এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৩311460
  • আচ্ছা! আমি এইসব জায়গায় যাইনি কখনো, শুধু নামই শুনেছি!
    জুনের দাঙ্গা শুরু হয় মান্দাই থেকে, আমরা তখন উদয়পুরে থাকি, গোমতী নদীর ব্রিজের কাছে, নদী পেরোলে জঙ্গল। তখন, ইনফ্যাক্ট তার অনেকদিন পর পর্যন্তও মান্দাই দুর্গম এবং বিপজ্জনক জায়গা।
    ত্রিপুরার গ্রামের স্কুল গুলোও বোধয় সাধারনভাবে ভারতের অন্যান্য অনেক জায়গার তুলনায় বেটার, যা শুনি আরকি। মিডডেমিল, অভিভাবকদের সচেতনতা।

    এদিকে আগরতলার এক স্কুলে সাত শিক্ষক শিক্ষিকা নাকি বদলী হয়ে গেছেন হিন্দী গানের সঙ্গে নাচার অপরাধে। স্কুলের মধ্যে ছুটির দিনে কিছু একটা ছিল।
  • π | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭311458
  • হুতো, সেদিন মান্দাই ঘুরে এলাম। কাজের জন্য অবশ্য। মডেল ব্লক বলে পুরস্কার পেয়েছে।

    ত্রিপুরার ব্লক লেভেলে, গাঁ গঞ্জ লেভেলে সরকারি কাজকর্ম দেখে কিন্তু এখনো অব্দি বেশ ভালো লাগছে, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে।
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭311459
  • ময়মনসিংহে নেই?
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৪311457
  • বাবান ভুল কোরোনা তোমরা। বুনান রাগ করে
  • rabaahuta | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৩311456
  • ত্রিপুরায় একটা জায়গা আছে মান্দাই বলে।
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৬311455
  • মান্ধাই বলে কোনো ট্রাইব কি সত্যি এক্সিস্ট করে? তারাপদ রায়ের চারাবাড়ি পোড়াবাড়ি পড়ছিলাম অনেকদিন বাদে।মান্ধাই জ্যাঠার কথায় মনে এল। তারাপদ রায় ঢপ দিতেন বটে, কিন্তু এরকম ব্ল্যাটান্ট ঢপ বোধ হয় দেবেন না।

    গুগল-এ খুঁজলাম। মান্ধাই নেই। মান্দায়া বলে ফিলিপিনসের একটি জনজাতি রয়েছে। বেতের ধামা বাজিয়ে কান্নার সুরে অবোধ্য গান করা মান্ধাই জ্যাঠার খোঁজখবর আর পাওয়া গেল না।
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৮311454
  • আটচালা।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪১311453
  • আচ্ছা টি, বলে দিচ্ছি।
  • kk | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৬311452
  • আকাবাবু, জন্মদিনে অনেক শুভেচ্ছা নিও।

    কাজুকে প্রাইজ জেতার জন্য অভিনন্দন।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৩311450
  • ইয়াইকস্‌, এভারেস্ট দেখতে যাবো, একটু পরেই। এই যে ট্রেলার...

  • Div0 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:১১311449
  • বিড়ালকে দাঁত মাজানোর চেষ্টা করে দেখেছি, একদম পছন্দ করে না। জোর করে মাজিয়ে দিলে কেমন একটা আহত, গ্লানিময় চোখ নিয়ে তাকিয়ে থাকে। ঘন দুধ খেয়ে ডিহাইড্রেটেড হয়ে যাওয়া একটা বিলাই, ব্যাটা মর-মর তাও ইলেকট্রল মেশানো জল খাবে না। যন্ত্র এক একটা।
  • Div0 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৬311448
  • দমদি, বুঝতে পারছি না। এক যদি না অর্গ্যানিক সয়েল কম্পাউন্ড ওটার পছন্দ না হয়ে থাকে। আর তাছাড়া পালং এর গোড়া খেতে বেশ সুস্বাদু হয়। মাটিটাও একটু সগি ছিল। খেয়ে ঠেলা সামলাক ব্যাটা!
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫311447
  • খুঁজে বের করতে হল। নজর কমে যাচ্ছে।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:০১311446
  • ধ্যুত, বানান ভুল।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৯311445
  • হুঁঃ, বেড়াল অনেক বেশী বুদ্ধি ধরে। প্রথমেই খুঁটিয়ে দেখবে, কেন নিমপাতা দিতে চাইছেন? কি আপনার স্বার্থ? ক্যাটফুডে নিমের গন্ধ কেন? এটা তো দাঁত মাজার কেসের সাথে খাপ খায়। রাতারাতি খাদ্যাভাসের পরিবর্তনের জন্য কেন তার মতামত গ্রাহ্য হবে না? সে কি পরিণত বেড়াল নয়...ইত্যাদি ইত্যাদি...তারপর সটান অপমান করে কামড়াবে।
  • TB | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৪311444
  • একব্যাগ ক্যাটফুডের সাথে কিছু নিমপাতা, থানকুনিপাতা - এসবও দিতে হবে। বিগরানো বেড়ালকে দিনকয়েক ক্যাটফুডের সাথে ঐসব তিতকুটে পাতা মিশিয়ে দিয়ে দেখা যেতে পারে স্বভাব পাল্টায় কি না!
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৮311442
  • ঠ্যালার নাম বাবাজি।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৮311443
  • প্রতিবেশী যদি ক্যাটফুড দেওয়া বন্ধ করে দেয়, তাহলে বয়স্কা ভদ্রমহিলাটিকে ব'ল যে কাঁচা মাছ মেখে দিতে, নট মাছের ঝোল ভাত। দিব্যি আবার সুড়সুড় করে প্রত্যাবর্তন ঘটবে।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪২311441
  • কিন্তু বানরে কেন মাটি খেল?

    আচ্ছা ফেবুতে এক বিলাইপ্রেমী কান্নাকাটি করছে। তার পাশের বাড়ীতে এক বয়স্ক ভদ্রমহিলার পোষা বিড়াল আছে। সে দিব্বি ছিল। হঠাৎ তাদের পাড়ায় আসা অন্য এক প্রতিবেশী এই বিড়ালটাকে দুইবেলা ক্যাটফুড খাইয়ে গেছেন। বয়স্ক মহিলা অনেকভাবে মানা করলেও তাঁরা শোনেন নি, নাকি বিলাইটাকে খুব ভাল্লাগে এই বলে খাইয়ে গেছেন। দুই সপ্তাহ নাকি দুই মাস টানা খাইয়ে হঠাৎ বন্ধ করে দিয়েছেন।

    এবারে সমস্যা হল বিড়ালটা ঐ বয়স্কা মহিলার মাখাভাত মুখেও তুলছে না সেই প্রতিবেশীর গ্যারাজের সামনে গিয়ে বসে আছে। ওদিকে ঐ বয়স্কা মহিলার পক্ষে ক্যাটফুড অ্যাফোর্ড করা সম্ভব নয়, যে বলছে সে বুঝে পাচ্ছে না কী করা উচিৎ। সে ক্যাটফুড কিনে দিতে পোআরে এক ব্যাগ কিন্তু তাতে এক তো বিড়ালটার কোনও উপকার হবে না বরং অভ্যেসটা গেঁড়ে বসবে আরো। তাছাড়া বয়স্কা মহিলা অপমানিত ফীল করতে পারেন।

    ঘটনাটি ঢাকা শহরের।

    কেউ কোনও উপায় বাৎলাতে পার?
  • de | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৭311440
  • যাঃ - ভুল করে ফেল্লাম - পাতা উল্টে জল্দিজল্দি পড়লে এই হয়!

    আকাকে জন্মদিনের শুভেচ্ছা - আরেকটা পাঁঠা নাহয় আমিই দিলাম!
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৪311439
  • আজকে আকার জন্মদিন। আমি আকাকে একটা আস্ত পাঁঠা দিয়ে এলাম কেটে খাবার জন্য।

    এখানে আরেকটা দিলেজোড়া পাঁঠা হয়ে যাবে। কিন্তু আকাকে কেন জোড়া পাঁঠা দেব .... সে তো মাকা(৯)কে দিতে হয়।
  • Div0 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৭311438
  • এবাবা নাআআ :) এখনও চার মাস বাকি। তবে সব তুলে রাখি। আর আজ সত্যিই নলেনগুড়ের পায়েস হয়েছে :D
  • de | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২২311437
  • সান্দা - তোর জন্মোদিন নাকি?

    অনেক অনেক শুভেচ্ছা রে - খুব ভালো থাকিস, অনেক ঘুরিস, কবিতা লিখিস - বিন্দাস থাকিস!

    নলেনগুড়ের পায়েস ভরা জামবাটি আর বকুলফুল একমুঠো!
  • Div0 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৯311436
  • দমদির মেমোরিফোম মাথা। থিঙ্কুস দমদি।
    বেঙীদির জন্য ধবধবে বক রইল।

    আজ কনকপুরা থেকে জেপি নগর ফোর্থ ফেজ গিয়ে বনশংকরি ঘুরে বিজয়নগর ঘুরে মালেশ্বরম তারপর ব্যাক হোম - গোটা রাস্তা ইন লেস দ্যান নাইন্টি মিনিট! লুরুতে প্রত্যেক দিন কেন গণেশ চতুর্থী হয় না :-/

    এদিকে এক পুঁচকে বানর ইউটিলিটি দিয়ে ঢুকে সাধের পালং চারাগুলো খেয়ে গেল। উপড়ানোর চোটে কিছুটা মাটিও খেয়েছে নির্ঘাত কারন টবে মাটি কম। অর্গ্যানিক মাটি খেল! সামলাতে পারলে হয়...
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৬311435
  • গোঁসাইবাগানে মার্কন্ডেয় কাটজু এপিসোড দেখলাম। এই লোক সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। ভারতবর্ষের কী দুর্ভাগ্য।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২২311433
  • কুমুদি - মনে নেই তো, বাড়িতে দেখে বলবো।

    টি - নামিয়ে ফেলেছি, অক্টেভেঃ-)
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২২311434
  • কুমুদি - মনে নেই তো, বাড়িতে দেখে বলবো।

    টি - নামিয়ে ফেলেছি, অক্টেভেঃ-)
  • Kaju | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৩311432
  • /টপিকে ঢোকা
  • Kaju | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১২311431
  • কুমুদি স্মার্টফোনে QuizUp ইন্স্টল করতে হবে, তারপর ফেবুতে কানেক্ট করে কীসব ছবি প্রোফাইল ডেটা নিতে পারে। তারপর শুধু তপিকে ঢোক আর টাচ করে করে প্রত্যেক রাউন্ডে সাতখানা করে উত্তর দিয়ে চলা। এই।

    লিংক দিয়েছি যেটা, ওই সাইটটায় নিজেই স্কোর আপডেট হয়ে চলে। বেশ লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত