এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৯309840
  • সবাই মিলে "শান্তি" কে চাইলে শান্তি কোন দিকে যায়? ঃ)
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৬309839
  • এহে তুমি না ছিনিয়ার ম্যাঞ্জার! প্রোজেক্ট কি তুমি তো বিজনেস করবে ....
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৪309837
  • দাদা আমি প্রোজেক্ট করতে চাই নি। দাদা আমি বেঁচে থাকতে চাই। দাদা আমি জীবনে শান্তি চাই।

    (দাদাও মনে হয় প্রোজেক্ট করতে গেছে)
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৪309838
  • পাই, রিমি র লেখা কোথায় ? গুরু তে তো দেখলাম না।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৮309836
  • সোসেনের কঠিন প্রবন্ধ

  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৬309835
  • অরি ঃ))

    আমার সিদ্ধি খেয়ে উত্তাল ছড়ানো মনে পড়ে গেল ঃ))
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৫309833
  • ঃ),
    হ্যাঁ, এটা একটা সমস্যা।

    একটা দারুণ পপআপ বুক পেয়েছি। বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের জাহাজের উপর। এছাড়া ব্যাঙ্গদি প্রচুর বইপত্র দিয়েছে। খুব খুশি হবে।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৫309834
  • এই বাজারে আমাদের আপিস বাস সকাল ৬ টার মধ্যে আপিস পৌঁছবে বলে ভয় দেখিয়েছে!! ঃ)
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১২309831
  • ঃ))

    কিন্তু গয়নাগুলো কীকরে উদ্ধার করবি, খরগোশের পেট কেটে ?
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১২309832
  • ভাগ্গিস পসালুরু থেকে গত সপ্তায়ই পালায়ে এসেছি।

    একজন কানাডায় পিআর করিয়েছে, শনিবারে চলে যাবে, তাই কাল পাট্টি দিচ্ছে। এদিকে এখন নাকি শাভন মাহিনা খুবই পবিত্র, তাই ননভেজ বিলকুল মানা কারো কারো।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৮309830
  • অজ্জিত কি আজ আপিসে রাত্তিরে?

    ট-এর ছানাটা ভারী মিত্তি!
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৬309829
  • -- বাবাআআআ! গয়নার বাক্সটা পেয়েছিইইই।
    -- অ্যাঁ! গয়নার বাক্স! কার গয়না? অ্যাঁ।
    -- পদিপিসির বাক্সটা গো। ছাতের কোণে লুকোনো ছিল।
    -- সেকী!
    -- হ্যাঁ! খরগোশগুলো লুকিয়ে রেখেছিল। আমি খুঁজে পেয়েছি।
    -- ও তাই! সব ঠিকঠাক ছিল? খরগোশগুলো কিছু সরায়নি তো?
    -- না না, ওরা ওর মধ্যে কলমি শাক জমাত। গয়না গুলোতো সব খেয়ে ফেলেচে। খালি বাক্সটা পেয়েছি। তুমি এবার আসার সময় গয়না গুলো নিয়ে আসবে।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৪309828
  • :-)) ঠিক তাইজন্যই রিমিকে এত্ত ভাল্লাগে।
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৬309827
  • রিমি কোথায় লিখেছে?
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৫309826
  • এদিকে সুকন্যা কাল তিন সিনিয়ার সিটিজেন আর এক নাবালিকা নিয়ে চিল্কা থেকে ফিরছে। সকাল আটটায় হাওড়া পৌঁছনোর কথা ছিল, টিকিট পাল্টে ভোর চারটেয় শিয়ালদা পোঁছনো করা হলো। দেখা যাক তারপর কি ব্যবস্থা হয়।

    আমি চাই মমতাবাহিনীকে ডোন্টো কেয়ার করে বন্ধ সফল হোক। কিন্তু আবার ১৯৯৯/২০০ সালের এক বন্ধের কথা মনে হচ্ছে, মা'র কলকাতা থেকে আগরতলা ফেরার ফ্লাইট ছিল, মনে হয়েছিল ফ্লাইট ক্যান্সেল হলেও অন্তত লাউঞ্জে বসে থাকা যাবে। এয়ারপোর্টের ভেতর ঢোকাই যায়নি, কটুক্তিরত দলীয়কর্মীদের জটলা পেরিয়ে হেঁটে দু নম্বর গেট পর্যন্ত আসতে হয়েছিল। সেইতো এদিক আর ওদিক।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪২309825
  • রিমিদির পোস্টের ঝাঁঝ বদলায়নি ঃ)
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪০309824
  • ইনফ্যাক্ট যা টুকটাক লোকাল মিডিয়া বা আঞ্চলিক ভাষার কাগজপত্র দেখেছি সে তুলনায় কলকাতাকেন্দ্রিক মিডিয়া পলিশড মনে হয়েছে অন্তত। আমার স্যাম্পল সাইজ অবশ্য ছোট, আর গম্ভীর ইংরেজী কাগজ কখনো পড়িনি।
  • Jaqen H'ghar | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৭309823
  • মেয়ের ইস্কুল খোলা, ছেলের বন্ধ। মেয়ের ইস্কুলের মায়েরা হোয়াটস-অ্যাপ গ্রুপে এখন আলুচানা করছে যে ছেলেমেয়েদের পাঠাবে, নাকি পাঠাবে না।
  • cm | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৪309822
  • আমার এই খবর না রাখার ফল পাব যেদিন করুণানিধি মরবে সেদিন। হাতেনাতে শিক্ষ হবে। ভারী ভয়ে ভয়ে দিন কাটছে।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩২309821
  • মেয়ের স্কুল থেকে এখনো টেক্সট করে কনফার্ম করেনি। কাল সকালে বাস না আসলে বোঝা যাবে।
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৯309820
  • কাল ছেলের ইস্কুল ছুটি দিয়ে দিয়েছে বনধের জন্য।
  • dd | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৮309819
  • কাল লুরুতে ট্রান্সপোর্ট স্ট্রাইক। সব বাস আর অটো বন্ধো। আপনেরা সবাই আপিস কাছারি করবেন কেনোনা সবার কাছেই দুটো চাট্টে গাড়ী আছে। সেটা ভালো কথা।

    কাল আবার কলকেতাতেও তো বন্ধ। অ্যাতো রাবলদের রাউজ করা হচ্ছে যে চিন্তা করা যায় না।

    আর এই ইন্দ্রানী মুখার্জীয়া নিয়ে আমার সুচিন্তিত মন্তব্য হচ্ছে এখানকার নিউসপেপার গুলোতেও একেবারে হেডলাইন। আর নেশনাল সব টিভি চ্যানেলেও তাই। খামোখা বাংলা মিডিয়াকে সিংগুল আউট কেনো করছেন শুনি?

    বাচ্ছাদের সিনেমা বড়োদের এনজয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি কেমন একটা এবসোলিউট গুজ হয়ে গেছি। স্ক্রীনে কিছু একটা দেখালেই হোলো - হাঁ করে দেখতে থাকি।

    না,আর কোনো সবজেক্টতো নেই। দরকার হলে ডাকবেন।
  • Jaqen H'ghar | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭309817
  • ঘন্টা বাজতে চল্ল, এখনো কেউ এলো না। ঘুমোই গিয়ে, আর কী করবো?
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭309818
  • এদিকে হুজুগ কেটে গেলেই সব ভোঁ ভা !

    এই যেমন, ঐন্দ্রিলার কেসে কী হল জানতে পারলাম না, কিছু না হলে কেন হল না, তাই নিয়েও কোন চাপ নেই। আমরি কী হল ?

    বা, আগেই যাঁরা মিডিয়ায় অভিযুক্ত নির্ধারিত হয়ে যান, তাঁরা বিচারে দোষী প্রমাণিত হলেন কিনা সেনিয়েও আর কথা শোনা যায় না। বিচারের আগে কাউকে দোষী বানিয়ে দেওয়া হয়, এদিকে বিচার পদ্ধতিতে কোন ফাঁক থাকলে তাই নিয়ে আর কিছু হয়না !
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৬309816
  • চ্যানেল দেখতে হবে কেন? টিওআইয়ের সাইট খুললেই তো নীচে গোঁসাইবাগানের ভিডিও চালু হয়ে যাচ্ছে।
  • byaang | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৫309815
  • ওনার খোলা মুখের ইন্টারভিউ প্রথম আজ সর্বভারতীয় চ্যানেলে দেখানো হয়। আবাপ তখনও অব্দি মুখঢাকা ছবি ব্যবহার করছিল।

    শুধু মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই। শীনাহত্যা নিয়ে হোয়াটসঅ্যাপে জোকস আর মজার পিকচার মেসেজ চালাচালি হচ্ছে গত দুইদিন ধরেই। আমি একটা পেলুম, সিআইডি সিরিয়ালের এসিপি প্রদ্যুম্ন চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে, উপরে লেখা এসিপি প্রদ্যুম্ন কোমায় চলে গেছেন কারণ ওনাকে শীনাহত্যার রহস্য উদ্ঘাটন করতে বলা হয়েছিল।
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৪309814
  • আমি দেখিনা কিন্তু গাল দিই।
    না দেখে জানি কি করে কি দেখাচ্ছে? পড়ি যে। অন্তত হেডলাইনগুলো তো পড়িই।
  • cm | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:২১309813
  • এ ভারী অন্যায় আপনারা ওসব জঞ্জাল চ্যানেল দেখবেন ও গাল দেবেন। আমি দেখিওনা গাল ও দিই না।
  • rabaahuta | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৪309811
  • বাংলা মিডিয়া আদৌ আলাদা কিছু নয়। অন্তত মেনস্ট্রীম, বাজারমুখী জতক্ষণ।

    সেতো সমগ্র মানবজাতি নিয়েই আশা করার বিশেষ কিছু নেইঃ)

    সব মিলিয়ে ট্রেন্ড হয়তো বদলাবে না। কিন্তু সেই কালামদাদু প্রসঙ্গে কিন্তু লোকজনের ভয়েস অন্তত কোথাও বোধয় পৌঁছেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত