এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tania | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৬311341
  • মুক্তকেশী মোক্ষদাদের সঙ্গে একাসনে বসানোটা বোধহয় খাপে খাপ হবেনা। কারন এদের মুক্তকেশীদের মত স্ট্রাগল থাকেনা। লাইফের কোনো স্টেজেই থাকেনা। পিতৃতন্ত্রের চাপও রিলেটিভলি অনেক কম। এখানে পারস্পরিক বোঝাপড়াটা অন্য প্লেনে। একজন রোজগার করে enabler হয় আর অন্যজন সেই রোজগার করা টাকা স্ট্র্যাটেজিকালি খরচ করে গোটা পরিবার সমাজের সিঁড়ি বেয়ে ওঠে। পার্ফেক্ট হারমনি।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৪311339
  • ডাকপুরুষ!!! বাপের জম্মেও শুনি নি।
    আপনি ঠিক করে শুনেছিলেন তো? মানে কী শুনতে কী শুনে বসেছিলেন, কে জানে!! ঃ))
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩২311338
  • তবে কিনা অন্যরা কী দেখেছে, কী জেনেছে, তাদের সেকথাটা লেখার অধিকার থাকলেও সেটা লেখাটাও পন্ডশ্রমই।
  • TB | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩১311336
  • ঘরে/বরে পোষা বৌ, বরে পোষা ঘর আর ঘরে পোষা বর না থাকলে কত শত লোকের জীবন যে সাহারা হয়ে যেত ভাবতেই আমার মুখ দিস কাইন্ড অফ স্মল হয়ে যচ্ছে।

    তক্কো করা ভাল, ওতে বুদ্ধিবৃদ্ধি হয়। ডাক্পুরুষে তাই বলে গেছেন।

    (ডাক্পুরুষ কে, জিগাবেন না যেন। বাপের কাছে শুনেছিলুম সে নাম, এইমাত্র।)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩১311337
  • তা বটে।
  • π | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৮311335
  • অতএব আমার পোস্টটি কোট করিয়া পণ্ডশ্রম হইলো। ঃ)
  • π | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৭311333
  • কী আশ্চর্য ! আমি কাদের কী দেখেছি, সেটা আমি বলতে পারবো না ? তাঁদের কী চয়েজ ছিল না ছিল জেনেই বলছি না, জানা গেল কীকরে ?
    আর আমি বারেবারে একটা সেট নিয়ে প্রশ্ন করেছি, সবাইকে নিয়ে নয়। সেটা বারবার বলার পরেও বোঝা না গেলে দায় আমার নয়।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৭311334
  • হ্যাঁ তানিয়া। আমারও আপত্তি আছে এদের করুণার চোখে দেখতে। এরা তো বেসিকালি সেই মোক্ষদা, মুক্তকেশীদের মত টিপিকাল গিন্নি। ক্ষমতার রাশ এদেরই হাতে। এবং এটাও একটা স্কিল।
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৫311332
  • আমি একটা কিটি পার্টির টিমকে জানি যাঁরা সোসাইটির কাজের মেয়েদের জন্য সপ্তাহে দুদিন ডাক্তার ডেকে এনে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৪311330
  • name: π mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:17 Sep 2015 -- 12:35 AM

    তানিয়াদির বলা সেট দেখেছি বলেই প্রশ্নটা করেছিলাম।
  • tania | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৪311331
  • অ্যাবসলিউটলি! পাড়া বেড়াতেই পারে। কিটি পার্টিও নো ইস্যু। আগে চাকরি করুক বা না করুক। কোনো অসুবিধে নেই। আমার শুধু আপত্তি আছে এদের করুণার চোখে দেখতে। ঘরে পোষা বরে পোষা বলতে। কারন আমার দেখা এইসব গেরস্থালিতে করুণার পাত্র স্বামীরা। বেচারাদের কোনো say নেই কো। রোজগারের টাকা কোথায় কেমন করে খরচ হবে তাও বলার অধিকার নেই। বাচ্চা কোন স্কুলে পড়বে, কোথায় বাড়ি কেনা হবে, ছুটিতে কলকাতা না হনলুলু, সবই গিন্নিদের হাতে। কেউ দেখা করতে চাইলে পজ্জন্ত বলে, দাঁড়াও, কথা বলে জানাচ্ছি। ঃ-)
  • π | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:২২311329
  • আমার প্রশ্ন এরকম কোন লোকজনকে নিয়ে আদৌ ছিলনা, এটুকুই বলতে পারি।
  • Div0 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:১৯311327
  • স্পেস-X এর ফুটেজটা দেখে প্রীত হলাম। এবং এটা দেখে এই তিমিটাকে মনে পড়ল। তবে এর ল্যান্ডিং একদম পার্ফেক্ট। বোঝাই যাচ্ছে তিমিরা স্কেলার ভেক্টর থ্রাস্টারিং সব গুলে খেয়েছে :p



    প্পন্দা, কাল ফোনাবো। শনিবার কাভেরি ট্রেইল ম্যারাথন (রঙ্গনথিট্টুর পাশে নদীর ধার ধরে)। অতঃপর রবিবার কাবিনী যাওয়া। 'দ্য সেরাই' বুক করা হয়েছে। কায়াকিং, আর্চারি ইত্যাদি।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:১৯311328
  • এতোজের ১২ঃ৫১।
    "মুক্তকেশী নিজে কর্মঠ ন্যাতপেতেবিহীন শক্ত মহিলা হয়েও অন্য মেয়েদের কেবল তুচ্ছতাচ্ছিল্য আর অত্যাচার করেই জীবন পার করে দিলেন, কিছুতেই দেখতেই পেলেন না ওদের মধ্যে তার নিজেকে।"

    এই অত্যাচারের ব্যাপারটা বাপু সিম্পল পাওয়ারগেম যা আসে ইনসিকিউরিটি থেকে, রাশ আলগা দিলেই সংসারের কর্তৃত্ব হাত থেকে বেরিয়ে যাওয়ার ভয় থেকে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৭311326
  • শুধু ভানু-কানুকে কেন দোষ দেবে এতোজ? চাঁপা? সে তো সুবর্ণর প্রথম সন্তান, সে কেমন তৈরি হয়েছিল? সেও তো কুঁদুলি, নিন্দুক, স্বার্থপর ছিল। শুধু মাকে দোষারোপ করত।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৫311325
  • বহু মহিলা প্রথম জীবনে সাধারণ চাকরি দিয়ে জীবন শুরু করলেও, মা হওয়ার পরে লম্বা ব্রেক নিলে, তারপরে আর কাজের জগতে হাজার ইচ্ছে থাকলেও ফিরতে পারেন না, তারা চাকরি পান না। ছেলেমেয়েরা ইস্কুল চলে গেলে সিরিয়াল দেখেন, পাড়া বেড়ান।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৪311324
  • হ্যাঁ ব্যাংদি, কেউ না। সত্যবতীর সরল সাধন ই বলো বা সুবর্ণের কানুভানু---এইসবরা কেউই "বাপের ছেলে" আইডিয়া থেকে বেরোতে পারে নি। মা দিদিমা বোন ফোন মানে মেয়েরা এদের সকলের কাছেই নেসেসারি ইভিল টাইপ জিনিস, অথবা সুখসাচ্ছন্দ্যবিধায়ক জ্যান্ত যন্ত্র। মেয়েরা কোনোদিনই এদের কাছে "মানুষ" হিসাবে "সহনাগরিক" হিসাবে দাঁড়াতে পারে নি।
    বকুল যখন পাশ করলো, তখন কেমন অবাক হয়ে রেগে গেল ওর দাদা? একটা মেয়ে এরকম ভালো পাশ করে ফেলেছে, এইভাবনাটাই ওদের কাছে অচেনা।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:০০311323
  • যাদের নিয়ে কথা হচ্ছে, কীভাবে জানা গেল, তারা প্রথম জীবনে চাকরিবাকরির চেষ্টা করেন নি? তাদের বর্তমানটা দেখে তাদের অতীতটাও বলে দেওয়া সম্ভব? তাদের বরে পোষা জীবন দেখে কীভাবে বলে দেওয়া যায় যে তারা কখনো-ই চাকরির চেষ্টা দেখেন নি? জোর করে এইসবের মধ্যে কিটি ইত্যাদি, নিজেদের এনগেজড রাখেন না?
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৬311322
  • মুক্তকেশীকে আমি দোষ দিই না, ওনার ছেলেগুলো অমানুষ ছিল বলে। সত্যবতীর ছেলে দুটি তাও যা মন্দের ভালো, সুবর্ণের ভানু, কানুরা তো তাদের কাকাদের মতই হয়েছিল, সুবর্ণর মত মা পেয়েও তো শ্রদ্ধা করতে শেখে নি। আর সত্যবতীর ছেলেরা? সরল, সাধনরাও তো বোন অসুখী জেনেও একটুও নিজেদের আঙুল নাড়ায় নি। বা বড় হয়ে মায়ের লড়াইয়ে মায়ের পাশে দাঁড়ায় নি।
  • π | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৪311321
  • যাঁরা করতে চান, কিন্তু নানা কারণে করতে পারেন না, তাঁদের নিয়ে বোধহয় কোন কথাই হয়নি।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫২311320
  • সৈকতের পোস্টটা তোলার জন্য সিএমকে থ্যাংকিউ। যে যার নিজের মত করে ভালো থাকুক না বাপু, সবাইকে এক ছাঁচে ফেলার দরকারটাই বা কী? আর সমস্ত শিক্ষিত ছেলে/মেয়েদের জন্য এত এত চাকরি বা ব্যবসা করার অপশন দেশে আছে নাকি? আমি তো কত লোককে জানি, ছেলে এবং মেয়ে দুই-ই বছরের পর বছর চাক্রির পরীক্ষা দিয়ে যাচ্ছে, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, পাচ্ছে না। কোনো স্কুলে/কলেজে পার্টটাইম পড়িয়ে হাতে তিনহাজার টাকা পাচ্ছে, তা দিয়ে যাতায়াতের খরচই ওঠে না।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫১311319
  • ব্যাংদি, গোটা একটা পরিবার বিছুটির ঝাড় যেন! শুধু সুবোধ একটু যা ভদ্রসভ্য! অথচ বিধবা মুক্তকেশী যথেষ্ট লড়াই করে ছেলেদের মানুষ করেছেন বলেই মনে হয়, কিন্তু এই ছেলেগুলোর কেউ ই যে কেন শ্রদ্ধা করতে শেখেনি মেয়েদের, এটা একটা অদ্ভুত ব্যাপার! মুক্তকেশী নিজে কর্মঠ ন্যাতপেতেবিহীন শক্ত মহিলা হয়েও অন্য মেয়েদের কেবল তুচ্ছতাচ্ছিল্য আর অত্যাচার করেই জীবন পার করে দিলেন, কিছুতেই দেখতেই পেলেন না ওদের মধ্যে তার নিজেকে।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৬311317
  • বঙ্কিম লোক্কে এইসব বলে চুক্কি দিয়ে নিজে নিজের কাজকম্মো লেখাটেখা দিব্যি চালিয়ে গ্যাছে! বুদ্ধিমান লোক আরকি! ঃ-)
    আহার নিদ্রা মৈথুন কত্তে কত্তে সব হেজে মজে শেষ, নিজে সম্রাট হয়ে রইলেন বঙ্কিমবাবু। অমরত্ব যারে কয়।
    ঃ-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৬311318
  • হ্যাঁ এতোজ। বিশেষ করে পেকাটি তো একটি রত্নবিশেষ।
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪১311316
  • Name: saikat Mail: Country:

    IP Address : 202.54.74.119 Date:25 Jan 2012 -- 10:39 AM
    “ধর্ম কী? আমি বলব? জানি বলে মনে হয়। এই যেমন, বঙ্কিমের সাথে রামকৃষ্ণর দেখা হলে, বঙ্কিমকে জিজ্ঞাসা করেন যে "জীবনের উদ্দেশ্য কী?" বঙ্কিমও তেমন, উত্তর দিলেন - "আহার, নিদ্রা, মৈথুন।" রামকৃষ্ণ তো তেড়ে মেড়ে উঠলেন, বঙ্কিম নিজে যা করে সেটাই উদ্দেশ্য বলে মানে, মূলো খেয়ে ঢেকুর তুললে মূলোর গন্ধ বেরোবে, এইরকম দু-চার কথা শুনিয়ে দিলেন।

    এখন বঙ্কিমের উত্তরটাই ঠিক বলে মনে হয়, যদি ঐ উত্তরের পেছনে এই মতটা লুকিয়ে আছে বলে মনে করি যে জীবনের উদ্দেশ্য আরামে থাকা, সুখে থাকা, অর্থাৎ দুঃখে না থাকা। প্রথম মানুষের যাবতীয় কাজ আর চিন্তার উৎস ছিল এটাই যে কষ্ট যেন না পাই। ”

    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1327357010984&contentPageNum=3#.Vfm9WsSXeK0
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৯311315
  • ব্যাংদি, আমারো মনে পেভা আর পেকাকে আরো কয়েক ডিগ্রী বেশী শয়তান বলে মনে হয়।
  • π | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫311312
  • তানিয়াদির বলা সেট দেখেছি বলেই প্রশ্নটা করেছিলাম।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫311313
  • নাঃ আমার যাওয়া উচিত।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫311314
  • আমার বেশ কিছু বন্ধু আছে, যাদের অনেকেরই মাস্টার ডিগ্রি আছে, কেউ কেউ আবার প্রেসিডেন্সিতে পড়েছে। তাদের অতি সাধারণ বাংলা বানান বা ইংরাজি বানান বা বাক্যগঠন দেখলে মনে হয়, ওরে বাবা এ যেন কাউকে না লেখাপড়া শেখাতে যায়।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩০311311
  • তবুও আরেকটা কথা। নিজেদের প্রচুর ডিগ্রি থাকলেই যে ছেলেপুলেদের পড়ানো সহজ হয়, তা কিন্তু নয়। সবাই কিন্তু পড়াতে পারে না বা বোঝাতে পারে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত