এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৮307348
  • আমার শাশুড়ি ভালোবাসেন পোস্ত ভাপে। ছেলের বাপ পোস্তর যাবতীয় জিনিস ভালোবাসে,পেঁয়াজপোস্ত বাদ। আমি রান্না করি, কোনোটাই আহামরি লাগে না। ছেলে উচ্ছে সেদ্ধ খায় অথচ পোস্ত খায় নাঃ(
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৮307349
  • ব্রতীন, আমার মনটা বাঙাল, বাকি সব ঘটিদের মতো। খাদ্যাভ্যাস, কথাবার্তা সব ঘটিদের মতো। ঘটি পাড়াতে বড়ো হয়েছি যে।

    আমার বউ আর বউ এর বাড়ী থেকে তো প্রথম বিশ্বাস করেনি আমি বাঙাল, পরে আমার মা কে দেখে মায়ের কথা-বার্তা শুনে বিশ্বাস করে।
  • Ipocrite compagno | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৮307350
  • নাঃ। পেয়াঁজ দিয়ে পোস্তবাটা কানা উঁচু বাটিতে (প্রেফারেবলি অ্যালুমিনিয়ামের) পাশ থেকে অল্প অল্প করে সরষের তেল দিয়ে হালকা ভাজা ভাজা করে নেওয়া।
  • kc | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৬307347
  • হায় হায়, কিছুকাল আগে একরাতে এই ভাটপাতাতেই আমি আর ইন্দো কার্ফিউড নাইট আর আওয়ার মুন হ্যাজ.. এই বইদুটো নিয়ে ভাট কচ্ছিলাম। ক্ষেউ পাত্তা দেয়নি। :-((
  • a x | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৫307345
  • বাটি পোস্ত কি পোস্ত-ভাপে?
  • | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৫307346
  • ঊমেশ, বাঙাল বৌ রা ঐরকম ভালো ই হয়ঃ))
  • Ipocrite compagno | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৪307344
  • ডিক্রিজিং অর্ডার অফ প্রেফারেন্স -

    বাটিপোস্ত
    পেঁয়াজ-পোস্তর বড়া
    পোস্ত বাটা
    আলু পোস্ত
    পেঁয়াজ পোস্ত
    ঝিঙে ইঃ পোস্ত
  • pi | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩৩307343
  • ক্লিশে ? তবু ভাল লাগল।


    কিন্তু এই এত্ত লোক এটাকে ডিসলাইক করেছে ঃ(
  • P noy piku | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩১307341
  • আমি পারমিতাদিদের কথা ভুলে গেছিলাম। আমি নিক বদলে নিচ্ছি। সরি।
  • Bratin | ১৩ আগস্ট ২০১৫ ২০:৩১307342
  • ওহো উমেশ প্রায় ঘটি। জ্জিও।
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ২০:২৮307340
  • পেঁয়াজপোস্তর থেকে ঝিঙেপোস্ত বা পোস্তবাটা এনি ডে বেটার।
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১৫ ২০:২৫307339
  • ম, তাহলে বোধহয় আমি ভলো বর নয়, কিন্তু আমার বউ খুব ভালো বউ।
  • a x | ১৩ আগস্ট ২০১৫ ২০:২৪307338
  • P বোধহয় পাল্লিন না, না?
  • a x | ১৩ আগস্ট ২০১৫ ২০:২১307337
  • ওটের থেকে মুড়ি/খই ভালো? ওটমিলের তো অনেক লো গ্লাইসেমিক ইনডেক্স বলে জানতাম!
  • P | ১৩ আগস্ট ২০১৫ ২০:২০307334
  • চন্দ্রবিন্দু qqতে
  • P | ১৩ আগস্ট ২০১৫ ২০:২০307335
  • চন্দ্রবিন্দু qqতে
  • Ekak | ১৩ আগস্ট ২০১৫ ২০:২০307336
  • বিস্কুট ও থাকে। কিন্তু মুড়ির ব্যাপার একটু আলাদা। বিস্কুট বা যে কোনো খাবারের একটা নুলো বাড়িয়ে থাকা নিজস্ব স্বাদ আছে। ঘুমচোখে মুখে ফেলার আগে প্রচুর বিচার করতে হয় খাব কি খাব না। মুড়ি একটা স্বাদ হীন বায়বীয় ধাত্র বিশেষ। খপ করে এককোল মুখে ফেলে দেওয়া যায়। তারপর খানিক চিবিয়ে নিয়ে অন্য খাবার খান নো পোবলেম।

    যেমন ফ্লেভার্লেস ভদকা। ঘুমচোখে মেরে দেওয়া যায়। কোনো ব্যাগেজ নাই।
  • | ১৩ আগস্ট ২০১৫ ২০:১৭307333
  • ঊমেশ,আমি বোধহয় ততটা ভালো বউ না, কিম্বা আমার বর ভালো, বৌ খায় না তাই নিজে খেতে চায় না- অথবা গোটাসেদ্ধ ততটা ভালোবাসে না;)
  • P | ১৩ আগস্ট ২০১৫ ২০:১৪307331
  • কুমুদি, স্নেহ অতি বিষম বস্তু।
  • | ১৩ আগস্ট ২০১৫ ২০:১৪307332
  • পেঁয়াজপোস্ত কি খেতে খুব স্বর্গীয়?

    মুড়ির চে হাতের কাছে থিন অ্যারারুটের কৌটো রাখা ভালো। তবে জ্বর জ্বালা হলে জানলার পাশে শুয়ে আকাশ দেখতে দেখতে মুড়ি চিবোতে মন্দ লাগে না।নিজে হাতে মুড়ি মেখে খাওয়া পোষায় না।
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১৫ ২০:১৩307330
  • আমি মনেপ্রাণে বাঙাল হয়েও ঘটিদের মাঝে (বর্ধমান জেলা) বড়ো হয়েছি বলে অনেক ঘটিদের অভ্যাস রপ্ত করে ফেলেছি।
    আমারও মুড়ি খুব প্রিয় খাবার গুলোর একটা।

    আগেই বলেছি আমি ভালোবাসি বলে এখনো আমার বউ গোটা সেদ্ধ চালু রেখেছে।
  • কুমু | ১৩ আগস্ট ২০১৫ ২০:১১307329
  • আচ্ছা আপনারা শিলনোড়া জানেন ত?একটি আয়তক্ষেত্র নিন।ছোট দিক টায় একটি সমদবিবাহু ত্রিভুজ বসান যার ভূমি=অই ছোট দিক। একটি পঞ্চভুজ পেয়েছেন তো?এই শেপের ভারী পাথরে মশলা রেখে আরেকটি ভারী পাথরের সিলিন্ডার দিয়ে বাটা বা থেতো বা গুড়ো করা হয়।

    আহা -"মা একমাত্র তুমি ঢেড়স আলুর এই বিচ্ছিরি জিনিসটা বানাও"তার মানে কি এই যে সেটি আর কোন বাড়ীতে হয় না??একমাত্র টা কথার কথা।

    রিডমিকে চন্দোবিন্দু কেমনে দেয়?
  • | ১৩ আগস্ট ২০১৫ ২০:০৮307328
  • অরন্ধন ওরফে রান্নাপুজো ভাদ্রসংক্রান্তির দিন হয়( মনে হয় বিশ্বকর্মা পুজোর পরের দিন) সেজোমামার বিয়ের পর প্রত্যেকবছর ঐদিন সেজোমামীদের বাড়ি খেতে যেতাম।নানা ভাজা,চচ্চড়ি,টকের সঙ্গে কচুশাক দিয়ে ইলিশমাছ, মাছের পাতুরি র কথা দিব্যি মনে আছেঃ)
    আর গোটা সেদ্ধয় চেখেখড়ি বিয়ের পর। আমার শাশুড়ি নিয়ম করে করেন। আমি একেবারেই ভালোবাসি না, ওনার উপরোধে অল্প চেখে দেখি। ওদেরকেও মুড়ি দিয়ে গোটাসেদ্ধ খেতে দেখেছিঃ)
  • Ekak | ১৩ আগস্ট ২০১৫ ২০:০৫307327
  • আমার বিছানার ওপর একটা মুড়ির টিন রাখা থাকে। ওই পার্ল্পেট এর মুখবন্ধ জার। তার থেকে যখন ইচ্ছে খামচা মেরে খানিক তুলি কখনো সঙ্গে সিঙ্গারা কখনো বিস্কুট বা কোনো তক্কারি বা পর্ক বা চিকেন এর টুকরো ফ্রাই। এবার সেটা পুরো খাওয়া না পেলে বাকি আবার টিনে ফেরত যায়। এইকরে টিনের মুড়ি টার একটা বিচিত্র স্বাদ হয়েছে। যেমন ইদানিং মুড়ি থেকে ইদুক্কি গোল্ড গাঁজার গন্ধ বেরুচ্ছে। এক বন্ধু মুড়ির ভেতর ঢুকিয়ে রেখেছিল। আবার নতুন মুড়ি এনে এড কত্তে হবা।
  • apps | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৫৭307326
  • ভাই পাই বুকে আসুন ভাই.
    এমনিতেও যারা ডায়েটিং এ আছেন, মুড়ি খই ট্রাই মারুন. কোর্ন্ফ্লেক্ষ ওটস এর চেয়ে ঢের কার্যকরী. 8-)
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৫৩307325
  • অর্পণ কে বিশ্বেস নেই। দেখি আসি ..
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৫২307324
  • না না, প্রশংসাই তো করেছে দেখলাম।
  • | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৪৯307323
  • কেন কেন ? আমাদের চেতাবনি দিয়েছে নাকি? ঃ)
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৪৮307322
  • বোতিন, তুমি বরম ফুটবলের টইতে উমেশের চিমটির যোগ্য জবাব দিয়ে এসো।
  • Arpan | ১৩ আগস্ট ২০১৫ ১৯:৪৭307321
  • অক্ষদা বর্ণিত জিনিসটা আমাদের বাড়িতেও প্রায়ই হয়। আর ঠাকুরের কৃপায় বলতে নেই প্রায় সারা বছরই শীতকাল গমগম করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত