এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৭31113
  • স্টেপনি ককনি যা খুশি আনুন, শুধু দেখাবেন।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৬31107
  • সাজগোজের কথা হলে সত্যি কথাটা বলতেই হয়, আমি সাজগোজ করতে খুব ভালোবাসি,
    যারা সুন্দর সেজে থাকে তাদেরও খুব পছন্দ করি, সময় বিশেষে নিজেও সেজে থাকি কিন্তু অধিকাংশ সময়েই ল্যাদে হয়ে ওঠেনা।

    সায়না হেরে গিয়ে এখানে সবাই শোকে মুহ্যমান!
  • j | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৬31108
  • কিহে সিকি ছুটি খাচ্ছে বেশ শুক্কুরবারে .. অ্যাঁ

    বেড়ে মজা
  • de | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৬31109
  • সোনার বিস্কুট -- জনতার কতো পয়সা!!!!

    কিনে কি আলমারীতে রেখে দেওয়া হয়? কোন কাজে লাগে না শুধু টেন্শন দেয় -- এমন জিনিস কিনে কি লাভ?
  • | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৫31105
  • কবে নাগাদ হচ্ছে? আমি ও আছি। ঃ))
  • san | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৫31106
  • অরিজিত কোনটা জানেনা ? স্প্যাগেটি টপ? কেপ্রি? হে ঈশ্বর, হা আল্লা, ও গড !
  • sinfaut | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৪31101
  • স্তগ্ব্র,
    প্রং ও আমি আগাম বায়না করে রাখলাম। অন্য কোথাও কথা দিয়ে রাখবেননা যেন।
  • সিকি | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৪31102
  • ওফফফ। এখনো সাজুগুজু চলছে? :(
  • স্ত্গ্ব্র | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৪31103
  • সিঁফো, এখন স্টেপ নিতে গেলে স্টেপনি লাগে। :-(
  • | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৪31104
  • রং বেরং ধুতি যদি দেখতে চাও তো সলমন কে দ্যাখো না। লাল,নীল,হলুদ এমন কি কালো রঙের ধুতি পরেও নাচতে দেখেছি।
  • san | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৩31098
  • হ্যাঁ আগলিবার ওপিয়ামে এবং ধুতি প্লিইইইইজ ঃ-)
  • sinfaut | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৩31099
  • আমি ভাবতাম টাগহয়ের।
  • | ০৩ আগস্ট ২০১২ ১৫:০৩31100
  • ইয়েস সোনার বিস্কুট কেনার পক্ষে আমি।
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ১৫:০২31096
  • সিঁফোকে সেকেন্ড করলাম। আগলিবার ওপিয়ামেই হয়ে যাবে;-)
  • | ০৩ আগস্ট ২০১২ ১৫:০২31097
  • হাফ প্যান্ট পরে ক্লাস নিতো? সুরজিত এর পদবী কি?
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ১৫:০১31092
  • এই যে সব নাম বলছে তার আদ্ধেক জানিই না!
  • san | ০৩ আগস্ট ২০১২ ১৫:০১31093
  • তা বলে ভাববেন না আমি সোনা কেনার বিপক্ষে। কেনই বা হবো সন্ন্যাসী তো আর নই, লোভটোভ যথেষ্ট আছে। তবে কিনলে বাটখারা বা বিস্কুট কেনা উচিত। পিওর ইনভেস্টমেন্ট।
  • sinfaut | ০৩ আগস্ট ২০১২ ১৫:০১31094
  • স্তগ্ব্র, আপনার দু-একটা স্টেপ দেখতে ইচ্ছুক, ধুতি অর নো ধুতি।

    সোনার গয়না যা দেখেছি সব থেকে ভালো দেখতে আফ্রিকান রাজাগজাদের। কোনো চকচকে ব্যাপার নেই আর বেশ অ্যাব্স্ট্রাক্ট ডিজাইন।
  • | ০৩ আগস্ট ২০১২ ১৫:০১31095
  • শরদিন্দু র কোন গল্পে সোনা কিনে বৌ এবং নিজেকে খুশী রাখতো!!
  • স্ত্গ্ব্র | ০৩ আগস্ট ২০১২ ১৫:০০31089
  • আরে ভাই, এ কি এগ্জস্টিভ কোনো লিস্টি নাকি! পরনে আগরোয়াল জিন্স কপালে সিঁদুর জন্‌রার কথা তো বললামই না। বা স্প্যাঘেটি টপ-কেপ্রি-ট্যাগ হিউয়ারের কথা।
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ১৫:০০31090
  • মানে স্যানের মত।
  • | ০৩ আগস্ট ২০১২ ১৫:০০31091
  • আরে স্যান শেয়ার বাজারের এই অবস্থায় সোনা ই সম্বল ঃ))
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৯31087
  • আহারে, সবাই যদি এমন বলতো...
  • j | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৯31088
  • সোনার গয়না তো লোক দ্যাখাবার জন্যই

    হু হু বাওয়া
  • san | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৭31086
  • সোনা খুব বিচ্ছিরি দেখতে ধাতু। চকচক করে, ক্যাটক্যাটে দেখতে। সাজার জন্য মোটেও ভালো না। জাংক জুয়েলারি অপেক্ষাকৃত ভাল।কালেভদ্রে।
  • | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৬31084
  • আবার সবুজ রং এলো কোথা থেকে? ঃ))
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৬31085
  • কলেজের ক্যাম্পাসটা পেল্লায়, বেশ সাজানো, খাওয়ালো মোটামুটি মন্দ না - অন্ততঃ MIT-র (আম্রিগার এমাইটি নয়, চেন্নাইয়ের) চেয়ে ঢের ভালো, বাসে করে নিয়েও এলো, পৌঁছেও দেবে। তবে সিগারেট খেতে হলে এক কিমির ওপর হেঁটে গেটের বাইরে যেতে হচ্ছে। আর কনফারেন্সের শুরুর সেশনটা বেজায় বোরিং হল - তার বর্ণনা তো আগেই দিয়েছি।
  • san | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৫31083
  • বলতে যাচ্ছিলাম। জিন্স টপ এবং রিস্টওয়াচ - নো গয়না নো টিপ নো সাজুগুজু এই জনরা কোথায় গেল? আমরা তালে কারা?
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৪31081
  • না রে দাদা, ভোর সাড়ে ছটায় বাসে চেপে চেন্নাই থেকে চল্লিশ মিমি দূরে গুম্মিডিপুন্ডি বলে একটা কোথাও এসেছি - RMK ইঞ্জিনিয়ারিং কলেজে। কনফারেন্স সেখানে।

    আর থাকা টি-নগরে একটা TQ-তে - সার্ভিসড অ্যাপার্টমেন্ট, ঘরগুলো মোটামুটি, কিন্তু কমন এরিয়ায় খাবারের গন্ধ ভুরভুর করছে। তবে থাকা বলতে শুধু রাত্তিরটুকু - সেই ভোর ছটায় বেরিয়ে পড়তে হবে, আর ফিরতে ফিরতে রাত আট্টা তো হবেই।
  • stoic | ০৩ আগস্ট ২০১২ ১৪:৫৪31082
  • তাইলে অজ্জিতের অ্যাভেইলবল চয়েসেস অফ ইন্টারেস্ট হল গিয়ে সোনা, ভিড়, তামিল আন্টি আর শাড়ি।
    ক্ষি দিংকাল !
    ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত