এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:১২30930
  • আর দুল নাকছাবি এসব পড়তে হলে ফুটো করতে হবে কেন? (যদিও আমি করেছি, সেটা অন্য ব্যাপার )
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:১০30929
  • আহা দুল সারি হবে ক্যানো? কিন্তু ওই যে সকালে উঠে এক বাক্স দুল (যেটা আমার নেই, সংগ্রহ করতে হবে ) থেকে বেছে জামার সাথে মিলিয়ে একটা পছন্দসই দুল পরা, এই কাজ তা করতেই ল্যাদ খাই

    শাড়ি পরা বরং অনেক সহজ
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ১০:০৩30928
  • আমরা খুব ভালোই জানতাম বইটাতে কার কি কন্ট্রিবিউশান :)
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ১০:০২30926
  • অভ্যু ঃ-))))) হেকুপা
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ১০:০২30927
  • তবু আর একটা গল্প বলি। অন্য স্কুলের মেয়েরা পরীক্ষা দিচ্ছে আর ভঞ্জ গার্ড দিচ্ছে। "প্রতম মেয়েটার দেখে পাশের জন টুকেচে, তার দেকে তার পিচনের জন, তার পরে পাশের জন টুকেচে, টুকেচে, আমি দেখেচি, ওরা টুকেচে, আমি দেকেছি, কিন্তু কি-ই-ই-চ্চুটি বলিনি। ক্যানো? প্রতম যে অঙ্কটা করেছে সে ভু-উ-উ-উ-ল করেচে।"
  • j | ০৩ আগস্ট ২০১২ ১০:০০30924
  • আচ্ছা আপুনেরা কেউ ডিপিসি ত্রয়ী কে দেখেছেন ?

    খুব শখ ছিল এককালে ওনাদের দর্শন করার
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ১০:০০30925
  • আর পরবনা। এখন একটা ইমেজ সেট হয়ে গেছে। আর না।

    তবে অভ্যুকে ক্যালাবো।
  • kc | ০৩ আগস্ট ২০১২ ০৯:৫৯30923
  • আমি আজ অব্ধি আফটারশেভ লোশন নিজের পয়সায় কিনিনি। কিন্তু কোনওদিন মাখিনি এমনও হয়নি।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০৯:৫৮30922
  • অভ্যু, ঃ-) এদিকে আবার গাঙ্গুলিবাবু আমাদেরকে টিউশনে উল্টো কথাটাই বলতেন। ঃ-)) আমার এই স্যারদের রেষারেষি ব্যাপারটা খুব মজার লাগত।
  • রাজদীপ | ০৩ আগস্ট ২০১২ ০৯:৫৫30920
  • স্টাড পড়ে ঘুরবে ঈশান?

    শেওড়াফুলি বা দিয়াড়ায় ভিড়ের মাঝে যদি কেউ খুলে নেয় ? কি হবে ....
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৯:৫৫30921
  • আমাদের ক্লাসে বলেছিল "the best book available in the market is written by ভঞ্জ গাঙ্গুলি অবশ্য গাঙ্গুলি কিছুই করে নি সবই ভঞ্জ করেছে"

    ওর গল্প লিখতে আরম্ভ করলে রাত কাবার হয়ে যাবে। আজ গুড্নাইট।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৯:৫২30919
  • ঈশান
    কান চাপা স্টাড পড়ুন। ফুটো করার ঝামেলা নেই।
  • j | ০৩ আগস্ট ২০১২ ০৯:৫০30918
  • ভঞ্জ মানে .... ইনি সেই বিখ্যাত ভঞ্জ- গাঙ্গুলীর একজন?
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০৯:৪৬30917
  • অভ্যু ঃ-))

    আমিও আফটারশেভ লোশন নিয়ে একটা কথা বলেই চলে যাব। আমার শুধু সিঁদুর পরাই নয়, বাবার মতন গোঁফেরো শখ ছিল, আর দাড়ি কামানোর। কেন? দাড়ি না কামালে আফটারশেভ লোশন মাখব কী করে!
    কিন্তু! কিন্তু আমার বাগড়াদেবী মা কি কোনোদিনও আমার কোনো সুখ সইতে পেরেছেন! আমি আফটারশেভ লোশন মাখালেই ওনার প্রবলেম। আবার ভয় দেখানো হত আমাকে "ওসব মাখলে ছেলেদের মতন দাড়ি-গোঁফ গজাবে" আর সেটাই যে আমি চাই, সেটা কেমন করে বোঝাই। লুকিয়ে গালে মাখলেই মা এসে গন্ধ পেয়ে পিটুনি দিত, "মাখি নি"বললেও গাল শুঁকে বলতো "এই তো গাল থেকে গন্ধ বেরোচ্ছে। আবার মিথ্যে কথা বলা হচ্ছে"
    দুঃখী মানুষের ভগবান আমাকে তখন বুদ্ধি দিলেন হাঁটুতে আফটারশেভ মাখতে। আমিও তাই করতাম। মা গন্ধ পেত, এসে আমার গাল শুঁক্ত, কপাল শুঁকত। কিন্তু হাঁটুও যে শুঁকতে হয় সেটা তো কেউ মাকে শিখিয়ে দেয় নি।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৯:৪৫30916
  • ভঞ্জ ক্লাসে বলত যে সব ছেলেরা ওর ক্লাস মন দিয়ে করে না তারা "লম্বা লম্বা চুল রাখবে কানে দুল পরবে, লম্বা লম্বা চুল রাখবে কানে দুল পরবে ..." যে না শুনেছে তার জীবনই বৃথা।
  • নেতাই | ০৩ আগস্ট ২০১২ ০৯:৪২30915
  • আমার লেজ খুব পছন্দ ছিল। কিন্তু কোন্দিন গজালোনা।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ০৯:৪০30913
  • হ্যাঁ, আমার মায়ের এসব নিয়ে সুস্পষ্ট বক্তব্য। চেলেরা দুল পরবে, লম্বা চুল রাখবে, আর মেয়েরা ছোটো। এমনই যদি ট্রেন্ড হয়, তাহলে ছেলেরা মেয়ে আর মেয়েরা ছেলে হয়ে গেলেই হয়। ইত্যাদি।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ০৯:৩৯30912
  • দুল আমারও হেবি লাগে। কিন্তু কান ফুটো করতে হবে বলে পরলাম না।
    আমার লম্বা চুলও ভালো লাগে। কিন্তু ছোটো থেকেই পাকা (মানে আমি নই, চুল) বলে রাখলাম না।

    কত যে আত্মত্যাগ করলাম জীবনে।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০৯:৩৭30911
  • ছোট থেকেই আমার খুব সিঁদুর পরার শখ। আর দিদার মতন স্টীল ফ্রেমের চশমা। কিন্তু দুটোতেই আমি হাত দিলে সব্বাই হাঁ হাঁ করে ছুটে আসত। তারপর কৃষ্ণামাসি একটা সোনালী ফ্রেমের নীল লেন্সের চ্শমা দিল, তো সে দুঃখু গেল। কিন্তু সিঁদুর তো আমি পড়বই পড়ব। আর লুকিয়ে লাল সিঁদুর পরলেই মা "একী চুল! এ তো জটা" বলতে বলতে ঘষে ঘষে মাথায় সাবান দেবে। (আমরা বাপু শ্যাম্পু করাকে মাথায় সাবান দেওয়াই বলতাম) আমার শ্যাম্পু করা, সাবান মাখা, তেল মাখা, ক্রিম মাখা এসব একদম পছন্দ ছিল না। আর আমি তো ক্ষণজন্মা, বাতিজ্বলা দিমাগ নিয়েই জন্মেছিলাম। তখন বুদ্ধি করে দিদার চিরুনির পিছন দিয়ে ঠিক দিদার মতন করে সরু করে এক চিলতে সিঁদুর পরা প্র্যাক্টি স করে ফেললাম, কিন্তু সে সিঁদুরের রং সাদা, সে ছিল পন্ড্স পাউডারের সিঁদুর। সে সিঁদুর কেউ ভালো করে দেখতেই পেত না। আর আমিও কেমন বোকা বানালুম গোছের হাসি নিয়ে সিঁদুর পরে ঘুরে বেড়াতুম।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৯:৩৫30910
  • আফটারশেভ লোশন নিয়ে একটা কথা বলে যাবো আমি চলে।

    নরেন্দ্রপুরের গবা মহারাজ হাত কেটে গেলে নাকি আফটারশেভ লোশন লাগাতেন। তবে এই লাগানো নিয়ে আরো গল্প আছে। ওনার পাশের ঘরে থাকতেন দীপঙ্কর মহারাজ। উনি একবার আমাকে চিঠিতে লিখেছিলেন "তরুণদার গলা ভেঙে গেছে তাই ফেবিকল লাগাচ্ছেন"।

    বানাই নি, উনি সত্যি চিঠিতে আমাকে এটা লিখেছিলেন। :)
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৯:৩১30909
  • তা কেন, যারা বই পড়ে আর পেন কেনে তাদেরও আমার পছন্দ। নাও, গান শোনো http://www.stat.uga.edu/~amandal/personal/byang.mp3 গায়িকার নামেই হাসি, তাই মন ভালো হবেই :)
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০৯:২৬30908
  • আমারও টিপ পরা, সিঁদুর পরা, আফটারশেভ লোশন মাখা এসব নিয়ে অনেক বক্তব্য আছে। কিন্তু এখন সময় নেই। ঃ-(
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৯:২২30907
  • দুল কি শাড়ি? পরতে অনেকক্ষণ লাগে?
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ০৯:১৯30906
  • * লাল কালো
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ০৯:১৮30905
  • ছোট থেকে টিপ পড়তে খুব ভালবাসতাম, কিন্তু সে জবরজং নয় (মানে পারতামনা আর কি), আই লাইনার দিতে দুই ভুরুর মাঝে ছোট একটা কালো ডট

    বিয়ের পরে মাঝে মাঝে ডট তার রং বদলেছে (একটু মাঝে মাঝে জামার রং এর সাথে মিলিয়ে পরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই লাল লাল তেই ফিরে আসতাম)

    এখন শিল্পার পাতা নিয়ে এসেছি প্রচুর।।তাই পরি বেশির ভাগ সময়

    একদিন এক চাইনিস মহিলা আমার টিপ আর নাকছাবি দেখে অনেক প্রশ্ন করেছিলেন :)

    রোজ ভাবি খুব কায়দা করে নানা ধরন এর দুল পরব, সে আর হয়ে ওঠেনা, খুব দেরী করে ঘুম থেকে উঠি কিনা :(
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০৯:১৬30903
  • অভ্যু, তুই যে বললি তুই যারা ভালো রান্না করে তাদের পছন্দ করিস। তাহলে? কেমন করে আমাকে পছন্দ করবি তুই? ভালো রান্না তো দূরের কথা, রান্না করতেই জে আমার খারাপ লাগে। ঃ-((
    তবে মাসিমা আমাকে পছন্দ করেন কেন জানি না। কিন্তু আমার মাসিমাকে খুব পছন্দ, যে মার মাথা থেকে অমন সব দুদান্ত বোস্টেলের গপ্পো বেরোতে পারে, ভালো না লেগে কি সম্ভব! দুঃখু এটাই তুই একটা টইয়ে অমন সব গল্পগুলো ধরে রাখলি না, সব ভাটের ভীড়ে হারিয়ে গেল।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৯:১৬30904
  • ক্রেইগসলিস্ট কিছু জিনিস বটে। একজনের জন্য শেয়ারড অ্যাপার্টমেন্ট খুঁজতে গিয়ে এটা পেলাম -
    I am a student .i rent my own appartment and i feel it's too big for me alone. and i feel lonely. I just want a nice lady to be my friend and share this place with me for FREE. yes, you would have your own bed and share the room with me as a man. I am not looking for any SEX and you will have your own bed with no charge. I just feel men can't make the house like women can do. Women just can see somethings men can't
    I'm just looking for some cool people to hang out with. All I ask is that you be normal and open to getting to know someone. i like hanging out. I'm not much of a bar person, but I will go to certain places with good company. I have my own car. I'm not really picky about looks. I'm down for whatever as long as I'm having a good time. I LAUGH at everything... I do not drink, or do drugs. I'm a very competitive person no matter what anyone says second place is never good enough!!!. I have a good income.
    In short...
    I'm a kinda complex individual. I make mistakes.
    And that's pretty it.
    ooh i forgot to say i am a 26 y old white man.
    Please put your favorite color in the title
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৮:৫৩30902
  • না না আমি তোমাকেও পছন্দ করি, এমনকি আমার মাও তোমাকে বেশ পছন্দ করে যদিও মা তোমার নাম ছাড়া আর কিছুই জানে না।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৮:৪৮30901
  • সত্যের খাতিরে বলে ফেলবো কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত