এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৮311250
  • দমদির ১০ঃ১০ কে একগাদা ক
  • Phutki | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৮311249
  • আমার কাছে অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি মনে হয়। এরকম ই মনে হতেও থাকবে। তাতে আমি জাজমেন্টাল হলে তাই।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৫311248
  • ওরে বাবা রে ব্যাংদির শনিঠাকুর গপ্পো হী হী হী ঃ-) ঃ-) ঃ-)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:১০311247
  • এবার পাইয়ের 9:14
    যেখানে পারিপার্শ্বিক চাকরী করতে বলছে সেখানে সেটা না করা তার প্রতিবাদ হতে পারে। যেমন বাড়ীর 'ভাল রেজাল্ট'এর দাবীর প্রতিবাদ করতে আমার এক বন্ধু এমবিএ এন্ট্রান্সে রিটনে সিলেক্ট হওয়ার পর জিডিতে মুখ বন্ধ করে বসেছিল, ফলতঃ কেটে যায় এবং তাকে আর এমবিএ পড়তে হয় নি।
    তেমনি চাকরী না করাও কারো জন্য প্রতিবাদ হতেই পারে।

    আবার ধর কোনও মেয়ে ছোট থেকে মা'কে দেখছে চাকরী করতে, সে হয়ত বড় হয়ে জানালো যে যেহেতু সে নিজে কখনও মা'কে তার স্কুলের ছোটখাট অনুষ্ঠান ইত্যাদিতে পায় নি, মা;কে সারাজীবন মিস করেছে, তাই সে নিজে চাকরী করবে না। নিজের ছেলেমেয়েকে নিজের ১০০ ভাগ সময় দেবে।
    এইবার এইটা শুনলে বেশ নিজের চয়েস, অভিজ্ঞতাপ্রসুত চয়েস বলেই মনে হয়। কিন্তু ভাল করে কথা বললে বা খবর নিলে হয়ত দেখা যাবে ঐ মেয়ের ছোটবেলায় মা যখন কাজে যেতেন, তখন তার আত্মীয়স্বজন পাড়াপ্রতিবেশী 'আহারে মেয়েটার মা থাকে না সারাদিন' বলে এমন হাহুতাশ করেছে যে ঐ অভাববোধটা ওর মধ্যে গড়ে উঠেছে। সেই সময় ওর মা হয়ত ওকে বোঝাতে বা কোয়ালিটি টাইম দিতে পারেন নি। হয়ত মা নিজেও অপরাধবোধে ভুগেছেন আর সেইটে বুঝে মেয়ে আরও বেশী করে অভাববোধ তৈরী করে নিয়েছে মনে মনে।
    এক্ষেত্রে কিন্তু আমি এই গড়ে ওঠা অভাববোধ ও ভবিষ্যতে তৎজনিত সিদ্ধান্ত নেওয়াকে 'পিতৃতন্ত্র'এরই অবদান বলব।
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:০১311246
  • ছেলেরা ডিস্পেন্সেবল, এর মধ্যে কোন পিতৃতন্ত্র নাই, সরলমতি জীবনবিজ্ঞান।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:০০311245
  • স্মাইলি দ-কে।

    কেসি, অফকোর্স। আলোচনা তো করাই যেতে পারে।

    আমার চেনা একটি ছেলে, দারুণ পিয়ানো বাজায়, মিউজিক নিয়ে পড়াশুনো করেছে, ওতেই কেরিয়ার করতে চেয়েছিল। এখন চল্লিশোর্ধ, অনিয়মিত রোজগার, বৌ ডিভোর্স চাইছে, প্রচন্ড ডিপ্রেশন, কেরিয়ার কিছুই দাঁড়ায় নি - খুবই কঠিন ঐ লাইনে কিছু করা, বলাই বাহুল্য।

    কিংবা ধর, একজন কোন রাজনৈতিক দলের হোলটাইমার। ভবিষ্যতে আর্থিক দুরবস্থায় পড়লে আক্ষেপ হতেই পারে।

    এ সত্ত্বেও মানুষ নিজেই তার চলার পথ ঠিক করবে
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৮311243
  • সেই পিটিকে বুলি করেছিল বলে আমরা আপত্তি করেছিলাম তাই?
    তা সে কাজটা তো মোটেও ভাল করে নি।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৬311242
  • সিকি মনে হয় রাগ ক'রে বা বিরক্ত হয়ে লিখছে না।
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৩311241
  • ইন্দোকে বললাম।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫২311237
  • :-)
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫২311238
  • ছেলেদের এই সুযোগ একসময় ছিল। এক দুজন পুরুষ বাড়ির বাইরের নানা রকম কাজ, রেশন, ইলেক্ট্রিসিটি বিল এসবের দায়িত্ব নিয়ে কাটিয়ে দিতেন। অবশ্যই একান্নবর্তী পরিবারে।

    সে পরিবার আর নাই, ফিরবেও না। বরং আর্থিক স্বাচ্ছন্দ্যের/পারিবারিক ভরণপোষণের চাপে মেয়েদের কাছেও আর সে সুযোগ নেই। জমিজিরেত থাকলে অন্য কথা।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫২311239
  • ভারতে Women earn 62% of men’s salary for equal work

    এটা কি আইটি কি ম্যানেজমেন্ট সেক্টরের জন্য সত্যি ?
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫২311240
  • লিখতে গেলাম অরণ্যদাকে, লিখলাম সোসেন কে। কেন এরম হয়?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫১311236
  • কেন? কেন? বেচারা কেন?? এই তো ট্রিপ করে এল, আবার যাবেখনে পরের বছর। অমনি বেচারা হয়ে গেল!
    কি বৈষম্য!!
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫০311234
  • সোসেন, যদি কেউ রিস্ক নিতে চায় এবং তার সঙ্গে ডায়ালগে যাওয়ার মত হৃদ্যতা থাকে, তাইলে আমি কিন্তু তার সঙ্গে এই রিস্কের অ্যানালিসিস এবং তার সম্ভাব্য মিটিগেশন নিয়ে থরো আলোচনা করব।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫০311235
  • হ্যাঁ পুংলিঙ্গ নির্মাণের পার্ট হল ছেলেদের রোজগেরে হতেই হবে।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৯311233
  • বেচারা সিকি। কোথায় আরেকটা দূর্দান্ত বাইক ট্রিপ করবে
  • I | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৮311232
  • কখনো কখনো পিয়ার প্রেশার।যেমং আমার বেলা।আর হ্যাঁ পিতৃতন্ত্রই।ছেলেদের শেখায় রোজগেরে হতে হবে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৪311230
  • এই রোজগার না ক'রে ইচ্ছেমতন জীবন কাটানোর সুযোগ সুবিধে ছেলেদের জন্যেও থাকা উচিত। মানে, মেয়েদের ক্ষেত্রে উচিত বললে। কিন্তু এটা তো ফ্যাক্ট এই সুযোগ ছেলেদের জন্য কম। এটাকে কী বলবো, পিতৃতন্ত্র তো ?
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৪311231
  • সিকি যদ্দূর জানি রাত এগারোটায় বাড়ি ফিরছে। আপিসে সোসন।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৮311229
  • কেসি-র বক্তব্যের প্রেক্ষিতে - একজন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় যদি রিস্ক নিতে চায়, রোজগারের অভ্যাস না করে অন্যরকম জীবন যাপন করতে চায়, তাতে কি বলার আছে?
    ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে পারি, বিপদে পড়তে পারি -এজন্য এখন নিজের ইচ্ছামত জীবন কাটাব না - সবাই তো এভাবে নাই ভাবতে পারে
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৪311228
  • আর বেশিরভাগ মধ্যবিত্ত মেয়ে চাকরি করেন, এই তথ্য কোথায় পাওয়া গেল জানতে আগ্রহ আছে। এটা অবশ্যই এই নয় যে, মেয়েরা (কখনোই) পরিবারের আর্থিক দায়িত্ব নেয় না। কিন্তু কতজন নেন আর সে সংখ্যা আগের থেকে আদৌ বেড়েছে কি ? আর পরিবারের আর্থিক অবস্থা ভাল হতে থাকলে, মেয়েদের রোজগারের পরিমাণ কমতে থাকে, এটাও দেখেছিলাম কিছু স্টাডিতে।
    নিম্নবিত্ত মেয়েরা অবশ্যই করেন, বা করতে বাধ্য হন।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৪311226
  • দময়ন্তীদি, ঐ নির্মিত ইচ্ছার ক্যাটেগরি ও বাদ দিয়েছি তো। সে বাদ দিয়ে সত্যিই কি কোন মেয়ে শখে নিজে রোজগার না ক'রে থাকতে পারে না ? আর সেই জন্যেই ঐ উদাঃ তুলেছিলাম,যেখানে তার পারিপার্শ্বিক বারবার চাকরি করতে বলছে।
    এটাকেও পিতৃতন্ত্র বলবো কিনা। এবার যাঁরা একে পিতৃতন্ত্র বলছেন, সেক্ষেত্রে বলতে হবে পিতৃতন্ত্র মেয়েদেরও কিছু সুবিধা দিচ্ছে, আর ছেলেদের জন্য চাপ ( রোজগার করতেই হবে), এটাও নিশ্চয় তাঁরা বলছেন। এই জায়গাটাই ক্লিয়ার করার ছিল।
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৪311227
  • সোসেন কে ক আর ঘ এর মাঝামাঝি কিছু। দ্যাখো বেঁচে থাকতে হলে পয়সার জোগাড় লাগবেই। সে জন্যই, শুধু সে জন্যই প্রত্যেক মানুষকে কিছু না কিছু রোজগারের অভ্যেস রাখা ভাল। ব্যক্তিত্ব ট্যক্তিত্ব অনেক সাটল বাপার স্যাপার। পয়সা আসার এক এবং একমাত্র ইঞ্জিনটি কোনও কারণে বসে গেলে অনেক অনেক পরিবার ভেসে যেতে দেখেছি।
  • pipi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৯311224
  • সোসেনকে অনেকগুলো ক্ক
  • sinfaut | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৯311225
  • হ্যাঁ সোসেনকে অনেকগুলো ক।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:০১311223
  • সোসেন-কে ক
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৯311222
  • আমার ভোট আরণ্যক, পুতুল নাচের ইতিকথা, খোয়াবনামা, আর কমুনিস।
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৮311221
  • দমুদিকে উত্তর দেওয়ার মতো বিশেষ কিছু নেই, ভেবে দেখলাম। আমার মূল আপত্তি শিক্ষা=অর্থকরী সময়=পারফেকট ব্যক্তিত্ব এই সমীকরণে, এবং ব্যক্তির চয়েসকে ইমপর্ট্যান্স না দেওয়ায়। গৃহবধূর কাজকে অর্থে কনভার্ট করলে কি হয় সে প্রশ্নে যাচ্ছিই না, কেউ যদি এই কাজগুলো করে আনন্দ পান, এবং পরিবারের সাপোর্টও যদি থাকে, তাহলে কেন ব্যক্তিত্বের ঘাটতিজনিত প্রশ্ন আসবে, কেন অসম্মানের প্রশ্ন আসবে সেটা আমি সত্যিই বুঝি না। চাপিয়ে দেওয়াটা অন্য প্রশ্ন, সেগুলো যেখানে ঘটছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি মেনে নিতে বাধ্য হচ্ছেন-সে ক্ষেত্রে কোনো মন্তব্য নেই, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা অনেকক্ষেত্রেই বাধ্যতামূলক অর্থনৈতিক দায়িত্বপালনে (অন্যের) পর্যবসিত হয়, এমনকি মেয়েদের ক্ষেত্রেও।
    ভালো আর খারাপের মাঝে অনেকগুলো ধূসর স্তর আমি দেখতে পাই। সেই স্তরগুলো মেয়েদের(এখানে যেহেতু মেয়েদের কথাই হচ্ছে) মোটিভেশনের অভাব থেকেই যে সবসময় আসে তা নয়। ব্যক্তিত্বের বিভিন্ন রং থাকে, মানুষ এক ছাঁচে ঢালা হয় না,সাফল্য ও আনন্দের বোধ-ও একরকম হয়না। তাই বিচার করতে একটু সংকোচ হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত