এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ১৫:০৪308250
  • ট্রেন অবরোধ আজও সগৌরবে চলছে। যেমন রাজ্য তেমনি ট্র্যাডিশন।
  • de | ১৯ আগস্ট ২০১৫ ১৪:৫৮308249
  • কাজু আমায় ঘাটালে পাঠাতে চায় - পোতিবাদ!!!
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ১৪:২৪308248
  • অভিরূক সেনের আরুশি পড়ছি। অদ্ভূত দমবন্ধ করা সাসপেন্স স্টোরি। লেখক যথেষ্ট যত্ন নিয়ে লিখেছেন বইটা।
  • Lama | ১৯ আগস্ট ২০১৫ ১২:৩৮308247
  • দীর্ঘ সময় পর ভাটে এসে জন্মদিনের শুভেচ্ছাবার্তাগুলো পেলাম। ধন্যবাদ সবাইকে।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১২:১৯308246
  • বাচ্চা-প্রতি
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১২:১৫308245
  • এরকম না করে বরং নিয়ম আনুক যে সরকারী ইস্কুলে পড়ালে এডুকেশন খাতে বাচ্চা প্রতি বছরে এক লাখ ট্যাক্স ছাড় পাবে। প্রাইভেট এ পড়ালে নো ছাড়। একেবারে গ্রেড ওয়ান-টু অফিসার ছাড়া এই ছাড় টা ম্যাটার করবে। একটা বড় অংশ এদিকে ঝুঁকবে।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ১২:০৪308244
  • কারুর কাছে চেজিং দা মিরাজ (তারেক ফাতাহ্‌) এর ইপাব আছে? আমার কাছে পিডিএফ আছে, পড়তে অসুবিধে হচ্ছে।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ১২:০৩308242
  • সম্ভাবনা আছে কিনা সেটা সম্ভাব্যতার বিষয়। পার্ট অফ এক্সপেরিমেন্ট। তার জন্য বাচ্চাগুলোকে গিনিপিগ বানানো কতটা যুক্তিযুক্ত? এক্সপেরিমেন্ট সফল না হলে ঐ বছরগুলো বাচ্চাদের ফিরিয়ে দেওয়া যাবে তো?
  • cm | ১৯ আগস্ট ২০১৫ ১২:০৩308243
  • এরা অ্যাদ্দিনেও ডিস্ক্রিমিনেশন মানে বুঝলনা।
  • h | ১৯ আগস্ট ২০১৫ ১১:৫৬308241
  • চ্যালেঞ্জ করলে হেরে যাবে। এটা দাঁড়াবে না সুপ্রিম কোর্টে, যদি না এরিয়া ভিত্তিক কিছু আনতে পারে।
  • pi | ১৯ আগস্ট ২০১৫ ১১:৫৪308240
  • এই অংশ সরকারি স্কুলে নিজেদের বাচ্চাদের দিলে হাল ফেরার সত্যিই একটা ভালো সম্ভাবনা আছে।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ১১:৪৯308239
  • এলাহাবাদ হাইকোর্ট আজ এক আদেশ জারি করেছে। উত্তর প্রদেশের সমস্ত নেতা, আমলা, আইএএস, আইপিএস, সরকারি কর্মচারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মচারীদের বাচ্চাদের সরকারি স্কুলেই প্রাথমিক শিক্ষা দিতে হবে। পরের সেশন থেকে এই আদেশ বলবৎ হবে। রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলোর বদখত অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্যেই নাকি এই সিদ্ধান্ত। যে ব্যক্তি এই আদেশ অমান্য করবেন, তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে।
  • pi | ১৯ আগস্ট ২০১৫ ১১:৪৮308238
  • বাসে বসে বই পড়লে টিকিট লাগবেনা !
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ১০:৩৮308237
  • আমেন।



    বিএসএনএল -এর এক কর্তার মতে, অন্য বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে বিপণনে পেরে না ওঠার কারণই সংস্থার মোবাইল গ্রাহক কমে যাচ্ছে৷

    এরা কি যে সকল কাস্টমার কানেকশন ছেড়ে দিচ্ছেন তাদের ফিডব্যাক নিয়ে এই সিদ্ধান্তে এলেন?
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ০৮:৫৩308236
  • এইভাবেই আসে। কিন্তু এই ছবিটায় আনন্দবাজার প্রাইভেসি সেট করে রেখেছে, তাই আসছে না।
  • chhabi | ১৯ আগস্ট ২০১৫ ০৮:২১308235
  • যাঃ এইভাবে ছবি আসে না। সরি সরি।
  • রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির প্রত | ১৯ আগস্ট ২০১৫ ০৮:১৯308234
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ০৭:১৫308233
  • পুণে এফটিআইআই ক্যাম্পাস থেকে কাল মাঝরাতে পাঁচজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
  • pipi | ১৯ আগস্ট ২০১৫ ০৬:২৩308232
  • মিঠুদি, অরণ্যদা - মেয়াদ তিন হপ্তার।
  • Bratin | ১৯ আগস্ট ২০১৫ ০৫:৫৯308231
  • হমমমম
  • Atoz | ১৯ আগস্ট ২০১৫ ০৪:১৯308230
  • মনে হয় বোঝাতে চাইছে বেশি আইসক্রীম খেতে নেই, গলা বসে যায়। ঃ-)
  • Atoz | ১৯ আগস্ট ২০১৫ ০৪:১৩308229
  • ফেবুতে কদিন ধরে দেখছি একটা ছবিতে আইসক্রীম হাতে সোনিয়া আর পাশে আইসক্রীম হাতে রাজীব, অতি চমৎকার প্রায় কৈশোরের চেহারা তাদের। তাদের সামনে পাগড়ীওয়ালা এক বৃদ্ধ আইসক্রীম ওয়ালা।
    এই ছবিতে সোনিয়াকে লাল কালি দিয়ে গোল করে ঘিরে কী বোঝাচ্ছে বা বোঝাতে চাইছে ?
    কেউ দেখলেন ছবিটা????
  • Atoz | ১৯ আগস্ট ২০১৫ ০৩:১১308228
  • সেইরকমই অনুমান করেছিলাম।
  • sosen | ১৯ আগস্ট ২০১৫ ০৩:০৮308227
  • ভারতবর্ষীয়।
  • Atoz | ১৯ আগস্ট ২০১৫ ০৩:০৫308226
  • এ কি বঙ্গদেশীয় বীর বা ভারতবর্ষীয় মহা-বীর?
    ঃ-)
  • sosen | ১৯ আগস্ট ২০১৫ ০৩:০১308225
  • আমি এই চারানি মগজওলা বসের জ্ঞান এবং রোজদিন কাকে কাকে তাড়িয়ে দিয়েছে তার লিষ্টি আর শুনতে পারছিনা। অথচ কোনো-ই উপায় নেই আর।
  • Bratin | ১৯ আগস্ট ২০১৫ ০২:৫৯308224
  • হমমম
  • | ১৯ আগস্ট ২০১৫ ০২:০৬308223
  • তবে ছেলের বন্ধুর বাবারটা সত্যি চমকপ্রদ। ভদ্রলোক ইঞ্জিনিয়ারিং পড়ে(পিএইচডি) সতেরো বছর চাকরি করেছেন,তারপর সব ছেড়ে দিয়ে কবছর ধর ডাক্তারির পড়া শেষ করে এখন রেসিডেন্সি করছেনঃ)
  • lcm | ১৯ আগস্ট ২০১৫ ০১:১২308222
  • আম্রিগার কর্মজীবনে কলিগদের মধ্যে অনেককে দেখেছি।

    জন ছিল হাফ ব্রিটিশ, হাফ আমেরিকান। খুব ভালো স্টুডেন্ট ছিল। ইংলন্ডে কেম্ব্রিজ থেকে বিএসসি (অনার্স) করেছিল প্রিয় বিষয় বোটানি নিয়ে, তারপরে ইউসি বার্কলে থেকে মাস্টার্স আর পিএইচডি - একই বিষয়ে। কর্মজীবনে পেশা ওয়েব প্রোগ্রামার।
    মাইকেল ছিল পিএইচডি পার্ডু থেকে - সোশিওলজিতে, এখন ডেটাবেস ডিজাইনার/অ্যাডমিন্স্ট্রেটর।
    শেন ছিল ফিজিক্সে পিএইচডি - সানি স্টোনব্রুক বোধহয় - এখন আইটি সিস্টেম ইঞ্জিনিয়ার।
    রোবিন ছিল স্কলার, আইভি লিগার, ইয়েল/ব্রাউন ওরকম কোথা থেকে একটা - পিএইচডি জুলজি-তে। জাভা প্রোগ্রামিং-এর চাকরি করত।
    অ্যালেক্স আরিজোনা স্টেট থেকে জিওলজিতে বোধহয় পিএইচডি, কিছুদিন স্কুলে শিক্ষকতা করে, এখন আইটি প্রোজেক্ট ম্যানেজমেন্টে চাগ্রি।

    এমন আরো অনেকেই আছে।
  • aranya | ১৯ আগস্ট ২০১৫ ০১:১১308221
  • পিপি, কবে আম্রিগা ফিরছ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত