এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২০ আগস্ট ২০১৫ ০৯:৫২308430
  • আলাদা তো বটেই, চানের সাবান অন্য অনেক কুঅঙ্গেও ঘষতে হয়। নোংরা লোকেরা এসব খেয়ালে রাখেনা। ইনফ্যাক্ট, বাথরুমের কোন জিনিষই রান্নাঘরে যাওয়া ঠিক নয়।
  • Tim | ২০ আগস্ট ২০১৫ ০৯:৪৯308429
  • অর্পনের কুপ্রীতিতে কি একটু মরচে ধরলো ? ঃ-)
  • Arpan | ২০ আগস্ট ২০১৫ ০৯:৪৩308428
  • হাত ধোবার আর চানের সাবান আলাদা হয় বুঝি?

    কত কিছু না জেনেই যে জীবন পার করে দিলাম।
  • haldarer kalarab | ২০ আগস্ট ২০১৫ ০৯:১৭308427
  • হেতমপুর হেতমপুর হেতমপুর হেতমপুর হেতমপুর হেতমপুর হেতমপুর হেতমপুর
  • k | ২০ আগস্ট ২০১৫ ০৮:৫৯308426
  • ওফ্ *** এল এম ডি ই ..
    ভীমরতি হল বুঝি আমার।
  • k | ২০ আগস্ট ২০১৫ ০৮:৫২308425
  • ইসে.. মানে.. স্বর্নেন্দুবাবু, দেখেছি নতুন যাঁরা গ্লু/লিনাক্স ব্যবহার করেন তাঁদের কাছে কোন ডিস্ট্রিবিউশন ব্যবহার করছেন সেটা ম্যাটার করে না। অন্ধের কিবা দিন কিবা রাত। তিনি যে যে কাজ কম্পিউটারের সাহায্যে করতে চান তার উপযুক্ত সফটওয়্যার থাকলেই হল। এই কেসে তো লোকজনের কথা শুনে মনে হল ব্যংদির কম্পিউটার রাখার একমাত্র উদ্দেশ্য হল লটনের ছাগলকে সুরক্ষিত রাখা। সে কাজ এল এম ডি বি পারবে বলেই আমার বিশ্বাস। তাই লিখলুম। পরন্তু সিনেমার স্ক্রীপ্টও এল এম ডি বি দিয়ে ভালই লেখা যায় শুনেছি। ব্যাঙাচির ব্যাং হয়ে ওঠা অব্দি কম্পিউটার নিয়ে আর মাথা ঘামাতে হবে বলে মনে হয় না। ব্যাংদি বাসিভাত, ডিমের্ঝোল, লটনের ছাগোল আর নানারকম হাত ধোয়ার সাবানের পেছনে আরও সময় দিতে পারবেন।
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:৪৫308424
  • এলসিএম, থ্যাংকিউ। ব্যাঙাচিকে বলব সাইটটা দেখতে। কিন্তু বারোবছুরেরা কি ওখানে লেখা দিতে পারে?
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:৪২308423
  • এবার একটু কাজ এগিয়ে নিই, পরে এসে আজ থেকে পঞ্চাশবছর আগের হেতমপুরের এক ভোটারের গল্প বলব আপনাদের।
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:৪০308422
  • আমাদের পাড়ার পাশে যে একটি ছোট্ট পাড়া আছে, সেখানের অনেকেই আমাদের পাড়ার বিভিন্ন কাজে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করে সেই পাড়ায় অলরেডি ভোটার প্রতি হাজারটাকার নোট বিলি হয়ে গেছে বিজেপির তরফ থেকে। এখন কংগ্রেস কত দেয়, তার অপেক্ষায় আছে সবাই।
  • sosen | ২০ আগস্ট ২০১৫ ০৮:৩৫308421
  • বাথরুমে গিয়ে নিয়ে এসো। আমি আজ সারাদিনে ৭ মাইল হেঁটেছি জানো?
  • lcm | ২০ আগস্ট ২০১৫ ০৮:৩৪308420
  • ঐ ভোটের বিরিয়ানি ভালো হয় না, ভাত সেদ্ধ হয় না, শক্তো, কুচো পেরেকের ন্যায়
  • dd | ২০ আগস্ট ২০১৫ ০৮:৩২308418
  • আর ভোটের রেট না কি এক পাঁইট রম, এক প্যাকেট বিরিয়ানি আর হাজার টাকা। ভোট কেন্দ্রের সামান্য দুরেই গামলা ভর্ত্তি বিরিয়ানী আর গাড়ী ভর্ত্তি রম নিয়ে বসে থাকে লোকে। টাকাটা আগেই দেওয়া হয়ে গ্যাছে।

    প্যালা রে, তোরা অখনো কিছুই দেখ্স নাই।
  • lcm | ২০ আগস্ট ২০১৫ ০৮:৩২308419
  • ব্যাঙাচি কে বোলো পরে কখনও এখানে স্ক্রিপ্ট জমা দিতে (১৪-১৯ বছর বয়েসীদের জন্য), ৫০০০ শব্দের মধ্যে -
    http://writersviews.com/writing-contests-screenwriting.php
  • dd | ২০ আগস্ট ২০১৫ ০৮:৩০308417
  • লুরুর কথা অমৃতসমান।

    এই তিন্দিন পরেই লুরুতে কপোরেশন ইলেকশন। টান টান উত্তেজনা।

    সারাদিন পাচ ছটা জাঠা বেড়োয় বিভিন্ন দলের। কোনো স্লোগান নেই, বক্তৃতা নেই। শুধু অল্প কিছু লোক প্রবল নাচতে নাচতে যায়, ভাসানের নাচ।সামনে তাসা পার্টী- হুলিয়ে দম দমাদম বাজনা। আর তার সাথে অফুরন্ত শব্দ বাজি।

    ব্যাস,পোলিটিকেল ডিসকোর্স খতম।

    খুব ইসসে করে আপনেদের দ্যাখাতে। দ্যাখেন দ্যাখেন পোলিটিক্স কিরম সহোজ সরোল গোলগাল হয়ে উঠেছে।
  • 4z | ২০ আগস্ট ২০১৫ ০৮:২৬308416
  • ব্যাঙাচিকে বল গেমার হতে।
  • lcm | ২০ আগস্ট ২০১৫ ০৮:২২308415
  • I wonder what people who write "u" and "ur" do with all their extra time (ফেসবুক)
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:১৯308414
  • বিটিডাবলু ব্যাঙাচি অনেক চিন্তাভাবনা করে জানিয়েছে সে জীবনে কী করতে চায়। সিনেমার স্ক্রিপ্টরাইটার হতে চায়। হলিউডই তার লক্ষ্য। কিন্তু আপাতত বম্বে গিয়ে কাজ শুরু করতে চায়।
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:১৬308413
  • রান্নাঘরে চানের সাবান রাখা থাকে বুঝি?
  • sosen | ২০ আগস্ট ২০১৫ ০৮:১৪308412
  • হাত ধোয়ার সাবান না থাকলে চানের সাবান দিয়েও হাত ধোয়া যায়। আমি তাই ধুই
  • Atoz | ২০ আগস্ট ২০১৫ ০৮:১১308411
  • খেয়ে নাও ঝটপট। ঃ-)
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:০৯308410
  • তোমাদের কথায় ডিমভাজা দিয়ে বাসিভাত খেতে বসলুম।
  • 4z | ২০ আগস্ট ২০১৫ ০৮:০৮308409
  • ব্যাংদি, খেলে কিছু?
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৮:০০308408
  • হ্যাঁ আজ সকালে ব্যাঙাচি আর বিভীষণের টিফিন বানানোর আগে বাসন মাজার জন্য রাখা প্রিল লিকুইড দিয়ে হাত ধুতে হল।
  • Atoz | ২০ আগস্ট ২০১৫ ০৭:৫৭308407
  • ব্যাংদি,
    হাত ধোয়ার সাবানের বদলে শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে নাও।
    সবার আগে চাট্টি খেয়ে নাও। রান্নাবান্না আগের কিছু থাকলে গরম করে খেয়ে নাও। না থাকলে ঝট করে অমলেট বানিয়ে খেয়ে নাও। অথবা খানিক এগ চাউ বানিয়ে খেয়ে নাও। কলা আপেল কিছু থাকলে সঙ্গে নাও।
    ঃ-))))
  • Atoz | ২০ আগস্ট ২০১৫ ০৭:৫৪308406
  • কী ভয়ংকর!
    কোন্‌ বছরের কোন্‌ মাসের কোন্‌ দিনে কী কী করছিল সব পেশ করলে?
    ঃ-)
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৭:৫৩308405
  • কুমুদি, ফোঁৎ ফোঁৎ। ঃ'( ঃ'(
  • kumu | ২০ আগস্ট ২০১৫ ০৭:৪৮308404
  • ব্যাঙ সর্বাগ্রে চাট্টি মুখে দিয়ে নাও।তারপর অন্য কথা।টোস্ট ডিম স্যুপ কিছু একটা খেয়ে নাও আগে।
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৭:৪৫308403
  • বিভীষণ বাড়ি ফেরার পরে আমি কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে বেশ মিষ্টি ব্যবহারই করছিলাম। কিন্তু সে হঠাৎ একমুখ ভাত নিয়ে এমন গাঁউ গাঁউ করে চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করতে শুরু করল যে আমাকেও তাকে বিয়ের আগের দিনগুলোয় তার আন্তরিক ব্যবহারের কথা এবং বিয়ের অব্যবহিত পর থেকেই তার ব্যবহারের অবনতির কথা মনে করিয়ে দিতেই হল, কোন বছরের কোন মাসের কোন দিনে সে কী কী করেছিল, ইমেল ডেটের রেফারেন্স ইত্যাদিসহ। এখন কথা বন্ধ।
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ০৭:৩৮308402
  • লটনের ছাগল মোটেও ল্যাপিতে থাকে না। ওটার বেশ কিছু কিস্তি শেষের দিকে ফোন থেকেও লেখা হয়েছিল। আমি দুঃখে, অনুশোচনায়, লজ্জায় কাল রাত্তিরে খাই নি। সকালেও খাই নি। এদিকে সকালে উঠে দেখি বাড়িতে হাত ধোয়ার সাবান বাড়ন্ত। সময়টা আমার এত খারাপ যাচ্ছে! ঃ(
  • kumu | ২০ আগস্ট ২০১৫ ০৭:১৩308401
  • বিভীষণকে অনেক ধন্যবাদ।তাঁর ছোটাছুটির জন্যই লটনের ছাগলসমেত ল্যাপি পুনর্জীবিত হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত