকান সাপ্লাই করতো। জন্মদিন, ক্রিসমাস ও নিউ ইয়ারেরও। এই প্রয়োজনীয়তাটা উপলব্দি ক'রে আমার বন্ধু। আমার জন্মদিনের কার্ড কিনতে গেছে পাড়ার দোকানে। তো, দোকান ভত্তি তখন মেরি ক্রিসামাস আর নিউ ইয়ারের ফুলে ফলে পল্লবিত কিম্বা সান্তার হিমায়িত শুভেচ্ছায়। জন্মদিনের কার্ড চাইতে, অন্য কার্ড বেচতে বেচতে হিমশিম খাওয়া কাকু অম্লান বদনে নাকি বলে দ্যান, এখন জন্মদিনের কার্ড কোত্থেকে পাবে ? এখন তো জন্মদিনের সিজন নয় !
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:২৯30692
  • আমরা তখন মোটেও গোলাপের রঙের মানে খুঁজতে যেতাম না। ওসব তোমাদের দক্ষিণ কোলকাতার ফ্যাশন। আমাদের উত্তর কোলকাতার মনে অত ঘ্যাঁচঘোঁচ ছিল না তখন।
  • san | ০৩ আগস্ট ২০১২ ০১:২৭30691
  • ঈর্ষার সবুজ চোখ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত