এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:০৪308550
  • হ্যাঁ, ওকে ধরে বুঝিয়ে সুঝিয়ে স্ট্র্যাপ লাগিয়ে...অবশ্য ভাল চোখে ব্যাপারটা নেবে না ঃ)। ডিভো, এটার ফ্লাইট ইন্সট্রুমেনটেশন আমাদেরই বানানো। আমরা অবশ্য অন্য ফিক্সড উইং ভেহিকলের জন্য বানিয়েছিলাম। অন্য পারপাসে। পরে কাজে লেগে গেল।
  • pi | ২১ আগস্ট ২০১৫ ০০:৫৯308549
  • টি, ব্যাপক তো! দারুণ লাগলো শুনে। ছবিটাও যাতা। দ্রোণ উড়তে দেখলে ও কিছু বলে না ? পিছন পিছন দৌড়ানো লম্ফঝম্প, বক্তব্যপ্রকাশ, কোনকিছু?
  • Div0 | ২১ আগস্ট ২০১৫ ০০:৫৭308548
  • Whoa!! ফাটাফাটি দেখতে! চিনি বিলাইটাও গর্বিত চোখে দেখছে। ওর পেটের নীচে স্ট্র্যাপ লাগিয়ে স্ট্রেস টেস্ট করা যেতে পারে :p
  • Div0 | ২১ আগস্ট ২০১৫ ০০:৫৪308547
  • বাপ্‌রে! এতগুলো ভেরিয়েবলকে কনসিডার (এবং ইমপ্লিমেন্ট) করে বানানো কোয়াড দেখতে সিম্পল হতে পারে কিন্তু ফাংশনালি জটিল ফর শ্যিওর। গুড জব! এই ডেসক্রিপশনটা পড়তে পড়তে অনেক পুরনো আনন্দমেলায় দেখা একটা কল্পবিজ্ঞানের ছবি মনে এল - রাশি রাশি উড়ন্ত যানবাহন, নিজের নিজের ট্র্যাজেক্টরিতে। আর একটা বাচ্চা ছেলে নীচ থেকে দেখছে...

    অনেকদিন মনে ছিল ছবিটা। তারপর তো কল্পবিজ্ঞানও পুরনো হয়ে গেল। প্রাগৈতিহাসিক কিশোর জ্ঞানবিজ্ঞানের ঢাউস রেডিও ও তার ফেরাইট রড।

    আগে বঢ়ো, অওর তরক্কি করো :)
  • T | ২১ আগস্ট ২০১৫ ০০:৪৭308546
  • এই যে,
  • T | ২১ আগস্ট ২০১৫ ০০:৩৫308545
  • ডিভো, ঝিনচ্যাক কিছু নয়, সিম্পল কোয়াড কপ্টার। কিছু অ্যালগোর টেস্ট বেড হিসেবে ইউজ হয়েছিল। দাঁড়াও, ছবি তুলে পাঠাচ্ছি।

    ব্যাপারটা আসলে ছিল যে একটা ড্রোন ডেলিভারী সিস্টেম বানাতে হবে। ধরো, বিভিন্ন সময়ে কাস্টমার অনলাইনে অর্ডার দিচ্ছে। এরপর একটা ওয়্যারহাউস থেকে বিভিন্ন কোয়াড কপ্টার নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিস্টা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। এইবার মাল্টিপল কোয়াড রয়েছে, এবং মাল্টিপল কাস্টমার। অ্যামন ভাবে প্রতিটি কোয়াডের গতিপথ নির্ধারিত করতে হবে যাতে সবমিলিয়ে সবচেয়ে কম ফুয়েল খরচ হয়। আহামরি কিছু নয়, সিম্পল অপটিমাইজেশন প্রবলেম বা ভেহিকল রাউটিং প্রব্লেম। গল্পটা ছিল যে, এই গতিপথে বিভিন্ন আনসার্টেনটি য্যামন, একটু বেশী উইন্ড স্পীডের দরুন নির্ধারিত ট্র্যাজেক্টরি থেকে সরে যাওয়া বা ধর মাঝরাস্তায় ধপাস করে কোনো কারণে পড়ে গেল এইসব আসবে। তো সেক্ষেত্রে বাকিদের যাত্রাপথের পরিবর্তনের অ্যালগো ইত্যাদিও লিখতে হত। বেসিক্যালি মাল্টিপল টিসপি প্রবলেমের মতো। এইবার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির গল্প আসে কেননা বেশ কিছু কোয়াড আর প্রচুর কাস্টমার থাকলেই চিত্তির। রিয়েল টাইমে মোশন প্ল্যানিং চাপের হবে। রিচার্ড কার্পের বহু পুরোনো সলিউশন রয়েছে সেক্ষেত্রে। অবশ্যই অ্যাপ্রক্সিমেট। আমি সেটাই ইউজ করেছি, সামান্য খুচখাচ মডিফিকেশন, আর ভেহিকলের নিজস্ব ডায়নামিক্সের জন্য বিভিন্ন স্টেবিলাইজেশন অ্যালগোরিদম। তারপর ধরো উইন্ড গাস্ট আরবান এনভায়রন্মেন্টে ক্যামন আসতে পারে সেই অনুযায়ী আরো কিছু মডিফিকেশন। এইসব। আহামরি কাজ কিছু নয়। খুব স্ট্যান্ডার্ড ব্যাপার। কিন্তু সেসব শুনছে কে, এখন তো লাফিয়ে নিই...ঃ)
  • Div0 | ২১ আগস্ট ২০১৫ ০০:২৫308544
  • ভাগ্যবান তুমি। শুধু ভগ্নচিত্তের ওপর দিয়ে গেছে।
  • Arpan | ২১ আগস্ট ২০১৫ ০০:২২308543
  • ঘুমিয়ে পড়ি, ইয়াঃ ক্রুর, কাল প্রোপোজাল সাবমিশন আছে। টাটাবাউদের সাথে লড়তে হবে। পথে এবার নামো সাথী ইঃ।
  • Arpan | ২১ আগস্ট ২০১৫ ০০:১৩308542
  • আর বলিস না, এই আধ ঘন্টা আগে ভগ্নচিত্তে বাড়ি ফিরলাম।
  • Div0 | ২১ আগস্ট ২০১৫ ০০:০৩308541
  • এই পোতিদিন মাঝরাত, এই ইন্সিডেন্ট কলভরা রাত, এইসব জিরা টিকিট... মাগো... মাঃ!

    এসবেরই মাঝে দেখি খিড়কীর অপরপারে টুকি করে যায় ক্রুর শিঙের ঝিনচ্যাক ড্রোন। কনগ্র্যা তিতাস! কনফিডেনশিয়ালিটিতে না আটকালে বস্তুটা একবার দেখা যাবে?
  • T | ২০ আগস্ট ২০১৫ ২২:৪৪308540
  • থ্যাঙ্কু :)
  • Tim | ২০ আগস্ট ২০১৫ ২২:৪০308538
  • আরেঃ টি, দারুণ খবর। কনগ্র্যা ঃ-)

    আমি বহুদিন পরে কাল একবার উঁকি দিলাম। প্রচুর ব্যাকলগ। এর মধ্যে (মনে সেশ তিনমাস) কেউ কিছু বলে থাকলে দেখিনি। ডিঃ দিলাম আর কি। কোশ্নো, গালি, ক্যাল ইউএস পিএস কে দিয়ে ফরোয়ার্ড করিয়ে দেবেন। ঃ-)
  • T | ২০ আগস্ট ২০১৫ ২২:৪০308539
  • আচ্ছা বেশ। রাত গভীর হচ্চে। একটু পরে কিশোরকুমার ময়দানে নাববেন। রাজেন খান্না (নাকি খন্না) সমুদ্রতীরে দাঁড়িয়ে বেলুন ফেলুন নিয়ে...আরে ধুর...
  • robu | ২০ আগস্ট ২০১৫ ২২:৩৬308537
  • না না, ড্রোন থেকে চকোলেট টফি পড়বে।
  • T | ২০ আগস্ট ২০১৫ ২২:৩৪308536
  • বাব্বা, নামগুলো পিলে চমকাবার মতোই।
  • T | ২০ আগস্ট ২০১৫ ২২:৩২308535
  • থ্যাঙ্কিউ। ফের সক্কলকে। চকলেট টফি ফুচকা ইত্যাদি কি আমাকে দেওয়া হচ্চে, তাহলে সবই বিনম্রচিত্তে গ্রহণ করা হইল।

    sch, হ্যাঁ ট্রিভিয়াল।
  • sosen | ২০ আগস্ট ২০১৫ ২২:১২308534
  • বাঃ বাঃ। টি এর খবর দেখে মন ভালো হয়
  • Arpan | ২০ আগস্ট ২০১৫ ২১:৩৯308533
  • বালাই ষাট, বোম কেন? চাট্টি সুপারি আগায় বেঁধে দিলেই হবে। ঃ)
  • pipi | ২০ আগস্ট ২০১৫ ২১:৩৮308532
  • আপনারা কেউ এইসব নাম শুনেছেন - অয়ন্তী, অমর্ত্যপর্ণা, প্রভাস্বিতা? শুনেছেন? শোনেন নি তো? তাইলে আর ক্ষিই বা কল্লেন!
    এইসব নবলব্ধ জ্ঞান পরে আরো দুচার খান বিতরণ করে যাব খ'ন।
  • kc | ২০ আগস্ট ২০১৫ ২১:৩১308531
  • ফুচকা।
  • robu | ২০ আগস্ট ২০১৫ ২১:২৬308530
  • চকোলেট, টফি?
  • sch | ২০ আগস্ট ২০১৫ ২১:২০308529
  • T কে কনগ্রা - বড়ো করে। ইয়ে এই ড্রোন দিয়ে বোম ফেলা কি খুব ট্রিভিয়াল না অনেক কিছু কমপ্লিকেটেড সিস্টেম লাগে?
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১৫ ২১:১৩308528
  • ছাগল !!! সেটা আবার কী।
    ব্যাংদির ল্যাপটপ তো কালকে রাতে শুনলাম ঠিক হয়ে গেছে।
  • 4z | ২০ আগস্ট ২০১৫ ২০:৫৮308527
  • টি কে কনগ্র্যা!
  • T | ২০ আগস্ট ২০১৫ ২০:৫৬308526
  • হতেই পারে। হ্যাঁরে, আগে রঙ করে নিয়েছিলি তো।
  • | ২০ আগস্ট ২০১৫ ২০:৫৩308525
  • ওটাই কি রাতে... ঃ)
  • T | ২০ আগস্ট ২০১৫ ২০:৪৬308524
  • আরে নিশ্চয়ই।

    হ্যাঁরে সদা, ব্যাঙদির ছাগলটার কি গতি করলি।
  • | ২০ আগস্ট ২০১৫ ২০:৪৫308523
  • আমাকে কলকাতা এ এলে খাওয়াতে হবে কিন্তু!! ঃ)
  • | ২০ আগস্ট ২০১৫ ২০:৪৩308520
  • আহা দারুন ভালো খবর। টি আন্তরিক অভিনন্দন!!
  • T | ২০ আগস্ট ২০১৫ ২০:৪৩308521
  • পটকে দা, আলবাত খাওয়াব। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত