এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:২৮307200
  • এই ফারাকটা সোভিয়েত আইনেও ছিল। তার ফলস্বরূপ অনেক ঝামেলাও হয়েছে।
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:২৬307199
  • গুগল করেই যদি দেখতে হয় তবে আর ---ঃ-) গুগল করে তো ভানুয়াতু বা কিরিবাতিও দেখা যায়। ঃ-)
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:২৫307197
  • আমিও আজই প্রথম। ইনি গুগলের সিইও হতে চলেছেন। অ্যামেরিকান সিটিজেন। সুন্দররাজন পিচাই। রাজন টা ছেঁটে ফেলেছেন।
  • a x | ১২ আগস্ট ২০১৫ ২৩:২৫307198
  • আচ্ছা। থেংকু।
  • S | ১২ আগস্ট ২০১৫ ২৩:২৪307196
  • গুগুল করে দেখুন
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:২২307195
  • ইনি কে? আজই প্রথম শুনলাম এঁর নাম।
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:২১307194
  • মিস্টার পিচাই-র ন্যাশানালিটি ইন্ডিয়ান দেখে খোঁজ নিয়ে জানলাম যে অ্যামেরিকা, ব্রিটেন সিটিজেনশিপ ও ন্যাশানালিটির ফারাক করে।
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:১৮307193
  • আহাজারি মানে বিলাপ, দুঃখ্প্রকাশ।
  • সিকি | ১২ আগস্ট ২০১৫ ২৩:১৭307190
  • বৌদ্ধ জৈন বা শিখ ধর্মও কি অন্য ধর্মের নিন্দে করেছে?
  • a x | ১২ আগস্ট ২০১৫ ২৩:১৭307191
  • আহাজারি মানে কী?
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:১৭307192
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:১২307189
  • এই হাজার হাজার বছর আগে কে কাকে বিয়ে করলো কত বছর বয়সে কে কাকে নিয়ে পালালো, কে কার সঙ্গে কী কেলেঙ্কারি করলো--এইসব নিয়ে লোকে লিখে পাতা ভরিয়ে তর্কযুদ্ধ করে যে কেন, এটা বেশ অবাক লাগে। কারণ ঐ কাকে কবে বিয়ে করার জন্য বা কেলেঙ্কারি করার জন্য বা নিয়ে পালানোর জন্য তো লোকে তার ফলোয়ার হয় নি, অথবা ইতিহাসে স্থান ও তার হয় নি তার জন্য। ফলোয়ার তো অন্য কাজের জন্য হয়েছিল। সেই সব কাজ নিয়ে দেখি কোথাও বলে না!
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:০৬307188
  • ভাইসব আপনারা কেন নীরব হবেন? "আমাদের" ধর্মের প্রশংসা আর "ওদের" ধর্মের নিন্দা, এই করে যান। তবেই কেল্লা ফতে।
    ঃ-)
  • Du | ১২ আগস্ট ২০১৫ ২৩:০৪307187
  • এটা দয়ের পোস্ট না পড়ে।
  • Du | ১২ আগস্ট ২০১৫ ২৩:০৩307186
  • আমারও বাংলাদেশের আইন নিয়ে এই সন্দেহটা হচ্ছে। ঐ আইনে কি লোককে নির্বাক নাস্তিক হতে বলা হচ্ছে? কারন (প্রায়) সব ধর্মের অর্ধেক কথাই তো অন্য ধর্মের নিন্দা ঃ) তাহলে কি ধর্মপ্রচারকদের জেলে ভরতে চায় সরকার?
  • I | ১২ আগস্ট ২০১৫ ২২:২০307184
  • এইটা পড়ে আমার আবার একটা জোক মনে পড়ে গেল। কিন্তু একটু নুমরামতন কিনা, তাই বলা যাবে না।
  • pi | ১২ আগস্ট ২০১৫ ২২:১৫307183
  • এটাও শেয়ার করতে ইচ্ছে হল, খুব ভাল লেগেছে কিনা :P

    'শ্রীকৃষ্ণ' উবাচ।

    দুর্গা পূজাতে তামসিকতা পরিহার করুন। নেশা করা, বক্সে উচ্চশব্দে ধুমধাড়াকা গান চালিয়ে যথেচ্ছা নাচানাচি এগুলো চরম তামসিক কাজ। চেষ্টা করুন পূজার পাঁচ দিনে নিরামিষ আহার করতে, উপবাস থেকে ধুতি পরে অষ্টমী ও নবমীতে পুষ্পাঞ্জলী, দশমীতে যাত্রামঙ্গল পাঠ,
    মন্দিরে উপস্থিত থেকে পূজার্চনা, আরতি, হোম দর্শন করুন। ইচ্ছা করলে মায়ের সন্তুষ্টিল জন্য নিজে চন্ডিপাঠ ও করতে পারেন। সংস্কৃততে না পারলে বাংলাতে চন্ডিপাঠ করুন দেখবেন খুব আনন্দ পাবেন, যে আনন্দ ডিসকো নেচে পাওয়া যায়না।
    মন্ডপে শব্দযন্ত্রে পরিমিত শব্দে ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত, চন্ডিপাঠ, গীতাপাঠ, কীর্তন প্রভৃতি বাজালে মন্দিরের পবিত্রতা অক্ষুন্ন থাকবে এবং আমাদের মন ও পবিত্র হয়ে উঠবে।
    কারো মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, উপরের বলা কথা গুলো সবার প্রতি আমার অনুরোধ স্বরূপ, কেউ যদি মেনে চলেন আশাকরি অবশ্যই আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। না জেনে ধর্ম পালনের মধ্যে প্রকৃত ভক্তি থাকেনা। তাই ধর্ম বিষয়ে জানতে চেষ্টা করুন। কথা গুলো ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখান। '
  • I | ১২ আগস্ট ২০১৫ ২২:০৯307182
  • কালে কালে কত ক্ষী হল। ডিডি অব্ধি লিং দেচ্ছেন।
  • dd | ১২ আগস্ট ২০১৫ ২১:৪১307181
  • ঠিক "বেদে"র সমালোচনা নয়। মানে ঐ যজ্ঞ টজ্ঞ নিয়ে এমন কি উপনিষদেও বেশ শ্লেষোক্তি আছে। এমন কি প্র্যাকটিক্যালি ঈশ্বর বিরোধী কথাও আছে। প্যারডিও আছে।

    গীতাতেও এই সব কর্ম কান্ড নিয়ে আরো লেখা আছে।
  • 0 | ১২ আগস্ট ২০১৫ ২১:৩২307180
  • pi এর দেওয়া দিলীপ ঘোষের পোস্টে যে তিনটে শ্লোক গীতা থেকে দেওয়া আছে, সেগুলো থেকে একটা ব্যাপার ক্লিয়ার যে 'বেদ'এর নিন্দা বা সমালোচনা মহাভারতের যুগেও ছিল। এটা বেশ সিগ্নিফিক্যান্ট্‌।
  • pi | ১২ আগস্ট ২০১৫ ২১:২০307179
  • দিলীপ ঘোষের এই পোস্টটা শেয়ার করতে ইচ্ছে করলো।

    '১) ভারি সপ্রতিভ মেয়েটি পিৎজার রেস্তোরাঁয় মেনুটা দিয়ে গেল, নানা ধরনের পিৎজার স্বাদ মাহাত্ম্য বর্ণনা করে গেল ঝকঝকে ইংরেজিতে। পরনে রেস্তোরাঁর ইউনিফর্ম, শার্ট আর ট্রাউজার, আভরণহীন বাঁ হাতে একটা সুদৃশ্য ঘড়ি, ডান হাতে অনেক লাল সুতো জড়ানো। চাল চলন পোশাক, কথাবার্তা কোন কিছুর সঙ্গেই সংগতি নেই সুতোটার। হোটেল ম্যানেজমেন্ট-এর ছাত্রী মেয়েটি, আপাতত শিক্ষানবিশি চলছে। হাতে বাঁধা লাল সুতোর ব্যান্ডটা দেখিয়ে জিজ্ঞেস করলাম "বিপত্তারিনী", সম্মতির লাজুক হাসি এবং "এনিথিং এলস স্যার?" মানে 'এবার ছাড়ান দাও।'

    ২) ভদ্রলোক আমার পিঠোপিঠি বসেছিলেন অন্য একটি মোটামুটি অভিজাত রেস্টুরেন্টে। বেশ অ্যাকসেন্টেড ইংরেজিতে কথা বলছেন শুনতে পাচ্ছি। এমনিতে ভদ্রলোককে দেখতে পাবার কথা নয়, কিন্তু কী একটা কারণে হঠাৎ পেছন ফিরে দেখলাম তাঁর জামার কলার টা ঈষৎ সরে গেছে, এবং ঘাড়ে উল্কি করে গায়ত্রী মন্ত্র লেখা। এরকম করার উপদেশ কোথায় পেলেন জানতে ইচ্ছে করছিল, সাহসে কুলোলো না।

    ৩) বছর দশেক আগে বিহারে নির্বাচন পর্যবেক্ষণ করার সুবাদে গয়ায় পৌঁছে গেছিলাম। ইয়া ইয়া বড় বড় কত্তা ব্যাক্তিরা পূর্বপুরুষের সদ্গতির আশায় পারলৌকিক কাজ করছিলেন। আশপাশে কয়েকটা টি শার্ট জিন্স পরিহিত যুবক সাম্প্রতিক মুক্তি পাওয়া সিনেমা গুলোর তুমুল তুলনামূলক আলোচনা করছিল। পারলৌকিক কর্মের পুরোহিতদের ইঙ্গিতে এদের দুএক জন শার্ট খুলে জিনসের ওপর চাদর জড়িয়ে ক্রীয়ারত যজমান মহোদয়দের সামনে বসে দরদাম শুরু করল, তাঁদের পরলোকবাসী পূর্বজদের স্বর্গের টেনিয়োর লম্বা করার জন্য ভুল সংস্কৃতে উচ্চারিত আশীর্বাণীর পরিবর্তে কী পরিমান দক্ষিণা দেবেন তাঁরা? রোজগার মন্দ হল না শর্ট স্পেলে।

    ৪) "যামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত্য বিপশ্চিত:।
    বেদবাদরতা পার্থ নান্য দস্তীতিবাদিন:।।
    কামাত্মন: স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম।
    ক্রীয়া বিশেষবহুলাং ভোগৈশ্বর্যগতিং প্রতি।।
    ভোগৈশ্বর্যপ্রসাক্তানাংতয়াপহৃতচেতসাম।
    ব্যবসায়াত্মিকা বুদ্ধি: সমাধৌ ন বিধিয়তে।।
    (গীতা: ২: ৪২- ৪৪)
    (অবিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত - কামনাযুক্ত এবং স্বর্গকামী - ঐশ্বর্যলাভের উপযোগী ক্রীয়াকলাপের প্রশংসা করিয়া থাকে; এরকম যাহাদের চিত্ত পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ঐশ্বর্য' আসক্ত তাহাদের শুদ্ধ বুদ্ধি স্থির হয় না")

    ৫) শ্রীমান শুভ আমাদের পারিবারিক বাহন এবং সেই সুত্রে পৈত্রিক প্রাণের জিম্মাদার। মনস্থির করল কোন ঠাকুরের পুজো দিয়ে ১২ জন ব্রাহ্মণকে খাওয়াবে। আমার সঙ্গে শেষের প্রস্তাবটি নিয়ে বেশ তর্কাতর্কি, এবং শেষাবধি আমার (প্রায় শেক্ষপিরীয়) লিটল ইংরেজি লেস সংস্কৃত -এর জয়। ব্রাহ্মণের বদলে ১২ টি দরিদ্র শিশুকে খাওয়াতে রাজি হয়েছে।

    অজ্ঞতায় ইংরেজি মিশলে অন্ধ-সংস্কার হঠানোর কাজটা খুব কঠিন। সেটাই বোধহয় "রাধে মা" - "আশারাম বাবা"-দের আবির্ভাব সুনিশ্চিত করে।'
  • dd | ১২ আগস্ট ২০১৫ ২০:৪৪307177
  • বোধয় লিগাল। মানে কোয়াসী লিগাল। চেন্নাইতে এটা খুবি কমন। এমন কি ভাড়াটেও নেওয়া হয় না। হাইদ্রাবাদে যখন ছিলাম তখন তেলুগু,কোস্টাল আর হাইদ্রাবাদীরা আলাদা আলাদা ফ্ল্যাট বাড়ীতে/পাড়ায় থাকতো। কর্ণাটকে লিংগায়েত আর ভোক্কালিগারা আলাদা থাকে। কাস্ট বেসিসে পাড়া আলাদা বাড়ী আলাদা - এ তো পুরো নর্থ ইন্ডিয়াতেই। তবে এ সবই কিছু কিছু ক্ষেত্রে। নট ১০০%।

    তবে যতো শহর বাড়ছে ততই এইসব কমে আসছে। ইন্টার কাস্ট/প্রভিন্স/স্টেট ম্যারেজ বাড়ছে। জানি না কোনো ভালো মতন সার্ভে হয়েছে কি না। লিং টিং আছে কিছু? মনে হয় না।
  • pi | ১২ আগস্ট ২০১৫ ২০:৩৫307176
  • বেশ হয়েছেই বলতে ইচ্ছে করছে ! ঃ) কিন্তু এই সিনড্রোমগুলো কি আগের মতই আছে, না বাড়ছে ?

    A realtor playing into the pervasive Indian obsession with caste, duped over a thousand investors off Rs 25 crore, the Deccan Chronicle reported. The victims, who included urbane non-resident Indians and government officials, were promised their own exclusive 'Brahmin' colony.

    Such was their desire to avoid staying with people of other castes that they poured in Rs 25 crore in a fake project advertised by a Y. Prabhakar Sharma, who has been arrested by the police according to this report .

    Sharma, a native of Guntur, had promised construction of 'Veda Gayatri Agraharam', a residential housing complex exclusively for Brahmins in Chegur village of Kothur Mandal. To make it credible, he ran ads on TV and print that were largely aimed at Brahmins in Andhra Pradesh and Telangana.
  • Bratin | ১২ আগস্ট ২০১৫ ১৯:১১307175
  • বোধি দা, হমমম ঃ)))
  • | ১২ আগস্ট ২০১৫ ১৮:৪৪307174
  • সত্য, সুন্দর এর সঙ্গে এই শিব কেন একাসনে বসবে?
    কোনো শিব কে বড়দাদের কোং এর মাথায় গিয়ে বসতে হবে,তবে তো বৃত্ত সম্পূর্ণ হবে;)
  • Arpan | ১২ আগস্ট ২০১৫ ১৮:২৮307173
  • ওরম নিজের ফার্স্ট কোংপানিকে টেনে আনলে আমিও নারায়ণকে স্মরণ করব। ঃ-)
  • aka | ১২ আগস্ট ২০১৫ ১৬:৫৯307172
  • আর সুন্দর পিচাই যে গুগুলের সিইও হল তাতে চাড্ডিদের আর নমো সাহেবের হাত আছে বলেই মনে হয়। সত্যম শিভম সুন্দরম। (হাসবেন কিন্তু)
  • aka | ১২ আগস্ট ২০১৫ ১৬:৪৯307171
  • আপনারা স্পাটা লাগাকে শিভ নাদালকে ভুলে গিয়েছেন। ভারতের ইতিহাসে হেইচ্সিএল প্রথম হাইটেক কোম্পানি। নিজেদের ওএস অবধি ছিল। এক কামরায় শুরু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত