এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:৫২30810
  • গরদের ধাক্কাপাড়ের ধুতি দেখতে আমার খুব ভালো লাগে। শেষ দেখেছি আমার বিয়েতে বাবাকে পরতে। তারপর থেকে আর কোথাও দেখিনা এই ক বছরে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:৫১30808
  • মেয়েরা তবু যেরকমই হোক,শাড়িকে একেবারে বাদ করে দেয় নি। কিন্তু ছেলেরা ধুতি কে প্রায় পুউরো বাদ দিয়ে ফেলেছেঃ(
    ধুতি-পাঞ্জাবিতে সব বয়সী সব সাইজে খুব ভালো যায়।
  • i | ০৩ আগস্ট ২০১২ ০৩:৫১30809
  • ভিবি,
    তারে কইবেন দেশে তার গল্প প্রকাশের খবর জেনেছি। পড়তে আরও সপ্তা দুই।
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪৭30806
  • সেদিন একটি বিয়েবাড়িতে চিকেন স্যুপ পর্যন্ত সোনামুখ করে খেয়ে এসেছি
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪৭30807
  • জানিনা, সাদা ধপধপে পাঞ্জাবি-সরু পাড়ের ধুতি একরকম উঠেই গেছে। কোনো বর/বরকর্তা ওদিকে যান না। র সিল্কের পাঞ্জাবি বাবা-জেঠুরা কোনোক্রমে ধরে রেখেছে। আমাদের বয়সীরা।কাকু,ছোটমামা একখান জিনসের উপরে সিল্কের শর্ট কুর্তা/ফতুয়া দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪৬30805
  • ব্ল্যাংকির বিয়েটাও কি এই ডিসেম্বরে?
  • siki | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪৩30804
  • কতদিন বাঙালি বিয়ের নেমন্তন্ন খাই নি।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪২30803
  • আসলে উত্তরীয় থেকে স্কার্ফ যতরকম নেকওয়ার আছে এগুলো আমার খুবই প্রিয়। আমার কাছে সেই মিশনের গেরুয়া পার উত্তরীয় থেকে শুরু করে তিব্বতী খাদা, ড্রাগন আঁকা স্কার্ফ, পলকা ডট, আইরিশ স্কার্ফ সবি আছে। কিন্তু আজকালকার ছোকরা দের ওই অসমসাহসী ঝলমলে জরি বসানো গামছার মতো নেকওয়ার পড়া দেখে বেজায় ভয় পাই ওসব পড়তে :|
  • Blank | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪১30802
  • আমি কোত্থেকে এলুম !!!
  • saheen | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪০30800
  • জারদৌসির কাজ ভালো লাগে না কারুর?

    আর ম বর্নিত নেটের শাড়ী পরা মহিলা কুলকে আমিও দেখলাম গতবারে বিয়ে বাড়ী গিয়ে, মুখ হা করে দেখলাম।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৩:৪০30801
  • এইজন্যেই ঐশিক ভয় পেয়ে গেছিলো আর টই খুলেছিলো "বিয়ে কোরা মানে কি জিঙ্গেগী সেশ?"
    খোজ কল্লে দেখা যাবে সে হয়তো জরির পাগড়ী লাল ধুতি গোলাপী উত্তরী শুড়েল নাগড়া পরে ঘোড়ায় চড়ে বে করেছিলো বীরদর্পে। ঃ-)
  • sch | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৯30799
  • আসলে এইসবেরই উদ্দেশ্য হল ডিসপ্লে অফ ওয়েলথ - নিজের সাকসেসকে জাহির করা - এসব কিছু না করে সেই পরশুরাম কবেই বলে গেছেন সেটা করলেই হয় - গলায় একখানা ব্যাঙ্কের সারটিফিকেট ঝুলিয়ে রাখো
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৮30797
  • মানে ব্ল্যাংকি আর টিম আর কিছুদিন পরে এরম হবে ! ক্ষি ভয়াবহ !
  • Blank | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৮30798
  • জেবনে কি চাপ ঃ(
    শালা অ্যাসেম্বলি কোড থেকে এক্সেমেল লিখতে হচ্ছে। হয় নাকি এসব !!
  • i | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৭30796
  • অশ্বপৃষ্ঠে গোবিন্দলাল এক্সপ্রেসনটা দুর্ধর্ষ।
    গায়ত্রী স্পিভাকের মা-ও কইতেন একেবারে যথাযথকালে- সাক্ষাৎকারে পড়েছিলাম।
  • kc | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৬30794
  • ব্ল্যাঙ্কো তুমি একা নও। আমি সেই গত মঙ্গলবার আপিসে এসেছি। এখনো বাড়ি যাইনি।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৬30795
  • কে যেন আবার ফ্যাশনের পাঞ্জাবি বার করেছিলেন তার নানা স্থান থেকে ছোটো ছোটো সোনালী রুপালী ঘন্টা ঝুলতো। সেই পরে কাঁধে জরির উত্তরীয় ফেলে প্রিমিয়ারে এসেছিলেন কোন এক নায়ক। ঃ-)
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩৪30793
  • আরে এরা আজকালকার বর। নজর রাখলেই দেখতে পাবেন। সেজেকি কিম্ভূত পিস !
    আর লোকজন ও বোধ হয় এসব দেখতে অভ্যস্ত আজকাল। আমাকে বৌভাতের দিন একজন এসে শুধালেন "আচ্ছা বর কে দেখছি না যে !!"। অপরাধ হলো খাদি সিল্কের একটা সাধারণ পাঞ্জাবি পরেছিলুম। খিইই চাপ জেবনে :(
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩২30791
  • সোনালী পাগড়ী, লাল ধুতি আর নীল উত্তরীয় পরে বাঙালি বর লালমোহনের মতন ঘোড়ায় চড়ে আসছেন বিয়ে কত্তে আর কোথা থেকে যেন গান হচ্ছে "অবাক দেশের বিশ্ববিজয়ী ঘোড়সওয়ার"।
    হি হি হি ঃ-)
  • পেপে | ০৩ আগস্ট ২০১২ ০৩:৩২30792
  • আম্মো দেখিনি এসব বরেদের, তবে আমার বিয়েতেও ঝ্লমলে সাজের লোকজান এসেছিল, সত্যি বলতে কি আজকাল এসব ভালৈ লাগে, ৫-১০ বছর আগে দেখলেই যেমন অসম্ভব বাজে লাগাতো তেমন আর হয়না, হয়ত বয়েসের সাথে মানিয়ে নেওয়ার খ্মতা বেড়ে যায়।
  • Blank | ০৩ আগস্ট ২০১২ ০৩:২৯30789
  • কি হাল, আমি এখুনো আপিসে শোষিত আর এরা ভাটাচ্ছে। কোনো ইসে নেই কারো
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:২৯30790
  • মানে পাগড়ি, রঙিন ধুতি এরা কারা এবং কেন?
  • sch | ০৩ আগস্ট ২০১২ ০৩:২৮30787
  • একক 3:15 ক্ক। আর ঘোড়ায় চড়া বাদ দিলেন কেন। বিয়ে বাড়ির ১০০ হাত দূর থেকে ঘোড়ায় চড়ে যাচ্ছে - মুখ লালমোহন বাবুর মত
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:২৮30788
  • এসব বরেরা কারা ? আমিই যদি এত পিছিয়ে পড়েছি, তালে অক্ষদির কী হাল ? ঃ-)
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:২২30786
  • ঠিক। এইটা বাদ গেছিলো। রঙিন ধুতি,তার উপরে যেকোনো রং এর পাঞ্জাবি। পায়ে নাগড়াই, শুড় বের করা।
    শর্বরীদত্ত ছেলেদের ফ্যাশানের সব্বোনাশ করে দিয়েছেনঃ)
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৩:১৫30784
  • ছেলেরাই বা কম যায় কেন ?!
    এমনিতেই বাঙালি পুরুষ কন্ভলুতেদ ফ্যাশন সেন্স এ ভোগে। সবসময় খেয়াল রাখতে হয় সব কিছু যেন "পুরুষালি" হয়। এদিকে শাকের আঁটির মতো এসে জুটেছে "মেত্রসেক্সুয়ালিটি" ! খায় না মাথায় দেয় ?
    বিয়ের কয়েক মাস আগে থেকেই অনেক ছোকরা দেখি "জিমে যায় "। তা হ্যারে পুশ আপ প্র্যাকটিস কচ্ছিস বুঝি ? সলজ্জ মুক্ করে কইবে "হে হে না না কিযে বলো, মুখের ঠিক নেই তোমার। এই একটু বীয়ার বেলি টা কমিয়ে নিচ্ছি "। তাপ্পর বৌভাতের দিন হাজির হয়ে দেখি সে গোবিন্দলাল অন হর্স্ ব্যাক।

    সরু হাত - হর্তুকির মতো পাছা এদিকে সামনে ৭ মাস থুড়ি "বীয়ার বেলি "। তার পরনে হলো কালো ধুতি !!
    আরে কালো কেন ?? এটাই নাকি ফ্যাশন। কালো ধুতি -জরি পার। ওহো বুঝেছি এতো কেরালায়ত ডান্সার রা পড়ে। তাহলে খালি গায়ে একটা উত্তরীয় ফেলে নে। আরে না না খালি গায়ে লোকে কি বলবে ?
    কেও আবার পরেন চুড়িদার। অনুরূপ বী-বে গতর। সোরূঊউ একখান চুরিদার। মাথায় সোনালী পাগড়ি। লাল উত্তরীয়। চোখ মুখ ভর্তি ইনকোনফিদেনস। চিন্তা কীসের ভাই ? কস্টিউম এর ভাড়া বেশি নিয়েছে ??
    এই মারে কি সেই মারে :(
    তৃতীয় সম্প্রদায় "স্যুট" পরেন। কিরে মিটিং থেকে ফিরলি ? না মানে ফর্মাল স্যুট কেন ? ডাবল ক্রেস্ট পার্টি স্যুট বা সিঙ্গল বাটন লং বা ফ্রন্ট ওপেন বো টাই হলে তো জমত ! কা কাকে জমায়। আঁতসাঁত ফর্মাল স্যুট ফর্মাল স্যু পড়ে আপিস বাবু "মডান" হয়েছেন। মদন !:|
  • san | ০৩ আগস্ট ২০১২ ০৩:১৫30785
  • বিয়ের দিন যারা শেরোয়ানি পরে তারা নিশ্চয় হিন্দুবিয়ের অনুষ্ঠান ইত্যাদি করেনা।

    তবে আমার ধুতি পাঞ্জাবি দেখতে শেরোয়ানির চেয়ে এমনিতেই বেটার লাগে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:১৪30783
  • পিপিঃ))
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:১৩30782
  • আমি কেন জানিনা শাড়িতে কাঁথা ছাড়া আর কোনো উপর থেকে চাপানো কাজ পছন্দ করি না।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:১১30780
  • ছোট ছোট মেয়েরা আছে।ইন্দুরে র কথায় হিনী দিলামঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত