এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৭ আগস্ট ২০১৫ ০৭:১৬307950
  • এখন পর্যন্ত সুপারিশ স্টেজে আছে। ইম্প্লিমেন্টেশনের কি হবে কে জানে?
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০৪:১১307948
  • কমিক কন শুনে মনে পড়লো, বি ব্যা থি এর শেল্ডন কুপার( সহকর্মীদের সঙ্গে উত্তরমেরুতে গেছিল গবেষণার জন্য, সেই গবেষণাতে কী একটা ঝাম হয়েছিল ) কাঁদতে কাঁদতে বলে, "আই মিসড কমিক কন অ্যান্ড নিউ স্পাইন্ডার্ম্যান মুভি। উ উ উঁ"
  • sosen | ১৭ আগস্ট ২০১৫ ০৩:২৪307947
  • টি আনন্দমেলায় একটা গল্প পাঠালেও তো পারিস
  • একক | ১৭ আগস্ট ২০১৫ ০৩:২৩307946
  • না আমার ক্ষমতার বাইরে। আনন্দমেলা আপনারা কেনই বা পড়েন কেনই বা আক্ষেপ সত্যি বুঝিনা। ওগুলো কমিক্স ? গ্রাফিক আর্ট এর মান নাবতে নাবতে কোথায় গ্যাছে। আমি কোনো ফ্রাজেত্তা সুলভ স্ট্যান্ডার্ড সেট করে বিচার করছিনা। এদেশের গ্রাফিক আর্টিস্ট দের কেই ধরছি যাঁরা এখন কাজ করছেন। প্রতিবছর দিল্লী/বাঙ্গালোর কমিক কন কোথাও ঢু মারুন। অনেক বেটার জিনিস পাবেন। কলকাতায় তো কমিক কন ও হয়না। কিভাবে এত পূওর জিনিসপত্র চলছে শুধু বাংলা ভাষার সেন্টিমেন্ট নামক খড়ের বাছুর দুইয়ে সে যাঁরা এত কিছুর পরেও প্রতিবার আমে কেনেন তাঁরা জানবেন। ইনফ্যাক্ট বাঙালি আর্টিস্ট রাও ইংলিশ কমিক্স এ স্কেচিং করেন এখন। তাতে আমি খুশি।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:৩৭307944
  • বুঝলেন টি, এর মধ্যে মার্কেটের একটা ব্যাপার মনে হয় আছে। একক থাকলে ভালো করে বোঝাতে পারতেন। ঃ-)
    এইসব পত্রপত্রিকা বেশিরভাগই তো কোনো কিছু দেয় না লেখক টেখ্কদের, এখন কেউ যদি ফুল টাইম লেখক হতে চান তাহলে তো তেনার মাল কড়ি লাগবে বাঁচার জন্য, সেসবের বদলে যদি কেবল আদর্শবাদের বুলি আর চুমু পান, তাহলে কদিন চালাতে পারবেন? ব্যাক টু স্কোয়ার ওয়ান। অন্য চাকরি করতে হবে। লেখাটেখা সাইড লাইনে পড়বে। মানও নেমে যাবে। অলাতচক্র।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:৩৭307945
  • নাহ্‌ চল্লুম। আপনারা ভাটান। মেঘ ডাকছে। এরপর বৃষ্টি শুরু হলে মুশকিল। ছাতা নেই। ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে হোস্টেল। রাস্তাটা সাবধানে যেতে হবে, কেননা এলিয়েন শিপ নামার কথা আছে। এরা আবার উদোর মতো লেসার গান চালায়।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:৩১307943
  • হ্যাঁ, ঠিক কিশোর জ্ঞান বিজ্ঞান। আমি এবার আর কিনে দেখিনি। শুকতারাও না। বাড়ি গিয়ে আরেকবার ভাল করে খুঁজে দেখতে হবে নতুন কি ছোটদের পত্রপত্রিকা বেরিয়েছে।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:২৯307942
  • কিশোর জ্ঞান বিজ্ঞানের অবস্থা তো একেবারে অনিয়মিত আর ব্যাড়াছেঁড়া বলে মনে হয়। একটা পুজোসংখ্যা(মনে হ্য ২০০৫ বা ২০০৬ এর) দেখেছিলাম, একেবারে না কোনো গল্প না কোনো উপন্যাস, না কোনো অন্যরকম ভালো লেখা। প্রবন্ধগুলো কিছু কিছু একেবারে হুবহু ইংরেজী বই থেকে টোকা, লাইন বাই লাইন, কোনো তথ্যসূত্র উল্লেখ না করে। ঃ-(
    এসব পড়তে গেলে সেই ১৯৮৫ থেকে ১৯৯৩ এর সময়টা মনে পড়ে যায় আর মন খারাপ হয়। কী ভালো ভালো লেখা তখন থাকতো কি জ্ঞা বি তে!
  • kd | ১৭ আগস্ট ২০১৫ ০২:২৮307941
  • আশির দশকের ঘটনা। ছেলে ছোট, ওকে নিয়ে কলকাতা আসছি। দিল্লিতে নেমেছি রাত দুপুরে, কলকাতার প্লেন সকাল ন'টায় ডোমেস্টিক থেকে। এয়ারপোর্টের লোকের অ্যাডভাইসে রাতটা এদিকে কাটিয়ে ভোরে ওদিক যাবো ঠিক করলুম।

    ছেলে ছাড়া পেয়ে ফাঁকা লবিতে দৌড়দৌড়ি করছে। আমিও ভিডিও ক্যামেরা নিয়ে পেছন পেছন ছুটছি। দু'টো বন্দুকধারী এগিয়ে এসে সামনে এলো - অভি বন্ধ কিজিয়ে, ইধর ফটো লেনা শক্ত মনা হ্যয়। আমার সঙ্গে সঙ্গে উত্তর - হ্যাঁ উও তো ম্যয় জানতা হুঁ, পর ম্যয় তো ফটো নহি, ভিডিও লে রহা হুঁ। পাশের রক্ষী অত্যন্ত স্মার্ট - সহি বাত, ইয়ে ইতনা বড়া, ইয়ে ভিডিও হ্যয়, ইনকা ক্যামেরা তো বগল মে হ্যয়। প্রথম রক্ষী - তব ঠিক হ্যয়, পর আপ উও ক্যামেরা অপনি বিবি কে পাশ রখকে আইয়ে, অউর উনহে কহ দিজিয়ে, ফটো ন লেনেকা।

    ভাগ্যিস তখনও ভিডিও ক্যামেরা এখানে তেমন চালু হয় নি।

    btw, ওই জিনিস গুরুর জনতা দেখেছে কি? মানে ওটা ছিলো ভিডিও ক্যামেরা(৭ কেজি মতো ওজন), রেকর্ডার আলাদা, কাঁধে ঝুলোনো। ঐ দুটোকে নিয়ে বেড়াতে গিয়ে ছেলের জন্যে কেনা আম্ব্রেলা স্ট্রোলারটা খুব কাজে দিয়েছিলো।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:২৭307940
  • মান পড়ে যাওয়ার কারণটা কি। পশ্চিমবঙ্গে তো ঘরে ঘরে লেখক লেখিকা। সেই যে বস বলেছিলেন, সার দিয়ে দাঁড় করালে মিছিলের মাথা যখন মিশরের পিরামিড ছোঁবে, তখন লেজটা কলেজ স্ট্রীটে। তো, অ্যাত অ্যাত কবি ইত্যাদি, ভালো কেউ লেখে না বললেই হ'ল।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:২৪307939
  • শীর্ষেন্দুর উপন্যাসের শুরুর দিকে দশ বারো পাতা ধরে প্রায় প্রতি পাতা অন্তর একটা করে অ্যাড। অ্যাত অ্যাড কেন রে বাবা। আর প্রবন্ধ গুলোতো মানে কোনোমতে উইকি থেকে ঝেড়ে টুকে ছবি দিয়ে দায়সারা কাজ।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:২২307938
  • অন্য সব কিশোর পত্রিকাও তো হয় অনিয়মিত হয়ে গ্যাছে নয়তো মান পড়ে গ্যাছে। ঃ-(
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:২০307937
  • আনন্দমেলার সম্পাদকীয় বোর্ডটার মনে হয় পরিবর্তন দরকার। একটু নানাদিক দেখতে পাওয়া সম্পাদক দরকার, যিনি শুধু কমিক্স ছাড়াও নানা ধরনের(টেমপ্লেট টাইপ না, বৈচিত্রময়) গল্প উপন্যাস ছড়া কবিতা প্রবন্ধ ইত্যাদিও দেখতে পান। ঃ-)
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:১৭307936
  • আচ্ছা আর ঘন্টা চারেক টেনে দিলেই সকাল হয়ে যাবে। উইন্টারস টেল ডাউনলোড করলাম।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:১৫307935
  • ঐ রাপ্পা রায়ের কমিকস যিনি আঁকেন, সুযোগ বন্দ্যোপাধ্যায় বোধহয়। আর একটু ধরে আঁকলে নাম করবেন। গল্পগুলোর দিকেও আরেকটু নজর দিলে ভালো হয়। বাকি কমিকসগুলো জঘন্য। ফেলুদাকে নিয়ে ঐ তামাশা গুলো না করলেই তো পারে।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:১৩307934
  • আনন্দমেলার সম্পাদিকা আর লেখক খুঁজে পান না।

    আচ্ছা, একটা ব্যাপার, বহুদিন অ্যাসটেরিক্সের অনুবাদ দেখি না। শেষ বোধহয় ঐ ভার্সিনজেতোরিক্সের ঢালটা নিয়ে গল্পটা। ওটা পছন্দ হয় নি। অন্যগুলোর অনুবাদ করে না কেন কে জানে।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:১২307933
  • কমিক্সগুলো পড়িনি এখনও ঃ-)
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:১১307932
  • কিন্তু মিশন ইম্পসিবল ফাইভ। উফফ শুরুর সিনটা। জ্জিও গুরু।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:১০307931
  • টেম্প্লেট কাহিনি সব। ঃ-)
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০২:০৯307930
  • উপন্যাস গুলোতে সব কেমন নাগরিক ফ্ল্যাট বাড়ি মার্কা গন্ধ। আমার পোষায় নি। একজনেরও লেখার হাত ভালো না।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:০৪307929
  • আর "ইচ্ছেপলাশ" তো শুধু মাউন্টেনিয়ারিং এর গল্প হলেই ভালো হত। জোরজার করে সাই ফাই করেছে ক্যানো কেজানে! ঐ করতে গিয়ে একেবারে জাত মেরে ইয়ে করে দিয়েছে! ঃ-(
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০২:০১307928
  • "হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট" ও আমি তিন তিরিক্ষে কায়্দায় পড়েছি কোনোরকমে। ঃ-)
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫৯307926
  • "এবার শবর" মনে হয়। রাগেচ্চোটে নামও গুলিয়ে গ্যাছে। ঃ-)
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫৯307927
  • এদিকে পেনড্রাইভ সমেত জামা কেচে ফেললাম। তারপর খুঁজে পেতে শুকুতে দিলাম। কী ভাগ্যি, দিব্যি কাজ করছে। প্রচুর টেস্ট ডেটা ছিল ওতে। ব্যাকয়াপ নেওয়া ছিল না। জোর বেঁচেছি।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫৮307925
  • আর এই আবার শবর! সিনেমাটা দেখে মাথায় আগুন জ্বলে গেল! ম্যারিটাল রেপের সমর্থনে যেন এক ইশ্তেহার!
    অনুতপ্ত নায়িকা(বাপের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়ে যে স্বামীকে বলেছিল কিছুতেই যেন ওর দিকে না এগোয় স্বামীটি ) নাকেজ্বলে চোখেজ্জ্বলে হয়ে বলছেন, "ও কেন আমায় জোর করলো না! ও ক্যানো আমায় শুধরে দিল না!" ঃ-(
    শুধু তাই না, আরো বহুরকম উপদেশ টুপদেশ আছে গোটা সিনেমায়! লক্ষ্মী বৌ হতে গেলে সালোয়ার কামিজের ওড়না মাথায় ঘোমটার মতন দিয়ে যে মন্দির থেকে পুজোর প্রসাদ নিয়ে বের হতে হয় সেটাও সূক্ষ্মভাবে বলে দেওয়া আছে। ঃ-)
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫৫307924
  • উফফ, বস বস...

  • T | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫৪307923
  • আর একটা কী যেন, হ্যাঁ ঐ হানাবাড়ির জাভাস্ক্রীপ্ট। হ্যা হ্যা হ্যা হ্যা...মনে হচ্ছিল উইকিপিডিয়া পড়ছি, কী বাজে লেখা।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫২307922
  • হ্যাঁ, ওই হাবু ভুঁইমালির পুতুল। কিচ্ছু দাঁড়ায়নি। ইদানীং আর পারছেন না।
  • T | ১৭ আগস্ট ২০১৫ ০১:৫০307920
  • :)... ইদানীং দরজা ধাক্কাতে শিখেছে। জোর জবরদস্তি ভেতরে ঢুকে টেবিলের উপর একেবারে খাতার উপরেই শুয়ে পড়ছে। সেদিন আমার কো-গাইডের চেয়ারে শুয়ে ঘুম দিচ্ছিল। অ্যাত ধেড়ে হয়ে গ্যাচে যে কেউ ওকে খোঁচাখুঁচি করতেও ভয় পায়। তো ভদ্রলোক আর কী করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ডে আঁক কষছিলেন। একটু পরে ব্যাপারটা জানতে পেরে লজ্জার একশেষ। থাক থাক ওকে নিয়ে যেও না, থাক থাক ঘুমোক, অবলা জীব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত