এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৭ আগস্ট ২০১৫ ১৫:২৩307980
  • আইদিয়ালি, আমি রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত মিনিমাম ওয়েজেস নীতির বিরোধী কারণ এতে মার্কেট কম্পিটিশন নষ্ট হয়, প্রতিটা অঞ্চলের বাজারদর আলাদা তাকে এভাবে সেন্ট্রালি বাঁধতে যাওয়া লং টার্ম -এ কাউন্টার প্রদাক্তিভ। আমি বিশ্বাস করি দুজন পার্টি আকাশের নীচে যে কোনো সার্ভিস কন্ট্রাক্ট তৈরী করতে পারে সেটুকু রক্ষিত হচ্ছে কিনা দেখা আইনের কাজ তার বেশি একচুল নয়।কন্ট্রাক্ট এর ইকুয়ালিটি তে বিশ্বাস করি না। রাষ্ট্র কন্ট্রাক্ট এর দে জুর। ক্লস এপেন্দার না।

    এবার মুশকিল হলো আমি তো কোনো ওপেন মার্কেটে বাস করছিনা, অলরেডি রাষ্ট্র হাজার জিনিসে মাথা গলাচ্ছে। রাদার বলা ভালো সমাজে যাদের ভয়েস আছে তারা সেইজায়্গা গুলোতে রাষ্ট্র কে মাথা গলাতে বাধ্য করছে যেগুলো শুধু তাদের কাজে আসে (উইথ লট অফ ইকুয়ালিটির সুগার কোটিং )। আমার ডিএ বাড়ানো নিয়ে আন্দোলন হবে কিন্তু ডোমেস্টিক ওয়ার্ক একশ টাকা মাইনে বাড়াতে বিশাল মারপিট। এই চক্কর টার বিরুদ্ধে বলতে গেলে শুনতে হবে কনিষ্ঠ কর্মচারী কিভাবে কাজের লোককে মিনিমাম ওয়েজ দেবেন ? এ এক অদ্ভুত লজিক। একদিকে এরা ট্রিকল ডাউন কে উঠতে বসতে গালাগাল দেবে ইদিকে যার যার নিজের তলা থেকে সেই ট্রিকল ডাউন ই চাইবে। না যাবে প্রাইভেট কন্ট্রাক্ট এ, না যাবে ফুল মিনিমাম ওয়েজ-এ। খুব গা জ্বলে আরকি এই যুক্তি টা শুনলে। তাই এদের ওই হেন্টয় কন্টক -উপরে কন্টক দশাকে সাদরে আহবান জানালুম।

    প্রসঙ্গত, বাঙ্গালোর -বম্বে এসব জায়গায় কোথায় রাষ্ট্র কোনো রুল বেঁধে দেয়নি। ডোমেস্টিক লেবার রা বাজারের উর্ধগতি মেনেই মিনিমাম বা তারচেও বেশি ওয়েজ পান (অবশ্যই আরবান বা নেইবার্হুদ এ, রুরালে না )। শুধু ডোমেস্টিক লেবার না ধরুন যাঁরা ছোটখাটো মিস্ত্রির কাজ করেন, ইভেন একটা দেয়ালে পেরেক বসানোর ড্রিলওয়ালা অবধি তিরিশ থেকে পঞ্চাশ টাকা পার ফুটো (মজা করে না, অভিজ্ঞতা বলছি )। এটা পুরোটাই বাজার তৈরীর ফলে হয়েছে। তার ফলে আপনি সার্তিফায়েদ মিস্ত্রী, স্পেশাল কুইসিন জানা রান্নার লোক সবই পাবেন। এটা পব তে,এটলিস্ট অর্বানে কেন হচ্ছেনা বললেই পাতার পর পাতা পবন্ধ নাববে এখন। পব একটা অবসরপ্রাপ্তদের হাব তৈরী হয়েছে যেখানে বছরে একবার-দুবার গিয়ে প্রবাসী সন্তানরা ফুচকা খেয়ে স্টেটাস মেসেজ দেন। বাপ-মায়েরা পড়শীর ঈর্শা বাড়ান। এবং দিনের শেষে রিক্সাওয়ালা-মিস্ত্রী-কাজের মাসি সবাই চূড়ান্ত আন্ডারপেইড। এই পরিস্থিতি টা জাস্ট সহ্য হয়না। কাজেই মিনিমাম ওয়েজেস এর বিরোধী হলেও মিনিমাম ওয়েজেস রুলস বলবত হলে আমি খুশি। সার্কাস্টিক না সিরিয়াসলি খুশি। সার্কাস্টিক ওই জায়গাতে যেখানে লোকজন নিজের ওপরে সাম্য আর নীচে ট্রিকল বজায় রেখে চালাতে চায়। এদের চিঁড়েচ্যাপ্টা হাল হলে খুশিই হব। দ্যান্চিবাবু দের প্রতি কুনো সহমর্মিতা নাই।
  • kd | ১৭ আগস্ট ২০১৫ ১৪:৫৮307979
  • কুচুটেরা যে লুচি আর আলুভাজা খেতে ভালোবাসে না এমনটিও আমি কোথাও পড়িনি।ঃ)
  • | ১৭ আগস্ট ২০১৫ ১৪:০৮307978
  • আমি ও জানিয়ে রাখি কুচুটে রা লুচি আর আলুভাজা খেতে ভালোবাসে এমন টি আমি কোথায় পড়ি নি ঃ)
  • sch | ১৭ আগস্ট ২০১৫ ১৪:০০307977
  • মাতৃভূমি লোক্যাল সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স বলে রাখি। অন্যদের কাজে লাগতে পারে,

    শনিবার বিকেল, মনে হয় সাড়ে পাঁচটা নাগাদ - বিধাননগর স্টেশান থেকে দমদম স্টেশান যাব। সঙ্গে হাজার দশেক ক্যাশ টাকা আর ক্যামেরা। টাকাটা সময় মতো পৌঁছে দেবার দরকার ছিল। দুটো ট্রেনে পরপর ছাড়তে বাধ্য হলাম, অসম্ভব ভীড় আর আমার ট্রেনে পকেটমারের ভীষণ বয়। এহেন অবস্থায় দু নম্বর প্লাটফর্মে মাতৃভূমি এল - আমার সামনে পড়ল ভেন্ডারের কামরা। দেখলাম সমস্ত পুরুষযাত্রীরা দুদ্দাড় উঠলেন - একজনকে জিজ্ঞেস করলাম এটা মহিলা স্পেশাল না? বলল দূর মশাই ভেন্ডারের আবার ছেলেমেয়ে হয় না।ঊঠলাম - নামলাম দমদমে। সাথে সাথে একটা ষন্ডা চেহারার লোক এসে ঘাড়ে হাত রাখল - "চলুন GRP অফিস"। জিজ্ঞেস করলাম কেন? কি করলাম - টিকিট আছে আমার।

    বলল ছেলে হয়ে এই ট্রেনে ঊঠেছেন কেন? জানালাম ভেন্ডারে ছিলাম তো - বলল তাতে কি। GRP office -এ গিয়ে কিছু চোখা গালাগাল শুনলাম। বলা হল ১০০০ টাকা ফাইন। ইতিমধ্যে যার কাছে যাচ্ছিলাম তিনি স্টেশানেই ছিলেন, এবং স্টেশানের GRP in-charge এর বিশেষ পরিচিত। ফোন করলাম তাকে - তাড়াতাড়ি এসে কথা বললেন, কোথাও থেকে একটা ফোন এল - আমাকে ছেড়ে দিল।

    ছেড়ে দেওয়ার সময় আরো কিছু গালাগালসহ মন্তব্য ভদ্রলোকের ছেলেরা মেয়েদের সাথে অসভ্যতা করে পার পেয়ে যান। বাধ্য্ হয়ে গেলাম GRPর ইন চার্জের কাছে - জানালাম গোটাটা- দুঃখ প্রকাশ করে বললেন বুঝতেই তো পারছেন - ছেড়ে দিন।

    কার্ফিউড নাইট নিয়ে অনেক কথা পড়ছিলাম, বইটা পড়ার সুযোগ হয় নি - তবু, হাতে লাঠি GRPর যদি এতো ক্ষমতা দেখানোর ইচ্ছে হয়- AK 47 ওয়ালা মিলিটারি দেখাবে না?
  • T | ১৭ আগস্ট ২০১৫ ১৩:৫৭307976
  • সিকিকে থ্যাঙ্কু। গাবলুর সেকেন্ড পার্টের জন্য।

    সোসেনদি, ইয়া ক্রুরঃ, এটা ভাবিনি অবশ্য। হ্যাঁ, একবার দেখলে হয়। খুব খারাপ না লিখলেই মনে হয় ছেপে দেবে। শুধু আ মেলা কেন, বাকি গুলোতেও পাঠিয়ে একবার দেখলে হয়।

    এদিকে ব্যাঙদি আমাকে কুচুটে বলল। আপনারা সাক্ষী রইলেন। তা সে না হয় হ'ল। কিন্তু আমি যেন কোথায় পড়েছিলাম যে কুচুটেরা লুচি আর আলুভাজা খেতে ভালোবাসে।
  • de | ১৭ আগস্ট ২০১৫ ১৩:৪৯307975
  • মারাঠী বাইদের ইন্ফর্মাল কন্ট্রাক্টও কিছু কম যায় না - এখানে একজন বাইকে ছাড়িয়ে দ্যাখো - কেউ তোমার বাড়িতে আর কাজ করতে আসবে না। একজনের কাজ কিছুতেই আরেকজন নেয় না। এ ব্যাপারে অসম্ভব ইউনিটি। কাজ করতে এলে আগেই খোঁজ নেয় - আগে কোন বাই কাজ করতো? উসকো কিঁউ ছুরায়া? এখানে বাই পাওয়া সেই বাড়ির গৃহকত্রীর রেপুটেশনের ওপর ডিপেন্ডেন্ট। বাইয়ের রেপুটেশনের ওপরে নয়!
  • h | ১৭ আগস্ট ২০১৫ ১৩:৩৯307974
  • বাই দ্য ওয়ে, ফর্মাল কন্ট্রাক্ট টাও ইসু, শুধু ওয়েজ টা না।
  • h | ১৭ আগস্ট ২০১৫ ১৩:৩১307973
  • ডোমেস্টিক ওয়ার্কার এর ওয়েজ সংক্রান্ত এককের পজিশন টা র ব্যাখ্যা পাওয়া যাবে?
  • Ekak | ১৭ আগস্ট ২০১৫ ১২:৪৩307972
  • মিনিমাম ওয়েজেস এর বিরোধী হয়েও পূর্ণ সমর্থন জানিয়ে গেলুম। অনেকদিন ধরে অপেক্ষা কচ্চি এরকম হেন্টয় কন্টক -উপরে কন্টক সিচুএশন এর জন্যে। এদেরই দাবিদাওয়ার রাজনীতি এদের পিছনে হুল হয়ে ঢুকুক। জীয়জীয়জিও !
  • de | ১৭ আগস্ট ২০১৫ ১২:২৯307971
  • বম্বেতে অলরেডি বাইয়েরা মিনিমাম ওয়েজ পায় -

    আমাদের বাড়িতে একঘন্টা কাজে তিনহাজার দেওয়া হয় - দিওয়ালীতে ছহাজার। সেই অনুযায়ী দেখলে আটঘন্টায় চব্বিশ হাজার হয়। আমাদের অনেক বাইয়েরা এই আয় করে থাকে।
  • pi | ১৭ আগস্ট ২০১৫ ১২:২৬307970
  • ei posTaTaa dekhalaam. maatRibhUmi lokaaler kesaTaa kee, keu jaane ? phaa`nkaa thaake ?

    'কদিন আগেই রেল-এর তরফে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয় যে "মাতৃভূমি লোকাল-এ নির্দিষ্ট কিছু কামরায় পুরুষ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।" আজ সকালে শিয়ালদা গামী একটি মাতৃভূমি লোকাল-এর ঐ নির্দিষ্ট কামরাগুলিতে পুরুষ অফিসযাত্রীরা উঠলে শুরু হয় মহিলাদের অবরোধ।
    বলে রাখা ভাল, এই মাতৃভূমি লোকাল গুলি চূড়ান্ত ব্যাস্ত অফিসের দিনগুলিতেও নেহাত-ই ফাকা থাকে। সেটা আমি নিজে দেখেছি। আর আজকের হঠাৎ উত্থিত মহিলা সমিতি-র এই নাটক টাও নিজেই দেখলাম।'
  • | ১৭ আগস্ট ২০১৫ ১২:১৪307969
  • কতদিন বেড়াতে যাই নি!! ঘ্যান ঘ্যান!!
  • | ১৭ আগস্ট ২০১৫ ১২:০৮307968
  • এই আইন বলবৎ হলে পশ্চিমবঙ্গের যে সব ছ্যাঁচড়া পাবলিক ২০ টাকা বাড়াতে হলেও একটা অতিরিক্ত কাজ বাড়িয়ে নেবার চেষ্টা করে, তাদের কিরম রোলারুলি কান্না শুরু হবে তাই ভাবছি।

    কদিন আগে তো গুরুতেই দেখলাম আইটিওলা পর্যন্ত ড্রাইভারকে ২৬০ টাকা দিতে কেঁদে মরে যাচ্ছে, সেইটে দেখে আবার আপিসের এক বঙ্গসন্তান বলল 'পুঁটিমাছের প্রাণ' :-))
  • | ১৭ আগস্ট ২০১৫ ১১:৫৮307967
  • হুঁ সালেখানা' বলে বোধহয়। ডালুদার নয়টা জীবন পড়ে জেনেছিলাম প্রথম। আর ঐটা পড়ার পর এমন অস্বস্তি হল যে বাকী বইটা অনেকদিন বাদে পড়লাম।
  • r2h | ১৭ আগস্ট ২০১৫ ১১:৫৭307966
  • আজকাল দেশে এমন কোন পরিবার নেই যেখানে মাসে হাজার কুড়ি টাকা রোজগার কিন্তু ডোমেস্টিক হেল্পের ওপর আবশ্যিক নির্ভরতা? ধরা যাক সদাগরী অফিসের কনিষ্ঠ কেরানীর শয্যাশায়ী অভিভাবকের রান্নাবান্নার লোক দরকার।

    পরিচারিকার মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি অব্শ্যই দরকার, এইসবের অভাবে কি হয় তাও জানি। তবে কনিষ্ঠ কেরানীটি শ্রেণীগতভাবে বেশী কাছাকাছি বলে তার কথা ভাবছি বোধয়। তাছাড়া স্থিতাবস্থায় আঘাত সেটাও একটা ব্যাপার।

    ডোমেস্টিক এম্প্লয়ার আর কর্পোরেট এম্প্লয়ার একই রকম সুযোগ সুবিধে দেবে, সরকারও কিছু দিক নাহয়। অসুস্থ, রোজগারহীন, বৃদ্ধ ইত্যাদিদের এমন কোন ভাতা টাইপ, যাতে তাঁরা তাঁদের ডোমেস্টিক হেল্পদের সঙ্গে মানবিক আচরন করতে পারেন। অথবা গিয়ে থাকতে পারেন।
  • de | ১৭ আগস্ট ২০১৫ ১১:৫৬307965
  • বড়াই ডেকেছিলে দেখলাম - আমরা মাথানগুড়ির বনবাংলোতে ছিলাম - দু দিন ছিলাম। সে ভারী সুন্দর জায়্গা - তবে সন্ধের পর বাচ্চাদের একটু বোরিং লাগবে। আলো আসে একঘন্টা - শুধু ডিনারের সময়। বাকি সময় লন্ঠনের আলো। পারলে আগে থেকে বুক করে ওপরের ঘর নিও। নীচের ঘরে রাত্তিরবেলা কোন জানলা খোলা যায়না - ওপরেও খুলতে বারণ করে - কিন্তু তবুও খুলে রাখা যায়। নাহলে সারারাত হ্যারিকেনের কেরোসিনের গন্ধ বড় সাফোকেটিং!
  • de | ১৭ আগস্ট ২০১৫ ১১:৫০307964
  • কলকাতার সাংবাদিকদের ধরে ধরে এটা পড়ানো উচিত - এই ধীরে ধীরে খাবার-জল ছেড়ে মৃত্যুবরণের প্রথা জৈনদের অনেক দিনকার প্রথা - এখনো রেগুলার হয়ে থাকে। সেই পার্থবাবুর ঘটনা নিয়ে অতো রিপোর্টিংয়ের কথা মনে পড়লো -
  • kc | ১৭ আগস্ট ২০১৫ ১১:২২307963
  • আর ভাই!
  • Arpan | ১৭ আগস্ট ২০১৫ ১১:০৫307962
  • (অসংগঠিত ক্ষেত্রে)
  • Arpan | ১৭ আগস্ট ২০১৫ ১১:০৩307961
  • যেটা ইউনিয়ন করতে পারেনি, সেটা বাজার করে দেখাতেই পারে। ;-)
  • pi | ১৭ আগস্ট ২০১৫ ১০:৩২307960
  • এটা বেশ লাগলো।
  • kc | ১৭ আগস্ট ২০১৫ ০৯:৫১307959
  • কলকাতায় আমাদের বাড়িতে ঘন্টা দুই মত, সাড়ে তিন। তবে এই পলিসি পাশ হলে একদিকে খাতায় কলমে খুব ভাল হবে। অন্যদিকে ডোমেস্টিক হেল্প সাপ্লাই সেন্টারের ব্যবসার রমরমা ও শুরু হতে পরে। তবে মনে হচ্ছে এটা বিহারের আসন্ন ভোটের দিকে তাকিয়ে কিছু একটা। কারণ মিনিমাম ওয়েজ নিয়ে কোনও সরকারের কোনও কালেই মাথাব্যথা ছিলনা। ইউনিয়ন যখন আন্দোলন করেছে তখনই কিছু হয়েছে। সরকার নিজে থেকে বিশেষ কিছু কোনও কালেই করেনি। মিডলইস্টে বিরাট সংখ্যক লেবার ভারতেরও মিনিমাম ওয়েজের কমে কাজ করতে বাধ্য হয়। তাদের নিয়ে কোনও সরকারেরই মাথাব্যথা দেখিনি। ওরা ভোট দেয়না বলে বোধহয়।
  • Bratin | ১৭ আগস্ট ২০১৫ ০৯:৩০307958
  • সুপ্রভাত
  • pi | ১৭ আগস্ট ২০১৫ ০৯:০৮307957
  • না না, অনেক বাড়িতেই সারা দিন থাকলে ঐ ৩-৪০০০ চলে।
  • Du | ১৭ আগস্ট ২০১৫ ০৯:০৪307956
  • এমনিতেই এরকম ই হয় বোধ হয়। আধঘন্টার জন্য ১ই তো পড়তো। সব বাড়িতে কিনা জানি না অবশ্য।
  • byaang | ১৭ আগস্ট ২০১৫ ০৯:০১307955
  • সত্যি বাবা, এই টি, রিমি, সোসেন, হুতো, এতোজ, শ্রাবণী, লামা, কুমুদি এরা সব চাইলেই আনন্দমেলার জন্য লিখতে পারে, কিন্তু কিছুতেই লিখবে না। এমন কুচুটের দল সব। সম্পাদিকাকে শুধু শুধু দোষ দিয়ে লাভ কী? আপনারা কি পাঠান লেখা আনন্দমেলার জন্য?
  • pi | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৫০307953
  • এটা হওয়া খুব দরকার। হলে খুবই ভাল হয়।
  • r2h | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৪৫307952
  • চোখে সানগ্লাস মুখে হাসি বাঁকা হাসি
    মাধবী

    এলারবি লাইভ কতকাল পর ওঃ
  • Arpan | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৩৬307951
  • এবার শবর। উফ। লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ভাগ্যে কোন অফিসঘর জোটেনা, গাড়িবারান্দায় দাঁড়িয়ে সহকারীর সাথে আলোচনা করতে করতে উনি কেস সলভ করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত