এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৫ মে ২০১৭ ১৭:১৬712695
  • হে প্রভু,

    তোমার শিংটি দিবে যারে তারে দিয়ো গো খানিক বুদ্ধি,
    উল্কাবেগে কেন ছুটে চলা ভরের মাপ না জানালে।
    গোড়ায় জলটি বিধিমতো হলে হয় তো চিত্তশুদ্ধি
    এই দ্যাকো সব হাসছে কেমন স্তেঁহবশতঃ কি আড়ালে।
  • রোবু | ০৫ মে ২০১৭ ১৭:১৮712696
  • :-)
  • robu | ০৫ মে ২০১৭ ১৭:২০712697
  • "শুধু মাত্রা ঘেঁটে গেছে। " - মানে? একদম ঠিক আছে। অন্য একজন লিখলে ছাপা বই হত, সিলেবাসে পড়ানো হত।
  • j | ০৫ মে ২০১৭ ১৭:২২712698
  • হোয়াট ইজ দিস কিউরিয়াস কেস অফ রামলাল এন্ড রামলাল ?

    কব সে আপলোগ বোলতে হি যা রহে হো !

    কহি ইয়ে ভুমিসংস্কার সে জাগরুক জ্বালাপোড়া মোবিল কি খুশবু তো নেহি?
  • T | ০৫ মে ২০১৭ ১৭:২৪712699
  • জমিদারদের জমি কেন কাড়া হয়েচে সেই নিয়ে সওয়াল আছে তো। :)
  • cm | ০৫ মে ২০১৭ ১৭:২৮712700
  • জামানত জব্দ হওয়াত নিয়মটা কেউ খেয়াল করাবেন। কাঁথিতে জামানত জব্দ হয়েছে নাকি প্রচার চলিতেছে?
  • যোগরূঢ় জগঝম্প | ০৫ মে ২০১৭ ১৭:৩২712701
  • Name: j

    IP Address : 151.197.16.185 (*) Date:05 May 2017 -- 05:22 PM

    হোয়াট ইজ দিস কিউরিয়াস কেস অফ রামলাল এন্ড রামলাল ?
    -------------------------------------------------------------------------

    এ বাবা, প্যাঁক দেবো।
  • sm | ০৫ মে ২০১৭ ১৭:৫২712702
  • হাজার হাজার মাকু!
    ----
    মাকু সব করে রব,
    ভোট শেষ হলো,
    জামানত হারাইবার,
    খপর কি আসিলো ?
    ফুটিলো 'পদ্মফুল 'সৌরভ ছুটিলো,
    পরিমল লোভে বাম ভোট কে কাটিলো ?
    নেতারা গরুর পাল নিয়ে যায় মাঠে,
    কমরেড নাহি পথে, লোক নাহি বুথে।
    এই বেলা ভোরের বেলায় 'বেচায় ' দিলে মন।
    বাকি জীবন আনন্দেতে কাটবে জাদু ধন।
  • যোগরূঢ় জগঝম্প | ০৫ মে ২০১৭ ১৭:৫৯712703
  • সুবোধের চাগ্রীটা গেলো। টেমপ্লেটে মিল আছে, বেশি পছন্দ হবে।
  • j | ০৫ মে ২০১৭ ১৮:১০712706
  • এঃ ...চেয়ার মোছার টাওয়েলটাই যা লস

    চৈত্রসেলে গড়িয়াহাটে বেশ সস্তায় মিলছিল
  • কল্লোল | ০৫ মে ২০১৭ ১৮:৩৫712708
  • ওই দ্যাখো, বোঝেনা। জামানত জব্দ আবার কি! দল বেঁধে বিজেপিকে ভোট দিতে গিয়ে কম পড়ে গেসিলো।
  • sm | ০৫ মে ২০১৭ ১৮:৩৮712710
  • ফান্দে পড়িয়া বগা কান্দে রে এএএএ।
  • T | ০৫ মে ২০১৭ ১৮:৩৮712709
  • ধুর ধুর। এইবার পন্ডিতমশয় এসে বলবে অন্ধকারে চৌরাশিটা নরকের কুন্ড লেখো একশবার।
  • T | ০৫ মে ২০১৭ ১৮:৪৩712711
  • যাও, ঐ ওক গাছের ওপরে আমায় খোঁজো তো।
  • sm | ০৫ মে ২০১৭ ১৮:৪৫712712
  • হাফ প্যান্ট, তোমায় খুঁজতে গাছের ওপর কেন?
  • cm | ০৫ মে ২০১৭ ১৮:৪৮712713
  • কল্লোলদাকে কি আর বলি আপনারা এমন ভয়ানক রকম নীতিহীন ঐ যে আসে আসুক অমুক যাক শেখালেন। ওর মত অপরিণামদর্শী কিছু হতে পারেনা।
  • একক | ০৫ মে ২০১৭ ১৯:০২712714
  • সিএম কি বল্ছেন সেই নীতিহীনতার ফলস্বরুপ সিপিএম সমর্থকরা পোটেনশিআলি বিজেপিকে ভোট দিচ্চে ?

    খুবি নাইভ চিন্তা সেখেত্রে। মমতা আরেকবার ক্ষমতায় এলেই স্ম্রিতিটুকু থাক হয়ে যে কয় গাছি সিপিএম কর্মি আছে তাদের ও মেরে শেষ করে দেবে। "মানবতাবাদি" দের সঙ্গে কী হিসেব হয়েছে জানি না, কিন্তু সিপিএম কর্মিদের ভয়টা অমুলক নয়।

    আর বাকি রইলো শিক্ষিত মধ্যবিত্ত বর্নহিন্দু, যারা বুদ্ধকে সমর্থন দিতো স্সিল্পের আশায়, এখন বিজেপি কে। এরা এম্নিতেও কোনো কমিটেড ভোটার না।
  • cm | ০৫ মে ২০১৭ ১৯:১৮712715
  • সদস্য আর সমর্থকদের এক করে ফেলছেননাতো? সমর্থকেদের কোন দায়বদ্ধতা নেই। আমার ধারণা সদস্য সংখ্যায় কোন ব্যাপক হ্রাস হয়নি।
  • একক | ০৫ মে ২০১৭ ১৯:৩৩712717
  • কর্মি বল্তে সদস্য ও সমর্থক দুটৈ। খমতা থেকে অনেক দুরে থাকা দলে ঐ দুটোতে বিশাল পর্থোক্যো নেই, পিরমিডের উপোর দিকে কয়েকজন বাদ্দিয়ে।
  • একক | ০৫ মে ২০১৭ ১৯:৩৮712718
  • সন্খ্যায় কেন হ্রাস হবে দ্রিশ্যোতো। আপ্নি বলুন না উপোরের সদস্যের সায় না থাক্লে নিচের সমর্থক রা পাল্টি খেতে পারে ?
  • s | ০৫ মে ২০১৭ ২১:০৫712719
  • সদস্য সংখ্যা ৬০,০০০ হ্রাস পেয়েছে নবীকরনের পরে। এই কিছুদিন আগেই এই সময়ে পড়লাম।
  • cm | ০৫ মে ২০১৭ ২১:১৯712720
  • ১) ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে যদি কেউ বিজেপিতে ভোট দেন তাহলে তিনি আগে সদস্যপদ ত্যাগ করবেন। কারণ দলের সাথে আয়সোশিয়েশনের জন্যই তিনি তৃণমূল বা অন্য দলের কাছে সঙ্কট।

    ২) বিজেপি এলে সিপিএমের সদস্যদের নিরাপত্তা বাড়ার সম্ভাবনা শূন্য এবং এর কারণও খুব সোজা। দুটো দলই স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক রীতিনীতির প্রতি নিতান্তই অনীহা ওদের এবং ওদের স্বাভাবিক শত্রু বামেরা। লাঠি হাতে যে আস্ফালন এখনি দেখছি।

    ৩) যেই নীতিহীন বিভ্রান্তির প্রচার তৃণমূলকে এনেছিল এখনো তাই চলছে। সেদিন যারা বিভ্রান্তি ছড়িয়েছেন তারা যদি কেউ কেউ তা খুলে বলেন ভালো হয়। কল্লোলদা সেদিন রঞ্জিত শূরের লেখা দিলেন। সে জন্য কল্লোলদার ধন্যবাদ প্রাপ্য হয়, দেওয়া হয়নি দিয়ে দিলাম।
  • কল্লোল | ০৫ মে ২০১৭ ২২:২৫712721
  • সিএম। কিছুদিন আগেই পব সিপিএম বলেছে তারা ৩০% সদস্য ছাঁটাই করবে, কারন এরা নিস্ক্রিয় ও মতলববাজ।
    তাহলেই বুঝুন বিষয়টা কতটা সাংঘাতিক। একটা দল ২০১১ থেকে ক্ষমতায় নেই, তারপরেও সেই দলের ৩০% সদস্য "নিস্ক্রিয় ও মতলববজ"। তাহলে যখন দল ক্ষমতায় ছিলো তখন এই মতলববাজেরা কতখানি দখল করেছিলো। তখন তো নিস্ক্রিয় থাকার কথা নয়। তখন তারাই নিস্ক্রিয় ছিলো যারা দলের কজকম্মে হতাশ। ফলে এটা আন্দাজ করাই যায় ক্ষমতায় থাকাকালীন মতলবাজেরা কতো সংখ্যায় দলে ছিলো। এই যে বাম ভোট এতো কমে গেলো যে বামেদের জামানত বাজেয়াপ্ত হলো, সেটার ব্যাখ্যা কি? যারা গতবারেও বামেদের ভোট দিয়েছিলেন (তখনও তৃণমূল ক্ষমতায়), তারা এবার বামেদের ভোট দিলেন না কেন?
    এসব নিয়ে ভাবতে থাকুন ভাই। শুধু তৃণমূল-বিজে্পি আঁতাত বলে নিজেদের সমর্থন ক্ষয়কে চোখ ঠেরে থাকলে আখেরে কোন লাভ নেই। মমতা নিজের স্বার্থেই বিজেপির বিরুদ্ধে লড়ে যাবে, তার কারন এটা নয় যে মমতা খুব সাম্প্রদায়িকতা বিরোধী। তার কারন সোজাসাপ্টা ক্ষমতায় টিঁকে থাকার অংক।

    আপনারা আমায় ও আমার মতো অব্স্থানের মানুষদের চিরকাল আপনাদের "প্যাথোলজিকাল বিরোধী" বলে ভেবে এসেছেন। সেটা অবশ্য বামপন্থার অনেক দোষের একটা প্রধান দোষ। এরা চিরকাল বুশ সিন্ড্রোমে ভোগেন - যারা আমার নিঃশর্ত বন্ধু নয়, তারাই আমার শত্রু - এই মনোভাব নিয়ে চলেন। সমালোচক কোন ক্ষেত্রে বন্ধু হতে পারে এটাই ভুলে যান। এক বিষয়ে মতের মিল না হলেও অন্য বিষয়ে মতের মিল হতেই পারে, সেটা বোঝেনই না। তাই আপনাদের যুক্তফ্রন্ট মানে জি হুজুরের ফ্রন্ট।
    এমন নয় যে মমতা সমালোচনা নিতে পারেন। না, উনিও এবিষয়ে আপনাদের মতোই। শুধু উনি কেন, কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক পার্টিই এর ব্যতিক্রম নয়, মাওবাদীরাও নয়।
    যখন বলেছিলাম যে আসে আসুক, সিপিএম যাক - তখন সেটাই ঠিক ছিলো আমাদের কাছে। কিন্তু তখনও বলেছি, এর মানে এই নয় যে আসবে তাকে নিঃশর্ত সমর্থন দিতে হবে। সত্যি কথা বলতে কি মমতার আমলেও প্রথম আঘাত নামে সেই মানবাধিকার সংগঠনগুলোর ওপরেই নোনাডাঙ্গার ঘটনায়।
    আমরা প্রতিবাদের রাস্তায় ছিলাম, আছি, থাকবো। আমাদের সীমিত সাধ্য নিয়েই থাকবো।
  • PT | ০৫ মে ২০১৭ ২৩:১৫712722
  • তাত্বিকতা অনেক হল কল্লোলদা। কিন্তু তোমার মত তাত্বিকেরা শেষ পর্যন্ত তিনোদের তোল্লাই দিয়ে (মিথ্যাচার সহ) ক্ষমতায় এনেছে। তারা ঐ তাত্বিকতা করেই রাজনাথ-মমতার মিটিনের নিন্দে না করে বিজেপিকে পব-তে পা বাড়ানোর সবুজ সংকেত দিয়েছে। তোমারাই এখনো তাত্বিকতা করতে করতে হয় তিনোদের ক্ষমতায় রাখবে বা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। তোমাদের মত সিপিএম বিরোধীদের তিনোরা জিইয়ে রেখেছে, বিজেপিও রাখবে। কেননা শেষ পর্যন্ত তোমরাই তাত্বিকতা করে সিপিএমকে আটকাবে। মমতা ও দিলীপ ঘোষ খুব ভাল করে জানে যে পব-র রাজনীতিতে এইসব তথাকথিত মানবাধিকার কর্মীরা শেষ পর্যন্ত একটা সরকারকে হঠাতে পারে না আর এই মানবাধিকার সংগঠনগুলো প্রাক্তন নকশালদের দখলে থাকার কারণে তারা প্যাথওলজিকাল সিপিএম বিরোধী।

    সেই জন্যেই কলকাতার রাস্তায় শ'দুয়েক লোক নিয়ে মে দিবসের মিছিল নিয়ে তারা মাথা ঘামায় না। কিন্তু যেখানে বামেদের আটকানোর কথা সেখানে তারা খুবই ভাল ভাবেই সেই কাজটি চালিয়ে যাচ্ছে। ৩০-শে এপ্রিল আমি গাড়িতে খর্গপুর থেকে ময়না থানা হয়ে মেচেদা স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকে ট্রেনে করে হাওড়া ও হাওড়া থেকে বাসে ব্রহ্মপুর গিয়েছি। কোত্থাও একটুকরো লাল চোখে পড়েনি-মে দিবসের কোন প্রস্তুতি তো দূরস্থান।

    অস্ট্রিচ হয়ে অনেকেই আনন্দ পায়। সে অবিশ্যি যার যার ব্যক্তিগত পছ্ন্দ। তবে নিজেদের অস্ট্রিচত্ব ধামাচাপা দেওয়ার জন্যে তারা অন্যদের ক্যাবলা বলে নাহয় তিনো সরকারের "গণতান্ত্রিক" চরিত্র নিয়ে ফেসবুকে চর্চা করে!!
  • sm | ০৫ মে ২০১৭ ২৩:২৬712723
  • নাও দিলে তো আটকে সিপিএম কে। এখন ঠ্যালা সামলাও। আগামী দশ দশ বছর ধরে এই রুদালি আর অভিসম্পাত চলবে।ভুল হয়ে, ঘাট হয়েচ্ছে বললেও চলবেনা।
    সকাল সন্ধ্যে কানের কাছে নাঁকি সুর বাজবে। কেনো বঁলেছিলে যে আঁশে আঁসুক ---
  • sm | ০৫ মে ২০১৭ ২৩:২৯712724
  • এঁটা কি ভুঁতের টই তে জাঁবে।
  • কল্লোল | ০৬ মে ২০১৭ ০০:১৮712725
  • পিটি। সেটাই তো ভাবতে বলছি। "৩০-শে এপ্রিল আমি গাড়িতে খর্গপুর থেকে ময়না থানা হয়ে মেচেদা স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকে ট্রেনে করে হাওড়া ও হাওড়া থেকে বাসে ব্রহ্মপুর গিয়েছি। কোত্থাও একটুকরো লাল চোখে পড়েনি-মে দিবসের কোন প্রস্তুতি তো দূরস্থান।"
    এই অবস্থা কেন? আর কতোদিন তিনো-বিজেপি দিয়ে চালাবে? ক্ষমতায় থাকাকালীন অতো বড়ো সংগঠন ৫/৬ বছরে ফুস হয়ে গেলো কেন? শুধু বিজেপি-তিনো? মানুষ এমনভাবে মুখ ঘুরিয়ে আছে কেন? তৃণমুল কি এমন সুশাসন আর উন্নয়ন করেছে? বিজেপি কি এমন আচ্ছে দিন এনেছে? কোনটাই নয়। তবু বামেদের এই ক্ষয় কেন? অন্যদের দোষ দেবার আগে নিজেদের দোষ খোঁজাটা জরুরী। সেটা না করলে যতোই আমাদের গাল পারো, তাতে ভাবি ভুলবে না।
    সিপিএম স্বীকার করছে আজকে দাঁড়িয়ে তাদের ৩০% সদস্য "নিস্ক্রিয় ও মতলববাজ", তাহলে ক্ষমতায় থাকাকালীন কি ছিলো? এর মধ্যে কোন তত্ত্ব কথা নেই - যা আছে সেটা রূঢ় বাস্তব। সিপিএমও যা স্বীকার করছে প্রকারন্তরে।
    একে ওকে তাকে দোষ না দিয়ে - নিজেদের দিকে তাকাও।
    আর এসব নিয়ে বলতে ক্লান্ত লাগে। তোমরা যদি নিজেদের কোন ভুলই দেখতে না পাও, তো কি আর করা। বসে বসে দোষরোপ করে যাও। দলটা ক্রমশঃ না হয়ে যাক।
  • PT | ০৬ মে ২০১৭ ০৫:৪৩712728
  • "`একে ওকে তাকে দোষ না দিয়ে - নিজেদের দিকে তাকাও।"

    তাকালাম, কিন্তু পুরো উত্তর পাওয়া গেল না।
    আমার তো মনে হয় যে কল্লোলদাদের মে দিবসের মিছিল করতে দেওয়া হয় কেননা তাতে সরকারের ভয় পাওয়ার কিছু নেই।
    কিন্তু সিপিএম যদি শুধু নিজেদের দোষে "ফুস" হয়ে থাকে তাহলে ভাঙর নিয়ে ফেসবুকে ঐ সব বিদগ্ধ মানুষেরা চিঠি লিখছেন কেন যে "এই অধিকারগুলি প্রয়োগ করতে গিয়ে অনেকেকে যে ভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন"।
    এ কি শুধু ভাঙরের ক্থা? নাকি যাদের উত্থানে সরকার ভয় পেতে পারে তাদের কাউকেই অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না?
    এর সঙ্গে জুড়ে দাও তোমার অতিপ্রিয় এপিডিআরের রঞ্জিত শুরের ফেসবুকের বক্তব্যঃ "কোন আন্দোলন করা চলবে না।"
    এ কি শুধু ভাঙরেই সীমাবদ্ধ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন