এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৯311400
  • অ, বিক্রি বন্ধ। তাই বল।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৭311399
  • বার্বিকিউতে পেয়ে যাবে হয়ত। মিট সেল ব্যান। এনডিটিভি নিউজ করেছিল দুদিন আগে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৬311398
  • আজকে লুরুতে মিট ব্যান? এদিকে আমি বার বি কিউ নেশনে যাব ভাবছিলাম। সাধারণতঃ প্রতিবার গণেশপুজোর দিন আমরা বার বি কিউ নেশনস খাই, এক্টুও দাঁড়াতে হয় না টেবিল পেতে। বিনা রিজার্ভেশনে ঢুকে যাওয়া যায়। এবছর হঠাৎ মিট ব্যান কেন? এটা কি সত্যি? ঠিক জানিস?
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৬311397
  • লং উইকেন্ডে কোথাও যেতে নেই। আশেপাশে সব স্পটে মাছির মত ট্যুরিস্ট ভনভন করতে থাকে।

    তার থেকে এই চাদ্দিন লুরু কাঁপিয়ে গাড়ি চালাব। রাস্তা ফাঁকা, মল ফাঁকা, খাবারের দোকান ফাঁকা। হমিনস্ত, হমিনস্ত, হমিনস্ত।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৪311396
  • এসকেলেশনের কথা আর বলবেন না বাবাঠাকুর। পরিপুন্নু, এজ্ঞে। পরিপুন্নু
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৫311395
  • ছকে ছিলাম যে শুক্রবারটা ছুটি নিয়ে টানা চারদিনের লং উইকেন্ড বানিয়ে একটু ঘুরে আসি কোথাও। এক কুটিল এসক্যালেশন এসে ল্যাং মেরে ফেলে দিল ঃ(
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:০১311394
  • একটু আগে বাড়িতে ফোন করেছিলাম। ব্যাকগ্রাউন্ডে তুমুল আওয়াজ - কথা বলা যাচ্ছেনা। জিগালাম - শুনি গণেশ পুজোর ধূমধাম।

    লুরুতে আজকে মিট/মাল ব্যান বলে গতকাল আপিস ফেরতা ব্রিউইস্কিতে পেট পুরে পর্ক রিবস আর বিয়র সাঁটিয়ে এসেছি।
  • phutki | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩২311393
  • কলকাতাতেই গণেশদাদা পেটটি নাদা করে মোড়ে মোড়ে বসে আছেন। সেখানে তোমার ক্যাম্পাস তো কাঁপবেই।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩০311392
  • সে আর বলতে। তবে নিজের ভয়েসকে মাঝে মাঝে আসতে দেওয়া দরকার বাপু।

    লুরুর নাল্লি আমায় তুমূল হতাশ করেছে জুনমাসে। বরম লুরু আপিসে এক মহিলা কি যেন মেলায় এক ভদ্রমহিলা দুর্দান্ত কালেকস্ধান নিয়ে এসেছিলেন।

    উফ! ক্যাম্পাসের তাসাপার্টি থেমেছে। এইবার এট্টু কাজকম্মে মন দেওয়া যাক।
  • Phutki | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৬311391
  • আমি ক্ষান্ত দিলাম। গুচ্ছ পাতা ভর্তি লেখা লিখে বা পড়ে কেউই তো আর চিন্তা ভাবনা পাল্টাব না।

    তাচ্চেয়ে কলকাতায় নাল্লি খুলছে সেটা দমদি কে বলে যাই।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৩311390
  • লন্ডনের ইস্টহ্যামের সেই গুরুদোয়ারা। আহা।

    মনিকরণটা আগেরবার মিস হয়ে গেছিল। বাইরে তখন তিন ফুট বরফের দেওয়াল। আবার যেতে হবে।
  • pipi | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৩311389
  • তবে হ্যাঁ, গুরুদ্বারার লংগর যেকোন দিন দুইবেলা পাত পেড়ে সাপটে খেতে রাজী আছি। বার্লিন থাকতে ফি রবিবার গুরুদ্বারার লঙ্গর আর বুধবার দক্ষিণী সারাভানান এর মন্দিরে লেমন রাইস আর ষাকা পোঙ্গল বাঁধা ছিল। নেহাত এখানে গুরুদ্বারা এক ঘন্টার ড্রাইভিং! নইলে, হেঁ হেঁ, আমি খুবই ভক্তিমতী।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:২১311388
  • আমারো খুব একটা ভাল্লগে না, তবে কতটা ক্ষিদে আছে তার ওপর নির্ভর করছে। পুরোটাই পার্সপেক্টিভের ওপর।
  • pipi | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৮311387
  • নাহ বলতে বাধ্য হচ্ছি গুজ্জুদের রান্না আমার ভাল লাগে না। প্রবল মিষ্টি আর ঝালের একটা অদ্ভুত কম্বিনেশন যেটা আমার জিভে যায় না। তবে ঢোকলা ইত্যাদি টিফিন গুলো খারাপ লাগে না।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫১311386
  • এখন ডানপন্থীদেরই জয়জয়াকার।

    রেফঃ গণেশের শুঁড়
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫০311385
  • ওহ, সাউথ বেন্ড - তার মানে প্রায় শিকাগো। গুজ্জুদের মন্দিরে ভালো খাবার, আর ভালো হল পাঞ্জাবিদের গুরদোয়ারায় - কিছু খাওয়াদাওয়া।
  • pipi | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৫311384
  • এলসিএম, সাউথ বেণ্ডে গুজ্জুদের একটা বড় মন্দির আছে। ঐ একটিই মন্দির এ তল্লাট্টে। হেন দেব দেবী নেই সেখানে অধিষ্ঠান করেন না। গুজরাতী কম্যুনিটি নিজেরাই ভোগ প্রসাদ সব কিছু রান্না করে। লাড্ডুগুলো মনে হয় স্টোর ব্রট। আর মোদক বলে যা দেয় সেটা কন্ডেন্সড মিল্ক আর খোয়া মেশানো কিছু একটা। আমি কখনো অরিজিনাল মোদক খাই নি তাই মোদক ঠিক কেমন খেতে জানা নেই তবে যা পাই তাই আনন্দ করে খাইঃ) ফ্রিতে পেলে লোকে মনে হয় বিষও খেয়ে নেয় আর এতো মিষ্টান্ন অ্যাণ্ড মিল ঃ)
  • dd | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩০311382
  • যে যেখানে পেরেছে, যাকে পেরেছে "ক" দিয়ে গ্যাছে। সারা রাত ধরে।ভাটের পাতায় ক'এর ছড়াছড়ি।

    তবু তথ্যের খাতিরে জানিয়ে দি' সব চে' বেশী ক বোধয় সোসেনের ঝুলিতে।

    আমি কাউকেই ক দিলেম না।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩০311383
  • কোথায়, কোন মন্দিরে লাড্ডু, মোদক?
    সে যুগে শিকাগোর অরোরা টেম্প্‌লে দিত তিরুপতি স্টাইল লাড্ডু - বোঁদের, ভেতরে কাজু, কিসমিস - ফিরি, উইকেন্ডে, সব উইকেন্ডে নয়। আজকাল দেয় কি না জানি না। কয়েক বছর আগে মালিবু-তে হিন্দু টেম্প্‌লে গেছিলাম - ঐরকম লাড্ডু ছিল, বিক্রি করছিল - প্লাস্টিক জিপলক ছোট্ট ব্যাগে ভাঙ্গা লাড্ডুর গুঁড়ো, পাঁচ ডলার করে, তাই কিনেছিলাম, ভালো ছিল না, একদম বাজে।
  • pipi | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২০311380
  • কাল এখানে মন্দিরে এলাহি খ্যাঁটনের ব্যবস্থা। হোক ভেজু, কিন্তু লাড্ডু, মোদক পাওয়া যেত। ইদিকে শুয়ে শুয়ে নাকের জল, চোখের জল মোছা ছাড়া আর কিছুই করতে পারছি না।
    বাপ্পা, শেষটায় তোমার মনে এই ছিল!
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২০311381
  • ওহো, কোড। ম্যাটল্যাব কোনোদিন করি নাই। ছাত্রাবস্থায় সামান্য এসপিএসেস, আর, চাগ্রিতে কিছুদিন স্যাস - ব্যস।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৭311378
  • ধুর, কম্প্যারিজন কে চায়? একটা কোডে হেল্প চাই।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৭311379
  • কালকেই ফান্ডা পেয়েছি ডানদিকে শুঁড়ওয়ালা গনেশ বাঁদিকে শুঁড়ওয়ালা গনেশের চেয়ে বেশী পবিত্র হয়, বেশী ক্ষমতাবানও। তাতে আমি বললাম সে তো শঙ্খেরও বামাবর্ত দক্ষিণাবর্ত ইত্যাদি ব্যপার স্যাপার আছে। কিন্তু শঙ্খ তো লাখে লাখে জন্মায়। গনেশ তো মনে হয় একপিসই ছিল, সেই যাকে মোদীর ডাক্তার প্লাস্টিক সার্জারী করে হস্তীমুন্ড বসিয়েছিল। তা সে অজ্জিনালি কী ছিল? ডানদিক না বাঁদিক?
    তাতে ফান্ডাদাতা খোঁজ নিয়ে জানাবে বলেছে।

    আমি জানলেই আপনাদের জানিয়ে দেব।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৪311377
  • R, MATLAB, SAS, SPSS, STATA - এগুলোর একটা কম্পারিজ্‌ন এই সাইটে দেখলাম, নীচের দিকে একটা টেবিল আছে
    http://stanfordphd.com/Statistical_Software.html

    তবে হ্যাঁ, ঘ্যামা দেখতে গ্রাফিক্স ম্যাটল্যাব-এ ভালো, বেশ থ্রি ডাইমেনশন কালারফুল।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৯311375
  • সে আর বলতে, কবে মন্দিরে ফ্রি লেমন-রাইস আছে সে সব খবর একদম ফিঙ্গারটিপে,
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৯311376
  • ইয়ে, এগুলো আবার...ভেবেচিন্তে বলো বাপু:-p

    ল্যাদোষদা - ম্যাটল্যাব
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৩311374
  • হলধররা মনে হয় ঠাকুর দেবতা নিয়ে বেশ আপডেটেড থাকে।
    ল্যাদোশ কী বল?
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০১311373
  • আই অ্যাম ইম্প্রেসড!!
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৫311372
  • হ্যাঁ, শুনেছি। বৌ আপিসে কার কাছে শুনে এসে আমাকে বলেছিল। পাঞ্জাবের এক ভক্তিমাতা।
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৪311371
  • Defining a Sufi
    -----------------------

    It is difficult to define a Sufi
    but I'll try. Always try.
    Never say die!
    (I am good at counseling myself, as you can see.
    No one else would give a langur's ballocks
    for my advisory dollops,
    pardon the poor angrezi).

    A Sufi is he who as he enters
    a Bangladeshi fake tandoori eatery in Brixton
    thinks he is in Moti Mahal or Khyber.
    (He can't think of Bokhara as yet--
    to think of Bokhara you have to be
    spiritually very elevated.)

    A Sufi is he
    who as he downs one of our beers
    with enough glycerine in it to embitter a jar of honey
    thinks he is imbibing a Pint, mate,
    at 'Fox-on-the Hill' in Camberwell.

    A Sufi is he
    who when he converses with long-haired Muzaffar Ali
    thinks he has just spoken to al-Halaj.

    A Sufi is he
    who, as he watches someone suddenly stand up
    and shout 'Haq! Haq!' in the heart of Cairo
    falls at his feet, crying 'Master! Show me the Way!'
    and when the master asks
    'Do you have a match and a cigarette to light it with?'
    replies 'you mean, Master,
    'a cigarette and a match to light it with'?
    and the master shakes his head and moves off
    saying 'you'll never be a Sufi.'

    A Sufi is he
    who when he sees others
    run away from a wolf
    knows it is just an Alsatian
    and moves forward to pat him.
    (What happened to the Sufi later
    is another story.)

    A Sufi is he
    who when his acolytes confuse
    crucifixion with castration
    admonishes gravely
    'they are different.'

    A Sufi is NOT he
    who, when the hand of God
    reaches out to bless him,
    thinks it is Maradona's.

    A Sufi never marches
    with reality in line;
    he is always a step ahead
    or a step behind.

    ~ Keki Daruwalla ~
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত