এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১২307291
  • কাজুর নাম কি লাটাই দেওয়া যায়?
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১১307289
  • কুমু কে চুমু :p
    তবে শুনেছি অরন্ধনের মাছ-সংস্কৃতি কিছুটা আঞ্চলিক নিয়ম কানুনের ওপর নির্ভর করে. আমাদের বাড়িতে চিংড়ির রেওয়াজ নেই. কিন্তু দক্ষিণ 24 পরগণায় সবাই চিংড়ি বা/ও ইলিশ খায়.
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৯307288
  • দেখেছো!! ডাক্তারকে একটু খুঁজছি আর এরা আওয়াজ দিচ্ছে, কবিতা লিখছে!!
    জালিমস্য জালিম দুনিয়া
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৮307287
  • হ্যাঁ। ভারি অদ্ভুত।
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৭307286
  • ও মা - সত্যি কবিতা? ঃ))
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৬307284
  • কুমুদি - আমিও করতে চাই - রেসিপি কি? মুগডালে গোটা গোটা সবজি দিয়ে সেদ্ধ করতে হয়?
  • Kaju | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৬307285
  • ওঃ 'একমাত্র' কথাটা লিটারেলি নিলে তো মুস্কিল। অদ্ভুত ! এটা সম্ভব কখনো যে বঙ্গদেশে আমার বাড়িই গোটা সেদ্ধ টিকিয়ে উদ্ধার করছি !
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৩307281
  • "গোটা সেদ্ধ করে কটা লোক জানেই বা কজন? আমার মাকেই দেখলাম একমাত্র প্রতি বছর করতে। অন্য লোকে করে না, যাকেই দেখি "আমাদের বাড়িতে হয় না", যেই শোনে আমাদের বাড়িতে হয় "এই আমাকে একটু দিয়ে যেও তো"।"

    একমাত্র
    অন্য লোকে করে না
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৩307282
  • হে বিষণ্ণ এন্টিবায়োটিক
    আমার রক্তে মিশে গিয়ে
    আঘাত হানো
    সৈন্যের নিঃশব্দ ভ্রূকুটির মাঝে
    ধাবমান অনিঃশেষ
    নাহয় যুদ্ধের পরে
    শরীরে রেখে যেও কারুকাজ

    :D :D :D
  • kumu | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০৩307283
  • অরন্ধন বছরে দুবার হয়,ভাদ্র সংক্রান্তি ও সরস্বতী পুজোর পরের দিন।অরন্ধন মানে ঐ দিন উনুন জ্বালা হবে না।এসব সেই উনুনসময়ের কথা,কুমুর মত প্রাচীনারা জানে।এইদিন রান্নাপুজো হয়-উনুন শিলনোড়া ইত্যাদি পুজো হয়।
    ভাদ্রসংক্রান্তি আগে কিছুদিন ধরে সারা বাড়ী পরিষ্কার হয়(বর্ষার ছাতা পড়া ইত্যাদি দূর করতে?)আগের দিন বাড়ীর গিন্নী চানটান করে একটি নতুন শাড়ি পড়ে নতুন উনুন পাতেন (উনুন কাকে বলে জানেন আশা করি)।এরপর থেকে যত রান্না সব হবে নতুন উনুনে।রাত্রে রান্না হয় -পায়েস,৫ রকম ভাজা,মাছ ভাজা, শুকনো চচ্চড়ি,চালতার টক ও ভাত।সব জলে বসিয়ে রাখা হয় ও সংক্রান্তির দিন সারাদিন ধরে খাওয়া হয়।অনেকে নাড়ু ইত্যাদিও করেন।
    সরস্বতী পুজোর পরদিন মুগডালে গোটাসেদ্ধ হয় অন্য রান্নার সাথে।মুগ ডালে ৫ রকম সবজি ৫ বা ৭ টা করে দিয়ে সেদ্ধ করতে হয়।সামান্য চালবাটাও দেয় অনেকে।সর্ষের তেল লংকা দিয়ে মেখে খেতে হয়।বলা বাহুল্য ঘটিরা মুড়ি দিয়ে খায়।
    কাজুকে,আমার শ্বশুরবাড়িতে চিরকাল গোটাসেদ্ধ হয়ে আসছে।আমিও করতাম এখানে।খাওয়ার লোক দিল্লীতে থাকলে এখনো করি।
  • Kaju | ১৩ আগস্ট ২০১৫ ১৮:০১307280
  • এটা আমি কোথায় লিখেছি দেখান তো, যে আমার বাড়িতে ছাড়া অন্য কোথা-আ-ও হয় না? বলেছি খুব খুব কম বাড়িতেই হয় বলে জানি।
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৮307279
  • নিজের বাড়ির বাইরে একটু দেখুন। তাতেও হবে। আপনার মা নিশ্চিতভাবে ভালো রান্না করেন, কিন্তু আর কারো বাড়িতে গোটাসেদ্ধ না হওয়ার পরিসংখ্যানটাও মজাদার।
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৭307278
  • এ কি কবিতার লাইন? আধুনিক্কবিতা?
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৬307277
  • হ্যাঁরে বিষণ্ণ অ্যান্টিবায়্যোটিক, আছিস নাকি ধারেপাশে?
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৫307276
  • তাইতো বলছি, আমরা বাঙাল হলেও আমাদের বাড়ীতে গোটা সেদ্ধ হয়।
    মাকে জিগ্গেস করে দেখতে হবে কেন হয়।
    দুটো কারন হতে পারে, আমাদের বাংলাদেশে সাতক্ষীরা তে বাড়ী ছিল, বর্ডার থেকে খুব দুরে নয়, ঘটিদের কিছুটা প্রভাব থাকতে পারে।
    অথবা বর্ধমান জেলায় থিতু হয়ে ওখানের কিছু অভ্যাস মা নিয়ে ফেলেছিল।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৪307275
  • রান্নাপুজো আর অরন্ধন তো একই, নাকি?
  • Kaju | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৩307272
  • @p আপনি কি সারা বঙ্গদেশের সমীক্ষা করে পরিসংখ্যান নিয়ে তবে গুরুতে লিখতে বলছেন নাকি?
  • b | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৩307273
  • রান্নাপূজো জানেন তো? সেও পচ্চিমবঙ্গীয় ইস্পেশাল। আর বছরে চারটে লক্ষ্মী পূজো।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৫৩307274
  • দুটো আলাদা? এইক্কেলো!
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৯307271
  • শীতলা নয়, শীতল তো।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৬307269
  • শুক্লা পঞ্চমীর পরদিন শীতলা ষষ্ঠী হয়? ইন্টারেস্টিং! শীতলা পুজো স্মল পক্সের জন্য করা হত না? মানে বসন্তের ঠিক আগে থেকে প্রস্তুতি...
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৬307270
  • আমিও কোনদিন বাঙালবাড়ীতে গোটাসেদ্দো দেখিনি!
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৫307268
  • দেখার পরিধিটা একটু বাড়ান না কাজু।
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৪307265
  • গোটা সেদ্ধোর একটা রেসিপি কোথায় যেন ছিলো!
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৪307266
  • গোটা সেদ্ধ ব্যাপারটা ঘটি দের হলেও কেন জানি না ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়ী গোটা সেদ্ধ হতে।

    আমার বউদের বাড়ীতে আবার ছিল না। এই গোটা সেদ্ধ'র জন্যে বউ চিরদিন তানা মেরেছে আমরা নাকি পিওর বাঙাল নয়।
    মাকে কোনো দিন জিগ্গেস করা হয় নি কেন আমাদের বাড়ী গোটা সেদ্ধ হয়।
    তানা মারলেও আমার জন্যে বউ এখনো সরস্বতী পুজার পরের দিন গোটা সেদ্ধ করে।
  • Ekak | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৪307267
  • গোটা সেদ্ধ অমৃত যদি না পরে হ্যাটকা :( ওই ডাল গুলোর মধ্যে মাঝে মাঝে কয়েকটা থাকে লোহার মত শক্ত আর কত্তাস করে দাঁতে পরে।
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪৩307264
  • নবান্নেও গোটাসেদ্দো হয় - গোটা প ব সেদ্দো!
  • Kaju | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৪১307263
  • গোটা সেদ্ধ করে কটা লোক জানেই বা কজন? আমার মাকেই দেখলাম একমাত্র প্রতি বছর করতে। অন্য লোকে করে না, যাকেই দেখি "আমাদের বাড়িতে হয় না", যেই শোনে আমাদের বাড়িতে হয় "এই আমাকে একটু দিয়ে যেও তো"।

    শীতল ষষ্ঠীর দিন, মানে সরস্বতী পুজোর পর দিনও রান্না করতে হয় না, যেহেতু আগের দিন সব করাই থাকে, ওদিনটাও টেকনিকালি অরন্ধন বলাই চলে।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৩৮307262
  • সরস্বতী পুজোর পরদিন দধিকর্মা পুজো. দধিকর্মা আর দধিমঙ্গল যে আলাদা এটা অনেক পরে জেনেছি. আচ্ছা দুটোর রেসিপিও কি আলাদা???
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৭:৩৭307261
  • তবে অনেকদিন আগের ব্যপার, ভুলও বলে থাকতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত