এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১২311909
  • হ্যাঁ সে যত ইচ্ছে বেচুক। কিন্তু এই ফঙ্গবেনে মাল্টিপ্লেক্স কালচারের হাত ধরে গজিয়ে ওঠা সৃজিত, অনুপম ইঃ রা স্বপন সাহা বা হরনাথ চক্কোত্তি জঁরের থেকে মহত্তম কিছু করছে, এই প্রোপাগান্ডায় আমার বিশ্বাস নাই। বরং দ্বিতীয় গোষ্ঠীর লোকজন অনেক সৎ শিল্প করে থাকেন, এই হেভি অন্যরকম কালচার করছি টাইপের হোলিয়ার দ্যান দাউ অ্যাটি দেখাননা অন্ততঃ।
    যে উদগান্ডু দর্শকমন্ডলী হারবার্টের মতো সিনেমার কদর করেনা তাদের কাছে সৃজিত দ্বিতীয় সত্যজিৎ হবে এ আর বিচিত্র কি।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১২311910
  • গানটা চলার সময় ইন্দ্রদীপ দাশগুপ্ত আর সৃজিতের উপস্থিতি একেবারেই ভালো লাগেনি। খুবই আরোপিত লেগেছে।
  • jsl | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৮311908
  • আশা ভোঁসলের ঐ অন্যরকম (আচ্ছা, ঠিকাছে, অশুদ্ধ) উচ্চারণটাই আমার চমৎকার লাগেঃ) তবে ঐ একটা গানেই - কোনভাবে ঐ গানটায় একটা দক্ষিণখোলা টাইপ ব্যাপার পাই, গম্ভীর ধুপকাঠির বাইরে।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৭311907
  • জুলুসর্দার লোচবক্ষুলা নামটি শুনলে যেমন ভক্তি আসে, jsl অবশ্যই সেই অভিঘাত সৃষ্টি করতে ব্যর্থ হল। তা সত্ত্বেও পোস্টদাতাকে মোটের ওপর ক দিলাম। পুরো গানটা এর আগে শুনিনি। এত ভালো কম্পোজিশন, এমন লিরিক - কিছুতেই খারাপ লাগাতে পারলাম না। আমার এক বিদগ্ধ বন্ধু তো বলছে সুমনও নাকি বেসুরো গেয়েছেন। তো আমি অত সুর-বেসুর বুঝতে পারি না। উচ্চারণ দুয়েকটা কানে লেগেছে ঠিকই। কিন্তু গানটার সাথে বেশ কিছুটা ইমোশন জড়িত আছে বলেই বোধহয় এগুলো কোনটাই খুব বড় ত্রুটি হয়ে দেখা দিল না।
  • jsl | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৪311906
  • হ্যাঁ, তা অবশ্য হতেই পারে। কিন্তু সিনেমা বেচার জন্যে তো এইসব একটু করতেই হবেঃ)
    সত্যি বলতে কি ভিডিওটা আমি আসলে ঠিক দেখিওনি
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০২311905
  • কিন্তু, সিরিয়াসলি এত লোক পুরো গানটা আগে শোনে(ন) নি ? এটা অবশ্য কোনো দুয়ো নয়, তবে আশা ভোঁসলের রবিগান পড়ে আমি দুয়ো দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এট টু, হুতোদা :-(
  • শ্রী সদা | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৮311904
  • অপ্পনদা, দেখি বাকি স্টেকহোল্ডার(দে)র সাথে আলোচনা করে ঃ)

    জুলু সর্দারজি, গানটা খুব খারাপ লাগে নাই। কিন্তু ঐ হাইপ দেখে ইসে জ্বলে গেছে। বিদেশী মিউজিক ভিডিওর টুকে ঐ মিক্সিং কনসোল অ্যাডজাস্ট করা আর হাত পা নেড়ে কন্ডাক্টরি করা খুব প্রিটেনসাস লেগেছে।
  • I | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৫311903
  • দারোজি স্লথ বেয়ার স্যাংচুয়ারি।
  • I | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৪311902
  • হাম্পিতে একটা স্লথ বেয়ার স্যাংচুয়ারি আছে। লোনলি প্ল্যানেটে পেলাম। আমার তো ব্যাপক লাগলো। লুরু থেকে কদ্দুর?
  • jsl | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৪311901
  • হ্যাঁ, গানটা চমৎকার লাগলো। সবটা না হলেও, এই যেমন জনগণ দুঃখ ত্রায়ক-র জায়গায় ভদ্রলোক একটু চ্যাচামেচি করছেন এইটা ভালো লাগলো না, বা গানের মাঝে ঐ আরে হো আরে হো বলে হৈহৈ ও বিশেষ ভালো লাগে নি, কিন্তু বেশীটাই ভালো।।

    আমি অথেন্টিক লোক নই যদিও, উচ্চারণবৈগুণ্যের পীঠস্থান থেকে বেরিয়ে কলকাতা আসার আগে বাংলা ফ আর f যে এক উচ্চারণ নয় তা ধরতেই পারিনি কখনো, পোস্টাপিসে স্ট্যাম্পকে স্টাম্প বলে কি হ্যাটাটাই না হয়েছিলাম। এখনো বলার সময় ফ কে f বলি। তাই উচ্চারণের গোলমাল অনেক সময়ই আমার কান এড়িয়ে যায়, পষ্ট করে বুঝিয়ে না বললে ধরতে পারিনা। এমনিতে বাবুল সুপ্রিয়র অন্য রবিগানে উচ্চারণ পোষয়নি, তবে ঐ আরকি, এই বিষয়ে আমার প্রতিবন্ধ আছে।

    কখনো কখনো আবার উচ্চারণের স্পষ্ট বিচ্যুতি কানে লাগেও না, যেমন বালমুরলী কৃষ্ণনের গলায় রবিগান শুনে মুগ্ধ হয়েছি। তুলনার কোন সিন নেই, বলা বাহুল্য।
    ইসে, আশা ভোঁসলের গলায় তোমারি ঝর্ণা তলায় নির্জনে আমার দারুন প্রিয়।

    আমার সবচে বড় পাওনা, আপনারা যদি দুয়ো দেনও, তবুও বলি এই চারটে স্ট্যানজার সঙ্গে ধ্বনিগত পরিচয় আমার আগে ঘটেনি। 'দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে/ স্নেহময়ী তুমি মাতা' - এই লিরিক আর কত মন্দ করে গাওয়া হবে।

    তা সে নাহয় গানের কোয়ালিটি। নানারকম অন্য নিন্দেও হচ্ছে।
    যেমন সৃজিত নাকি ব্যাব্সা কারার জন্যে এইসব করেছেন। মানে, আমার কাছে এটা নিন্দে নয়, বাণিজ্যিক ছবি তো ব্যাবসা করবেই, আর ব্যাবসা না হলে ইন্ডাস্ট্রী লাটে উঠে গেলে সত্যিকারের ভালো সিনেমাও তৈরী হওয়াও চাপ হবে না? ব্যাবসা জিনিসটা এত খারাপ কেন কে জানে, নিপাগারে রবীন্দ্রনাথ তেরেকেটে, ব্যাবসাই তো করছে মানুষ খুন তো আর করছেনারে ভাই। গানের মধ্যে হাতপা নাড়া নিয়েও আপত্তি দেখলাম, কিন্তু সিনেমার গান যখন একটু নড়াচড়া না করলে লোকে মন্দ বলেবে না?

    দিনের শেষে এটা একটা বাণিজ্যিক সিনেমার প্রোমো, দিনবদলের ডাক কিংবা বাস্তবের নথি নয়, এই জিনিসটাও মাথায় থাকছে আমার।

    আর সবচে খারাপ কথাটা আরেকবার বলে যাই, অনুপম রায়ের ঐ ক্যাজ ঢিলেঢালা গান/উচ্চারনের ভঙ্গীটা আমার ব্যাপক লাগে কিন্তু।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৬311900
  • কাছাকাছি কিছু স্পটের সন্ধান দিতে পারি। গাড়ি নিয়ে ঘুরে আসতে পারিস।

    মেকেদাটু/ হোগেনাক্কাল/ শিভানাসমুদ্রম/ রামনগর
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৭311899
  • সত্যজিৎ : কিশোরকুমার = সৃজিত : বাবুলসুপ্রিয়

    এতে আশ্চর্য হওয়ার কী আছে? সোজা অমকো
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৪311898
  • ঋতুপন্না কে যে কোন অবস্থাতেই নেওয়া যায়না এটা বোধহয় রেকর্ড। ;-)
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৩311897
  • বোঝো!

    পিটুলিগোলায় কি আর উইকেন্ড ভরে?
  • শ্রী সদা | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১১311896
  • অপ্পনদা, টু দ্য অ্যাস অফ অ্যাস।
    কোনো হোটেলে বুকিং পেলামনা। এই উইকেন্ড, পরের উইকেন্ড - সব প্যাকড।
    রোববার নন্দী হিলস ঘুরে আসি। কী আর করবো।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৯311895
  • তো(দে)র ঘুরতে যাবার কী হল?
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৭311894
  • তার ওপর আবার ঋতুপর্ণা। বলে একে সৃজিতে রক্ষা নাই -
  • শ্রী সদা | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০১311893
  • অ্যাম্বির খোঁচাটা অপ্পনদা দিতই, সুযোগের অপেক্ষায় ছিল। আমি ও ছিলাম অবশ্য ঃ)
    আর সুমনের সাথে একই স্টেজে বাবুল সুপ্রিয়, সিধু, অনুপমকে দেখে আমি প্রবল যাকে বলে অ্যামিউজড হয়েছি।
    সামনে লং উইকেন্ড। কিছু কাজ নেই হাতে। দুদ্দুর।
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৭311892
  • কোথাও কিছু নেই খামোখা চাট্টি প্যাঁক দিয়ে দিল। সারাজীবন ডেঙ্গু বলে এসে এখন বুড়োবয়সে আর ডেঙ্গি বলতে ভাল্লাগেনা। তা বলে ওরম অখাদ্য উচ্চারণে গান গাইবে এটা কোন কথা হল ??
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪২311891
  • যন্ত্র থেমে গেলে মজবুত বডি লইয়া কী করিব? সেতো তখন শবদেহ।

    আর আফনেরা উস্সারন নিয়া উন্নাসিকতা বন্ধ করেন। স্যান হেন গ্রামারনাজি পজ্জন্ত ডেঙ্গু কয়, আর এনারা এলেন ভুল ধরতে।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:২১311890
  • বাবুলকে দিয়ে গান গাওয়ানোটা সৃজিতের মাস্টারস্ট্রোক।

    মাইরি, বাংলা উচ্চারণের কী লেভেল।
  • সে | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৫311889
  • কিন্তু গানটা সলিড লাগল।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:০১311888
  • সৃজিত ফিজিত এই ধরণের সিনেমাগুলো বানায়, সেগুলোতে নায়ক নায়িকার চোখে মুখে সেই সময়কার কোনো ছাপ ফুটে ওঠে না, কী ভীষণরকম প্ল্যাস্টিক অভিব্যক্তি। অতি জালি লাগে। জাতিস্মর যে কারণে ঝুল লেগেছিল।
  • jsl | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৬311886
  • এইটা নিয়ে এখানে একটু তক্কো হবে না?

  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:০২311885
  • তাই বলে আর অ্যাম্বির মত শক্ত বডি হবে নাকি? ;-)
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৫311884
  • কলকাতায় তো মোটে দুটো ডিলার দেখাচ্ছে। কিরকম সার্ভিস দেয় কে জানে।তবে বডি টা মারুতির চেয়ে একটু বেশি মজবুত ই হবে কি বলেন।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৭311883
  • কাছাকাছি রেনল্ট ডিলার খুঁজে বার করুন। তারপরে তার অনলাইন রিভিউ খুঁজে বার করুন।

    মারুতির লেভেলে কেয়ার এখনই হবে না।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:০১311882
  • মারুতি ওতেই গোল দেবে।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৬311881
  • দাম টাও বেশ কমের (২৫৫০০০ INR, ex SHOW) মধ্যেই রেখেছে দেখলাম। কিন্তুক, কাস্টমার কেয়ার কেমন সেটা জানেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত