এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ এপ্রিল ২০১৫ ১০:১৩660552
  • আমি যুগান্তর-এ পড়েছিলাম। সেও বেশ রগরগেই।
  • PT | 213.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১১:৫২660553
  • অরণ্য কি আবার নতুন করে শুরু করলেন?
    শাঁওলী, কবীর, অপন্না তাহলে না জেনেই বক্তব্য রাখেন কি বলেন?
    গতকাল এক সোনাচূড়ার অধিবাসীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তার বন্ধুদের কারা অস্ত্র চালাতে প্রশিক্ষণ দিয়েছিল সেসব গপ্প শুনলাম। সিবিআই-কে কি আর অমনি অমনি আটকানো হয়েছে নাকি?
  • pi | 24.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১২:২২660554
  • ঃ)
  • pi | 24.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১২:৫৯660555
  • এইটা কী কেস ? একজন লিখেছে, 'West Bengal er besh koyek boro sahor er upokonthe Satellite township gore uthbe...Manoniyo CM sei prosatabito Uponagorir nam koron korecchen....icche kore election er age sei khabor ke bikrito kore Kalyani, Siliguri, Asansl etc nam poriborton kora hobe bole prochar kora hocche....eta jene sune mithya rotano hocche'
  • . | 133.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২৯660556
  • উফ সেই সতীকান্ত গুহ কেস। আনন্দবাজার রিপোর্ট করত এক পাতা জুড়ে।
    সরকারী উকিলঃ উনি কি খেয়েছিলেন
    সাক্ষীঃ উনি হরলিক্স খেয়েছিলেন।
    সঃ উ - ঊনি কি আর কিছু খেয়েছিলেন
    সাক্ষী - উনি শসা খেয়েছিলেন
    সঃ উঃ- উনি শুধু শসা আর হরলিক্স খেয়েছিলেন?
    সাক্ষী- হ্যাঁ

    পাতার পর পাতা, দিনের পর দিন।।।।
  • dc | 132.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৬660557
  • আমাদের মুদি সরকার ফোর্ড ফাউন্ডেশনের পেছনে পড়েছে, এরা নাকি আমাদের অনেক এনজিও দের টাকা পাঠায় বলে। এন্ডিটিভিতে ফোর্ড ফাউন্ডেশন আর সিয়ার ঐতিহাসিক লিংক নিয়ে রিপোর্টটা পড়ছিলামঃ

    http://ibnlive.in.com/news/ford-foundation-and-its-alleged-cia-connections/541720-3.html

    তার মানে কি সিয়া আমাদের দেশের কিছু এনজিওকে টাকা পাঠাচ্ছে, তারা ফাটিয়ে আন্দোলন করছে আর ইনভেস্টরদের বাঁশ দিচ্ছে? কিন্তু সিয়া ক্যাপিটালিস্টদের কেন বাঁশ দিতে চাইবে? তাহলে কি ক্যাপিটালিস্টদের মধ্যেও আমরা-ওরা বিভাজন আছে? সিয়া অ্যাপ্রুভড আর সিয়া নট অ্যাপ্রুভড? সব ঘেঁটে ঘন্ট হয়ে আছে।
  • dc | 132.*.*.* | ২৪ এপ্রিল ২০১৫ ১৫:০৫660558
  • ফোর্ড ফাউন্ডেশন যদি টাকা পাঠিয়েই থাকে তাহলে এভাবে ভাবা যায়ঃ

    পবতে বাম সরকারকে সিয়া বাঁশ দিতে চেয়েছিল, তাই সিঙ্গুর আন্দোলনের সময়ে টাকা ঢেলেছিল। PT বাবু যে একুশটা এনজিওর লিস্ট দিয়েছিলেন সেগুলোর মধ্যে কয়েকটা হয়তো টাকা পেয়েছিল। টাকা পেয়ে সাম্রাজ্যবাদী টাটা হটাও আন্দোলন করে সিঙ্গুর আর নন্দীগ্রামে ইন্ডাস্ট্রিয়াল প্রকল্প ভেস্তে দিয়েছে। সরকারও সেসব আন্দোলন সামলাতে ব্যর্থ হয়েছে।

    তামিল নাড়ুতে রাশিয়ান রিয়াক্টর বন্ধ করার জন্য উদয়কুমারের এনজিও গ্রুপের কাউকে হয়তো বেনামে টাকা পাঠিয়েছে। টাকা পেয়ে কুদানকুলামে খুব আন্দোলন করেছে। কিন্তু আম্মা ঠিক সময়ে পুলিশ পাঠিয়ে আন্দোলন ভেস্তে দিয়েছে।

    এখন প্রশ্ন হলো এই কনস্পিরেসি থিওরিগুলো ভুল না ঠিক? মুদির পো যে গ্রিনপিস, ফোর্ডের পেছনে লাগছে, এরা কি সত্যিই ইন্ডিয়ার ডেভেলপমেন্ট আটকানোর জন্য টাকা ঢালছে? কিন্তু ইন্ডিয়ার মার্কেট বাড়লে তো অ্যামেরিকারও লাভ!
  • SC | 34.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ০৭:৪৮660559
  • কোনো ঠিক ভুল নেই এখানে। কেউই ঠিক নয়, কেউই ভুল নয়। যে কোনো আন্দোলনে অনেক রকমের মানুষ এসে জড়ো হন। তাদের বিভিন্ন
    এজেন্ডা থাকে। সকলের এজেন্ডা এক নয়। সিঙ্গুর/নন্দীগ্রামের আন্দোলনেও এরকম অনেক ধরনের এলিমেন্ট ছিল। অনেক নকু নিজেদের আদর্শের জন্য ছিল, অনেক নকু নিজেদের ক্যারিয়ার বানানোর তালে ছিল, অনেক বুদ্ধিজীবী সুদীপ্তর পয়সা খেয়ে ছিল, অনেকে বিপ্লব করবে বলে ছিল, একটা রাজনৈতিক দল মহাকরণে গদি দখল করবে বলে ছিল। শোনা যায় মারুতির টাকা খেলেছে, ন্যানো কে আটকাবে বলে।

    সব আন্দোলনই এরকম। কোনো এন জি ও কে যারা টাকা দেয়, তাদের এজেন্ডা আছে, অনেকের নেই। ফোর্ড ফাউন্ডেশন এর ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে প্রতিপক্ষ কর্পোরেট কে আটকাতে লবি করার জন্য এন জি ও কে কি লোকে টাকা দেয় না? নিশ্চয় দেয়। অতএব মোদী ঠিক। আবার শুধু কি সেই টাকার জোরেই উপরুক্ত আন্দোলন হয়েছিল? না, সেখানে বহু ধরনের লোক ছিল। তারা সকলে ভারতের উন্নতি আটকাতে চায়নি, ফলে মোদী ভুল।
  • S | 139.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ০৭:৫২660560
  • আচ্ছা ফোর্ড ফাউন্ডেশনের টাকা দিয়েই তো আইআইটি আইআইএম গুলো হয়েছিলো। নাকি?
  • aranya | 154.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:০৬660563
  • পিটি, আমি আর নতুন করে কি শুরু করব, আপনার একটা পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্ট করছিলাম মাত্র।

    '..কিন্তু আশ্চর্য এই যে ইন্টার্নেট-মোবাইলের যুগেও হলদি নদীতে লাশ, শিশুদের পা চিড়ে পুঁতে দেওয়ার মত সেই আর্বান (বা রুরাল) লিজেন্ড প্রয়োজনে কাজ করে।
    কিন্তু এই গপ্প ছড়ানোর লক্ষ্য- সেই আগে এবং এখনো- বাম বা বাম মনোভাবাপন্ন সরকার!!'

    - এটা আপনার লেখা তো?

    এই প্রসঙ্গে বলা যে বাম সরকার মিডিয়াকে আটকে না দিলে, মিডিয়ার লোকজন যদি ওখানে যেত এবং তাদের আঁখো দেখা হাল রিপোর্ট করত, তাহলে শাঁওলী/অপর্ণা/কবীর সুমন কেউই ঐ মিথ্যা প্রচারগুলো করার সুযোগ পেত না।
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৭660565
  • আবার সেই অর্ধ ইতিহাস।
    নন্দীগ্রামে সরকার কিছু করার আগে ও পরে (বেশী বেশী করে) বর্তমান ও স্টেট্সম্যানের সাংবাদিকদের প্রবেশাধিকার অবাধ ছিল। আর তারো আগে "সংহতি" নামক একটি পত্রিকাতে যেসব "খবর" ছাপা হয়েছিল এবং যার ভিত্তিতে পিটির বিস্তর মুন্ডুপাত করা হয়েছে সেই "খবর" কোথা থেকে সংগৃহীত হয়েছে?

    আর শাঁওলী/অপর্ণা/কবীর সুমন ন্যাকাপনা করেছিলেন কিছু না জেনে এইসব কি না বললেই নয়?
  • kc | 198.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৭660564
  • অরণ্যদা, প্রচার করতই, শুধু সুযোগের অপেক্ষায় ছিল। এরকম বলছেন? ;-)
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২৪660566
  • 'হলদি নদীতে লাশ, শিশুদের পা চিড়ে পুঁতে দেওয়া' - এ সবই ২০০৭, ১৪-ই মার্চ সিপিএম-এর ভাড়াটে গুন্ডারা করেছে বলে প্রচার করেন, শাঁওলী/অপর্ণা/কবীর সুমন ইত্যাদিরা।

    ২০০৭, ১৪-ই মার্চ নন্দীগ্রাম অভিযানের সময় কোন মিডিয়ার লোক-কে সেখানে যেতে দেওয়া হয় নি। বোল্ড এন্ড আন্ডারলাইন্ড।

    কেন মিডিয়াকে সেদিন আটাকানো হয়েছিল, পিটি জানেন না কি?

    'শাঁওলী/অপর্ণা/কবীর সুমন ন্যাকাপনা করেছিলেন কিছু না জেনে ' - এটা আমি বলি নি। এদের প্রচার-কে আমি মিথ্যা প্রচার বলেই মনে করি। বার বার আমার মুখে কথা বসানোর চেষ্টা করছেন কেন?
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৩৪660567
  • কেসি, আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা প্রচার করেছিল শাঁওলী/অপর্ণা/কবীর সুমন ইঃ-রা। ওদের এই মিথ্যা প্রচারের সুযোগ করে দিয়েছিল বাম সরকার, মিডিয়াকে আটকে দিয়ে।

    আমার এও মনে হয় ১৪-ই মার্চ, ২০০৭-এ পুলিশের সাথে, গুন্ডা, ক্যাডার বাহিনীও নন্দীগ্রাম আক্রমণে যায়। সেইজন্য-ই মিডিয়াকে আটকে দেওয়া।

    গুজব যা রটানো হয়েছিল, তার তুলনায় অনেক অল্প হলেও, কিছু অত্যাচার হয়েছিল নন্দীগ্রামে সেই রাতে - এও আমার মনে হয়। এ নিয়ে চিকিৎসক-দের ভিডিও ক্লিপ আছে, ডকু আছে। ট্রমার শিকার কিছু মানুষ-কে অক্ষ দেখেছিলেন, গুরুতে লিখেছেন এ নিয়ে। বিশ্বাস আপনা, আপনা

    সিপিএম কিছু ধোতু দল নয়, মানুষ খুন, সন্ত্রাসের অনেক ঘটনাই আছে এই দলের গৌরবোজ্জ্বল ইতিহাসে
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৩৫660568
  • আর সংহতির গুলবাজী খবর? যার ভিত্তিতে এখানে হাজার হাজার বাইট খরচা হয়েছে?

    বাই দ্য ওয়ে আর কতদিন সিঙ্গুর-নন্দীগ্রাম আঁকড়ে থাকবেন? গোটা কাটোয়া শহর জুড়ে মুখ ঢাকা বাহিনীর বোমা-গুলীর তান্ডব চলছে। পরিবর্তনের পরে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ও মুক্ত-চিন্তার রাজ্যে সেই লুম্পেন বাহিনীর লাইভ টেলিকাস্ট দেখুন ও টি টোয়েন্টি ম্যাচ উপভোগ করুন!!
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৩৯660569
  • 'কেন মিডিয়াকে সেদিন আটাকানো হয়েছিল, পিটি জানেন না কি?'

    - পিটি, আমার এই প্রশ্নের উত্তর দেবেন কি, দয়া করে।

    আর নন্দীগ্রাম নিয়ে ত্যানা প্যাঁচানো আপুনি বন্ধ করলে, আম্মো করব, প্রমিস। আমার গত কালের কমেন্ট আপনার পোস্টের প্রেক্ষিতেই লেখা, স্বতঃপ্রবৃত্ত হয়ে লেখা নয়
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৪৬660570
  • অরণ্যদাকে শুভেচ্ছা। অসীম শুভেচ্ছা।
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৫৭660571
  • "- পিটি, আমার এই প্রশ্নের উত্তর দেবেন কি, দয়া করে।"

    উত্তর সব কিছুর-ই হয়। তাই এটার-ও দিচ্ছি। ১৪-ই মার্চ একটি সরকারী অভিযান হয়েছিল-সেটা ঠিক বা ভুল হোক। সেই সময়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়ার কথা নয়।

    কিন্তু যে কথাটা ঘুরে-ফিরেই আসে-সেটা হচ্ছে যে এইসব আন-সান কথার চাষটা সিবিআই এনকোয়ারি হলে খানিকটা হয়ত কমত। সেটি হলে অবিশ্যি অনেকেই চায়্না....
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:০৩660572
  • সরকারী অভিযানে সাংবাদিকদের ঢুকতে দেওয়ার কথা নয় !!

    এটা কোথায় বলা আছে? ভারতের সংবিধানে?
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:০৯660575
  • সরকারী অভিযান হয় ঃ))))))
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:০৯660574
  • কিছু লুকোনোর থাকলে, তখনই মিডিয়াকে ব্যান করা হয় - কমনসেন্স
  • - | 109.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:১৩660576
  • "সরকারী অভিযান"!! :-D
  • dc | 132.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:২১660577
  • মিডিয়ার কাজ নিজের দায়িত্তে খবর সংগ্রহ করা। কতো জায়গায় তো কতো যুদ্ধ হচ্ছে, সেখানে মিডিয়া যেতে পারছেনা বলে তো কিছু শোনা যায়না! হঠাত করে নন্দীগ্রামে মিডিয়া যেতে পারেনি এরকম প্রচার কেন করা হচ্ছে? তেমন কিছু হলে তো কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারতো, যে রাজ্য সরকার বিশেষ একটা জায়গায় মিডিয়াকে ঢুকতে দিচ্ছেনা! আর মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই অজুহাতে শাঁওলি-সুমনের মতো কিছু ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তি মিথ্যে প্রচার শুরু করে দেবেন? এটাও ইন্টারেস্টিং।
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:২৬660578
  • নন্দীগ্রামে ১৪-ই মার্চ মিডিয়ার লোকেদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়, এটা সব কাগজেই বেরিয়েছিল, টিভি চ্যানেলেও তাই বলেছিল।

    এটা কোন প্রচার নয়। এমন-টা ঘটেছিল বলে মিডিয়ার সাংবাদিকরা ক্লেইম করেছিলেন
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ১১:৩২660579
  • অরণ্যদা আর অপ্পন কিন্তু এইসব বলে বিজেপির ইসে শক্ত করছেন। মাইন্ডিট্টা।
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১১:৫৯660581
  • "মিডিয়ার সাংবাদিকরা ক্লেইম করেছিলেন"

    সাংবাদিকরা আরো অনেক কিছু ক্লেইম করেছিলেন। যেমন কিনা সাংবাদিক হিসেবেই কবীর সুমন (সম্ভবত তারা বাংলাতে) লাইভ প্রোগরামে ক্লেইম করেছিলেন যে বাচ্চাদের পা চিড়ে মাটিতে পোঁতা হচ্ছে। সেট আমি নিজে শুনেছি। কাজেই খবর পাওয়া যাচ্ছিল না সেটাও অর্ধসত্য। নন্দীগ্রাম থেকে "খবর" উৎপন্ন করা হচ্ছিল।
    আর এই মোবাইলের যুগে সশরীরে উপস্থিত না থাকলে সাংবাদিকরা খবর যোগাড় করতে পারে না এর চাইতে বেশী হাস্যকর সাম্প্রতিক কালে কিছু শুনেছি বলে মনে পারছি না।

    তবে এখন হাসির সময় নেই। পুরোভোটের টি-টোয়েন্টি দেখছি। তবে অনেকেই যে বর্তমানকে এড়ানোর জন্যে অতীতে মুখ গুঁজে থাকতে চান সেটা বুঝছি।

    অভিযানটি সরকারী-ই ছিল। নিয়ম মেনে আগে থেকে সকলকে জানিয়ে এবং দিনের আলোতেঃ
    "Investigations have disclosed that, the then addl. chief secretary (Home) had held a press conference on 13.03.2007 and informed the media about the police action going to be undertaken in Nandigram on 14.03.2007. The matter appeared on various news channels and everyone in Nandigram area was knowing about the police operation to be undertaken."
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১২:০৬660582
  • হমম, সরকারী অভিযানে নিয়ম মেনে দিনের আলোতে মিডিয়ার লোকেদের আটকে দেওয়া হয়।

    কেন এই আটকে দেওয়া, সেটাই প্রশ্ন
  • cm | 116.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১২:২৮660583
  • তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবেনা তাই।
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১২:৫৮660585
  • যাক! অন্ততঃ সাংবাদিকরা যা ক্লেইম করে তাহাই সত্য এমনটি যে নয় তা কতকটা বোঝা গেল!!
    তবে সাংবাদিকরা কোথাও গেলেই যে "ঠিক" খবরটি পাওয়া যায় বা পরিবেশিত হয় সেটির গ্যারান্টি কি? যখন নন্দীগ্রামে "ঢোকা" যাচ্ছিল তখন সেখানে মাওবাদীরা অস্ত্র-প্রশিক্ষণ দিচ্ছিল কিনা সেটা কি সাংবাদিকরা জানত? আমি তো দু-তিন আগে সোনাচুড়ার এক ছাত্রর কাছে শুনলাম যে সেখানে তার বন্ধুরা মাওবাদীদের কাছে এই প্রশিক্ষণ পেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন