এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০৩ মে ২০১৭ ১৭:১৭712662
  • পিটির অবগতির জন্য। আমি ১৯৮২ সাল থেকে ২০১৬ পর্যন্ত আইটিতেই কাজ করেছি। সেই আদি কালের গাবদা কম্পু থেকে ল্যাপি অবধি। আমি১ খুব ভালো করে জানি কত কম্পুতে কত চাল।
    সেইসময়ে কোং গুলোর দায় ছিল। তখন চাপ দিয়ে কাজের ঘন্টা কমানো যেতো।
  • কল্লোল | ০৩ মে ২০১৭ ১৭:২০712663
  • মে দিবসে মিছিল হয়েছে। কারুর ভয়ে আমরা পিছিয়ে আসিনি।
  • eisamay | ০৩ মে ২০১৭ ১৮:৫৯712664
  • গৌতম দেবের উপস্থিতিতে এই অপহৃত দম্পতির দলে নাম লেখানো মজার, যদিও বেচারারা বিজেপির সদস্য ছিল না।
    http://eisamay.indiatimes.com/state/lunch-on-banana-leaf-challenge-to-mamata-amit-shah-launches-bjps-expansion-drive-from-bengal/articleshow/58375409.cms
    "আগে ঠিক ছিল, নকশালবাড়িতে দলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সাধনা মণ্ডলের বাড়িতে খাবেন তিনি৷ কিন্ত্ত শেষমুহূর্তে সোমবার ওই পরিকল্পনায় ভেটো দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ বিজেপি সূত্রে খবর, বিজয়বর্গীয়ের বক্তব্য ছিল, নকশালবাড়ির মতো এলাকায় এসে অমিত শাহ আদিবাসীর বাড়িতে বসে খাবেন না, তা হতেই পারে না৷ এর পর তড়িঘড়ি রাজু মহালিকে রাজি করান বিজেপির স্থানীয় নেতারা৷ রাজুর সঙ্গে কিন্ত্ত কস্মিন কালেও বিজেপির সম্পর্ক ছিল না৷ তাহলে রাজি হলেন কেন ? রাজুর সরল স্বীকারোক্তি, ‘কেউ বাড়িতে খেতে চাইলে কি না বলতে পারি ? তাছাড়া আয়োজন তো বিশেষ কিছু নয়৷ ’ রাজু কিন্ত্ত খাবারের আয়োজন করার জন্য বিজেপির কাছ থেকে খরচ নেননি৷দলের কিষাণ মোর্চার নকশালবাড়ি অঞ্চল সভাপতি কমল ঘোষ বলেন, ‘রাজু গরিব আদিবাসী৷ কিন্ত্ত কিছুতেই টাকা নিল না৷ ’ রাজুর স্ত্রী গীতার বক্তব্য, ‘বিজেপি না -করতে পারি৷ তাই বলে বাড়িতে অতিথি এলে কি কেউ খাবারের টাকা নেয় ?’
    গত অগাস্টে শিলিগুড়ি পৌরসভার বাম মেয়র পরিষদ দূর্গা সিংহ যে ঘাসফুলে যোগ দিয়ে বাম বোর্ডকে সংখ্যালঘু বানিয়ে দিলো, আর এতো সাধারণ আদিবাসী !
  • T | ০৩ মে ২০১৭ ১৯:২১712665
  • "বিজেপি নেতারা স্বপ্ন দেখতেই পারেন যে এই লোকগুলো তাঁদের সম্পদ।" উফ পারি না।
  • cm | ০৩ মে ২০১৭ ২২:১৮712666
  • পিটিদার জন্য ভাট থেকে এখানে টুকে দিলাম, মিথ্যে প্রচার পবতেও কম হয়নি।
  • কল্লোল | ০৪ মে ২০১৭ ১৬:৩৬712667
  • পিটির ভালো লাগবে হয়তো।
    এটা ফেবুতে লিখেছে APDRএর রঞ্জিত শুর।
    মমতা দেবী বা তার সরকার বা দল নাকি বিজেপিকে রুখবেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখবেন। ভালো কথা। অনেকে বলছেন,তার জন্য গণতান্ত্রিক শক্তির উচিত তার পাশে দাঁড়ানো।
    কিন্তু বিভিন্ন গণ-আন্দোলন ও গণতান্ত্রিক শক্তির প্রতি তার আচরণ দেখে খুবই সন্দেহ জাগে। প্রশ্ন জাগে তার আসল উদ্দেশ্য নিয়ে।
    ভাঙড় আন্দলনের ১৬ জন রাজনৈতিক কমী' জেলবন্দি। ভয়ংকর ইউএপিএ আইন প্রয়োগ করলেন গণআন্দোলনের কমী'দের বিরুদ্ধে। একের পর এক।প্রবীণ প্রদীপ সিং ঠাকুরের বয়স ৭০-র উপর। আক্রান্ত ভাবাদিঘীর আন্দোলনকারীরা। এমনকি যশোর রোডের গাছ বাচানোর লড়াইয়েও আপওি। কোন আন্দোলন করা চলবে না। সব আন্দোলনই মুখ্যমন্ত্রী করে ফেলেছেন!
    শুধু কি তাই!
    ২০১৫ সালের এক মিথ্যা মামলায় নাম জুড়ে দিয়ে জেলে পাঠানো হলো শ্রমিক সংগঠন IFTU-র রাজ্য সম্পাদক সুজন চক্রবতী'কে। ২০০৭ সালে হিন্দ মোটর কারখানার এক আন্দোলনে যুক্ত থাকার জন্য MKP নেতা অমিতাভ ভট্টাচায্যর বিরুদ্ধে ওয়ারেন্ট বের করে রাতবিরেতে হামলা চলছে তার বাড়িতে। MKP -র আরেক নেতা কূশল দেবনাথকে ভাঙড় সংহতি কমিটি গড়ায় ইউএপিএ-তে জেলেই পুরে দিয়েছে। APDR কমী'দের বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা দিয়েছে।
    ছোট হলেও এই সংগঠনগুলি সারা বছর রাস্তায় থাকে। জনমত তৈরি করে। বিজেপি বিরোধীতায় বা সাম্প্রদায়ীকতার প্রশ্নে এদের বিরোধীতা আপসহীন।অন্য যাই বলুন, এদের অসাম্প্রদায়িক চরিত্র বা সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা নিয়ে কোনে কথা হবে না। কাজেই যে বা যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাইবেন এদের সংগে পেতে চাইবেন - এটাই তো স্বাভাবিক। অথচ মমতা দেবী বেছে বেছে এই এদেরই জেলে পুরছেন। ইউএপিএ দিচ্ছেন। গণ -আন্দোলনের শক্তিগুলিকে হেনস্তা করছেন। তাহলে, তার বিজেপি বিরোধিতা কতটা আসল। তার সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা কতটা সত্যি?গণতান্ত্রিক শক্তি তাহলে কেন তার পাশে দাঁড়াবে? গণতান্ত্রিক শক্তি কি কখনো স্বৈরতন্ত্রের পক্ষে থাকতে পারে? সাম্প্রদায়িক ও স্বৈরতন্ত্র উভয় শক্তির বিরুদ্ধেই আজ তাই গণতান্ত্রিক শক্তির লড়াই।
  • PT | ০৪ মে ২০১৭ ১৯:২২712668
  • রঞ্জিত শুর আজকে যা লিখছেন সেটা পিটি ২০০৬-থেকেই জানত এবং সেটাই বলে আসছে!! তবু যদি রঞ্জিত শুরের লেখা পড়ে কল্লোলদার মন বদলায়!!
    কিন্তুঃ "কিন্তু বিভিন্ন গণ-আন্দোলন ও গণতান্ত্রিক শক্তির প্রতি তার আচরণ দেখে খুবই সন্দেহ জাগে। প্রশ্ন জাগে তার আসল উদ্দেশ্য নিয়ে।"-এখনও শুধু সন্দেহ?????
  • sm | ০৪ মে ২০১৭ ২০:৩৬712669
  • ইদিকে,সূর্য্য বাবু ৮ দিনের বিদেশ সফরে আছেন।জার্মানির হাইডেলবার্গ ইউনি তে জ্বালাময়ী বক্তিমে রাখবেন। বৃদ্ধ বিমান বাবু আর কত আন্দোলন /মিছিল সামলাবেন।
    ইউরোপ জয় করে ;পরে মহাচীন এর সঙ্গে জ্ঞানের আদান প্রদান করে নিলেই বামেদের জয় সুনিশ্চিত।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৪ মে ২০১৭ ২১:৫০712670
  • খুবই আশ্চর্য যে হাইডেলবার্গের গাড়োলগুলো ত্রিস্তর পঞ্চায়েত সম্পর্কে বক্তব্য রাখার জন্যে সূর্যবাবুকে ডাকলো। বর্তমান পঞ্চায়েতমন্ত্রী মহামহিম সু-বাবু জেলের দোরগোড়ায় বলে কিনা কে জানে। রামলালবাবু এ সম্পর্কে কিছু বলেননি মনে হয়।
  • sm | ০৪ মে ২০১৭ ২২:১৪712672
  • সেতো মহাজ্ঞানী, মহা পন্ডিত, ম্যানেজমেন্ট গুরু লালুকেও হার্ভার্ড থেকে ডেকেছিলো!কি ছাগল বলুন তো হার্ভার্ডের লোকরা!তখন ই যদি নিরুপম বাবু কে ডাকতো! কি ভালোই না হতো, তাই না ?
    আর এক পন্ডিত এচুরি বাবু তো সারা ইউরোপ চষে বেড়ান।
    এতো পন্ডিত ইউরোপে আছে?বলুন দিকি।
    তবে এখনো নাম ধাম নিয়ে ডুব দাও নি, ভাইটি।নাম পরিবর্তন খুব ই জরুরি। বেশ কয়েক দিন হয়ে গেলো। ঐতিহ্য বজায় রাখতে হবে তো।
  • T | ০৫ মে ২০১৭ ০৩:২২712673
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৫ মে ২০১৭ ০৬:০৯712674
  • দিব্য খেতে। কচি, নধর।
  • amit | ০৫ মে ২০১৭ ০৭:১৪712675
  • আমাদের দিদি (বা পিসি) এদিকে বাহুবলি-২ দেখে বেদম উত্তেজিত হয়ে পড়েছেন। এখন আর নরম গরম না, একেবারে গরম গরম ডায়লগ ছাড়ছেন। দেখা যাক, আরো কোটা মাথা জেলে ঢুকলে কোন দিকে জল গড়ায়।

    http://abpananda.abplive.in/state/mamata-attacks-bjp-from-malda-335231
  • s | ০৫ মে ২০১৭ ১১:৩১712676
  • এটা কিন্তু আবার ট্রোলিং হচ্ছে। খেয়ালে রাখবেন।
  • sm | ০৫ মে ২০১৭ ১২:৩৩712677
  • ট্রোলিং! ধ্যুস ওই হাফপ্যান্ট আর কতক গুলো মাকু মিলে ট্রোলিং করবে!
    মাকু দের কাজ ই হলো দল বেঁধে ভন ভন করা।
  • robu | ০৫ মে ২০১৭ ১২:৩৮712678
  • :-)
  • T | ০৫ মে ২০১৭ ১২:৪০712679
  • রামলালবাবুর চিঠিপত্র কিছু এল?
  • চিঠিপত্র | ০৫ মে ২০১৭ ১৫:১২712680
  • শোনা কথা পার্টি অফিসগুলো নাকি আবার খুলে গমগম করছে আর ওদিকে কাঁথিতে চাক্ষুস দেখলাম ভোটে জামানত জব্দ হচ্ছে, এক বছরে ৩২ থেকে ১০ শতাংশে নেমে আসা কম কথা !
  • T | ০৫ মে ২০১৭ ১৫:৪১712681
  • ঘোর কলি ঘোর কলি। :)
  • sm | ০৫ মে ২০১৭ ১৬:০১712683
  • এই নিয়ে হাইডেলবার্গ উত্তাল হয়ে গেছে। সারা পৃথিবী উন্মুখ হয়ে তাকিয়ে-কি সেই পঞ্চায়েত ব্যবস্থা, যা কিনা দরিদ্র নিপীড়িত জনতার ;নয়ন জ্যোতি,স্বর্গের চাবিকাঠি।
    কিন্তু ;এতো খরচা করে যাওয়া -স্কাইপে দিয়ে দিলে হতো না?
    ইদিকে আবার কাঁথি নিয়ে কত রকম জটিল রিসার্চ এর কাজ বাকি। আস্তে আস্তে বি জে পীর ভোট বাড়িয়ে তিনো দের কনফির মূল শুধু উপরে ফেলতে হবে।
    তবে কিনা স্ট্র্যাটেজি!
    হাফপ্যান্ট আর তার সঙ্গী ভাড়াটে মাকু তো আনন্দে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে।হাইডেল বার্গ বলে কথা!
  • যোগরূঢ় জগঝম্প | ০৫ মে ২০১৭ ১৬:০২712684
  • ঠিকই। ইস্ট জর্জিয়া হলে লাপানো উচিত ছিলো।
  • sm | ০৫ মে ২০১৭ ১৬:০৮712685
  • ঠিক ঠিক, ভাড়াটে মাকু। হক কথা। পরের বার এই নতুন নাম টা চলবে?
  • T | ০৫ মে ২০১৭ ১৬:১০712686
  • স্কাইপ! ক্যামেরা! অ্যাকশন!
    তোয়ালে! টাকার বান্ডিল!
    চোর চোর চোর!
  • যোগরূঢ় জগঝম্প | ০৫ মে ২০১৭ ১৬:১৫712687
  • আজ্ঞে আপনার কথাতেই তো। পছন্দ হল না?
  • sm | ০৫ মে ২০১৭ ১৬:২৯712688
  • সততার ঈশ্বর লাল শালুতে 'চন্দন' চর্চিত !কি তার ''জ্যোতি"!
    মুখে 'নিরুপম' শোভা!যেন স্বয়ং 'অমিতাভ'!গায়ে 'সূর্যের 'দীপ্তি।
    সুভাষ,অনিল ভক্তরা বিমানে ঈশ্বর কে চীন থেকে কলকাতায় নতুন মন্দিরে স্থাপিত করেছিল।চাইলে দর্শন করতে পারেন।
  • রোবু | ০৫ মে ২০১৭ ১৬:৪৫712689
  • আহা। সততার পোতিক।
  • T | ০৫ মে ২০১৭ ১৬:৫৩712690
  • সে দেবালয়ে সমারোহ ভক্তজন নিবিড় নিষ্কাম
    শুধু ব্যতিক্রম এক পছন্দ স্পেসিফিক থাম।
    বিকশিত প্রেমময় নিরুপায় অবলা সে জীব
    পাদুকাপুরাণ লিখি অবসরে চাটিতেছে জিভ
    গায়ে অমন কি দাগ না জানি খোদায় মালুম
    সকলে ডাকিল ওরে ভুটে, ভুটে উত্তরিল হালুম।
  • যোগরূঢ় জগঝম্প | ০৫ মে ২০১৭ ১৬:৫৮712691
  • নাও, এবার ভুটে কে বোঝাও। এখনো রামলালবাবু কে তাই মনে হয় জানা নেই :-p
  • sm | ০৫ মে ২০১৭ ১৭:০৩712692
  • হাফপ্যান্ট আর ভাড়াটে মাকু,
    নাচে, তিড়িং বিড়িং।
    এ ওর গা চাটে :
    নাড়ে ঘন ঘন শিং।
  • যোগরূঢ় জগঝম্প | ০৫ মে ২০১৭ ১৭:০৭712694
  • ইরশাদ ইরশাদ।

    শুধু মাত্রা ঘেঁটে গেছে। সে ঠিক আছে, ভুটে-এস্ক ট্রেইট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন