এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২০311010
  • অনেক মেয়ে নিজেরাই চায় না বিয়ের পর চাকরি কন্টিনিউ করতে বা একেবারেই করতে। সেটা তার নিজের ডিসিশান। কিন্তু অনেক শ্বশুরবাড়িতে সোজাসুজি বলে দেয়া হয় চাকরি করবে না। সেটা আজকের দিনে তো একেবারেই সাপোর্ট করা যায় না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৯311009
  • ফুটকি এগ্রিড।

    কিন্তু কেউ কেউ তো পরনির্ভর হয়েই সারাজীবন কাটাতে চায়। সেটা ভালো কি খারাপ সেটা নিয়ে মন্তব্য করছি না।
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৮311007
  • গুছিয়ে সংসার করা, অর্থনৈতিক ভাবে স্বাধীন হওয়া,নিজের একটি ক্ষেত্র গড়ে তোলা এগুলোর মধ্যে কোন বিরোধ নেই তো।২৪ ঘন্টায় দিন,অনেক কিছু করা যায়।
    আর সত্যি বলতে কি শুধু ঐ সংসারটুকুর কাজে আর কতই বা সময় লাগে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৮311008
  • তাহলে এরকম অ্যাড কেউ দিলে, সেই বরকেও নিশ্চয় বেচারি বলা যাবেনা !

    হ্যাঁ, প্রথম কদমফুলের সৌমিত্রকে বললে আলাদা কথা।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৭311005
  • ভবিষ্যতে কাউকেই কাজ করতে হবেনা, সব যন্ত্রে করবে। সবাই বাড়ি বসে বেহালা বাজাও।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৭311006
  • সবার ক্ষেত্রেই ভর্তুকি - কিন্তু ছেলেরা তো রিটার্ন করে - অনেক মেয়েরাই করে না।
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৬311003
  • হ্যাঁ ব্রতীনদা। আমি তো মেয়েটির ভাবনা চিন্তা নিয়েই সন্দিহান। পরনির্ভরশীলতা কাটাতে পারাটাই তো অ্যাচিভমেন্ট। সে সকালের চায়ের কাপ বৌ না হলে হবে না ই হোক, কিংবা জামাইষষ্ঠীর শাড়ি বর না কিনলে হবে না, এই ধারণাই হোক।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৬311004
  • ঃ))

    আরে সেই জন্যেই ক্লিয়ার করে নেওয়া হয়েছে বিয়ে র আগে ই। অ্যাড ও সেরকম লেখা ছিল। ঃ((
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৫311002
  • মেয়ে দের পড়ার ক্ষেত্রে বাবা র টাকা ভর্তুকী কিন্তু ছেলে দের ক্ষেত্রে কেন নয়? ঃ)
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৪311000
  • বৌ চাকরি করতে না চাইলে বর বেচারি, আর বর যদি না চায় বৌ চাকরি করুক, তখন কে বেচারি ? ঃ)
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৪311001
  • চাকরি করেও কত মন দিয়ে সংসার করা যায় তার প্রমাণ এই গুরুতেই অজস্র রয়েছে। দুটো মেনটেন করা পাশাপাশি খুব একটা অসুবিধের নয় আজকের দিনে, তবে হ্যাঁ, বরকেও এক্সপার্ট হতে হবে কিছু কিছু সাংসারিক কাজে। সব সাংসারিক কাজ সবই বউ-ই কেন করবে? দুজন সমানভাবে হাত লাগালে ঠিকই হয়ে যায়।

    আমার মা-র তো চাকরিওলা বউ নিয়ে কোনোকালেই আপত্তি নেই। বরং পছন্দই করেন শুনলে অন্য কারোর ব্যাপারেও।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৩310998
  • সরকারী আর বাবা মায়ের টাকা, দুটো ভর্তুকিই জলে যায়। অথচ ১০, ১০+২ দুই স্তরেই মেয়েরা অনেক ভালো রেজাল্ট করে। সিবিএসই, আইসিএসসি - এই বোর্ডগুলোতে তো ছেলেদের চাইতে বেটার রেজাল্ট করে। তারপরে কি যে হয়!
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৩310999
  • কেন পিতৃতন্ত্র কিনা জিগিয়েছিলুম জিগাচ্ছিলেন না ? ঃ) অলরেডি ফেবুগ্রুপে লোকজন লিখে গেছেন, এরকম কেসও অবশ্যই পিতৃতন্ত্র, কারণ মেয়েরা রোজগার না করলেও কেউ ক'রে খাওয়াবে, এটা মেয়েদের ছোট থেকেই জানা, আর সেই জানাই এবং সেরকম ভাবে মেয়েদের ভরণপোষণের দায়িত্ব নেওয়াটাই পিতৃতন্ত্র। ঃ)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১২310997
  • আরে বৌ যদি চাকরী করতে না চায় তো বর বেচারী কী করবে?
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১০310996
  • একদম ঠিক ফুটকি! আমি তো সেদিনের আশায় থাকি যখন গুছিয়ে সংসার করা আর অর্থনৈতিক ভাবে স্বাধীন হওয়া - দুটোই ছেলে আর মেয়ে দুজনেই করতে পারবে।
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৮310995
  • আমরা পড়াশুনো করার সময় সরকার বেশ অনেকগুলো টাকা ভর্তুকি দেয়। পড়াশুনো সেশ করে তার বিন্দুমাত্র প্রয়োগ না হলে সরকারি টাকাগুলো জলে গেল না কি?
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৫310994
  • আমি আমার সমসাময়িক ছেলে মেয়েদের দেখেছি। একটু মাঝারি পড়াশুনো করা মেয়েরা অনেকেই "সংসার" করে। মানে তাদের জীবিকা সংসার করা। অথচ, একই মেধার ছেলেগুলো কিছু না কিছু করে। এবং এক এক্জন রীতিমত সফল তাদের পেশায়।
    এবার এরা তো একই ভাবে পড়েছে, একই ভাবে বড় হয়েছে। বাবা মা রা মেয়ে বলে কিছু বাদ দিয়েছে বলে তো মনে হয় না। কিন্তু ছেলেগুলো তাদের বাবা মা কে দেখাশুনো করার মত আর্থিকভাবে সচ্ছ্বল হল। মেয়েগুলো কেন হল না? তারা তাদেরটুকু গুছিয়ে নিয়ে থেমে গেল না কি?

    আমার মা চাকরি না করে জীবন কাটিয়ে দিল বলে আমি আজও মা কে সুখী মানুষ বলি। সার্কাস্টিক হয়েই বলি। কিন্তু মা সবসময়েই দেখেছি কিছু না কিছু রোজগার করেই চলত। নার্সারী স্কুলে পড়াচ্ছে, বাড়িতে পড়াচ্ছে, দলবেঁধে কাঁথাস্টীচ করছে। বলত, আমার মা বাবাকে দেখতে হয় তো বল। তোর বাবা আর কত করবে। তো আমার মনে হয় প্রত্যেকেরই অন্তত তার বাবা মার দায়িত্ব পালনের মত আর্থিক্ভাবে স্বাধীন হওয়া উচিত।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৪310993
  • ভালো শিক্ষা তো ভালো মানুষ হবার জন্যে খুব দরকারী। আর অনেক রকম মেয়ে আছে তো। সবাই তো কেরিয়ার নিয়ে ভাবে না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৩310992
  • আমার পছন্দ নয়। সেই জন্যে ডাক্তার/ইন্ঞ্জ্নিয়ার ছেড়ে কেরিয়ার নিয়ে আদৌ আগ্রহী নয় বা তোমাদের ভাষায় মন দিয়ে সংসার করতে চায় এমন মেয়ে কেই বিয়ে করেছি।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০২310991
  • আমি না জিগিয়ে পারলাম না -

    সেক্ষেত্রে "শিক্ষিত" অ্যাডজেক্টিভটা রিডান্ডান্ট নয়?
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০০310990
  • কেন কেন 'আমার শিক্ষিত বৌ চাকরী না করলেই চলবে' কেন? এ তো সুবিধেবাদী কথা হয়ে গেল।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৬310989
  • অন্যের সবার শিক্ষিত বৌ চাকরী করুক। শুধু আমার শিক্ষিত বৌ চাকরী না করলেই চলবে ঃ)
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৬310988
  • বলবে মানে বলতে চাও, বা মনে করো।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৩310987
  • মানে, তুমি বলতে চাইছো, শিক্ষিত হয়েও মেয়েরা বাই চয়েজ চাকরি না করলে তুমি সেই মেয়েদের এস্কেপিস্ট বলবে, কিন্তু তুলো ধোনার বা তক্তা হবার ভয়ে বলতে পারছো না ?
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪০310986
  • একজাক্টলি। ভাবো ব্রতীন দাস মার্কেটে হালকা করে এইরকম একটা বক্তব্য রেখেছে। আর গুরু র নারী কুল (২/৩ জন বাদে)ঃ

    "আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন তুলো ধুনে"!! ঃ))
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩৭310985
  • ঃ)

    তবে মেয়েরা মেয়েদের এস্কেপিস্ট বোধ্হয় তাও সহজে বলতে পারে, এই স্টেটমেন্টটা কোন ছেলে দিলে, এরকম কেসের জন্যেও, তাই নিয়ে হইচই পড়ে যেতে পারে। যায়। বহুদিন ধরে বহু তর্ক অনুসরণ ক'রে তাই মনে হয়েছে।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩০310984
  • বোতিন হলো নারীবিবাদি! ঃ)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৫310983
  • পাই, তুমি কি চাও সবাই মিলে আমকে পিটিয়ে তক্তা করে দিক? ঃ))
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৩310981
  • নারীবাদীর সংজ্ঞা দাও বোতিন্দা।
    হাল্কা নারীবাদী, আড়াই নং
    ভারি নারীবাদী, সাড়ে তিন নং।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৩310982
  • আমি ও এক্সসেপশন দিয়ে দি বাবা।

    "নারীবাদী হওয়া ভালো" ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত