এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ০৩:১১30781
  • আমার মতে শাড়ীর একটা মিউসিয়াম হওয়া দরকার। নইলে এসব জিনিস তো হারিয়েই যাবে হয়তো। তাছাড়া এত এত দাম দিয়ে কিনে লাভ কি। পরার উপায় নেই, উপায় থাকলেও ক'বার পরবে। তাচ্চেয়ে মিউসিয়ামে রেখে দাও। যখ্ন মন চাইবে গিয়ে একবার দেখে গায়ে হাত বুলিয়ে আসবেঃ-)
  • RATssss | ০৩ আগস্ট ২০১২ ০৩:১০30777
  • বরের সাজ তো বৌভাতে। বিয়ে করতে যেতে খানিকটা। বৌএর কাছে প্রথম দর্শন থেকেই কাছাখোলা।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:১০30778
  • দেখে তো মনে হয়, সবার টনসিল ফুলে গেছে। মাফলারের মত গলায় একটা পাক দিয়ে কাঁধের দুপাশ থেকে ঝুলছে!
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:১০30779
  • গুগলে সার্চ দিয়ে খানিক দেখলাম অখাদ্য রকমের খারাপ দেখতে
  • RATssss | ০৩ আগস্ট ২০১২ ০৩:০৮30775
  • কাঞ্জিভরমে পাথর বসানো চুমকি লাগানো হুল্লাট দামী দামী শাড়ি দেখলুম এবারে বাঙ্গালুরুতে। বেশ সুন্দর দেখতে, পকেটের পক্ষে মোটেও স্বাস্থ্যকর নয়।
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ০৩:০৮30776
  • আরে বরের সাজগোজ নিয়ে এত কথা কিসের। শেষমেষ তো সেই ধরাচূড়ো খুলে একটি গেঞ্জী গায়ে বসবে, মাথায় আবার একটি লাল গামছা জড়িয়ে। বেশীরভাগ আবার বগল কামান না। ফলে ফোটো যা ওঠে বলার নয়। হাত উঁচিয়ে বগল তুলে কনের মাথায় সিঁদুর দিচ্ছেন, এদিকে বগল আলো করে গোছা খানেক অন্ধকার বিদিশার দিশাঃ-)
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:০৬30774
  • না না, আমি সিল্কের শাড়ির উপরে সলমা চুমকির কাজ দেখেছি। সেগুলো তো ওজনদার শাড়ি ছিল। পাথরও ছিলনা। দারুণ দারুণ দেখতে।
  • RATssss | ০৩ আগস্ট ২০১২ ০৩:০৫30773
  • গামছাটা কাজে লাগে, দৌড়াদৌড়ি করে ঘেমে নেয়ে গেলে একটু শান্তি, ঘাম মুছে বা ঘুড়িয়ে হাওয়া খেয়ে। শাল হলে তো গরম আরো বেশি লাগবে
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ০৩:০৩30771
  • নেটের শাড়ি দেখেছি তবে নেটেই। মামী যেমন বর্ননা দিচ্ছে অমন জিনিস পত্তর আজ অবধি দেখি নি হায়ঃ-( অবশ্য শেষ বেবাড়ী কবে গেছি তাইই তো মনে করতে পারছি না। কাজেই হালফিলের বে-বাড়ীর সাজুগুজুর ট্রেণ্ড জানা নাই।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:০৩30772
  • মশারির মত পাতলা ফিনফিনে শাড়ি। তাকে লোকে শুনেছি নেটের শাড়ি বলে। আরো কোনো সুন্দর নাম থাকতে পারে- আমি জানি না।
  • RATssss | ০৩ আগস্ট ২০১২ ০৩:০২30770
  • আমি একবার এক ছাত্রের দাদার বউভাতে গিয়েছি। ছাত্রের বাপ মা কে পর্যন্ত ভালো করে চিনি নে। বধুর সিংহাসন ফাঁকা। বোকা হয়ে দাঁড়িয়ে। দু চার জন ঘরে ঢুকলেন সঙ্গে প্রচুর গয়নাগায়ে একজন। "হেঁ হেঁ .. আমি অমুকের অংক স্যার" বলে গিফট এগোতে যাবো... ওমা.. দাদা... বলে এমন দৌড়... আমি বোকা থেকে পুরো ক্যাবলা বনে গেলাম।

    সেই থেকে কসম খেয়েছি--- ছাত্র ছাত্রীর বাড়িতে বিয়েতে যাওয়া নেভার... একমাত্র যদি সেই ছাত্র বা ছাত্রীর বিয়ে হয় তবেই যাওয়া আছে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:০১30769
  • স্যুটের রহস্য জানি না। জানার আগ্রহ আছেঃ)
    তবে ঐ শেরোয়ানির সঙ্গে গলায় গামছাটা কেন দেয় সেটাও আরেক রহস্য।
    ধুতি না পরে পাজামাপাঞ্জাবি ঠিক আছে, তার সঙ্গে ঐ ঝ্যালঝ্যালে গামছাটা -ইশ্‌। তারচে একটা সুন্দর শাল নিলে পারে। তুলনায় ভালো দেখাবে;)
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:০০30768
  • নেটের শাড়ি মানে ? সে আবার কি? ঃ-০
  • | ০৩ আগস্ট ২০১২ ০২:৫৮30767
  • সেকি! তুমি নেটের শাড়ি দেখো নি? গত দুইবছর ধরে তো সেই শাড়ির চাহিদা আকাশছোঁয়া!!
  • | ০৩ আগস্ট ২০১২ ০২:৫৭30766
  • এক বিয়ে বাড়ি গেলাম- বৌ এর মা র জন্মকর্ম সবই হুগলি জেলায়, বিবাহসূত্রে ঝাড়খন্ডে গেছেন। তিনি যে কায়দায় বাংলা বলছেন, শুনে দাঁতকপাটি লেগে যাবার জোগাড়। বৌ এর কপালে চন্দনের জায়গায় হুদো হুদো পাথর ঘিরে খুদে পাথরের নকশা- শাড়িটিও তাই।অভ্রখনির পাশে বাড়ি, খনিখাদানের দেশের লোক এই ভেবে নিজেকে শান্ত রাখলাম।
    এতো বিয়েবাড়ি না যেন চোখের ব্যায়াম।
  • san | ০৩ আগস্ট ২০১২ ০২:৫৬30765
  • মশারি !!!

    সলমা চুমকির কাজ তো আমি হাল্কা রঙের সিল্কের শাড়ির উপরে দেখতাম !
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০২:৫৫30764
  • আজকাল তো অবিবাহিত মেয়েরাও মেহেন্দি পড়ে বাঙালিদের মধ্যে। চোখে লাগে। অবাঙালিরা এটা মেন্টেন করেন খুব। বাঙালিরা তো সব কিছু না বুঝেই টুকে দেয়। সেই মুশকিল।
  • RATssss | ০৩ আগস্ট ২০১২ ০২:৫১30762
  • বিয়েবাড়িতে লোকে এখন কোট টাই বাগিয়ে যায়। বর-ও বৌভাতে স্যুট বাগিয়ে ঘুরে বেড়ায়। কেন? আপিস যেতে ধুতি বা শেরওয়ানি তো কেউ চাপায় না। বিয়েবাড়িতে অফিসিয়াল হওয়ার রহস্য কি?
  • san | ০৩ আগস্ট ২০১২ ০২:৫০30761
  • পাকিস্তান কেন, হায়দ্রাবাদের আমার কয়েকজন বান্ধবী খুব চমৎকার সলমা চুমকির কাজ করা শাড়ি পরত। ব্যাপ্পক। সেই তুলনায় কলকাতারগুলো সত্যি খেলো দেখতে লাগে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৯30760
  • জরিচুমকির শাড়ি, মশারির মত ফিনফিনে তাতে পাথর দিয়ে কারুকার্য- মোটা নধর ভুন্ডুলি, কদলিবিরিক্ষের মত গোদা গোদা অনাবৃত হাত
    (স্লিভলেসের সৌজন্যে)র উপরে সে এক খোলতাই দৃশ্যই বটেঃ(
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৭30758
  • বগল অবধি মেহেন্দি ঃ-)))))
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৭30759
  • ও বলা হয়নি। সরস্বতী পুজোর খ্যাঁটনে বাঙালী অবাঙালী হিন্দু মুসলিম খেরস্তান নির্বিশেষে আসতো।
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৬30756
  • পূজোর ফুল ট্র্যাডিশনালি বেশীরভাগ সাদা বা হাল্কা রঙ ও গন্ধবিহীন হয়। মানে আঢ়ম্বর হীন সাদাসিধা টাইপস। ঘন রঙ যেমন লাল জবা ইত্যাদি তামসিক বা যুদ্ধুবাজ ঠাকুর দেবতার জন্য।
    তবে পূজোর ফুল যে রঙেরই হোক, তাতে গন্ধ থাকা চলে না। ঐ তো গন্ধ চন্দন মাখিয়ে সুগন্ধী করে দাও।
  • | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৬30757
  • সাজগোজের পরিবর্তন টা চোখের লাগার মত। আগে মাসি-পিসী-বৌদি গোছের কেউ কনে সাজাতো। কোনো ছেলে ভালো আল্পনা দিতে জানলে তাকেও লোকে ধরে বেঁধে পিঁড়ির আলপনার সঙ্গে বৌ সাজাতেও বসিয়ে দিতো।আমাদের সময় বিয়ের কনে শুধু পার্লারে যেত বা সেখান থেকে কেউ সাজাতে আসতো।এখন সপরিবারে সবাই পার্লারে যায়,বা কেউ আসে। কে বৌ কে দিদি,কে খুড়ি বোঝা দায়। সবার মুখেই একপোঁচ রং, সবাই ঝলমলে শাড়ি,গয়না,বগল অবধি মেহেন্দি- ভাল্লাগে না।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৪30755
  • tifr এ সরস্বতী পুজো, হোস্টেল ডে তে মুখার্জী ক্যাটারার বরাত পেয়েছিল। বিশুদ্ধ বাঙালী মেনু। আমার ফেয়ারওয়েলের পার্টিতেও জনতার দাবি ছিল, ঐ বাঙালী খানাই চাই। ওঁরাই এসেছিলেন। রাধাবল্লভী থেকে মিষ্টি দই, সবই ছিল। কেবল এক তেলেগু প্রফ একটু অনুযোগ করেছিলেন, সব ই তো ভালো, একটু 'আসল' দই থাকলে ষোলকলা পূর্ণ হত। ঐ খেজুরের চাটনি পাঁপড় সন্দেশের পরে নাকি একটু টক দই না হলে মুখটা কেমন কেমন লাগে। :|
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০২:৪৩30754
  • আমার লেহেঙ্গা ভালো লাগে দেখতে। ঐ চুমকি দেওয়া শাড়ি যেগুলান কলকাতার লোকেদের পরতে দেখি, অখাদ্য লাগে। কিন্তু পাকিস্তানি বিয়ে বাড়ির ছবিতে দারুন সব কাজ দেখি চুমকির। আর পাই'র ২ঃ১৭র বক্তব্য আমারও।
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ০২:৪১30753
  • বাব্বা! ব্যাংদির ইস্কুলে তো শিল্পকলা রীতিমত গাছে গাছে ফলত!! আমার গাঁয়ের ইস্কুলে এসব কিছু ছিল না। ঐ রাখী নিয়েই যা একটু। আর ঐ গ্রামের ভ্যারিআটি স্টোরে অতশত জিনিসপত্রই বা পাওয়া যেত কই। টিচার্স ডে তে টিচারদের পরিবর্তে উঁচু ক্লাসের মেয়েরা নীচু ক্লাসে পড়াত - যার যা সাবজেক্ট ভাল লাগে। অঙ্ক পড়ানোর জন্য প্রায়শই লোক পাওয়া যেত না! ঐ একটা দিন উঁচু ক্লাসের মেয়েদের শাড়ি পরে আসতে হত। মানে, টিচার সাজতে হবে তো। তা আমার ক্ষেত্রে ঐ নিয়মেরও ব্যতিক্রম ছিল (বার কয়েক শাড়ি পরে আছাড়া খেয়ে, শাড়ি খুলে যাবার মত কেলেঙ্কারিয়াস কাণ্ড করে আর প্রায়ই শাড়ি ঘাগরা হয়ে যেত বলে দিদিমণিরাই আমার শাড়ি পরায় ভেটো দিয়ে দিয়েছিলেন)।
  • kk | ০৩ আগস্ট ২০১২ ০২:৩৫30752
  • আমি একবার একটা উত্তরপ্রদেশীয় বিয়ে বাড়িতে 'স্পেশ্যাল আইটেম' মিষ্টি দই খেয়েছিলাম।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০২:৩০30751
  • আজকে ভাটিয়ে মন ভালো হয়ে গেল। ঘুমোতে যাই। অবিশ্যি তার আগে খানিকক্ষণ আশাপূর্ণা পড়ব। গুন্নাইট সবাইকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত