এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:৪১308760
  • আমাদের দুপুরে আজ মাটন নেই। পার্শে মাছের ঝাল। পুঁই শাক। আমড়া র চাটনি। আরো কিছু থাকতে পারে। নট সিউর।
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:৩১308759
  • দেখি একন দুকুরের খাবারে আর কী দুর্ভোগ নেকা আচে। খাবারের মেন্যু তেনার মুডমফিক। চুলোয় যাক নারীস্বাধীনতা। এমনি শাঁখের করাত হবে জানলে কি আর...
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:২৮308758
  • সেইটাই তো প্রতিষ্ঠা করতে পারছি না কো। একমেবাদ্বিতীয়ম্‌ বার্থ রাইট চেয়েছি। বার্থ সার্টিফিকেট তো চাইনি বাপু।
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:২৬308757
  • না না। প্রতি রবি বার সকালে লুচি আর আলু ছেঁচকি খাওয়া প্রত্যেক ঘটির জন্মগত অধিকার। ঃ))
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:২২308754
  • রোব্বারের সকালে দুটো নুচি আলুচ্চচ্চড়ি খেতে চাওয়া কি খুব খুব অন্যাই?
  • sch | ২৩ আগস্ট ২০১৫ ১২:২২308755
  • সেদিন অনেক আলোচনা হচ্ছিল domestic help দের মিনিমাম salary নিয়ে। মায়ের অসুস্থতার জন্য এখন দু ঘন্টা সকাল বেলা একজন কাজ করেন - কোনো ভারী কাজ না (ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা ছাড়া) মানে জাস্ট কিছু খুচরো সাহায্য। তাতে দু ঘন্টায় 180 টাকা - মানে মাসে ৫৪০০ টাকা, তিনি আমাদের বাড়ী ছাড়াও আরো দুটি দু ঘন্টার কাজ করেন। মাসে ১৬২০০। যারা ৮ ঘন্টার কাজ করেন তাদের রেট ২৪০ প্রতি দিন আর সাথে একবেলা খাওয়া। তাহলে মাসে ৯৬০০। অতএব এই ৯০০০ তো পাচ্ছেই। এরা সবাই আয়া সেন্টারের মাধ্যমে আসছেন কাজেই সেভাবে হয়তো unorganised বলা যায় না।

    unorganised sector মানে একদম কাজের মাসি হিসেবে যাদের আমরা চিনি - তারা এখন রান্নার জন্য নেন ২৪০০ - ২৫০০ (দু ঘন্টা, খুব বেশী হলে আড়াই)। সাথে মাসে অন্ততঃ তিনটে পেইড লিভ। বোনাস আলাদা (সাধারণতঃ এক মাসের স্যালারি)। যারা ক্যাজুয়াল লেবার হিসেবে কাজ করেন তাদের কি প্রো রাটা বেসিসে স্যালারি পান?

    কেউ একজন কমেন্ট করলেন কলকাতায় লোকের কাজের লোককে মাইনে দিতে গেলে বুক ফেটে যায়। জেনে বললেন তো। কলকাতা সহরের কস্ট ইন্ডেক্স জেনে বুঝে করেছন তো মন্তব্য টা?
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:২২308756
  • ও হো। তাহলে তো খুব চাপ!! ঃ((
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:২০308753
  • হাত তো কব্বে ঠিক হয়ে গিয়েছে!
    কিন্তু তেনার রান্নাঘর তিনি আমায় হস্তান্তরিত করবেন ভেবিচিস? ভুল ভেবিচিস। কদিন তিনি অসুস্থ ছিলেন বলে আমার টেম্পোরারী প্লেসমেন্ট হয়েছিলো সেথায়। এখন তিনি ফিট্‌ আর আমি আউট।
    আমি নাকি সব ছড়িয়ে ছিটিয়ে রাখি, আগোছালো, বাসন ঠি জায়গায় রাখি না, এই সমস্ত নালিশ।
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:১৬308752
  • চাপ নিও না। ক দিন পরেই তোমার হাত ঠিক হয়ে যাবে।

    তখন জাঁই বাবু কে এর উপযুক্ত জবার দিও। জাঁই বাবু পছন্দের কোন ডিশ খেতে চাইলে হালকা করে দিও ঃ)
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:১৪308750
  • দ্যাট্‌স্‌ ভেরী ভেরী ট্রু বোতিন মহারাজ।
    ওনাকে মিনমিন করে বল্লুম, দ্যাকো আজ হল গিয়ে রোব্বার, যদি এট্টু নুচি আলুর চচ্চড়ি, পাশে মিডিয়াম আঁচে ভাজা দুফালি বেগুন..
    সেন্‌টেন্‌স্‌ সেশ কত্তে পাল্লুম না পর্যন্ত।
    মেল সুপ্রিম্যাসির বেহদ্দ।
    উনি গ্যাঁটগেঁটিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বাটার টোস্টের পেলেটটা ঠ্যাং করে টেবিলের ওপরে রেখে হন্‌হনিয়ে ফিরে গিয়ে গরম চায়ের কাপ এমনি জোরের সঙ্গে রাখলেন, যে খানিকটা চা চলকে গিয়ে টেবিল ম্যাটের কিছুটা ভিজিয়ে দিল!
    গতিক বুঝে আমি চুপচাপ পাঁউরুটিতে কামড় বসালাম। আজকাল এঁদেরই রাজত্ব। চটালে দুকুরে ভাত জুটবে না।
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:১৪308751
  • ও রোবু, ও অভ্যু, বেশ সমৃদ্ধ ব্যপারস্যপার তো

  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:০৭308749
  • শিক্ষিত হলে ই তো আমরা সেই পরিচিত ধ্যান ধারণার ছিলা টাকে ছিন্ন করতে পারি না..।

    মনের অনেক গভীরে তার শিকড়। সমূলে উপড়ানো খুব শক্ত।
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:০৬308747
  • কত্তার ইচ্ছেয় ব্রেকফাস্ট। তেনার হাততোলা খাই। এক গামা কাপ লেবু চা সঙ্গে দু পিস বাটার টোস্ট। কত্তা রেগে গ্যালে সে ও জুটবে নাকো।
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:০৬308748
  • মিঠুর জন্য এই মাঝের বইটা
  • | ২৩ আগস্ট ২০১৫ ১২:০৩308745
  • আছি। আজকে কী দিয়ে ব্রেক্ফাস্ট হলো?
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১২:০৩308746
  • অ কাব্য। ভুল কী লেখে? ঠিকই তো লেখে। ইকুয়াল রাইট্‌সের জামানা হ্যায়।
    আগে বেটাছেলেরা লিখত, বৌ আমার মালিক, বৌয়ের অমতে কিছুটি করবার জো নাই। বউকে প্রোচোণ্ডো ভয় পাই। গিন্নি চটে গেলে হেঁঃ হেঁঃ ভাগ্যে অনেক দুঃখু আছে।
    এ সমস্তই ছিলো পুরুষশাসিত সমাজের কথা।
    একন যদি মেয়েরাও অমনটি লেখে, তো ক্ষেতি কী? অ্যাঁ? ক্ষেতি কোথায়?
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১১:৫৯308743
  • জাস্ট ব্রেকফাস্ট সেরে এলাম। অ বোতীন, আছিস নাকি র‌্যা!
  • | ২৩ আগস্ট ২০১৫ ১১:৫৯308744
  • সে দি আছো?
  • | ২৩ আগস্ট ২০১৫ ১১:৫৮308742
  • কাব্য, খবর কী? দিন কাল কেমন কাটছে?
  • kabya | ২৩ আগস্ট ২০১৫ ১১:৫৪308741
  • হে ভগবান। কি সব লোক দুনিয়ায়। লোক্জন msc করে বলে আমার পতিদেব আমার মালিক। পতিদেব র সব কথা অক্ষরে অক্ষরে পালন করা উচিত, নইলে পাপ লাগে।

    শুনে মনে হলো হে ধরিত্রি দ্বিধা হও
  • he he party | ২৩ আগস্ট ২০১৫ ১১:১২308740
  • শাইকে হেকল করে ঘোষিতা খুশী হেঃ হেঃ হেঃ
  • সে | ২৩ আগস্ট ২০১৫ ১০:৪৯308739
  • উঃ রোব্বারের সকালটা খুব সুন্দর লাগছে। সবাইকে সুপ্রভাত।
  • a | ২৩ আগস্ট ২০১৫ ১০:৪৪308738
  • জাস্ট টু ক্লারিফাই, নিক চুরি আমার কাজ নয়, সুতরাং পাই এর সাথে আমাকে জড়িয়ে যে মন্তব্য করলেন সেটাও অপ্রয়োজনীয়।
  • Bratin | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৪৩308737
  • ঃ))

    পাই জাস্ট কাটিয়ে দাও।
    তোমাকেই বলতে পারি।

    জাস্ট ইগনোর।
  • দর্শক | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৪২308736
  • জোচ্চোর বাপ মায়ের ছেলেও জোচ্চোরই হয়।

    আপনারা এর নামে জিডি করে রাখুন। পরে লোকের নামে সেজে আরো জচ্চুরি করলে কাজে লাগবে।
  • hzbz | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৪০308735
  • ব্যাং আবার আইডি চুরি করছে?
  • pi | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৩৫308734
  • Korechi বেশ korechi Nick er ki কপিরাইট ache।
  • দর্শক | ২৩ আগস্ট ২০১৫ ০৯:২৭308733
  • ৯ঃ০৫ এ যিনি পস্ট করেছেন পাই নন। একটি জোচ্চোর। বিভিন্ন লোকের নামে সেজে পোস্ট করাই এর কাজ। এর আগে পিটিদা দ ব্রতিন এদের নামে সেজে মিথ্যে পোস্ট করেছে এই জচ্চোর।
    সাবধান এর থেকে।
  • pi | ২৩ আগস্ট ২০১৫ ০৯:২১308732
  • বাঃ, আর কত নোংরামো চলবে ? এবার আমার নিক ব্যবহার করেও পোস্ট ?

    হোককলরব যে কতজনের কত কিছু জ্বালিয়েছে, সেটাও খুব টের পাওয়া যায় ঃ)
  • pi | ২৩ আগস্ট ২০১৫ ০৯:০৫308731
  • হোক কলরবের আপডেট চাইয়া লজ্জা দিবেন na। Ami নিজেই Jani na।sorry। :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত