এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৫311520
  • হ্যাঁ এটা তো খুব ভালো আইডিয়া কুমুদি। থ্যাংকিউ থ্যাংকিউ। যদিও আমাদের বিল্ডিংয়ের একশোষাটটা ফ্ল্যাটে কম করেও একশোজন কাজ করে, তাদের সবাইকে দেখানোটাই একটা বড় কাজ। যাই হোক, এই আইডিয়াটা খুব পছন্দ হল।
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১২311519
  • ইকি আমি তো সিরিয়াসলি বলচি।তুমি কাঁদো কেন?
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১১311518
  • আরেকটা উপায় হল যে বাঈরা কাজ কর্তে আসেন তাদের মেশিনটি দেখানো।খুব স্মার্ট হন এনারা।
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১০311517
  • শেষে কুমুদি? তুমিও?
    ভ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৯311515
  • চললে কি আর ওখানে রেখে যেত?
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৯311516
  • মেশিনের ওপর কো~ম এর নাম সিরিয়াল ন~ম ইত্যাদি হবে।সেই থেকে ওনারের নাম পাওয়া যায়?পুলুশ পারে।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৮311514
  • মেশিনটা কি চলে?
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০২311512
  • এটা হৃতিকের কোন সিনেমা? আমি দেখি নি কেন? যাগ্গে, যেটা বলার ছিল আমাদের ই-ওয়েস্ট কালেকশন পয়েন্ট কারা যেন একটা মস্ত ওয়াশিং মেশিন রেখে গেছে। ই-ওয়েস্ট রিসাইক্লার সেটা নিয়ে যেতে চাইছে না। তার বড় সাহেবদের সাথে কথা-টথা বলতে গিয়ে আরো কেস খেলুম, ওটার জন্য আলাদা টেম্পোভাড়া আর লেবার কস্ট দিতে হবে আমাদের। সেটা কেউই দিতে রাজি নয়। পাড়ার সামনের রদ্দিওয়ালার দোকানে কথা বলা হল, সে-ও টেম্পোভাড়া আপ-ডাউন আর দুজনের লেবার কস্ট চাইছে। অ্যাসোসিয়েশন বলছে, কে ওটা রেখে গেছে, আগে সেটা খুঁজে বের কর, তার থেকে টাকা চাও। এদিকে কেউ ঘন্টার পর ঘন্টা ধরে বসে তিনটে লিফটের সিসিটিভি ফুটেজ দেখতে রাজি হচ্ছে না।
    এর যে কি সমাধান, জানা নেই। ঃ(
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০২311513
  • অনেক অনেক দিচ্ছে। সেসব ঠিকমতন খাটিয়ে ইনফ্লেট করে নিচ্ছে। ঃ-)
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০০311511
  • ধত্তে
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৯311510
  • প্রবল জ্বরে মাথাটা ক্যামন ভোঁও ৩ কচ্চে তাই অক্ষ ঠিক কত টাকা নাকি ডলার দিচ্চে সেইটে ধয়্যে পাচ্চি না।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৪311509
  • আমি হিটম্যান হলে ব্যাঙদিকে লিস্টের প্রথমে রাখবো। হিটম্যানকে ক্ষি অকমান
  • byaang | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫১311508
  • কাল আমি আপনাদের সিনেমার নামটা ভুল বলেছিলাম। স্পাইম্যান না, ওটা হিটম্যান। সিনেমার শেষে দুটো ক্লোন একে অপরকে গুলি করল, কে বাঁচল আর কে মরল, সেটা কিন্তু ঠিক করে দেখাল না।
  • sosen | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৭:১৮311507
  • আমায় এরম একটা সিন্মা দেখতে হবে
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫৯311506
  • এহ এ এত দ্রোণ টোন করে সেশে পচা শামুকে... হৃতিক হাত আর পা চেঞ্জ করে নিয়েছে হাসপাতালে। গুলি বের করতে কি আর হাসপাতালে যেতে হয়?
  • T | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৬:১৬311505
  • হ্যা হ্যা হ্যা হ্যা...হৃতিক রোশনের পায়ে গুলি লাগল, এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে এল হাতে ব্যান্ডেজ নিয়ে...ই রাম...
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৪১311504
  • টাকার খাটাখাটনির যা খটখটানি সে কি শুনেছ? ঃ-)
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৩০311503
  • ম্যাঞ্জার হলে একটু লেখালিখি করবো। তদ্দিন বসে থাকি
  • sosen | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:১৯311502
  • টিমটা হিসেবী হয়ে যাচ্ছে গো! এর পর ম্যাঞ্জার হয়ে যেতে পারে
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:১৭311501
  • টাকা খাটানো কি কম খাটনির নাকি? এর চেয়ে নিজে খাটা ভালো। আমি বাপু টাকার খাটাখাটনি একেবারে পছন্দ করিনা। তাছাড়া টাকার এত দাম তাকেও যদি খাটতে হয় তো সে এক আয়রনি হবে। ( লিখতেও ভয়, এই বুঝিবা রজতাভ এসে বসলো)
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:১৩311500
  • পিসিমার টাকাও তো ইনফ্লেটেড হবে! সেইভাবে সেইভাবে বুদ্ধি করে খাটাবে তো!
    ঃ-)
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:১২311499
  • পিসিমা কে অনেক টাকা দিতে হবে তো। ইনফ্লেশন ইঃ ধরে টরে আমৃত্যু অসুখবিসুখ সব হিসেব করতে হবে নইলে আবার কয়ক বছর পর দিআদিখা স্টেট। এটা লিখতে লিখতে প্রায় ডিকোহেরেন্সের মত লাগলো। মানি ইজ লাইট। ঃ-))
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০৫311498
  • চেনা পিসিমা হিসেবে। ঃ-)
  • sosen | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০৩311497
  • ঐ পিসিমার টাকাটা পেলেই পার্মানেন্ট হয়ে যাবে। দিন আনি দিন খাই আর যায় না, হরি হে
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০১311496
  • আরে বিশ্বাস কেন করবোনা,অবশ্যই করছি। কিন্তু এ কোন পার্মানেন্ট স্টেট না, কদিন পরে পরেই পাল্টায় (আমার ক্ষেত্রে)।
    অক্ষদা কে কি অচেনা পিসিমা হিসেবে ডাকা হচ্চে? এমনিই জিগ্যেস কচ্ছি আমি নির্লোভ
  • sosen | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৫৫311495
  • এই বুড়ো বয়েসে এখন এইসব পোষায়? ঃ(
    ও অক্ষদা, ফিরে আসুন, প্লিজ
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৭311494
  • সত্যজিৎ রায়ের অনুকূলে ছিল, এক কী রকমের জ্যেঠামশাই না পিসেমশাই অনুকূলকে তুই বলে ফেলেছিল, তারপরে কী একটা গান ভুল করে ফেলেছিল, অনুকূলকে থাপ্পড় মেরেছিল, তারপরে শক খেয়ে মরে গেল। সে দেখা গেল রেখে গেছে বিরাট টাকা, সব এই অনুকূল মালিকের নামে।
    ঃ-)
  • sosen | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৪311493
  • ওরে বাবা আমি রোজ রিটায়ার করতে চাই বিশ্বেস না হয় আমার বরকে জিগাও। আচ্ছা আগে সেই গল্পে অচেনা পিসিমা আর জেঠারা মরে গিয়ে গাদাখানেক টাকা দিয়ে যেতো, অম্নি আর হয় না, না?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২৪311492
  • বছর পাঁচ পরে রিটায়ার করতে না ঘেঁচু। আম্মো এইসব ভাবতাম বছর পাঁচেক আগে। এখন জেনে গেছি কী এক এক পিস ঢেঁকি আমরা।
    আমার একজন মেন্টর তো কবে থেকে বলে আসছিলো চল্লিশ হলেই রিটায়ার করবে। সেশে পঁয়তাল্লিশে টেনিওর্ড চাগ্রি পাল্টিয়ে ল্যাব সেট করেটরে গুছিয়ে বসলো। ;-)
  • sosen | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৩311491
  • সেই। এক্গাদা মাইনে দিচ্ছিলো। আর এই বেকার জীবন যাপন করতে হোতো না। বছর ৫ পরই রিটায়ার করতাম। এখন সবাই নেচে নেচে কাউস্ট যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত