এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৩311370
  • (এইত্তো, হলধর এক্ষপ্রেস এসে গেছে)

    ল্যাদোষদা, তুমি রাধে মার নাম শুনেছ?
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৬311368
  • সল্লেকের পৌরভোট তো জমে ক্ষীর পুরো।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৩311367
  • ম্যাটল্যাব, গৌরী সেন, পিতৃতন্ত্র - কোনটা দিয়ে দু পয়সা দেবো বুঝতে না পেরে আপাতত চেপে গেলাম
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪১311366
  • ব্যাঙ আবার ঘুরেফিরে চাকরীর খোপে গিয়ে পড়েছে!! তানিয়া বর্ণিত সেট তো ঐ পাই প্রথমে প্রথম কদমফুলের যে স্বেচ্ছায় চাকরী করে না এবং করে না এটা তার চয়েস, একেবারেই নিজস্ব চয়েস কিনা জানতে চেয়েছিল সেই তার সাথে একইরকম। এবারে এইটে পিতৃতত্ন্ত্রের অবদমনের ফল না পিতৃতন্ত্রের পার্ট অহয়ে গিয়ে ক্ষমতা আত্মীকর?ণের পর ক্ষমতার রাশটা নিজের হাতে নিয়ে নেবার গপ্প সেটা বিবেচনা করা যেতেই পারে।
  • TB | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০২311365
  • গৌরী সেন কে তো বহুদিন ধরে চিনি, জনহিতকর কাজে তার মুক্তহস্ত।এই ধরুন না, মশার মত ঝাঁকে ঝাঁকে ড্রোন নামমাত্র মূল্যে হাজার হাজার কাজ করে দেবে (আর সবাই ঠ্যাং এর ওপোর ঠ্যাং তুলে চন্দ্রিমা দেখবে বা ভীমসেন জোশী শুনবে) এরকম উপকারী কাজ আর কটা হতে পারে? উনি নিশ্চিতই এতে সাহায্য করবেন।
    বাই দ্য ওয়ে, শুনতে পাই এপিট-ওপিট করে সম্প্রতি উনি নাকি নামটা বদলেছেন। নতুন নাম বোধহয় ভেন্চার ক্যাপিটালিস্ট; অন্য কিছুও হতে পারে।
    আপনাদের কাছে খবর থাকলে একটু জানাবেন তো, খুব উপকার হয়।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪৪311364
  • MATLAB বা অক্টেভ জানা কেউ আছো?
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০১311363
  • আর ঐ ড্রোন বানানোর আর চালানোর খরচ? দেবে কে? গৌরী সেন?
    ঃ-) ঃ-) ঃ-)
  • TB | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫২311362
  • আমারও এরকম কিছু মনে হয়নি তা নয়, আমি হাসানরাজা, হারুনরাজা - কেউ না হলেও!

    এইসব দিগভ্রষ্ট প্রাণদের ধরে ধরে ড্রোন বানাবার কাজে লাগিয়ে দিলে কত শত সহস্র (তার বেশিও হতে পারে, গণনা পেন্ডিং) মানুষের ঘরপোষ্য হবার স্ব্প্ন বাস্তবায়িত হতে পারলেও পারতে পারতো, কেবল ভেবে দেখুন একবার! ঐসব ড্রোনেরা গাছে জল দিয়ে দেওয়া, গরুর দুধ দুইয়ে দেওয়া, ঝড়ে বাতি নিভে গেলে মূহুর্তে গাছের ডাল পরিষ্কার, ট্যাকস সাবমিট - স অ অ অ অব করে দেবে। জীবনে তখন সীমাহীন সুখই সুখ।

    সেদিন কবে আসবে সূপূর্ণা?

    নোটঃ ড্রোন একটি প্লেসহোল্ডারের নাম। সূপূর্ণাও।
  • .. | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৮311361
  • ।। আয়্লা! জূহি চাওলা!
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৭311360
  • অবশ্য এসব ব্যাপারে কবিরা অনেক আগেই বলে গ্যাছেন। "সংসারের চার দেয়ালে বন্দী হইয়া রে এ এ এ এ/ কান্দে হাসনরাজার মন।"
    ঠিক এই না হলেও, এইরকমই কিছু একটা। ঃ-)
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৯311359
  • টিম,
    অর্থাৎ কিনা এটা মানবাত্মার সমস্যা।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৮311358
  • এতজের পোস্টটা মহিলা পুরুষ নির্বিশেষে সত্যি তো। রিয়েল ভার্চুয়াল দুই জায়গাতেই আমি দীর্ঘদিন ধরে অসম্ভব শক্তিধর সব মানুষ দেখে আসছি যাদের শক্তি মুক্তির পথ না পেয়ে নিঢানিপে, ট্রোলিং, তক্কের খেলা আর কূটকচালীতে এসে থেমেছে। ঃ-)
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৫311357
  • এটা কি সিরিয়ালের নাম?
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৩311356
  • সেদিন "মনিকাকা তুআআআ" শুনে ঘাবড়ে ঘ হয়ে গেলাম। এইভাবে কাকাকে ডাকছে? এতখানি ইয়ে হয়ে গেছে আজকালকার পুলাপান?
    পরে একজন বুঝিয়ে দিলে "মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি' র শর্ট ফর্ম ওটা।
    ঃ-)
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৭311355
  • আন্দাজ আপনা আপনা ডাউনলোড করছি। এর আগে কখনো দেখিনি। এইবারে দেখব।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৬311354
  • খিক। চেলসিগণ তো এবার ইপিএল এ হেরে ভূত। এখন কিছু ভুলভাল টিম পেয়ে গোল দিচ্চে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৪311353
  • না রে। ঘুম আসছে না। চেলসির খেলোয়াড়রা এমন দাপাদাপি করছিল ঘরের মধ্যে, ঘুমোয় কার সাধ্যি!

    যাই হোক এবার সত্যিই ঘুমোনোর চেষ্টা করা যাক।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:১২311352
  • ইয়েসস...হেলতে দুলতে ভাটিয়ালীতে প্রবেশ...হাত ফাত কেটে গিয়ে হেবি রক্তারক্তি...টাইপাতে অবশ্য ত্যামন কিছু অসুবিধে হচ্ছে না...সব হেঁ হেঁ নির্ঘাত...ব্যাঙদি, ঘুম নিদ্রা নেই! হোম টাস্ক করছ নাকি?
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৯311351
  • ক্ক। এটা আমার অনেকদিন ধরেই মনে হয়।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৭311350
  • আমি আজকাল প্রচুর দজ্জাল পাড়াকুঁদুলি মহিলাকে অন্য ভাবে দেখলে দেখতে পাই, এরা প্রায় প্রত্যেকেই ছিল অনেক শক্তি সামর্থ্যওয়ালা মহিলা, সংসারের খাঁচার ভিতরে এদের শক্তি মুক্তির পথ পেত না। তাই ওভাবে নিন্দেবান্দা করে ঝগড়া করে দজ্জাল্লি কুটকচালি করে নিজেদের এনগেজড করে রাখতো। এদের মধ্যে অনেকেই আবার অসুখী ও অনিচ্ছুক দাম্পত্যের মধ্যে বন্দী ছিল, সেটাও একটা কারণ হতে পারে দজ্জালি করার।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৩311349
  • তা ঠিক। চাঁপার দিকটা এইভাবে কখনো ভেবে দেখি নি।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:০২311348
  • বুঝলে ব্যাঙদি, চাঁপার ব্যাপাট্টা আমার একটু অন্যরকম মনে হয়। চাঁপা সুবর্ণের কম বয়সের সন্তান, সে সুবর্ণের সেরকম কেয়ার যত্ন আত্তি পায় নি। কারণ সুবর্ণ তখন ছিল অনিচ্ছুক দাম্পত্যের মধ্যে বন্দী হওয়া বলির পশুর মতন, সেই অবস্থায় সন্তানকে কেয়ার দেওয়া কঠিন। কিন্তু এই কেয়ার পরবর্তীকালে পারুল বকুলরা কিছু টা পেয়েছিল, কারণ ততদিনে সুবর্ণ খানিকটা ধাতস্থ হয়ে একটা রাস্তা দেখতে পেয়েছে, যে অন্তত ছোটো মেয়ে দুটোকে যদি মানুষ করে মুক্তির পথ দেখানো যায়।
    চাঁপার সম্ভবত এই ক্ষোভ থেকে গেছে যে মা তাকে অবহেলা করেছে, সেটাই নানাভাবে বদলে গিয়ে ঐ ক্ষোভ কুঁদুলেপনা ইত্যাদির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। ঐ মেয়েটার জীবনটাই বা কী? জাস্ট কৈশোর পার হতে না হতে বিয়ে হয়ে গিয়ে সংসারের জাঁতাকল আর সন্তান উৎপাদনের যন্ত্র হওয়া ছাড়া আর কোনো পথ না!
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:০০311347
  • আমি এখন ফুটবল আর ফুলকাকা বলে একটা গল্প পড়ছি। ঃ)
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৪311346
  • হ্যাঁ হ্যাঁ আমি ব্যাঙদি, তানিয়া, টব, সোসেন, দ, সিএম সবাইকে একবস্তা ক দিয়ে গেলাম। সবাই ভাগ করে নিন ঠিকঠাক বুঝে।
    ঃ-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫১311345
  • যাই হোক, তানিয়ার পোস্টগুলো ভালো লাগল। আর সোসেনের সবকটা পোস্টে ক্কয়ে ক্ক।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪০311344
  • টিবি ঃ))
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৯311343
  • মুক্তকেশীর চ্যালেঞ্জ ছিল ছেলেপুলেদের বড় করার। মোক্ষদার তো তা ছিল না। বেসিকালি আশ্রিতই। পরনির্ভর। তবু কেমন করে অন্যের সংসারের দন্ডমুন্ডের কর্ত্রী হয়ে বসেছিলেন, সেটা মনে করেই বললাম।
  • TB | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৮311342
  • ও, বলতে ভুলে গেছি, উটি ছিল বিধিসম্মত সতর্কীকরন
  • TB | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৬311340
  • আমি যদ্দূর জানি ডাকপুরুষ চুলোচুলি করা সম্পর্কে কিছু বলে যান নি। বুড়ো বয়েসে ঐ সব কত্তে গিয়ে টাক পড়ে গেলে জাপানি তেল লাগিয়েও সে চুল ফেরত পাবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত