এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৯310920
  • এ কী সত্যি; নাকি কবি র (কাজু র) কল্পনা? ঃ)

    ও বোধি দা, কী খবর গো?
  • kd | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৭310919
  • এই গুজবের সত্যিমিথ্যের দায়িত্ব না নিয়ে জানাচ্ছি যে -
    কোয়েল এ'দেশের অস্কার সিলেকশনের কমিটিতে থাকার জন্যে নিমন্ত্রিত।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১২310918
  • দুটো কেন, ছ'টা বাঙালি সিনেমা গেছে তো। আর এগুলো তো সিলেকশনের এর জন্য ইন্ডিয়ান ফিল্ম ফেডেরেশনের স্ক্রিনিং কমিটির কাছে গেছে। এটা তো কেবল পাঠানো, আসল সিলেকশন পরে, পড়ে তো তাই মনে হল। যেকোনো ছবিই পাঠানো যায় বোধহয়, নাকি ?
    যাই হোক, পাঠানো হয়েছে, সেটা ভালো।
  • h | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৪310917
  • কোথায় পৌছে গেল ভাবা যায় না।
  • Kaju | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৭310916
  • থাংকুমাংকু দে-দি। এবার এইটা দেখেন সবাই -

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31812&articlexml=BENGALI-FILMS-ENTER-OSCAR-RACE-JUST-ABOUT-13092015101014

    'আসা যাওয়ার মাঝে' আর 'নির্বাসিত' অস্কার নমিনেশনে গেল। আদিত্য আর চূর্ণী নিজেরাই জানতেন না কবে লাস্ট ডেট Calcutta Times ফোন করার আগে ! একেবারে শেষ মুহূর্তে পাঠিয়েছে।
  • Kaju | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪১310914
  • Calcutta Times-এর epaper-এর লিং-টা দিয়ে কেউ একটু উবগার করবেন? গুগুলে পাইনি মাইরি বলচি...
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৬310913
  • সবাই গেল কই? ঃ((
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৬310912
  • হোয়াট অ্যাবউট সাইজ অফ দ্যাট ধামা? ঃ)
  • TB | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৪310911
  • আরে দেকুন দিকি, কি লজ্জার ব্যপার। কতকাল গিয়ে বয়েস এক্কালে ঠেকল আর এদ্দিন লেগে গেল জানতে। কি না, ধামাচাপা দিয়ে বাঁদর ধর্তে না পার্লে মুখ দিস কাইন্ড অফ স্মল হয়ে যায়!
    ছি ছি, শেমঃ শেমঃ!!!
  • Bratin | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৭310910
  • আর লিয়েন্ডার!! এই লোক টার বয়েস মনে হয় কমতির দিকে।
  • TB | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০২310909
  • আগে খেয়াল হয় নি, গুপির গুপ্ত খাতা লেখার ঢং সুকুমারের প্রভাবাপন্ন!

    আর, আপনাদের কখনো মনে হয়েছে শীর্ষেন্দু ছোটদের লেখায় হ য ব র ল র ছাপ আছে?
  • TB | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১১310908
  • এবারেও হল না, ফেডেরার মহাশয়
  • sosen | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২২310907
  • আমিও খুব সুন্দর নিজে নিজে ফাইল করে রিফান্ড পেয়ে গেলাম।
  • sosen | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২০310906
  • রোবু, ভালো খবর। কবে আবার কলকাতা যাবো জানিনা, গেলে দেখা হবে।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩২310905
  • এক ঘন্টা পর মহারণ, জোকার - ফেডেরার। ভারতের বন্ধুবর্গ রাত জেগে দেখবে নিশ্চই
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৯310904
  • এক্সাইডের লোক জানলেও যেকোন পরিস্থিতিতে নতুন ব্যাটারি গছাবার ধান্দায় থাকে। ব্যক্তিগত অভিজ্ঞতা।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৯310903
  • তবে মজা হল ব্যটরী কানেক্ট করলে যদি না চলে ডিসচার্জড হয়ে গিয়ে থাকে, এই ভয়ে আমি এক্সাইড ব্যাটমোবাইলের এমার্জেন্সিতে কল করলাম। করে বললাম ব্যটারী এই এই করেছি, তোমরা কি ওটা লাগিয়ে দেবে আর যদি ডিসচার্জড হয়ে গিয়ে থাকে তাহলে একটু চার্জ করে দেবে? যে লোকটা ধরেছিল সে বেমালুম বলে দিল দুই মাস বন্ধ আছে ও ব্যটারী ডিসচার্জড হয়ে গেছে। জাম্প স্টার্ট-এ ও চলবে না, আপনি কোনো লোকাল মেকানিক বা আমাদের ব্যটারীর দোকানকে ডাকুন। একটা নাম্বারও দিল। যতই বলি আরে সার্ভিস সেন্টার থেকে বলেছে অমনি করে রাখলে কিছু হয় না। সে শুনলই না, বলে দিল না না ও এতদিন থাকে না, ও এখন পুরো ব্যটারী ১২ ঘন্টা চার্জ করতে হবে।

    তার মানে এই নেগেটিভ ডিসকানেক্ট করে রাখার ফান্ডাটা অনেকেই জানে না।
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩২310901
  • দিন পনেরোর মধ্যে রিফান্ড পেয়ে গেছি।

    নিজেই ফাইল করেছি।
  • শ্রী সদা | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩২310902
  • অরিজিতদা, হ্যাঁ ঐ hrblock। খুব স্মুদ প্রসেস, তবে ঐ রিটার্ণ ফাইল অব্দি ই করে। আমাদের কোং থেকে ফ্রী তে করানোর অপশন দিয়েছিল, প্লাস এই বছর কোং চেঞ্জ করেছি বলে নিজে করার সাহস পাইনি।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩১310900
  • মাসের শেষ অবধি দেখে ওদের কলসেন্টারে ফোন করিস। এসে যাবে মনে হয় তার মধ্যেই।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩০310899
  • যাই। এখন বাক্সো খুঁজে মেয়ের ইস্কুলের জন্যে ২বি/৪বি পেনসিল বের করতে হবে। কেন যে আগে বলে নাঃ-(
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭310898
  • টির ড্রোন নিয়েও আমি খুব খুশি। বিড়াল নিয়ে অল্প।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৬310897
  • ও হ্যাঁ আমি সেই যে জুনমাসে জিগিয়েছিলাম গাড়ীর ব্যটারী খুলে রেখে গেলেও ডিসচার্জ হয় কিনা ..... তার আপডেট শুনুন।
    সার্ভিস সেন্টারের পরামর্শে জুনের ২৯ তারিখে আমি ব্যটারীর নেগেটিভ ডিসকানেক্ট করে ওটাকে ফ্ল্যানেলে মুড়িয়ে রেখে গেছিলাম। জুলাইতে যদিও এক হপ্তার জন্য পুণে এসেছিলাম তবু গাড়ীর দিকে তাকাবার টাইম হয় নাই। তো এইবারেও ফিরে খানিক কেৎরে ছিলাম। অবশেষে গতকল্য ফ্ল্যানেল সরিয়ে সেই নেগেটিভকে আবার কানেক্ট করা হল। গাড়ী দিব্বি চলল, ব্যটারী মোট্টে ডিসচার্জ হয় নি,
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৫310896
  • হ্যাঁ ডিডিদা, শুনুন, সেই বিসমার্কের ডুবে যাওয়া নিয়ে লিখুন না। রোমহর্ষক ব্যাপার সব।
  • শ্রী সদা | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৪310895
  • দমুদি, https://www.hrblock.in/ - এদের থ্রু তে করিয়েছিলাম। ওরা রিটার্ন ফাইল অব্দি করে, তারপর বাকীটা নিজেই করেছি। দেখি এই মাসটা ওয়েট করে। আমি এইসব ব্যাপারে এতটাই ছড়ু যে ভয়ে ভয়ে থাকি।
    ঐ মোবাইলে ওটিপির কেসটা খেয়াল করিনি, এক কলিগ বললো, তখন অলরেডি পাঠিয়ে দিয়েছি।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৩310894
  • ও হ্যাঁ, টইটা দেখলেই হত। এদিকে আমার রিফ্লেক্সের অভাবনীয় উন্নতি ঘটেছে। টেম্পল অভ রিট্রিব্যুশন এবং দি লংগেস্ট ইয়ার্ড এখন আমি নাইটমেয়ার মোডেও জিততে পারছি। গ্রান্ট, স্ট্রাইপ ইত্যাদিকে হেলায় কচুকাটা যাকে বলে। খারাপ না। এছাড়া, আমাদের পাইলট গণেশ পুজো টুজো ইত্যাদি নানান অজুহাত বলে বাড়ি সরে পড়ল। প্লেনের মোটর ইত্যাদি খারাপ হয়েচে, স্পেয়ারও নেই, ফলে মিস্তিরিগিরি আপাতত কিছুদিন বন্ধ। আর ম্যাটল্যাবে দিব্যি একটা ইউজার ইন্টারফেস বানিয়েচি। ঢাক পেটালাম? তা সে যাই হোক। খুবই খুশি। খিক। ফের হেউ।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:২০310893
  • এইবার অফিসের অনেকে hrblock বলে কোনো সাইট থেকে করেছে - সেটা নাকি খুব ভালো। প্রায় পুরোটাই নিজে নিজে হয়ে গেছে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৭310892
  • সদা তো ক্লিয়ার ট্যাক্স না অমনি কার একটা থ্রু দিয়ে দিস। ঐটা ওদের সাইটে কোথাও এসে বসে নেই তো?

    তবে হ্যাঁ দিন ২০ মত লাগত আগে।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৬310891
  • ITR-V বাই পোস্ট পাঠালে একটা অ্যাকনলেজমেন্ট আসতো, তারপর হিসেব করে আরেক সেট কাগজ পাঠাতো আরো কিছুদিন পর।

    মোবাইলে ওয়ান টাইম কোডও কিছু একটা ছিলো মনে হয় এইবার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত