এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ আগস্ট ২০১৫ ১৮:৩০307799
  • জাপানি খাবার দেখে মনে পড়লো, কাল রেস্তোরায় ছেলেকে সুশি খেতে দেখে বাবা সুশির সঙ্গে হিসির মিল দিয়ে কবিতা রচনা করায় ছেলে খুবই আহত হয়েছেঃ)
  • aka | ১৬ আগস্ট ২০১৫ ১৮:৩০307800
  • তবে টরেণ্টোতে আরও ভালো পাওয়া যায়। ব্যারু খুব ইসে যায়গা। সোসেনের কাটা ঘায়ে একটু নুনের ছিটে দেব কিনা ভাবছি।ঃ)
  • aka | ১৬ আগস্ট ২০১৫ ১৮:২৫307798
  • ব্যাটন রুজে ভালো মেডিটিরিয়ান পাওয়া যায়।
  • sosen | ১৬ আগস্ট ২০১৫ ১৮:২০307797
  • ব্যাটন রুজে খুব ভালো মেডিটেরিনিয়ান খেলাম
  • Bratin | ১৬ আগস্ট ২০১৫ ১৮:১৯307796
  • আমি ভাতঘুম দিয়ে এই উঠলুম। এখন চা অর গরমা গরম তাল ফুলুরি খাবো বলে বসে আছি।
  • | ১৬ আগস্ট ২০১৫ ১৭:৪৬307795
  • এই ইলেকট্রনিক সিটি ফেজ-২ তে বাঁদিকে বেঁকে ঢোকার কিছুটা আগে সীজনস নামে একটা রেস্টু আছে। তার গায়েই দেখি অথেন্টিক আরবি ক্যুইজিন না কি একটা লেখা। সেটা আলাদা রেস্টু না ওদের পার্ট কে জানে!! একদিনও সুযোগ পাচ্ছি না ওখানে নেমে ব্যপারটা সরেজমিনে তদন্ত করে দেখার।
  • Div0 | ১৬ আগস্ট ২০১৫ ১৭:৩৫307794
  • রাজস্থানী ভাল্লাগবে না কেন! তবে কেসরিয়া অতিশয় ওভারহাইপড, খেয়ে যা বুঝলাম।
  • potke | ১৬ আগস্ট ২০১৫ ১৭:২৬307793


  • তোর রাজস্থানী খাবার ভালো লাগেনা কি করে জানব?
  • Div0 | ১৬ আগস্ট ২০১৫ ১৭:২৪307792
  • অথচ এই পটকিয়াদাই কেসরিয়া'র রেকো দিয়েছিল। হাতের কাছে পেলে হয় একবার ঃ-ক্ষ
  • kumu | ১৬ আগস্ট ২০১৫ ১৭:১৬307791
  • আপ্নেরা আমার মেনু জান্তে চাইলেন না?জানি তো।আগেই জানতাম।
  • potke | ১৬ আগস্ট ২০১৫ ১৭:১৪307790
  • যারা ঠিকঠাক জাপ-সুশী খেতে চান ভুলেও কোনোদিন লুরুর কোনো জাপানী রেস্তোতে যাবেন না।

    সদার দেখি লুরুতে এসে সবি ভালো লাগে, স্যাশে "ফিসার্ম্যান'স,,,"!
  • শ্রী সদা | ১৬ আগস্ট ২০১৫ ১৭:০৭307789
  • মারাথাল্লি ব্রিজের কাছে মানে বেলান্দুরেরটা বোধয়।
  • সিকি | ১৬ আগস্ট ২০১৫ ১৭:০২307788
  • আমি কোরামঙ্গলার এসপ্ল্যানেডে গেছিলাম তো সেই ২০১০ সালে বোধ হয়। আর এই ২০১৩ সালে গেলাম, কী যেন জায়গাটা, মারাথাল্লি ব্রিজ থেকে সামান্য দূরত্বে, ওটাই কি ইন্দিরানগর? সেখানকার এসপ্ল্যানেডে। দুটোই এখন নেই?
  • সিকি | ১৬ আগস্ট ২০১৫ ১৭:০১307787
  • হ্যাঁ, খেলাম হচ্ছে তুলাইপঞ্জী চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরো আলুভাজা, শুক্তো, পটল পোস্ত, মাছের কালিয়া, চিকেন কোর্মা।

    কিন্তু রান্না অতি অখাদ্য। আর অর্ডার করব না।
  • kumu | ১৬ আগস্ট ২০১৫ ১৬:৪৮307786
  • কেউ বেলান্দুরের এসপ্লানেডে গেলে অবশ্যই ডিডিদা কথিত সেই আমছানাচিংড়িচপ খাবেন।

    আমাদের গতকাল ও আঅকের মেনু বলব?নাঃ থাগ্গে।
  • শ্রী সদা | ১৬ আগস্ট ২০১৫ ১৬:৩৫307785
  • গোয়া বা মহাবলী যাইনি তো ঃ(
    সেই কবে থেকে প্ল্যান করে করে ও পন্ডিচেরীই নামাতে পারলাম না। বন্ধুদের ফোন করলেই শুনি সবাই এত ব্যস্ত এত ব্যস্ত যে নিজেরই কিরকম ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়।
  • Ipocrita compagno | ১৬ আগস্ট ২০১৫ ১৬:৩১307783
  • শুধু বাওয়ালটা অ্যাবসেন্ট। এমন সভ্য ভদ্র জাজিং ব্যাপারটা জমে না।
  • byaang | ১৬ আগস্ট ২০১৫ ১৬:৩১307784
  • আমাকে ব্যাঙাচির ইস্কুলে মিউজিক কনসার্ট দেখতে যেতে হবে একটু পরেই।
  • | ১৬ আগস্ট ২০১৫ ১৬:২৯307782
  • অসম্ভব! কাল থেকে আবার ধুন্ধুমার শুরু হবে। আজ আমি এক পা'ও যাব না কোত্থাও।
  • Ipocrita compagno | ১৬ আগস্ট ২০১৫ ১৬:২৮307781
  • আমি কাল দুপুরে বিরিয়ানি খেয়েছিলুম, রাতে আলু-জিরা আর রুমালি, আজ দুপুরে ভাত-ডাল-বাঁধাকপির বড়া, একটু আগে দুটো ফিরনি। এখন চা খেয়ে দই আর সন্দেশ খাবো।
  • byaang | ১৬ আগস্ট ২০১৫ ১৬:২১307779
  • আমাদের পাড়ার ভিতরের রাঁধুনিদের জন্য একটা অ্যাপ হয়েছে ফুডিবাডি নমে। তাতে এক বাড়ি থেকে অন্য বাড়ি খাবার অর্ডার আর ডেলিভারি করা যাচ্ছে।
  • Div0 | ১৬ আগস্ট ২০১৫ ১৬:২১307780
  • এডো যাইনি। তবে শিরো গেছি। ইউবি সিটিরটায়। জাপানি মেছোপদের চূড়ান্ত। তবে ওই, একটু ব্ল্যান্ড আর কি।
  • byaang | ১৬ আগস্ট ২০১৫ ১৬:১৮307778
  • দমু, তুমি আজ রাত্তিরে শহরের মাঝামাঝি এলে তোমাকে দুটো জায়্গায় খাওয়াতে পারি, ট্রুফলস আর সোডাবটলওপেনারওয়ালা। আমি, আমার ভাইয়ের বৌ, ব্যাঙাচি আর তুমি।
  • Div0 | ১৬ আগস্ট ২০১৫ ১৬:১৭307776
  • এদিকে তেজস্বিনী বারও হোম ডেলিভারি করে। মেন গেটে এলে সিকিউরিটি ফোন করে বলে, "ড্রিঙ্ক আয়া হ্যায়। যানে দু ক্যায়া?" ...... :-|
    ক্ষী চাপ!
  • একক | ১৬ আগস্ট ২০১৫ ১৬:১৭307777
  • একদম। রিয়েল ফিশারম্যান ওয়াহ্ফ এ খেলে মানে গোয়া বা মহাবলী, এই লুরুর দোকান ভাল্লাগবেনা। তবে প্রপার মশলাপাতি, হার্ব্স দেওয়া জাপানীস মেছোপদ খেতে ইচ্ছে হলে এডো যান। সদা কেও রেকো কল্লুম। সুদিং পরিবেশ।
  • byaang | ১৬ আগস্ট ২০১৫ ১৬:১৫307775
  • তবে আমি ফ্রেশ মেনুর রেগুলার খরিদ্দার হয়ে উঠেছিলুম, কিন্তু বৃহস্পতিবার থেকে সিদ্ধান্ত নিলুম, নো ফ্রেশমেনু এনি মোর। কী জঘইন্য হয়ে উঠেছে ওদের খাবার প্যাকিং এবং খাবারের কোয়ালিটি।
  • | ১৬ আগস্ট ২০১৫ ১৬:১৩307774
  • হুঁ টাইনি আউলও মাঝে মাঝেই রোড রানার দিয়ে খাবার পাঠায়। বেশীরভাগ সময় অবশ্য ওপিনিও না কি একটা কোং রেস্টু থেকে তুলে দিয়ে যায়। এই করে 'ফিশ এন্ড ফ্রাইজ' বলে একটা দোকানের সাথে বেশ ভাব জমে গেছে। ওরা রোজ রুইমাছের ঝোল আর ঘাস দেওয়া ভাত দিয়ে যায়।
  • byaang | ১৬ আগস্ট ২০১৫ ১৬:১২307773
  • বল্লুম যে ব্ল্যাক পার্লের খানিকটা পিছনে। ঐ রাস্তাই। কিন্তু ব্ল্যাক পার্লের মিনিট পাঁচেক আগে। মানে কোনদিক থেকে যাওয়া হচ্ছে তার উপরে নির্ভর করবে। গুগল কোং কেন এত কষ্ট করে ম্যাপ বানাল তাহলে?
  • byaang | ১৬ আগস্ট ২০১৫ ১৬:০৯307770
  • এদিকে আমার এক জনের সাথে আলাপ হল। তার স্টার্ট আপের নাম রোড রানার। তাদের কাজ হল, বিভিন্ন রেস্টুর‌্যান্টের থেকে খাবার নিয়ে হোম ডেলিভারি করা। পার ডেলিভারি চল্লিশ টাকা, কিন্তু সেটা রেস্টুরান্ট দেবে। মানে রেস্টুরান্টে খাবার অর্ডার করলে ডেলিভারি দেওয়া রোড রানারের দায়িত্ব। আমি তন্দুর হাটে সেদিন অর্ডার করেছি, ব্যাটারা আমার ঠিকানা লিখে রাখে নি। রোড রানার আমার ফোন নম্বরে ফোন করে রাস্তা খুঁজে ঝমঝমে বৃষ্টির মধ্যে কুড়ি মিনিটের মাথায় খাবার দিয়ে গেল।
  • Div0 | ১৬ আগস্ট ২০১৫ ১৬:০৯307771
  • সদাকে সামনের বার গোয়া গিয়ে ফিশারম্যানে খাওয়ার রেকো দিলাম। হারলুর রোডেরটায় আর যাবি না তাহলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত