এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৯310620
  • যাক, এবার চাট্টি আপিসের কাজ করে নব্য লিবেরেল হিসেবে দায়িত্ব পালন করি।
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৭310619
  • ঃ))

    স্টার্টারদের পাঁচ টাকা নয়, এক্সট্রা দেড়গুণ ভাড়া চাওয়াটা গায়ে লাগে কনজিউমার হিসেবে।

    যাই হোক, এন্ট্রি থ্রেশোল্ডের লজিকটি গল্প সেশে স্টার্টারের পয়সা মারায় এসে দাঁড়াল। ঃ)
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৪310618
  • এই মডেলে এন্ট্রি থ্রেশোল্ডের গল্প কোত্থেকে আসছে জানতে চাইলাম তো।

    হনুর জ্ঞাতার্থে কপি পেস্ট করলামঃ

    Registered yellow taxi drivers are equipped with smartphones that enable them to accept booking requests and navigate to the customer’s doorstep. Customers will pay the fares either through cash or Ola Money, the company’s mobile wallet service. While fares for the yellow cabs would be in accordance with government-fixed meters, Ola will charge an additional Rs 10 as convenience fee.

    “This would increase the utilisation of yellow cabs and increase their revenue by as much as 40 per cent in the current scale of operations,” said Prakash.

    Drivers of these cabs will, however, have an option of logging out of the Ola platform and resume their normal operations. “We aim to provide flexibility to our partners,” Prakash said.
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১০:০২310616
  • অর্পণ বাজে লিংক দিয়া নিজের ও আমার সময় নষ্ট করছে। এটা ফ্লিট বাড়ানো ছাড়া কিসুই না। লোকে ট্যাকি স্ট্যান্ডের ইউনিয়ন আরোপিত স্টারটার কে পাঁচ টা টাকা দিতে হয় বলে ইউনিয়ন এর বাপান্ত করে, কিন্তু ওলা নিজের ফ্লিটে একটা ক্যাটিগোরি যোগ করছে, ও স্টার্টার পয়সা টিও মারছে, সেটাকে আমন্ত্রণ জানিয়ে, সেটাতে নিজেদের যথাক্রমে স্মার্ট ও নতুন ভাবছে। মানে এই তো নব্য লিবেরেল দের অবস্থা।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১০:০২310617
  • এ ব্যাপারে হানুর সঙ্গে পুরো একমত।
    যে ট্যাক্সিওয়ালা গরমের দুপুরে হন্যে হয়ে প্যাসেঞ্জার খোঁজে, আর যে এসইউভি-র মালিকের পিসতুতো ভাই সময় পেলে উবের-এ গাড়ি নিয়ে দুপয়সা আয় করে - তারা এক লোক নয়। এক সমাজের লোক ও নয়। এক জীবনযাত্রার মানের লোকও নয়।

    কিন্তু, এদেশে তফাৎ আছে, তবে অত নয়। অর্থাৎ, স্যান ফ্রানসিস্কো-তে একজন ট্যাক্সি চালক, আর যে তারা টয়োটা ক্যামরি নিয়ে উবের-এ চালাচ্ছে, তাদের মধ্যে আয়ের আকাশ পাতাল তফাৎ নাই।
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৮310615
  • চালক রা কারা সেটা এন্ট্রি থ্রেশ হোল্ড এর হিসেব টা দিয়ে বুঝতে বলছি। এক ইকোনোমিক গ্রুপ এর লোক না হওয়ার চান্স ই বেশি। অতএব এই ট্রান্সফর্মেশন, যেটা কে লোকে বাংলা ঢপ দিয়ে টেকনোলোজি মার্ভেল, ডিজিটাল বিজনেস ইত্যাদি বলে চালাতে চাইছে, তার সাপ্লায়ার কনজিউমার দুই লেভেলেই ক্লাস বায়াস স্পষ্ট, এবং সার্ভিস কস্ট বাড়ানোর এবং অপারেটর মিনিআইজেশন এর একটা গল্প থাকছে।

    এখন এগুলো সব ই পুরোনো, কারণ এটা ইনশিয়োরেন্স ব্যাংকিং রিটেল অনেক ক্ষেত্রেই হয়েছে। তাই এল সি এম দার পসন্দ হয় নি। তো উবের ওলা যে বিজনেস মডেল আনছে সেটা র ইকোনোমিক ফুট প্রিন্ট পুরোনো হলে সেটা কেন হানুর মত ট্র্যাডিশনাল না সেটা বোঝানোর দায়িত্ত্ব আমার না ঃ-)))
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৭310614
  • এটা যদি হয় তালে আর এন্ট্রি থ্রেশোল্ডের গল্পটা দাঁড়ায় না।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৪310612
  • টোপ তো গাড়ির মালিকদেরও দিয়েছে উবের।
  • . | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫২310610
  • লং রানে গুড় মিষ্টি না থাকলেও লং রানে গুড়ের বদলে অন্য কোন মিষ্টি এসে যাবে। লং রানে টেকনোলজির থেকে বড়ো মার্কেট ডিসরাপ্টার নেই। এখন যেমন ওলা-উবের টেকনোলজি দিয়ে মার্কেট ডিসরাপটিং মডেল আনছে আর ট্র্যাডিশানাল ট্যাক্সি অপারেটারদের অসুবিধা হচ্ছে। এরপর ড্রাইভারলেস কার মার্কেটে এসে গেলে তখন আরেকটা বিজনেস মডেল এসে হাজির হবে। তারপর আরো অন্য কিছু। সোমনাথ ঠিক বলেছিল, আসলে বন্ধ ডাকতে হবে টেকনোলজির বিবর্তনের বিরুদ্ধে। নাহলে মুশকিল।
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫২310611
  • অ্যাগ্রিগেশন মানে কি জানি না, যেটা পরিবহন দপ্তরে দেখি সেটা বললাম। প্রতিযোগিতা যদি ফ্লিট বাড়ানোর হয়, আমাদের লোক বাড়ানোর মত, তাহোলে সেটা কনসোলিডেশন এর পার্ট হতেই পারে। কিন্তু তার ব্যারিয়ের বদলানোর জন্য সিভিক রুল বুক আবার প্রভাব খাটিয়ে বদলে নিতে হবে, সেক্ষেত্রে ঠিক ট্রাই এর মতই, একেকটা অপারেটর একেক্ভাবে পলিসি চাইবে। অপারেটর এর সংখ্যা বেশি নয় বলে সরকারো একবার এদিকে একবার ওদিকে হেলে দেশ কে কেতাত্থ করবেন।

    মনে রাখা দরকার দেশের সরকার গুলোর মূল ভূমিকা হয়ে দাঁড়িয়েছে, অসম্ভব কেন্দ্রায়িত লাইসেন্স বন্টন এবং কর্পোরেট সম্পর্ক ব্যকিগত কাজে লাগানো স্পেকট্রাম থেকে এই শিফ্ট শুরু হয়েছে।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫১310609
  • আর আমি কনজিউমার চয়েজের টোপ দিয়ে কর্পোরেটাইজেশন নিয়ে বলছিনা। সে করছে, একমত।
    কিন্তু এটাই কোয়ান্টেটিভলি বোঝার চেষ্টা করছিলাম, এই মডেলে শেষমেশ চালকদের বেশি লাভ কিনা।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৯310608
  • হা হা, সরকারি পলিসির সঙ্গে তাজা আমস্বত্ত্বের যেমন সম্পর্ক
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৮310606
  • হানুর একটু সব ব্যাপারে সরকারের দোষ ধরার ব্যারাম আছে
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৮310607
  • এল সি এম এর এই সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি, যার সঙ্গে বিষয় ও তথ্য র মিনিমাম সম্পর্ক নাই, খুব নতুনত্ত্বে ভরা।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৬310604
  • ওকে। কিন্তু ঐ খালি রিটার্নের কেস বাদ দিয়েই জিগেশ করছিলাম, একদম দিনেদুপুরে শহরের মাঝখানে এদিক থেকে ওদিকে, যেখান থেকে রিটার্ন খালি আসার সম্ভাবনা খুবই কম, সেখানেও রিফিউজাল দেখেছি। এইগুলো বুঝতে পারিনা। এমনকি শুধু দাঁড়িয়ে থাকা গাড়ি নয়, খালি গাড়িও নিয়ে যাচ্ছেন, হাত দেখালে দাঁড়ালেনই না, হয়তো তাঁর গন্তব্যে পৌঁছানোর রাস্তাতেই কোথাও আমার গন্তব্য পড়তে পারে। না দাঁড়ালে সেটা জানবেন কী করে ? এক যদি না খুব জোর ইসে পেয়ে যায়।

    আর সরকারি পলিসির ঢ্যামনামোটা কীরকম ?
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৬310605
  • ৯ঃ৪৩ বুঝলাম না।

    হলুদ অ্যাম্বাসাডর ট্যাক্সি তো ওলাতে এগ্রিগেটেড হচ্ছে। খবরের কাগজে বেরিয়েছিল মনে পড়ছে।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৪310603
  • হানুর এই ট্রাডিশ্যানাল থিওরি নোধহয় উবের-এর ক্ষেত্রে লাগানো যায় না। কারণ, এখানে মালিক/গ্রাহক দুপক্ষউ উপকৃত - অ্যাট লিস্ট থিওরেটিক্যালি।
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৩310602
  • ট্যাক্সির ক্ষেত্রে সারা পৃথিবীতে মডেল রেস্ট্রিকশন আছে। ট্যুরিস্ট ট্যাক্সির ক্ষেত্রে নাই।
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪২310601
  • দ্যাখ ট্রেন্ড টা হল, মার্কেট কনসোলিডেশন ও কর্পোরেটাইজেশন। ছোটো ব্যাবসা কে মেরে, কনসোলিডেশন করে, মিনিমাম এন্ট্রি থ্রেশহোল্ড ও প্রাইস বাড়িয়ে কর্পোরেট এগোবে। এবং সরকার সেটার পক্ষে পলিসি আনবে। এইটেই ঐতিহ্য। এবং কনজিউমার চয়েস এর গল্প আনা হবে যেখানে লক্ষ লক্ষ অপারেটার আর তাদের হাজার অ্যাসোসিয়েশন এর বদলে আমরা তিন চারটি ব্র্যান্ড অ্যাপ এর কথা মনে রাখবো। কারণ আমাদের জীববে তো কোক ও পেপসি বার্গার কিং ও ম্যাকডি, ভগ্নাংশ ও ত্রৈরাশিক হলেই হবে। ইউনিফর্মিটি অফ এক্সপিরিয়েন্স হল এর পরের ধাপের লজিক। যার পরের ধাপ ব্র্যান্ড লয়ালটি। তো প্রফিটের জগতের এই পরিভাষাগুলো বহুদিন ধরেই তৈরি। নতুন কিসু না।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৯310600
  • জেনারেলি রাতের দিকে ট্যাক্সি বাড়ি বা গ্যারাজের কাছাকাছি প্যাসেঞ্জার খোঁজে। আমাকে নিউইয়র্কে মিটারের দুগুণ দিতে হয়েছে, রাতে ফেরার সময় প্যাসেঞ্জার পাবে না এই অজুহাতে। কলকাতাতেও একই অজুহাত।
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৮310597
  • গাড়ি বদলাতে হবে কেন? ক্যাটেগরি বদলে রি রেজিস্ট্রেশনই তো যথেষ্ট?
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৮310598
  • খালি গাড়ি রিটার্ন ড্রাইভ এর ভয়ে। কারণ তেল এর খরচ ড্রাইভার দের দিতে হয়। এটা সার্কুলার লজিক খানিকটা, তবে খুব সার্কুলার না, সরকারি পলিসির ঢ্যামনামো আছে।

    ট্যাক্সি মালিকরা প্রাইসিং করতে পারে না। ইউনিট কস্ট বাড়াতে গেলে আন্দোলন করতে হয়, ডিমান্ড প্রাইসিং করার মডেল নাই, পলিসি ও নাই, এমনকি ফুয়েল কস্ট ভ্যারিয়েশন কোপ করার ব্যবস্থাও নাই, তাই ড্রাইভারের কাছ থেকে দৈনিক ৫০০-৬০০ টাকা তাঁরা নিয়ে থাকেন, নইলে ট্যাক্সি চালিয়ে তাঁদের মাসে ১৫ হাজার টাকাও আসে না, মেন্টেনেন্স কস্ট তাঁদের। ড্রাইভার এর কস্ট হল তেল, তেল বাঁচিয়ে তাঁকে নিজের দৈনিক রোজগার ম্যাক্সিমাইজ করার কথা ভাবতে হয়। হেন্স দ্য রিফিউজাল।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৮310599
  • ইন্টারভিউ আর অঙ্কের হিসেবটায় আরো একটা গণ্ডগোল লাগছে। সাক্ষাতকার অনুযায়ী, মাসে দু লাখ আসে। ফুয়েলের খরচাপাতি বাদ দিয়ে এক লাখ। ই এম আই দিতে হলেও হাতে অনেকটাই থাকবে।

    কিন্তু দু লাখ কী হবে ? অঙ্কের হিসেব তো এক লাখ পাওয়ার কথা বলছে, নেট এক লাখ তো নয়। ফুয়েলের হিসেব কই ? নাকি কিছু মিস করছি ?

    আরেকটা কথা হল, এই বোনাস, গ্র্যাচুইটি এগুলো সবই সাময়িক বলছে। মার্কেট স্ট্র্যাটেজি। সেক্ষেত্রেও লং রানে গুড় আর এত মিষ্টি থাকবেনা।
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৭310596
  • লেভেল প্লেয়িং ফিল্ড তো নেই।

    যতদিন ডিম্যান্ড বেসড প্রাইসিং এবং মোর ইম্পরট্যান্টলি টেকনলজি লিভারেজ না করতে পারবে লেভেলে প্লেয়িং ফিল্ড তৈরি হবেও না।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৬310595
  • হানুর ২নং পয়েন্ট নিয়ে -- নতুন গাড়ি কিনে ইন্ভেস্ট করে যাদের নামতে হবে, চালক হিসেবে তাদেরকে কিন্তু উবের টার্গেট করছে না। মূলত যাদের গাড়ি আছে, তারাই মেইন টার্গেট অ্যাজ পোটেন্‌শিয়াল ড্রাইভার। বা, যারা অলরেডি একটা গাড়ি চালাচ্ছে।
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৪310594
  • পারে কিন্তু গাড়ি ও লাইসেন্স ক্যাটিগোরি বদলাতে হবে। এটা অনেকটা ব্যাবসাটা বদলে নেওয়ার মত বা বড় গোছের স্কিল ট্রান্সফার এর মত।

    মানে এই পারাটা দিয়া লেভেল প্লেয়িং ফিল্ড এর যুক্তি দাঁড়ায় না।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৩310593
  • বিটিডব্লু, একটা অতি বোকা বোকা প্রশ্ন করে ফেলি। এটা কোনোদিনই মাথায় ঢোকেনা।
    ট্যাক্সিচালকরা রিফিউজ করেন কেন ? রাতের দিকে বা অড কোন জায়গাতে এক পিঠ খালি চিন্তা নাহয় বাদও দিচ্ছি, দিনেদুপুরে, এদিক সেদিক আশেপাশে রাইড কেন রিফিউজ করেন ? মানে, এতো হাতের লক্ষ্মী পায়ে ঠ্যালা। আর যাঁরা এটা করেন, তাঁরা ওবের/ওলা মডেলে চালাতে পারবেন ?
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩২310592
  • ট্যাক্সি মালিক ড্রাইভার সমেত ওলাতে সুইচ করতে পারে না?
  • h | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৯310591
  • লিংক দিতে পারবো না, তবে মেটারনিটি লিভের টাকা দিতে হয়েছে ৪০০০ ডলার এরকম কেস ও আছে।।

    পাই, এই ইন্টারভিউ এর হিসেবে ই এম আই নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত