এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৩309809
  • পারে নি কেন?
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৩309810
  • বাংলা মিডিয়া, বম্বে মিডিয়া, দিল্লি মিডিয়া সব সমান। এই তো একটু আগে গোঁসাইমশাই বললেন "মুম্বাই পুলিশের লজ্জা হওয়া উচিত, কারণ সিদ্ধার্থ দাসকে মিডিয়া খুঁজে বার করেছে। মুম্বাই পুলিশ মিডিয়ার আগে ওনাকে খুঁজে বার করতে পরে নি কেন?" দাবীর বহর শুনে হাঁ হয়ে গেলাম।
  • Jaqen H'ghar | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:১০309808
  • দ্যাখো বস - বাংলা মিডিয়া নিয়ে একেবারেই কোনো আশা রাখি না। কাজেই ওই কিছু একটা করে বাংলা মিডিয়ার হাল-হকিকত বদলে যাবে এই আশাও নেই। তার ওপর আজ সকালে এই সময়ের প্রথম পাতা দেখে থেকে মটকা গরম হয়ে আছে।
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৮309806
  • দায়িত্বজ্ঞান নেই তো দেখাই যাচ্ছে। কিন্তু ক্ষমতা আছে সেটাও দেখা যাচ্ছে। তো না থাকলে যদি গজাল মেরে ঢোকানো যায়। বিশেষত আমি খুবই বাজারপন্থী হওয়ায় মেনস্ট্রীম মিডিয়াকে নিতান্ত ট্যাবলয়েড বলে হেলা করার ভরসা পাইনা, কারন ট্যাবলয়েডের ক্ষমতাও দেখা জাচ্ছে অনেক। তাদের প্রতিদ্বন্দীও এখনো কেউ হতে পারেনি। বাজার ভালো মানে ঈশ্বর তা যেমন নয় (বেশীরভাগ সময় উল্টোটাই আসলে) কিন্তু তাকে উপেক্ষা করা মানে, অনেকটা ঐ দেওয়ালে বসে আচার খাওয়া টাইপ। সেরকম হলে আর মাথা ঘামিয়েই বা কি হবে, আমি এবং আমার পার্ফেক্ট পৃথিবী তো ভালোই আছি। এর থেকে বেশী কিছু অবশ্য করছিও না, তবে স্বীকার করতে অস্বস্তি হয় আরকি।
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৮309807
  • দুদ্দুর। আপনারা টাইমসনাও খুলে আগে গোঁসাইবাগানে কী হচ্ছে দেখুন, তাহলে আর আবাপকে দোষ দেবেন না।। আর বলে রাখা ভালো, আবাপর আগে কিন্তু আজ টাইমসনাও সিদ্ধার্থর ইন্টারভিউ দেখিয়েছে।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫309804
  • চণ্ডীমন্ডপ বসে গেছে।

    (বড় হয়ে নস্ট্রাডামুস হব)
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫309805
  • আবাপর সম্পাদক কে চিঠি লিখলাম। এ আর সহ্য করা যাচ্ছেনা।
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০২309803
  • আগরতলার খবরের কাগজে এখনো হয় দেখতে পাচ্ছি। সত্যি বলতে কি ওখানে যে কাগজের সার্কুলেশন যত কম তার সংস্কৃতিবোধ ততই প্রখর। দলীয় আনুগত্যের সঙ্গেও প্রত্যক্ষ সম্পর্ক আছে।
  • Jaqen H'ghar | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০১309802
  • ট্যাবলয়েডের দায়িত্বজ্ঞান?
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৯309800
  • গসিপ পছন্দ করে তো বটেই, মিডিয়া সর্বত্রগামী হওয়ার আগে কি আর গুজব ইত্যাদি হতনা, না খাপ পঞ্চায়েত মিডিয়ার ধার ধারে।

    কিন্তু প্রতিষ্ঠানের তো কিছু এক্সট্রা দায়িত্বজ্ঞান থাকা উচিত। দায়িত্ব, ক্ষমতা, স্পাইডারম্যান ইত্যাদি। কোথাও তো নোংরামো গুলি বন্ধ হওয়া দরকার।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৯309801
  • * বাজিয়ে
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৭309799
  • হিন্দি গান বানিয়ে নাচগানে আর আপত্তির কী আছে? সে এককালে অপসমস্কিতি বলে গণ্য হত বটে।
  • Jaqen H'ghar | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৬309798
  • কিস্যু হবে না দাদারা, লোকে গসিপ পছন্দ করে।
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৩309797
  • এইটা নিয়ে সিরিয়াসলি কিছু করা যায়না? ছোট লেখা/একটা ফেসবুক পেজ বা যাহোক কিছু, হার্ড হিটিং, এখনি, গরম থাকতে থাকতে?
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৩309796
  • এবিপি আনন্দের স্টুডিওতে দাসবাবুর পাব্লিক জেরা চলছে। দাম্পত্য সম্পর্ক কেমন ছিল, কতটা উত্তেজনা, ভাবভালোবাসা, কতটা টেনশন, ঝগড়া ছিল।

    এই জেরাকর্তাটি কে ?
  • তাপস | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪২309795
  • ইন্দোর জন্যে। বর্ণ বিপর্যয়
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৯309794
  • তবে ঐ পুরানো ডিম মুরগি কি বিষচক্র সংক্রান্ত প্রশ্নই আবার এসে যায়। পাবলিক খায় বলেই মিডিয়া এভাবে খাওয়াচ্ছে নাকি মিডিয়া খাওয়াচ্ছে বলেই পাব্লিককে খেতে হচ্ছে, বা অ্যাকোয়ার্ড টেস্ট ?

    এই যে দাস পরিবারের সামনে লোকজনের এই জটলা, অন্য পাড়ার লোকজনের ভিড়, ওঁকে খুনি বলে গুজব রটানো আর সেই নিয়ে ভিড় জমানো, এগুলোও তো আছে, মিডিয়া না থাকলেও আছে, মিডিয়া থাকায় হয়তো বেশি আছে !
    প্রবালবাবু, দেবাশিসবাবুদের কাছে একটা কথা শুনেছিলাম। ধনঞ্জয়ের ফাঁসির সময়ে যে পরিমাণে মিডিয়ার ভিড় হয়েছিল হেতালদের পাড়ায়, তখন নাকি বহু লোকই মিডিয়ায় বাইট দেওয়ার হুজুগে নানাপ্রকার কথা বলে গেছেন, তার অনেক কিছুই বানানো। নিজেদের ইম্পর্ট্যান্স দেখাতে দিয়ে। কিন্তু তার ফলে সেইগুলোই একরকম করে 'সত্য' হিসেবে এস্টাব্লিশডও হয়ে গেছে।
  • sinfaut | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৪309793
  • পেপা পিগ, কিউরিয়াস জর্জ, পিঙ্গু। তিনটেই তো অত্যন্ত ভালো। শেষ দুটোর পুরো সিরিজ নিজে ডাউনলোড করেছিলাম। মেয়ের যখন ১-২ বছর বয়স তখন দুজনে বসে বসে সব দেখেছি। খুবই ভালো। পিঙ্গুটা এখন আর দেখেনা, বাকিদুটো এখনও দেখে, আমিও দেখি। হলে গিয়ে না হলেও, অ্যাকশন বাদে অনেক অ্যানিমই তো তিনজন মিলে দেখি। কদিন আগেই দেখলাম ইনসাইড আউট, বেশ ভালো।

    তবে যেটায় পাগল হয়ে গেছিলাম, ইউটিউবে প্লে ডোর প্যাকেট খোলা আর তাই দিয়ে আইসক্রিম, হাতির ডিম ইত্যাদি বানানোর ভিডিও আছে, সেগুলো ঘন্টার পর ঘন্টা দেখে যেত কয়েকদিন, উফফ ওমন ভিবিশিকাময় ভিভিডিও কমই আছে।
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৫309792
  • খবরের কাগজ অফিসগুলোতে বড় লেভেলে অবরোধ ধর্না এইসব কিছু একটা হওয়া দরকার। কালই সিদ্ধার্থ দাসের খবর বেরিয়েছে দেখে মনে হয়েছিল এইবার গেল এঁদের।

    আর আমি ফলো করি ত্রিপুরার কিছু কাগজ। এইরকম কুৎসিত নোংরা ধরনের রিপোর্টিং যে কোন 'সভ্য' সমাজে হতে পারে ভাবতে পারা মুশকিল। কিছুদিন আগে আগরতলার একটি স্কুলে এক ছুটির দিনে শিক্ষকেরা হিন্দী গান বাজিয়ে নাচ গান করেছেন। ছাত্র, অভিভাবক এরাও বোধয় ছিল। এতে যে পরিমান অপসংস্কৃতির আছাড়িপিছাড়ি চলছে তা দেখলে শিহরিত হতে হয়, আর সেই অনুষ্ঠানের বর্ণনা পড়লে সেকালের বটতলা সাহিত্যিকরা এঁদের শাল দোশালা ইনাম দিতেন।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:২২309791
  • আরে, একদম এই লাইনটাই সকালে দেবো ভেবেছিলাম।
    এবং আমি নিশ্চিত কাল পরশু করে এঁদেরও টিভিতে দেখিয়ে দেবে, প্রথমে হয়তো মুখ ঢাকা, তারপর পুরানো কোন ছবি। মানে যেটুকু বলতে আর বাকি আছে ...
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৯309790
  • খবরগুলো দ্যাখো। "তার ঠেলায় এখন লোকসমাজে মুখ দেখানোই দায় হয়েছে ব্রততী-প্রণয়জ্যোতির (নাম পরিবর্তিত)। " এবং তারপরেই
    "ব্রততী শিলচরে একটি বেসরকারি স্কুলে চাকরি করেন। স্বামী প্রণয়জ্যোতি আসাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক। বাড়ি হাইলাকান্দিতে।" শয়তানিটা দেখলে!
    -- এরা কি ধরণের রিপোর্টার। আবাপর নিউজ এডিটর কে? তার ঘটে কি কিছু আদৌ আছে? বুদ্ধি ফুদ্ধি না, মানে নিছক ভদ্রতা সৌজন্যতা বোধ, এথিক্যাল সেন্স, এসব কি কিছু আছে এদের?
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৬309789
  • সবচে অসহ্য লাগে ঐ সর্বজ্ঞ মনস্তত্ববিদদের বুকনি শুনলে।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৪309788
  • কী অদ্ভুত ! একদিকে বলে চলেছে, ওঁরা মুখ দেখাতে চান না, নানারকম অসুবিধে হতে পারে বলে, মুখ ঢেকে কথা বলছেন, আর এদিকে সমানে ওঁর কোন ছবি দেখিয়ে চলেছে !!
  • Atoz | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:১২309786
  • একককে মিস করছি। বাজার, চাহিদা, যোগান ইত্যাদি ব্যাপার গুলো একক একটু গুছিয়ে লিখলে--
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:১২309787
  • ও ওই হাবা টা। সে তো অলরেডী শুরু করে দিয়েছে। ইন্দ্রাণী এই, ইন্দ্রাণী ওই, সন্তানদের যত্ন করতেন কি করতেন না, বিবাহবিচ্ছেদ, হেলমেট পরা সিদ্ধার্থ ইত্যাদি ইত্যাদি।
  • Atoz | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:১১309785
  • পাব্লিককে কোনগুলো খাওয়ালে তারা ঝাঁপিয়ে পড়ে খাবে সেসব সর্বদা বার করার জন্য নির্ঘাত এরা রীতিমতন গবেষণা টীম করে রেখেছে।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৯309784
  • সর্বভারতীয় চ্যানেল হিসেবে ওঁয়ারাই প্রথম।
  • Atoz | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৭309782
  • পুরনো দিনের চন্ডীমন্ডপে সমাজপতিদের বসে বসে হুঁকো খাওয়া আর "ওর মাথা মোড়া, ওকে উল্টো গাধায় চড়া, ওকে গাঁয়ের বাইরে বের কর" এইসব মনে হয় যেন ফিরে এসেছে কাগজে টাগজে। সমাজপতি নেই বটে, কিংবা সবাই সমাজপতি। সুবিধেমতন শিকার পেলেই কেটেকুটে তারিয়ে তারিয়ে ভাচ্চুয়ালি খাওয়া। এইসবের সবৈতনিক পুরুতগিরি করে চলেছে খবরকাগজের লোকেরা। বাজার!!!!
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৭309783
  • এরপরে সবজান্তা দে চণ্ডীমন্ডপের আসরে নিয়ে আসতে চাইবে।
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৬309781
  • "বাবলির আশঙ্কা, এই ধরনের গুজবের জন্য এর পর তাঁর ছেলের পক্ষে স্কুলে যাওয়াটাও সমস্যা হয়ে যাবে।" উনি ঠিকই আশঙ্কা করছেন। আবাপর কি এইসব না করলে হাঁড়ি চড়বে না। নোংরামোর নমুনা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত