এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩০311071
  • দে দি, মারাত্মক। আমি মালঞ্চ লিখতে যাওয়ার আগে দেখি তুমি লিখে দিয়েছ। ঃ-)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৮311069
  • ইয়েস, থ্যাঙ্কু কোয়ার্ক।

    কাটি। শুভরাত্রি।
  • quark | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৬311068
  • আর টেবিলটা? সেটা কোথায় গেল?

    সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজো খালি নেই
    একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি, শুধু সেই সেদিনের মালি নেই।
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৭311067
  • এখন তো প্রায়ই কত বার্বিকিউ অ্যাবকস ওসিয়ান গ্রিল মিল যাই, কিন্তু সেই যে বাবা মা-র সাথে যাওয়া সেই পুরনো দেয়াল ওপরে ঝুলপড়া পাখা ময়লা উর্দিপরা রেস্টুরন্ট বয়ের হাতে দিয়ে যাওয়া ফিস কবিরাজির প্লেট শশা পেঁয়াজ কাসুন্দি সেই ঝাঁঝ আসা ধোঁয়াটে ঘর চারজনের টেবিলে নিরালায় বসে গুনগুন গল্পগুজব খাবার আসার আগে রাস্তা থেকে ট্রামের ঘড়ঘড় শব্দ ভেসে আসা - সেসব কোথায় পাবো? এগুলো ছাড়া যে তৃপ্তি আসে না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৬311066
  • রাইট। সাত জন নেই আজ
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৪311065
  • দিলরুবার সাথে আমারো প্রচুর নষ্টলজি। গোটা ঐ পাড়াটার সাথেই।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৩311064
  • সাত জন সেই আছে ?? মানেটাই তো উল্টে গেল।

    সাত জন নেই আজ।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১১311063
  • বাহ কাজু।

    সেটা ঠিক কাজু। মান্না দে র গান টা ভাবোঃ

    "...সাত জন সেই আছে, সাত টা পেয়ালা আজো খালি নেই;
    এক ই সে বাগানে আজ এসেছে নতুন কলি, শুধু সেই সেদিনের মালি নেই"
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৭311062
  • মিত্র কাফে তো শোভাবাজার। মালঞ্চ তো হাতিবাগান। মালঞ্চ-র সাথে অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। মাধ্যমিকের টেস্টে ফিফথ হয়ে ওখানে খেতে গেছিলাম, সেদিন আবার বাবা-মার বিবাহ বার্ষিকী ছিল ! আরো অনেকদিনের অনেক ছোট ছোট ঘটনা। আরো ছোটবেলায় যেতাম ফড়িয়াপুকুরের দিলরুবায়। গেলেই পুডিং খেতাম তখন। পরে বছর পাঁচেক আগে পুজোর বাজার করতে গিয়ে দিলরুবায় ঢুকেছিলাম সেই ছোটবেলাটা ছুঁয়ে দেখতে। সে দেখি মাছি তাড়াচ্ছে তখন। তবু নিরালা একটা ছোট্ট কেবিন, হুড়োহুড়ির চেয়ে তো ভালো। আর ছিল হেদুয়ার বসন্ত কেবিন। স্কটিশ কলেজ থেকে (উচ্চ মাধ্যমিক) ক্লাস শেষ করে কোচিং যাবার আগে বাবা ওখানে খাওয়াতে নিয়ে যেত। কত কিছু জড়িয়ে রইল আমার শুধু এই পুরনো রেস্টুরেন্ট গুলোতেই।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৭311061
  • কাজু,ও ই দিকে "মিত্র কাফে" মনে হয় বেস্ট।
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৩311060
  • মালঞ্চ কী? হাতিবাগানের মালঞ্চে খুব ফিস কবিরাজি খেতে যেতাম। অনেকদিন যাইনি।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩১311059
  • উফ্‌! মালঞ্চ!
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৬311058
  • ওকে।
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২২311057
  • আমারো লাস লাইনের আগেই পোস্ট হয়ে গেল-বাবা এদিকে খুব বেশী হলে দিনে ২ /৩ ঘন্টা বাচ্চাদের সঙ্গে থাকতেন।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৮311056
  • এখন আমি করি নাতো আর লিস্টি
    তার থেকে ভালো অনেক করা ফিস্টি!! ঃ)
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৫311055
  • কী জ্বালাতন শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরে ব্লগ বা বুবুভার লেখার নিচে কমেন্টের বাক্সই আসেনা, খুলে রাখলে হয়তো আধ ঘণ্টা বাদে কোন বাক্স দয়া ক'রে উদয় হলেন। আজ সায়ন্তনের লেখায় কমেন্ট করতে করতে আধখানা লেখার পরেই ভুল ক'রে সাবমিট হয়ে গেল। এবার আবার বাক্সের দেখা নাই। হয়ে গেল। এজন্য কোন লেখার নিচে আলোচনায় আর যাইই না। কোন কমেন্টের উত্তর দিতে পারবো কি পারবো না সব বাক্সের দয়ার উপর নির্ভরশীল ঃ(
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৩311053
  • 'ওকে বাদ দিলাম।' বোতিন্দা কাকে বাদ দিয়ে দিল লিস্টি থেকে?
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৩311054
  • একবার আমি আমার দুই গুণধর ও শাশুড়ীকে নিয়ে কলকাতা গিয়েছিলাম ট্রেনে।সারা রাস্তা বড় ছেলে বাবা কেন এল না কখন আসবে ইত্যাদি প্রশ্ন করে করে আমাকে প্রায় অর্ধমৃত করে ফেল্ল।
    হাওড়ায় নেমেচি কোনমতে মালপত্রসহ দুজনকে টানতে টানতে,ছেলে প্রথমে দেখে নিল স্টেশনেবাবাকে দেখা যাচ্চে কিনা(প্রাণের দায়ে সেরকমই বলেছিলাম)।তারপর খুব কনফি নিয়ে যারা রিসিভ করতে এসেছিল তাদের বলল "ঐ উল্টোদিকের ট্রেনে অমাদের তুলে দাও তো।স্টেশনে বাবা থাকবে"।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫০311052
  • ওকে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৮311051
  • অ্যাটাচমেন্ট কার সাথে বেশি কার সাথে কম, এর কতটা মায়েদের উপর চাপানো, এ তর্কে ঢুকছি না। খালি এটুকুই বলে যাই, অ্যাটাচমেন্ট বেশি থাকা মানে তাকে সবসময় ফিজিক্যালি কাছে পেতে হবে, এমনটা নয়। কেয়ারিং হতে হলে সবসময় স্পুন ফিড করে কেয়ার ক'রে যেতে হয়, এমনটাও নয়। আর মানুষ, ছোটো থেকেই ভালই মানিয়ে নিতে পারে। যেরকম পরিস্থিতিতে রাখবে। নিজের জগতও, চাইলে অনেক ছোট থেকেই বানিয়ে নেওয়া যায়। সেটা কোন কম্প্রোমাইজও না। আর, এই জন্য মা কাজে বেরোতে পারবে না, এটা কোন যুক্তিই না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৬311050
  • ওকে।
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪২311049
  • পপিন্স বাড়িতে আয়ার কাছে থাকে কুমুদি। সঙ্গে হয় আমার মা নয়ত আমার শ্বশুরমশাই থাকেন।
    ব্রতীনদা, পপিন্সের কেয়ারের তেমন কোনো অসুবিধা হয় না। কারণ, ও এই মডেলটায় অভ্যস্ত হয়ে গেছে। মা থাকবে না সপ্তাহে ৫ দিন। কিন্তু মা ওর সব প্রয়োজনের খেয়াল রাখবে সেটাও ও জানে। যত্ত রাজ্যের দুষ্টু বুদ্ধি ও আমার ওপর অ্যাপ্লাই করে।
    আমি ২৪ ঘন্টা কাছে থাকলে পরিস্থিতি অন্যরকম হত, কিন্তু বেটার হত সেটা আমার মনে হয় না।
    আমি কুমুদির মত বিশ্বাস করি ২৪ ঘন্টা অনেকটা সময়। প্ল্যানিং করলে অনেক চাপ কমে।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৭311048
  • অনেক সময় রিলেট করতে সুবিধে হয় পাই।

    ওকে বাদ দিলাম।

    ইয়্সে নিজেদের একট জগত তৈরী হয় কিন্তু সেটা তো একটা বয়েসে পর।

    বাবা র থেকে মা র সাথে ছেলে /মেয়ে র অ্যাটাচমেন্ট সব সময় বেশী।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২১311047
  • এনিওয়ে, বাচ্চাটার নামটা কাটালে হয়না ? পার্সোনাল না হয়েও তো তর্ক করা যায় !
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২০311046
  • মা কে সবসময় না পাওয়া কম্প্রোমাইজই বা হবে কেন ? আর একটা বয়সের পর থেকে তো বাচ্চাদের নিজেদেরই জগত তৈরি হয়ে যেতে থাকে। তাতে থাকতেও দিব্বি লাগে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৭311045
  • পপিন্সরা ( এর জায়গায় এক্স ওয়াই জেড নাম বসিয়ে নেওয়া যেতে পারে) তাদের বাবাদের সবসময় কখনোই পায়না, এটা সুবিধে না অসুবিধে ?

    আর দ্বিতীয় প্রশ্ন হল, পার্টনার কী করবে না করবে, সেটা কি আমরা ডিসাইড করতে পারি ? মানে নিজেদের একটা ইচ্ছে অনিচ্ছে থাকতেই পারে, কিন্তু করবে না, এটাই আমি চাই আর এটাই যেন হয়, এটা বলতে পারি কি ?
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৬311044
  • অর্থাৎ পপিন্স র দিক থেকে এটা একটা কম্প্রোমাইজ। রাইট? ঃ)
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৫311043
  • ২৪ ঘন্টা মা কে পাওয়ার চাইতে বড়ো অসুবিধে আর কিছু হয় না! বেশিরভাগ ক্ষেত্রেই এই ২৪ ঘন্টা অ্যাভেইলেবিলিটি থাকা মায়েরা যা ঘ্যান্ঘ্যান করে কানের কাছে!
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৪311042
  • একটা সার্ভে করে দেখা যেতে পারে, কতজন মেয়ে চায় চাকরি করতে, আর কতজন ছেলে।
    আর কতজন ছেলে চায় বৌ চাকরি না করে ঘরে থাকুক ও কতজন মেয়ে চায় বর চাকরি না করে ঘর দেখুক।

    চাওয়াগুলোর উপর সার্ভে, চাকরি/সংসার করার আগের স্টেজে। কোনরকম পরিস্থিতির বাধ্যবাধকতা যেখানে এখনও আসেনি। তবে, সেটা বলা খুব টাফ হবে। পরিবারের অবস্থা অনুযায়ী ও অনেকের চয়েজ গাইডেড হয়ে যাবে। বিশুদ্ধ ইচ্ছা র কথা জানার কোন উপায় আছে কিনা জানা নেই।

    জানিনা, এমন সার্ভে হয়েছেও কিনা। অ্যানোনিমাস সার্ভে, তাই মন কি বাত ই আসবে নিশ্চয়।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১১311040
  • ডায়েট কনশাস তো এখন থেকেই - ঃ)) শসা, ছোলাভাজা তো খুব ভালো খাবার! মিষ্টি না খাওয়াই ভালো, দাঁত ভালো থাকবে।

    পপিন্স কিন্তু আমারো খুব পছন্দ ছিলো, পপিন্স, জেমস এইসব -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত