এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৪ আগস্ট ২০১৫ ১০:৫৬308880
  • না না সিরিয়াসলি না নিলে লোকে ছ্যাবলা বলতে পারে। আমি অবশ্য ছ্যাবলা মানে ঠিক জানিনা কেউ বলে দিলে ভাল হয়। ক্যাবলা মানে জানি। ক্যাবলা হওয়া শক্ত।
  • সে | ২৪ আগস্ট ২০১৫ ১০:৫৫308879
  • আমিও সিরিয়াসলি নিই না। এতবার এতজনের থেকে আক্রান্ত হয়েছি। দল বেঁধে আক্রমন হয়েছে। তাদের আবার পরিচয় গোপন করা ছিলো না। সব স্ব স্ব পরিচয়ে সাহসের সঙ্গে দুর্ব্যবহার করে গেছে। তফাৎ একটাই। তখন সবাই চুপ করে শুধু দেখে গেছে। প্রতিবাদ কেউ করেনি। সমাজের মরাল গার্জেন কাকুর দল মজা দেখে গেছে। দীর্ঘদিন ধরে আমাকে লক্ষ্য করে নানান মন্তব্য (সব অ্যাকাডেমিক্সের লোকজন, কেউ ডক্টরেট, কেউ প্রোফেসর), উপেক্ষা করে গেছে। কেউ ফোন করে করে আমার পরিচিত লোকেদের থেকে আমার লেখার অথেন্টিসিটি জানতে চেয়েছে, তাতেও শেষ হয় নি এই মরাল গার্জেনি। এটা আজ থেকে নয়, দীর্ঘ দীর্ঘ সময় ধরেই চলছে।
    চলেইছে।
    বাহ্‌! এতে কারো হেল দোল নেই।
  • sch | ২৪ আগস্ট ২০১৫ ১০:৪৯308878
  • KC দা :) :)
  • kc | ২৪ আগস্ট ২০১৫ ১০:৪৮308877
  • আরে না। বউয়ের সামনে আমার বোলতি বনধ হয়ে থাকে। এই পাতারই এক ব্যক্তিকে বলেছিলাম।
  • . | ২৪ আগস্ট ২০১৫ ১০:৪৬308876
  • গুরু ফেবু বা অন্য সোশ্যাল মিডিআতে লোকে আসেই তো টাইমপাস করতে। অফিসে কাজের ফাঁকে বা কলেজে পড়াশুনোর মাঝে কয়েকটা চুটকি চাটকা এসব নিয়ে আবার এতো মন খারাপ করে নাকি?
  • তাপস দাশ | ২৪ আগস্ট ২০১৫ ১০:৪৩308874
  • এখন আর কী করা যাবে? ছাড়ব বললে ছাড়া যায় নাকি? গুরুচণ্ডালির মধ্যে কিঞ্চিত তুমি আর তোমার মধ্যে অনেকখানি গুরু ঢুকে পড়েছে। অর্গানিজম।

    কচ্ছপের মাংস খাওয়া আর কচ্ছপের কামড় খাওয়া তো এক নয়।
  • h | ২৪ আগস্ট ২০১৫ ১০:৪৩308875
  • কেসি ১০ঃ৩৪ কি বৌ কে বলেছিলো ? ;-) আমি তো রোজ ই এ কথা পরিবার কে বলে থাকি, আমি বলেছি, ইনশিওরেন্স এজেন্ট ছাড়া কারুর পেছনে পড়ে থাকার কোনো মানেই হয় না ;-)
  • sch | ২৪ আগস্ট ২০১৫ ১০:৩৯308872
  • pi যখনই ওইরকম কিছু হতাশা মনে আসবে, চিন্তা করবেন যে আবাপে হেডলাইন "ব্লগার আত্মঘাতী - গুরুচন্ডালী কি অয়াসামাজিক কাজের আখড়াঃ" - এটা ভাবলেই নতুন এনার্জি পাবেন আবাপের হেড লাইন হওয়ার থেকে এক লক্ষ গালি খাওয়া কি বেটার না?
  • lcm | ২৪ আগস্ট ২০১৫ ১০:৩৯308873
  • প্রেসির স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে হানুর প্রশ্নগুলি খুবই ভ্যালিড।

    পাই,
    টেক ইট ইজি। ভার্চুয়াল জগতের গালি, প্রশংসা, হাই, বাই - সবই ভার্চুয়াল। আর যে ধরনের কাজকম্মো নিজের অফ টাইমে করতে চাইছো বা করছ, দ্যাট কাম্‌স উইথ দিস্‌, ইট্‌স এ প্যাকেজ। পিপ্‌ল হেট অ্যাক্টিভিস্ট্‌স, এনভায়রনমেন্টালিস্ট, ফেমিনিস্ট।
  • kc | ২৪ আগস্ট ২০১৫ ১০:৩৪308871
  • কতকাল আগে কোনও একজনকে বলেছিলাম, ঘোরো, ফেরো টাইম পাস কর, আড্ডা মার, শেয়ার কর, ইত্যাদি প্রভৃতি,,, সিরিয়াসলি নিওনা,,,,
  • sch | ২৪ আগস্ট ২০১৫ ১০:২৮308870
  • হানু-দা'র 10:10 এ অনেক ক
  • pi | ২৪ আগস্ট ২০১৫ ১০:২৬308869
  • মাঝে মাঝেই মনে হয়, আমি যদি সুইসাইড করি গুরুর কিছু নাম আর নিক কে দায়ী করে যাবো। তাতে কিস্সু হবেনা আমি জানি। হোক চাইওনা। কিন্তু শান্তি পাবো। গুরুর কারণে এত অশান্তি পেয়েছি, তার জন্য এটুকু শান্তি অন্তত ডিজার্ভ করি।
    আমারো সহ্যের একটা লিমিট আছে।
    এও জানি একটু বাদেই এই পোস্টটা কোট করে সেন্টু দিচ্ছি, সিম্প্যাথি নেবার চেষ্টা করছি, কাঁদুনি গাইছি বলেও কত পোস্ট পড়ে যাবে। এই পোস্টটা করা চরম নির্বুদ্ধিতা হচ্ছে তাও জানি, কিন্তু এত কিছু জেনেও কী লাভ হল ?

    আমার যে কেন সুখে থাকতে ভূতে কিলিয়েছিলো। এই গুরুচন্ডালিকে সিরিয়াসলি নিয়েছিলাম। নিজের জগত নিয়ে থাকতাম, ঘুরতাম, ফিরতাম, টাইম পাস করার জন্য এখানে আসতাম, আড্ডা মেরে যেতাম, কী খেলাম, ঘুরলাম, পড়লাম, রাঁধলাম শেয়ার করে যেতাম, সবার সাথে খুব সুসম্পর্ক থাকতো। সুখে শান্তিতে থাকতাম। কিন্তু ঐ আর কী, তাতে করে তো আর নিজেকে মহান গরীবদরদী বলে এই পাতায় প্রমাণ করা যেত না, ইমেজ বানানো যেতনা, আর সেটাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এরকম বাই উঠলে এরকম পরিণতিই বোধ্হয় হয়।
  • h | ২৪ আগস্ট ২০১৫ ১০:২৫308868
  • ইনটারনেটে কেন অ্যানোনিমিটি দরকার সেটা সম্পর্কে নতুন বিতর্ক অবতারণা করা পোশায় না।
  • kc | ২৪ আগস্ট ২০১৫ ১০:২৪308867
  • হানুদা, 10:14AM, ক ক ক্ক।

    আর লগিন থাকলেই বা কী? এত হ্যানাত্যানা লগিন নিয়েতো ফেবুতে খিস্তি খামারি পার্সোনাল অ্যাটাকের ঝড় বয়।

    গুরু আমাদের আড্ডাখানার বটতলার চাতাল। থাকতে হবে, না হলেই কিছু প্রাণী নোংরা করে যাবে।
  • h | ২৪ আগস্ট ২০১৫ ১০:১৬308866
  • আশা করা যায় লোকে পাল্টা গালাগাল খাওয়ার ভয়ে বা সামাজিক ভাবে চিহ্নিত হওয়ার ভয়ে একটু কম গালাগাল করবে ঃ-)))) এই যে ভীড়ে হাত চালানো এত আর সহ্য হয় না।
  • h | ২৪ আগস্ট ২০১৫ ১০:১৪308864
  • তবে সবচেয়ে অসহ্য প্রেসি র এই স্পেশাল ট্রিটমেন্ট এর দাবী, সেখানে মনে হয় না কোনো দ্বিমত আছে ছাত্র ও কর্তৃপক্ষের মধ্যে।

    একটা কলেজ এর ইউনি, কলোনিয়াল আমলে স্পেশাল ছিলো, সেটা এখনো স্পেশাল করে রাখতে হবে কেন, কেন এই কলেজের অধ্যাপকেরা বদলি হবে না বুঝি না। অবশ্য এখন ইউনি হয়ে গেছে, এখন আর বদলি হওয়ার কথা না। এই বদলি আটকানোর জন্যই ইউনি হওয়ার এত সাধনা বোধ হয়। আর এটাও বুঝি না, একটা কলেজ কোটি কোটি টাকা পাবে, আর অন্য কলেজ কেন ধুঁকবে, এবং এই নর্তন কুর্দন এর পরেও আহা উহু কেনই বা কএ যেতে হবে তাও বুঝি না। অবশ্য আমার বোঝার কথাও না ঃ-) এই যেমন যাদব্পুর কেন আরো দশ কুড়িটা কলেজের দায়িত্ত্ব নেবে না সেটাও বুঝি না।
  • cm | ২৪ আগস্ট ২০১৫ ১০:১৪308865
  • লগিনের সাথে ব্যক্তিগত আক্রমণের কি সম্পর্ক? পাসপোর্ট নাম্বার দিতে হবে নাকি?
  • kc | ২৪ আগস্ট ২০১৫ ১০:১১308862
  • দমুদি, মেইল দেখবেন।
  • | ২৪ আগস্ট ২০১৫ ১০:১১308863
  • ক্যান ফেবুতে লগিন করে লিখতে পরো এইখানে লিম্হবা না ক্যা?
  • h | ২৪ আগস্ট ২০১৫ ১০:১০308861
  • আগের ভাঙচুরের জন্য ছাত্র পরিষদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করা যেত, ক্যাম্পাসে তাদের সমর্থন কমানোর চেষ্টা করা যেত, ক্যাম্পাসের বাইরে তাদের বিরুদ্ধে জনমত সঙ্গ্রহের জন্য যা করা যায় করা যেত, কিন্তু তার জন্য এই ভিসি কে দায়ী কেন করা জবে বুঝলাম না। হতেই পারে, শিক্ষা দপ্তরের চোখ রাঙানি এড়িয়ে অমল মুখোপাধ্যায় কমিশনের রিপোর্ট অয়্কশন নেওয়া যায় নি, কিন্তু তাতে আন্দোলন এর দিক হওয়া উচিত শিক্ষা দপ্তর, ভিসির অফিস না।

    আর ভিসি কেন এত ন্যাকা তাও বুঝি না। ছাত্র রা সবসময়ে ক্লাশ করবে, এটা কিসের দাবী বুঝি না। রাজ্য সরকার টাকা দেন বলে তাঁদের মন যুগিয়ে চলতে হবে। আমার মনে হয় না, মমতা কোথাও এরকম দাবী করেছেন, আমাকে সাষ্টাংগে প্রণাম না করলে পয়সা দেবো না। কিন্তু কেউ কাউকে তেল দিলে আর কি করা যাবে, সেটা তো আই পি সি দ্বারা আটকানো নেই, নির্দিষ্ট অভিযোগ বিশেষ কিসু নেই এই আন্দোলনে।
  • h | ২৪ আগস্ট ২০১৫ ১০:০১308860
  • বাই দ্য ওয়ে, জেনেরালি যে ভাবে পার্সোনাল অ্যাটাক বেড়ে যাছে, তাতে লগিন বাধ্যতামূলক হলে আমি আর আপত্তি করব না। নিজে হয়তো আর লিখবো না, পোসায় না, কিন্তু আপত্তি করার কোনো গ্রাউন্ড আমরা ইউজার রাই আর রাখতে পারি নি।
  • h | ২৪ আগস্ট ২০১৫ ০৯:৪৩308859
  • প্রেসিডেন্সী র গোটা ব্যাপারটাই ভেগ। যেমন ভেগ ছাত্র আন্দোলন, তেমন ভেগ ভিসি র ডিফেন্স।
    পার্সোনালি মনে হয় ডিসগ্রান্টল্ড অধ্যাপক দের মতামত দ্বারা এই ছাত্র আন্দোলন প্রভাবিত।

    অপারেশনাল বা পোলিতিকাল ইন্ডিপেন্ডেন্স, বহিরাগত ইত্যাদি নিয়ে অনেক কথা হয়, ছাত্র আন্দোলনের একটা বড় বাজে দিক হল, মাষ্টারমশাই রা তাকে যে ভাবে প্রভাবিত করেন বা ব্যবহার করেন, এটা যদুপুর, প্রেসি বলে না, এ মানে সর্বত্র। ছাত্র রা এত সহজে কেন পক্ষ নেন জানি না।

    আর রাজ্য-সরকার কেন্দ্র সরকার এগুলো সম্পর্কে তো কিছু আশা করা উচিত না, তাই করছিও না।
  • sosen | ২৪ আগস্ট ২০১৫ ০৮:০২308858
  • ছি ছি ছি
  • ছিঃ | ২৪ আগস্ট ২০১৫ ০৭:৪১308857
  • lcm | ২৪ আগস্ট ২০১৫ ০৬:৪২308856
  • ও, আকা লিখেছে।
    গজানন হলেন বিজেপি অ্যাপয়েন্টেড ডিরেক্টর, এবং, গজানন অভিনয় জীবনে খুলিখিড়কি টাইপের সিনেমায় অভিনয় করেছেন। বেশ।
    তো, বিজেপির এই পলিটিক্যালি মোটিভেটেড রিক্রুটমেন্টের প্রতিবাদ জানাতে লোকজন ক্রশ-ড্রেসিং করছে সেই ব্যক্তি অভিনয় জীবনে কোন ধরনের সিনেমায় অভিনয় করত এবং সেই জন্য কতটা অযোগ্য সেটা বোঝাতে।

    কিছু কমপ্লিকেটেড প্রতিবাদ !
  • hzbz | ২৪ আগস্ট ২০১৫ ০৫:৩৯308855
  • টিভিতে যুধিষ্ঠির করেছে বলে তার এগেইনস্ট প্রটেস্ট করতে দ্রৌপদী সেজেছে এবার রুপা গান্ন্গুলির এগেইনস্ট এ প্রটেস্ট করতে গেলে কি করবে দুর্যোধন সেজে বস্ত্রহরণ করবে?
    নত ব্যাড। প্রেসিডেন্সি তে অনেক লোক তামাশা দেখতে আসবে।
  • sch | ২৪ আগস্ট ২০১৫ ০২:৩০308853
  • আচ্ছা এই যে a_x লিখেছেন "একটা দেশে সারাক্ষণ জুলুমবাজি চলছে, ...........................। এসব নিয়ে কারো কোনো হেলদোল দেখিনা।"
    -এটা খুব important ব্যাপার। আপনারা নিশ্চয়ই নির্মল মাঝির নাম শুনেছেন। তিনি তো একাই রাজ্যের চিকিৎসা ব্যবস্থার বারোটা বাজাচ্ছ্বেন। কখনো একে ট্রান্সফার, কখনো ছেলের চোতবাজির জন্য অনুরোধ - যা খুশী তাই করছেন। এর জন্য কোনো আন্ডোলন করবে না কেউ। গুরুর পাতেতেও তো এও নয়ে কোনো তথ্যমূলক লেখা দেখি নি। না, থাকতেই হবে এমন না - তবুও
  • A | ২৪ আগস্ট ২০১৫ ০২:১৪308852
  • যখন মমতাকে কালো পতাকা দেখালাম তখন অনেকে আমার সঙ্গে ছিল।
    যখন ভিসিকে বিচ বললাম তখন কেউ কেউ আমার সঙ্গে ছিল।
    যখন ব্রা পরে প্রটেস্ট করলাম তখন ও দু-একজন আমার সঙ্গে ছিল।
    এখন বাপ-মাও আমার সঙ্গে নেই শুধু আমি আর আমার দম।

    (ফেসবুক থেকে)
  • এইসব | ২৪ আগস্ট ২০১৫ ০২:১১308851
  • বিভিন্ন আন্দোলনের সংগে কোন কোন মানুষ যুক্ত থাকেন। নানা ধরনের আন্দোলন। তাঁদের মধ্যে কেউ কেউ ভুবন খ্যাত। শুধু আন্দোলনের জন্যেই নন। অন্য কাজের জন্যও। তেমন কারো নাম মনে পড়ে যাবে, একটু ভাবলেই। তখন তাঁদের রুদালি মনে হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত