এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৪৬307320
  • অর্পণ পিনিক দিচ্ছে বটে কিন্তু আজকে কাটিয়ে দি।

    কাম অন ব্রতীন দাস।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৪৫307319
  • হমম। পাই র শ্বশুর বাড়ি দেখি দৈত্যকূলে প্রহ্লাদ!! ঃ)))
  • a x | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৪৪307318
  • আলু-কড়াইশুঁটি সেদ্ধ সেদ্ধ ভাজা ভাজা নুন গোলমরীচ মাখন - এই দিয়ে মুড়ি মাখা দিব্যি খেতে। শীতকালে আমরা খেতাম প্রায়ই।
  • pi | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৩৮307317
  • গোটাসেদ্ধ তো গমগমিয়ে আমাদের গোটা গুষ্টিতে, মানে প্রায় সমস্ত আত্মীয়স্বজনের বাড়িতেও গমগমিয়ে হয়, এখনো! এবং কাঠবাঙাল শ্বশুরবাড়ির লোকজনও মুখিয়ে থাকে, কখন আমাদের বাড়ি থেকে গোটাসেদ্ধ পাঠানো হবে !

    আর মুড়ি -x কম্বিনেশন আগে সেভাবে ট্রাই মারি নাই, তো এখেনে এ নিয়ে এত ছ্যা ছ্যা নিন্দেমন্দ শুনে, দেখি তো কেমন বলে, আর কিছুটা মধ্যরাত্রে ভাত রান্নার আলিস্যিতে প্রশ্রয় যুগিয়ে কিছুদিন আগে খেয়েই ফেল্লুম। সে ছিল, মুড়ি-আলুকুমড়োর ছক্কা। সে এতই ভাল্লেগেলো, তারপর থেকে x= আলু-নিউট্রিলা, আলু-পটল, আলু-বাঁধাকপি, আলু-চটপটি, আলুভাজা ... আলুঝিঙে/আলু/পটল/শিম/পোস্ত নেক্ষট ইন লাইন।

    এমনিতেও আমি শুধু শুধু তরকারি খেতে ভবই ভালোবাসি, ভাত খেলেও, ভাত দিয়ে তরকারি খাই, তরকারি দিয়ে ভাত নয়, তো দেখ্লাম, মুড়ি-তরকারি শুধু তরকারির প্রায় কাছাকাছিই, কখনো সখনো বেটার। এমনি ম্যাগিকে অব্দি পাল্লা দিতে পারে। এমনি কি আর ম্যাগির এই ব্যানবাসে হা মাগি কান্নাকাটি করছিনে !!
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৯:২৭307316
  • নকুলদানা তো সব পিচাইবাউ পাচ্ছেন, এই মুহূর্তে।
  • potke | ১৩ আগস্ট ২০১৫ ১৯:২০307315
  • নকুলদানা শেষ হয়ে গেছিল?
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৯:০৩307314
  • মনে পড়েছে। পেঁয়াজপোস্ত আর কুমড়োর ঘ্যাঁট ছিল।
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৯:০০307313
  • পেঁয়াজপোস্ত মেদনিপুরের ঘটিকে দেখেছি মুড়ি দিয়ে খেয়ে রাতের ডিনার করে ফেলতে। আমরা ভাত ছাড়া খেতে পারিনা শুনে বলেছিল আমরা অত তোয়াজ করে খেতে পারি না বাপু।
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৫২307312
  • মুড়ি দিয়ে গোটাসেদ্ধ আর মাটন!! ইইক!

    আমাদের বাড়িতে অরন্ধন বিশ্বকর্মা পুজোর দিন (ঐ দিন ই কি সংক্রান্তি?)। আমার ফেভারিট ডাল চচ্চড়ি। তার পর বিকেলে সাইট থেকে আসত বালতি ভরে লাল করে ঝাল ঝাল কষা মাংস। মা-ঠাকুমা খেত না, বাবা সাইটেই খেয়ে নিত বলে ওটা পুরোটাই জুটত ভায়ের আর আমার কপালে (উল্ল্প্স)।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৪৩307311
  • তালের বড়া আর পিঠে নিয়ে হালকা ফান্ডা হোক না কেনে?
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৪২307310
  • অনেক থ্যাংকু কুমুদি - আমি করবো এটা, শুনেই খুব ভালো লাগছে!
  • kumu | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৩৭307309
  • রাঙা আলু।
  • kumu | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৩৫307308
  • ফোজ্জি নিজের চোখে দেখেছি।শ্যামলদা এখনো খান,যদি পান।
    দে,গোটা সেদ্ধ মাশকলাই, অভাবে সবুজ /গোটা মুগডাল দিয়ে হয়।আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হয়।ঐ ডালে ৫/৭ রকম আস্ত সবজি দিতে হয় ৫/৭ টি করে।আলু,শিম,ছোট বেগুন,রা~আ আলু মটরশঁটি,এমনকি বড়িও দিতে দেখেচি।আইডিয়া হল এই সব সব্জি গোটা রাখতে হবে,বঁটি বা ছুরি ব্যাভার করা চলবে না।আমাদের আলাদা কুকার ছিল এর জন্য,অল্প চালবাটা মিশিয়ে কম আঁচে ৭/৮ সিটি দিয়ে নামিয়ে নেয়া হত।তারপর নুন ও কাঁচালংকা দিয়ে সর্ষের তেল ছড়িয়ে খাওয়া হত।কোন মশলা এমনকি হলুদও না।সামান্য আদা ছেঁচে দেয় অনেকে।
    যদ্দুর মনে পড়ছে শীতল ষষ্ঠীর দিন শিলনোড়া একটি নতুন কাপড়ে ঢেকে রাখা হত।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৩২307307
  • আমরা মুড়ি দিয়ে ডাল সেদ্ধ খেয়ে থাকি। নট ব্যাড টাইপস।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৩১307306
  • মনের দুঃখে একটা পেঁয়াজী আর একটা ডিমের চপ খেয়ে এনু।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৩০307304
  • না আজকে নো ঝগড়া!! ঃ)

    গোটা আমাদের বাড়ি তে হয়,সরস্বতী পুজোর দিন। মেনলি পিতাশ্রী জন্যে। আমি ভুলেও খাই না।
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:৩০307305
  • বেশ। আমিও এবার কনফিডেন্টলি জেনে গেলাম।
  • সিকি | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২৯307303
  • ওটা সবাই জানে। ইলিশের গল্পটা। শীতকালে ইলিশের ব্রিডিং সিজন। তাই ইলিশ ধরা হয় না।
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২৭307301
  • কিন্তু মুড়ি দিয়ে গোটাসেদ্ধ খেতে ভালই লাগার কথা। মুড়ি ব্যাপারটায় একটা crunchy স্বাদ আনবে।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২৭307302
  • লক্ষ্মীপুজো নয়, বিজয়া দশমী। দশমীতে ঈলিশ দিয়ে শেষ হয় আবার সরস্বতী পুজো থেকে শুরু হয়।
  • সিকি | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২৫307299
  • আমি কিন্তু মুড়ি দিয়ে শুধু চানাচুর আর বাদাম খাই। প্যঁজ আর তেলও থাকে সাথে, কিন্তু গোটাসেদ্ধ থাকে না।
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২৫307300
  • আমি কোথাও একটা শুনেছিলাম, লক্ষীপুজোতে ইলিশ দিয়ে ইলিশ খাওয়া সেশ হয়। আর সরস্বতী পুজো থেকে আবার শুরু হয়। এরকম কিছু কেউ জানেন নাকি?
  • সে | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২৩307298
  • অরন্ধনের নিমন্ত্রণ গল্পটা মনে পড়ে মন ভার হয়ে গেল। সে এক ভাদ্র সংক্রান্তির গল্প। অমন প্রেমের গল্প বিভূতিভূষণ আর লেখেন নি।
  • de | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২১307297
  • ভাগ্যিস মুড়ি দিয়ে এগরোল কি মোগলাই পরোটা খায় না! ঃ)
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২০307295
  • লাগ লাগ লাগ লাগ লেগে যা
    ঘটি-১ ভার্সেস ঘটি-২
    চারে এক চারে এক আসুন আসুন .........
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:২০307296
  • আমার মামাবাড়ি ঘটি। আমার মামার মেয়ে মুড়ি দিয়ে মটন অবধি খায়।
  • p | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১৯307294
  • নাহ। কিস্যু বোঝান নি।
    ছাড়ান দ্যান।

    4z :-)
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১৬307293
  • খায়. আমরাও খেতুম. ঘটিরা মুড়ি দিয়ে সব খায়. ঘুগনি মোচার ঘন্ট আলুর দম লালশাক ভাজা. আমাদের উল্টোদিকের বাড়ির কাকিমা তো মুড়ি দিয়ে আইসক্রিম ও খেত. :/
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১৩307292
  • কুমুদি, ঘটিরা মোটেই মুড়ি দিয়ে গোটাসেদ্ধ খায় না। বললেই হবে?
  • Kaju | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১২307290
  • আশা করি খুব স্পষ্ট করে বুঝিয়ে বলেছি যে কী বক্তব্য ছিল। আপনি ভুল মানে করেছেন সেটা আপনার ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত