এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১১:১৮307230
  • ডোমেস্টিক ফ্লাইটে অলরেডি কেটে ফেলা টিকিটেও অতিরিক্ত মাল বহন করা যাবে?
  • Bratin | ১৩ আগস্ট ২০১৫ ০৯:৩৪307228
  • আস্কালুম র মধ্যে কেমন একটা হালকা আস্কে পিঠের ছায়া
  • lcm | ১৩ আগস্ট ২০১৫ ০৯:০৪307227
  • ঐ ধান্যকুড়িয়ার বাড়িটায় আমি গেছিলাম, বহুদিন আগে, বসিরহাটের কাছে। বছর পঁচিশ আগে, তখন ওতে লোক থাকত।
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ০৮:৩২307226
  • সেদিন মিঠুদি পোড়োবাড়ির খোঁজ করছিল না? আজ সুমেরুদা ফেবুতে একটা পোড়োবাড়ির ছবি লাগিয়েছে। ধান্যকুড়িয়ার কোন পুরনো রাজ বা জমিদার বাড়ি।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ০২:৫২307225
  • ল্যাও !
  • একক | ১৩ আগস্ট ২০১৫ ০২:৪০307224
  • আমি তো কাওকে লিস্টি থেকে বাদ্দিনি রিসেন্ট। তবে প্রায়শই লগ আউট করার জায়গায় ডিএকটিভেট করি। নইলে লোকজন মেসেজ করে না পেয়ে উত্তরাচ্চি না ভাবে। এই আরকি।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ০২:৩৪307223
  • লিস্টি তে পেলুম না তাই আস্কালুম. ওকে.
  • একক | ১৩ আগস্ট ২০১৫ ০২:৩০307222
  • নাহ ত্যাগ না। তবে কম যাই। বিশেষত বাড়ি ফিরে আর পোষায় না।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ০২:২৯307221
  • সাচ্চাই দেখছিলাম. এ নামে কোনো সিনিমা আছে তাই তো এই পেত্থম জানলাম. সঞ্জীব কুমার বলে টানা এক ঘন্টা সহ্য করেছি. অবশেষে সাধনা না কে ওই ইয়ে ইয়ে মতো মেয়েটা ঘুরঘুরকে নাচা শুরু কত্তেই... আর নেওয়া গ্যালো না কাকা :/
  • T | ১৩ আগস্ট ২০১৫ ০২:২৩307220
  • আরে লাভলি। রাত আড়াইটেয় ডিনার। হেবি। আমি কিছুক্ষণ আগে এক প্যাকেট বিস্কুট প্যাঁদালাম। বেড়ালটা উলটো হয়ে অস্বাভাবিক অবস্থায় শুয়ে ঘুম দিচ্ছে। এদিকে খোয়াব হো তুম ইয়া কোই হকিকত কৌন হো তুম বাতলাও শুরু হ'ল। কে বাতলাবে বাবা, ঐরম করে কেউ পিয়ানো বাজায়। তাছাড়া মুখের সামনে দুই সুন্দরী পটলচেরা চোখ নিয়ে দাঁড়িয়ে, দুজনেই ভাবছে ইশারাটা তার প্রতি। কিন্তু দেবানন্দও মস্ত ঘুঘু মনে হয়। কার ভাগ্যে শিকে ছিঁড়েছিল কে জানে।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ০২:২১307219
  • একক কি ফেবু ত্যাগ দিলেন?
  • একক | ১৩ আগস্ট ২০১৫ ০২:১৭307218
  • ডিনার কচ্চি।
  • T | ১৩ আগস্ট ২০১৫ ০২:০২307217
  • আচ্ছা, ব্যাঙদি, ইয়ে, ওঁর অঙ্ক পরীক্ষা ক্যামন হ'ল। জানতে ইচ্ছে করে, কিন্তু ইদিকে ঘুম পায়। ওদিকে মিত না মিলা রে মনকা। তা আর মিলবে কি করে, যত্তসব। সরে পড়ছি। ব্লা ব্লা ব্লা...
  • T | ১৩ আগস্ট ২০১৫ ০১:৫৮307216
  • যারা লাফাচ্ছে আর গাইছে, তাদের মধ্যে লম্বু অমিতাভ আর শশীকাপুর, না কি কে জানে, আর ঐ দুই নায়িকার একজনকে চিনি, আরেকজনকে দেখিনি...রক্ষে করো, বাব্বা, কী খাটনির গান।

    পরের টা কি? আচ্ছা, প্যার দিওয়ানা হোতা হ্যায়। বেশ, হ্যাঁ এইবার পথে এসো বাছা।
    হ্যাঁ, ঐ ভার্সিনজেতোরিক্স পরাজয় স্বীকার করার পর ঢাল ছুঁড়ে ফেলেছিল সীজারর পায়ে। ওটা ব্যাপক ছিল। আতোজের কথায় মনে পড়ে গেল।
  • T | ১৩ আগস্ট ২০১৫ ০১:৫২307215
  • হ্যাঁ, কই, সব খবর ভালো? একক নতুন কি অ্যাপ বানালো? চমতকার তো সব। এখন 'জানু মেরি জান, ম্যায় তেরে কুরবান' শুনচি। হ্যা হ্যা হ্যা হ্যা...কী সব গান। জয় বজরঙ্গি ভাইজান।
  • একক | ১৩ আগস্ট ২০১৫ ০১:১০307214
  • এ অপশন তো অনেককাল আছে। রেস্ত্রিক্তেদ লিস্টে রাখা যায়।
  • se | ১৩ আগস্ট ২০১৫ ০০:৫৭307213
  • লুক্সেমবুর্গার নন, ভারতীয় এখনো। শুধরে দিলাম। ফোন থেকে টাইপ করতে গিয়ে এরকম হয়েছে।
  • Du | ১৩ আগস্ট ২০১৫ ০০:৫৩307212
  • ফেবুতে দেখ্লাম অপশন দিয়ছে ফ্রেন্ড থাকতে পারো কিন্তু পোস্ট দেখবে না। কাজের।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৫ ০০:০৭307211
  • সে,
    ঃ-)
  • সে | ১৩ আগস্ট ২০১৫ ০০:০১307210
  • বালাই ষাট।
    কিন্তু উনি ওসবে পাত্তা দেবেন বলে মনে হয়না।
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:৫৮307208
  • সুনীতা উইলিয়ামসকে নিয়েও হয়েছে। তারপর মিত্তাল। উনি লুক্সেমবুর্গার।
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:৫৮307209
  • সমবেত প্রণাম পৌঁছচ্ছে ওনার কাছে?
    এ তো সেই জুলিয়াস সীজারের কেস, সেই গল যোদ্ধা অস্ত্র সমপর্ণ করলেন সীজারের পায়ে, সীজার কইলেন, "গেছি রে! "
    ঃ-)
  • 4z | ১২ আগস্ট ২০১৫ ২৩:৫৫307207
  • ফেবুতে এখন এই পিচাইকে নিয়ে সমবেত লহ প্রণাম টাইপসের জোয়ার বইছে। মরনোত্তর নয় এই যা তফাৎ।
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:৫২307206
  • সে, থ্যাংকিউ।
    ঃ-)
  • kumu | ১২ আগস্ট ২০১৫ ২৩:৪৬307205
  • পাই ১০ ১৫ খুবি পছন্দ হল।অস্তাচলের ধারটায় এসেই গেছি,আকবা। ইদিকে গুরুর পাল্লায় পড়ে ধর্মকর্ম কিছুই হোলোনা,সময় পেলেই লীম বা গুরু বা তারাপদ বা অন্য কিছু।
    নাহ এবার পুজোয় চন্ডীপাঠ করে দেখি।
  • apps | ১২ আগস্ট ২০১৫ ২৩:৪৪307204
  • কী যেন পড়েছিলাম ছোটোবেলায় - সাদার মধ্যে আসলে সব রং থাকে - সমস্ত রং – অদ্ভূত ধোঁয়াটে আলোয় দুধসাদা ত্বকের মেয়েটা ধবধবে সালোয়ার কামিজ পরে বাসে উঠল – অনেকেই ফিরে তাকালো তার শরীরের দিকে – তাকানোই স্বাভাবিক – আমার পাশে এসে সিটের রড ধরে দাঁড়ালো – গায়ে মৃদু সুগন্ধী – থ্রি কোয়ার্টার হাতা কলার গলা কামিজ, বুকের ওপর আড়াআড়িভাবে নেওয়া খয়েরি বাটিক প্রিন্ট ওড়না, বাদামি চামড়ার ব্যাগ – বয়স, এই আটত্রিশ উনচল্লিশ – আমি তো ঘষা কাচের মধ্যে দিয়ে বিকেল দেখছিলাম – যানজট – ব্যস্ত বাইপাস – বেখেয়ালি মেঘ রোদ্দুর – রিপভ্যান উইন্ক্ল এর মতো দুম করে ঘুম ভেঙে আকাশ জুড়ে জেগে ওঠা রামধনু – এবং ভলভো বাসের ঘষা কাচের গায়ে মোবাইল ক্যামেরা ধরে তাকে ফ্রেম বন্দী করার কিছু ব্যর্থ প্রচেষ্টা – আচমকা কানের কাছে সুবাতাসের মতো মেয়েটা বলল, এখনও কি দেখা যাচ্ছে? – যাচ্ছে – দেন ক্লিক ইট ফর মি – ব্ল্যাকবেরিতে পরপর তিনটে শট – থ্যাঙ্কিউ, থ্যাঙ্কস – অল্প হাসলাম, আর মেয়েটা জায়গা পেলো উল্টোদিকের সিটে – হোয়াটসঅ্যাপের জানলায় জনৈক পুরুষের মুখ – ঘষা কাচের রামধনুগুলো একে একে পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিতের গভীরে – এবং একগুচ্ছ শব্দ – পড়তে ইচ্ছে করলো না – উচিত অনুচিতের প্রশ্ন নয় – এ সাদা রঙের মধ্যেকার রামধনুটা, অন্তত আমি জানি, সমগ্র আমার বলেই, স্রেফ ইচ্ছে করলো না – তারপর বিকেল গড়িয়ে একটু একটু অন্ধকার – স্তরে স্তরে জমাট বাঁধা মেঘ – ছাব্বিশে শ্রাবণ – বাসস্টপ আসে - কে না জানে, এভাবেই আমরা গন্তব্যের দিকে ধেয়ে যাই

    পাই একদিন রাতে বলছিল- তুমি এতো ভালো লেখো, তাও তুমি কষ্ট পাও?
    পারিনা পাই, আমি আদতে কিচ্ছু পারিনা l একটা মস্ত বেঁচে থাকার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো বেঁচে থাকা আর মরে যাওয়া থাকে l পাই, আমার এতো শব্দ কোথায় যে সেই স-ব লিখে রাখতে পারবো ! মাঝে মাঝে মল্লিকার দুটো লাইন মনে পড়ে জানো... ওষুধ ডাক্তার আর রেডিওথেরাপি/ শেষ হলে বাকি থাকে মানুষের ভাষা/ পাশে থাকো, কাছে থাকো, নিরুদ্বেগ রাখো/ আমাকে বাঁচিয়ে দাও স্নেহ-ভালোবাসা।
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:৪০307203
  • পুরোনো বন্ধুদের ইনি মনে রেখেছেন কিনা সেটা জানিনা।
  • সে | ১২ আগস্ট ২০১৫ ২৩:৩৪307202
  • লিখে দিলাম তো। খড়গপুর থেকে মেটালার্জি, তারপরে অ্যামেরিকায় নানান জায়গায় পড়াশুনো। চেন্নাই এ জন্ম। বয়স তেতাল্লিশ, বৌয়ের নাম অঞ্জলি।
  • Atoz | ১২ আগস্ট ২০১৫ ২৩:২৯307201
  • আমিও সকালে এ পাতায় এসে এইসব অদ্ভুত পিচাই, নুই, সামুই টামুই দেখে ঘাবড়ে গেছিলাম। ভাবলাম এরা কি জাপানি টাপানি নাকি! তারপরে দেখি অরণ্যদা কালেজ লাইফে এদের সঙ্গে চপ্পল পায়ে ঘুরতো ভারতের ক্যাম্পাসে! তখন মনে হলো ভারতীয় হতে পারে, তবে নির্ঘাৎ অন্য পদবী ছিল, মডিফাই করেছেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত