এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩১312000
  • কিন্তু মনফকিরা, তালপাতা, চর্চাপদ নাই। অবভাস নাই। গাঙচিল আর লালমাটি ভীষণ লিমিটেড বই।
    এইগুলো একটু বাড়ালে ভাল হয় আর কি।
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৯311999
  • অবশ্যই এল সি এম। হগ্গলেরে জানাইতাসি।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৬311998
  • থ্যাংকু, থ্যাংকু। বাঙালি পড়ুয়াদের একটু কইয়া দিবেন।
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৯311997
  • খুবই আপ্লুত হইসি আর কি
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৭311996
  • এল সি এম,
    খুবই ভালো লাগল আপনার সাইটটা। দেজ, আনন্দর ব এর পাশাপাশি পরশপাথরের, উবুদশের বই ও রেখেছেন!!! পরশপাথর থেকে এক সময় দশটি গল্পের যে কালেকশন বের হত, তার থেকেও খান দুই দেখলাম।
    খুব খুব ভালো কাজ করেছেন।
    খুবই ভালো।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৪311995
  • ছোটাই,
    এই সাইটে বই-এর লিস্ট নিয়া আমার বিশেষ ইনপুট নাই, এইসব বই-টই জানেন এমন বইপাগল মাথারা আছেন। আমি শুধু ওয়েবসাইটটি বানাইসি।

    হ্যাঁ, লিট্‌ল ম্যাগাজিন অনেক আছে তো, অনেক থাকলে যা হয় আর কি।
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:০১311994
  • বহু লিটল ম্যাগাজিনই বেশ বেশ খারাপ।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১১:০০311993
  • আচ্ছা আমার আজকাল অনেক লিটল ন্যাগাজিন দেখলেই কিরকম গা কিড়কিড় করে। এ কি নিতান্তই বার্ধক্যের লক্ষণ? নাকি দ্রুত সানন্দাফাইড হওয়ার লক্ষণ?
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫১311992
  • এল সি এম,
    আপনার যে এই হলধর/ জলধর ভাব, সেটা স্রেফ মজার জন্য। একথা আগেও আমার মনে হয়েছে। আজ স্পষ্ট বুঝিলাম।
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩২311991
  • ইন্দ্রাণী লস্করের গল্প পড়েছি। উপন্যাসও লিখেছেন। কবিতা লিখেছেন কি না মনে করতে পারি না। ইন্দ্রাণী দত্ত পান্না বলে একজন কবিতা লেখেন, ইন্দ্রানী লস্কর বোধ হয় না। মূলতঃ লিটল ম্যাগাজিনে লেখেন। দেশে সম্ভবতঃ ঢাক নামে একটা গল্প বেরিয়েছিল। ভালো লেখেন।
  • Div0 | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩১311989
  • তাহলে আর দেরী না করে দিয়েই দিই অর্ডার :D
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩১311990
  • এটায় আমি আসি, আরো কয়জনায় আসেন।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৯311988
  • খাইসে! দামগুলান কবেকার কে জানে।
  • Div0 | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:২২311987
  • এটা এলসিএমদার সাইট? দারুণ ব্যাপার তো! 'দেখি নাই ফিরে' এমআরপি'র নীচে দেখছি। ফ্লিপকার্টের চাইতে ডেলিভারি জুড়ে প্রায় ৩৩৫ টাকা কম! তবে স্পীডপোস্টটাই দোনামোনা করার কারণ নইলে এক্ষুনি অর্ডার দিয়ে দিই :)
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৮311986
  • বাহ! এইত্তো - দ আর ছোটাই দ্যাখসে।
    বই পাওয়া গ্যালে তো পোস্ট হইবই, মুশকিল হইল বই পাওয়া।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৪311985
  • তোর নেমসেক ইনি কে? নাম শুনি নাই, আম্মো মনে হয় জলধরত্ব প্রাপ্ত হচ্ছি। দুই চারকথা ক দেখি এঁর সম্পর্কে।

    আমারও মোটের ওপর বেশ পছন্দ হয়েছে। আমি ক্রেতা হিসেবে আরও কী কী চাই সেইটে একটু গুছিয়ে ল্যাদোশকে মেল করব বিকেলে।
  • i | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:১১311984
  • এল সি এম,
    এতো দুর্দান্ত ব্যাপার। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সর্বনাশের স্বাদ অবধি আছে!!!! একেবারে নতুন লেখক ইন্দ্রাণী লস্করের গল্পের কালেকশনও আছে!!! সাঙ্ঘাতিক তো!
    আমি এদ্দিন জানতামই না। কী হলধর হয়ে যাচ্ছি!!
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫১311983
  • ও ল্যাদোশ অর্ডার দিসি খানকয়। কিন্তু স্পীডপোস্ট!!! হেইডা তো ডাকবিভাগের গুড়গুড়ে সার্ভিস, ক্যুরিয়ারের বিকল্প হইতে চায় কিন্তু পারে না।
    একটু দেইখ্যা শুইন্যা জলদি শিপ করাইয়া দিওসে।
  • T | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩১311982
  • এয়ারপোর্টের বাইরে একদল লোক কর্ণাটকের পতাকা হাতে ছুটোছুটি করল কিছুক্ষণ। একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত। হুলুস্থুলুস চেঁচামেচি ক্রোধবর্ষণ। একটু পরে হোমরা চোমরা কিছু পুলুস তাদের ভাগিয়ে দিল।

    স্ট্রাইক ইত্যাদির কারণে চারঘন্টা আগে এসে বসে আছি। ধ্যুত।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৮311981
  • দ, হ্যাঁ করে। সার্চটা দেখতে হবে।
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৭311980
  • আমি জাবো। হ্যা কল করিশ। তোদের সঙ্গে দেখা করার ইচ্ছে আছে। এবর দু-তিনদিন থাকবো, তবে নভেম্বর/ডিসেম্বর এ হয়্তো আরেকটু বেশি থাকবো।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৩311979
  • লুরুতে গতো এক মাসের মধ্যেই তিনটে বাংলা বন্ধ হোলো।

    আজ একটা। বৃষ্টি কম পরেছে বলে। গদীতে কংরেস। ওরাই বন্ধ ডাকে,সফল করে। তাতে নিজেরাই বেজায় খুব খুসী হয়। আজকে দোকান পাটও বন্ধ। ঠিক ঠাক সময়ে নানান জিনিস স্টক করে রাখার ফলে কোনো ক্রাইসিস নেই।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৩311978
  • হনু, মারাথাহাল্লি দিয়ে সার্চাও।

    কে আসছে? দাঁড়াও, আমি দুপুরের দিকে কল করছি।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১০311977
  • এঃ এটায় প্রকাশক দিয়ে খোঁজ দ্য সার্চ চলছে না।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৮311976
  • যাচ্ছি। কিন্তু এঁয়ারা কি সারা ভারতে ডেলিভারী করেন?
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৬311975
  • আমাদের সাইটে যাও একটু দেখো, কেউ কিছু দেখছে না, এরকম করলে কি করে হবে -
    http://collegestreet.net/
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৪311974
  • আচ্ছা ক্লিকফরবই ছাড়া অন্য আরেকটা বাংলা বই কেনার সাইট, যদ্দুর মনে পড়ছে যশোধরা ওঁর ওয়ালে দিয়েছিলেন, সেই সাইটটার নাম কেউ জানে? কিছুতেই নাম মনে পড়ছে না, কেউ হেল্পালে উপকৃত হই।

    (দয়া করে আমাজন ফ্লিপকার্ট ইত্যাদি বলে বোর করবেন না।)
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫০311973
  • হে হে, ভদ্র মেয়েরা ঝগড়াটে এবং কবি।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩311972
  • এইটা তো বোধহয় মাস দুই আগে প্রিয়।ডট কম নামে একটা সাইটে বেরিয়েছিল। নাকি অন্য কোথাও? মোটকqথা পড়েছি। ৪ আর ৫ নং নিয়ে তখন খুব হাসাহাসি হয়েছিল।
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৫311971
  • এ যেন রেশম পোকার দশটি বৈশিষ্ট লিখ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত