এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৩312061
  • নাহ আর লুরু যাই নি। পোটকেদাকে কটা কন্ফোডেনশিয়াল মেল করেছি শুধু। তা, তোর ঐ ম্যারাথনে কি আমার চেনা কেউ ছিল? ;)
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২২312058
  • ৪২৫ এখানে।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২২312059
  • ৩-৪ কেজি নন ভেজে আর কদ্দিন যায়? টেনেটুনে দু হপ্তাও না।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২১312057
  • তোকে বেশ কিছুকাল দেখিনি মনে হচ্ছে! আবার লুরু এসেছিলি? :D
    না রে পাঁটাদের গায়ে হলুদ বহুকাল দেওয়া হয় নি। রেড মীট ঘরে সবারই বারন (আমি বাদে) :p
    আর এ তল্লাটে ভালো পাঁটা ৩৫০-৪০০/কেজি রেঞ্জে।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:১২312056
  • সায়ন্দা পাঁঠাদের গায়ে হলুদ দিলি? এখানে পাঁঠার সামনের রাঙের দাম ন টাকা পার পাউণ্ড।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৯312055
  • আপনারা একটু পস্ট করে পোস্ট করুন। বোঝা যাচ্ছে না দমদি সিবির সাথে দেখা করার জন্যে ব্যগ্র না মুর্শিদাবাদী মাছওয়ালার সাথে। আর, আর, আপনারা বড় ফ্রিজ কেনেন না কেন? আমার ফ্রিজে সময় ৩-৪ কেজি নন ভেজ (মাছ মাংস মিলিয়ে) আর তদনুরূপ সব্জী মজুত থাকে। সাথে আল্ট্রা পাস্তুরাইজড মিল্ক ও ডিম।

    একটা ঘ্যামা চিকেন রেসিপি পেয়েছি। পরে দেবো'খন - এখন টাইপ করতে ল্যাদ লাগছে। আমি দুবার বানিয়েছি আর বাড়িতেও একবার করেছে। পেঁয়াজ রসুন গোলমরিচ গরম মশলা ড্রাই রোস্ট করে পেস্ট বানায় !! বেশ সিম্পিল সিম্পিল রেসিপি।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৩312054
  • এদিকে এসে থেকে চিন্তা ছিল মাছ কোথায় পাবো। এগিয়ে এলেন মুস্কিল আসান আরিফ মিঞা। পাশেই কেএসআইটি কলেজের পাশে বসেন। বনশঙ্করি বাজার থেকে পছন্দমত মাছ এনে দেন। ওনার দৌলতেই এবার ইলিশ খাওয়া হল। ট্যাংরা পাবদা আড় রূপচাঁদ সব পাওয়া যায়। দুই আড়াই কিলোর ডিম্বিহীন রুই কাতলার কথা তো ছেড়েই দিলাম। বড়ো ভালো লোক। আজ কী মনে করে খান পাঁচেক গন্ধরাজ লেবুও এনেছিলেন। :)
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫০312053
  • সকালে
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৯312052
  • অনলাইনে মাছ কখন লাগে বলত, যখন সেই পর পর তিনমাস ৩-৪ সপ্তাহ করে লুরু থেকে ফিরছিলাম, তখন তো শনিবার রাতে ফিরছি তারপর বাজার সদাই করা বেশ চাপ। তখন ঐ বৃহষ্পতি বা শুক্র নাগাদ এরকম অনলাইনে অর্ডার করে রবিবার সাকলে ডেলিভারী স্কেজিউল করিয়ে রাখলে নিশ্চিন্ত।

    তারপর হপ্তাখানেক বাদে ধীরেসুস্থে খাড়কির দিকে গেলেই হল।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৫312051
  • বিগবাস্কেট নানারকম ছড়াচ্ছে। এই শারুখ খানকে দিয়ে অ্যাড করানোর পর থেকেই। তবে উন্নততর বিকল্প কিছু আপাতত নাই। আর কমপ্লেন করে মেল করলে ১০% ক্যাশব্যাক করে দেয়। ঃ)
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৩312050
  • পুণেতে ঐ মাছের অপশানটাই বন্ধ করে দিয়েছে। সেরেফ কটি ফ্রোজেন চিংড়ি আর বাসা রাখে।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪২312048
  • বিগবাস্কেটে ঐ এক কিলোর কাঁটাওলা রুই অনেকদিন হল নিই না। ওরা দুই আড়াই কিলোর মাছ মোটেও রাখে না। ওর থেকে পনেরোদিনে একবার করে হ্যাল মার্কেটে গিয়ে সুবিধেমত কলকাতার মাছ নিয়ে আসি।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪২312049
  • রেইনক্যান থেকে মাছ দিয়ে যায়। আর মাছের দুর্দান্ত ভাল সংগ্রহ আসে খাড়কি স্টেশানের দিকে যেতে আউন্ধ রোডের ওপরে গণপতি মন্দিরের পাশে। বেশ কয়েকটা দোকান আছে। রবিবার সকাল এগারোটা নাগাদ গেলে ব্যাপক মাছ পাওয়া যায়।

    আর এই সানওয়ের সামনে যে চোকরা বসে ও তো মাছ কাটতেই পারে না। কেমন বিচ্ছিরি করে কাটে।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪০312047
  • সিবি মেগাপোলিসের সামনে!!!! মেল করুন মেল করুন।
  • cb | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৯312046
  • ইয়ে বিগ বাস্কেটে পুনে তে মাছ বহুদিন চেষ্টা করেও পাই নি। শেষে মেগাপোলিসের সামনে এক মুর্শিদাবাদী মাছওয়ালার সন্ধান পেয়ে প্রাণ রক্ষা করলুম
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৮312045
  • আজ নাকি স্লট খালি নেই, কাল ঐ যে সময় দিয়েছে সেই সময় নিয়ে যাবে। মেল করে কনফার্মও করেছে।
  • de | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৫312044
  • আমি খুবই আশ্চর্য্য হলাম ওরা এখনো রিটার্ন নিয়ে যায়নি শুনে। কোন রকম গন্ডগোলে এখানে সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে যায়।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫১312043
  • আরে অর্ডারে পরিস্কার করে লেখা আছে কী কী চেয়েছি। এই এক্স্ট্রাগুলো নিজেরা অয়্ডিয়েছে। আমি ফোন করে অর্ডার নাম্বার বলে আমার কাছে আসা কনফার্মেশান মেলটার কোয়ান্টিটি আর অ্যামাউন্ট বলেই চ্যালেঞ্জ করলাম।

    কিচ্ছু দুই তিনবার অ্যাড হয় নি। ব্যাটারা প্যাকিঙের সময় গছিয়ে দিয়েছে।

    বিগ বাস্কেটে আজকাল আবার রুই কাতলা জাতীয় মাছ পাওয়া যাচ্ছে না। রেনক্যানে কিন্তু দিব্বি পাওয়া যাচ্ছে।
  • de | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৭312042
  • দমদি,

    ওদের সাইটে বাফারিংয়ের প্রবলেম আ্ছে। কোন কারণে মার্কড হয় না ইন্টার্নেট স্পীড কম হলে। তাই দেখে যদি অধৈর্য্য হয়ে দু তিন বার ক্লিকাও তাহলে দু তিন বার একই জিনিস দিয়ে যাবে। আমি এই ভাবে একবার আড়াই কিলো গাজর আর পাঁচখানা ডেটল হ্যান্ড ওয়াশ পেয়েছিলাম। তবে আমি ওদের রেগুলার কাস্টমার বলেই হয়তো যেকোন জিনিস খারাপ থাকলে বা এরকম ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে যায়, দামও সেই অনুযায়ী ডিডাক্ট করে নেয়। আমি কিন্তু বিগ বাস্কেট নিয়ে মোটের ওপর খুশীই। একটু দেখেশুনে লিস্টে টিক মেরে নিলে কোন অসুবিধে হয় না। এরপর থেকে অর্ডার রিভিউ করার সময় খেয়াল রেখো, অ্যামাউন্টটা ওখানেই পাশে লিখে দেয় তো।
  • . | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১১312041
  • যে দোকানের নামই বিগ বাস্কেট সে যে বড়ো ঝুড়ি ভর্তি করে সবজি পাঠাবে এতে আশ্চর্য্যের কি আছে?
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৬312040
  • তাপ্পর সাড়ে আটটা নাগাদ সেই বাজার নিয়ে বসলাম। দেখি যে
    ১) ১০০ গ্রাম আদা অর্ডার করেছিলাম তারা একটা ১২২ গ্রাম আর একটা ১৩৪ গ্রামের আদার প্যাকেট দিয়েছে।
    ২)ক্যাপসিকাম আড়াইশো গ্রাম চেয়েছিলাম (২-৩ টে হওয়ার কথা) তা আমাকে একটা ২৭২ গ্রামের প্যাকেট(৩টে) একটা ২৯৪ গ্রামের প্যাকেট (৩ টে, ১ টা বেজায় দামড়া সাইজের) আর একটা ৩১৬ গ্রামের ক্যাপসিকামের প্যাকেট (৪ টে) দিয়েছে।
    ৩)কাঁচাপেঁপে ৫০০ গ্রাম চেয়েছিলাম। দিয়েছে একটা ৬৮৪ গ্রামের পেঁপে আর একটার প্যাকেটে কোনও ওজনের স্টিকার নেই। রিসিটে লেখা আছে পেঁপে ১ কিলো ৩৩৪ গ্রাম ওজন হয়েছে, ওনারা দয়া করে আমার থেকে ১ কিলো ২৩ গ্রামের দাম নিয়েছেন।
    ৪) কাঁচালঙ্কার কেসটা সবচেয়ে অদ্ভুত। অর্ডার করেছিলাম ৫০ গ্রামের। দিয়েছে ২৫৮ গ্রাম করে দুটো প্যাকেট আর ৩০৬ গ্রামের একটা প্যাকেট। বাপরে সে যে কত কত কাঁচালঙ্কা ক্কি বলব!! আবার রিসিটে লিখেছে লঙ্কা নাকি ৮৮৬ গ্রাম ওজন আর আমার থেকে ওনারা ৭৭৫ গ্রামের দাম নিচ্ছেন। তা ওজনের টিকিট যোগ করলে তো কিছুতেই ৮৮৬ গ্রাম হচ্ছে না!!
    টবে এইবার ১-৮৬০ তে ফোন লাগানোযাক।
    ৫) সবচেয়ে আশ্চর্য্য হল ৩১৯ গ্রাম ওজনের দুটো শশার প্যাকেটও আছে যা আমি মোট্টে অর্ডারই করি নি।

    হ্যাঁ মিষ্টি কুমড়ো ৫০০ গ্রাম চেয়েছিলাম সেইটে ৫৩৫ গ্রাম দিয়েছে, আবার রিসিটে লিখেছে ৫২৫ গ্রামের দাম নিয়েছে।

    তো ফোন করতে এক মধুরভাষিণী ধরলেন। আমি বললাম দেকুন মনে হয় অন্য কারো অর্ডার আমার সাথে মিশিয়ে একইসাথে ডেলিভার করেছেন। তা ভদ্রমহিলা জানতে চাইলেন কী কী জিনিষ আমার 'আনওয়ান্টেড' মনে হচ্ছে। ১,২ করে লিস্টি দিলাম। এইবার মহিলা যেটা বললেন সেইটেই সবচেয়ে আশ্চর্য্যের
    ১) কাঁচালঙ্কা নাকি ৫০ গ্রাম হয় না ওনারা ২৫০ গ্রামই বিক্রী করেন। আমি বললাম অসম্ভব আমি কাল দেখ্শুনে সিলেক্ট করেছি। ঈর আগে কোনওদিন ঐজন্যই নিই নি কারণ একসাথে ২৫০ গ্রাম লঙ্কা কেনার চেয়ে প্রত্যেক সপ্তাহে কেনাটা বেশী ভাল করি। যাই হোক খানিক তা-না-না-নার পর জানা গেল যে পুণের সাইটে ভুল করে ২৫০র বদলে ৫০ গ্রাম অপশান বসে গেছে, ওটা ২৫০ই হবে, ওনারা এক ঘন্টার মধ্যে সাইট আপডেট করে দিচ্ছেন।
    ২) লঙ্কাসহ বাকী সব জিনিষপত্রই আমার বিলেই ৩টে বা ২ টো করে প্যাকেট লেখা হয়েছে, উহারা নাকি 'মেন্ট ফর ইয়ু ম্যাম'
    মানে??!! কেন? কাঁচাবাজার-এর ক্ষেত্রে যে ওজন সাইটে দেখায় তারা কাছাকাছি ওজনের জিনিষ দিয়ে আসল ওজনের ওপরে দাম ধার্য্য করে। কিন্তু এখানে অতিরিক্ত প্যাকেট দেওয়া হয়েছে, কেন??
    মহিলার কাছে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া গেল না। উনি বারেবারে 'সরি চেয়ে' জানালেন লোক দিয়ে পিক আপ করিয়ে ওজন করে বাড়তি দাম আমার ওয়ালেটেপাঠিয়ে দেবেন। সে পিক আপ স্লটও আজ তো হবেই না, কাল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে দশটা।

    আমার মনে হয় এদের গুদামে হয়ত কাঁচাবাজার জমে গেছে কোনও কারণে সেইটে লোকজনকে বেশী বেশী করে গছিয়ে দিয়ে খালি করার ধান্দায় আছে।
    বিগ বাস্কেট হইতে সাবধান।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩২312039
  • বিগবাস্কেট আজ আমাকে কোনও এক অদ্ভুত কারণে গাদা গাদা অতিরিক্ত তরকারী দিয়ে গেছে অতিরিক্ত দাম নিয়ে। আজ সকাল ৭টা থেকে সাড়ে ন'টার স্লট নিয়েছিলাম ডেলিভারীর জন্য। তা এই স্লটে সাধারণতঃ সাড়ে আটাটা নাগাদ ডেলিভারী করে। আমার পক্ষে ঠিকঠাক। সেই ভেবেই অর্ডার করা যী তরকারী এসে গেলে সাড়ে ন'টা নাগাদ সুশীলা আন্টি এসে কেটেকুটে দিয়ে যাবে।

    তা সক্কাল সক্কাল ঘুমের মধ্যে কলিং বেল বাজছে শুনে ঘুমচোখে উঠে দেখি সকাল 7:20। দরজা খুললাম সে ভদ্দরলোক আমার অনুমতির তোয়াক্কা না করেই গটগটিয়ে ভেতরে ঢুকে খাবার টেবিলে হুড়মুড়িয়ে জিনিষ নামাতে লাগল। পুরো টেবিল ভরে গেল রাশি রাশি কাঁচালঙ্কা, আদা, ক্যাপসিকাম আর কাঁচাপেঁপেয়। সঙ্গে দেখি একজোড়া শশা। এইটে দেখে ঘুম খানিক কাটল, আমি তো শশা অর্ডার করি নি ... আর এই এত্ত এত্ত কাঞ্চালঙ্কা আদাও নির্ঘাৎ অর্ডার করি নি, করতেই পারি না। ডেলিভারীম্যানকে সেই কথা বলতেই উনি ভারী রেগে আমাকে বললেন 'আরে কেয়া হ্যায় দে দিয়া তো রাখ লো না', আমি ঘুম চোখে রিসিটটা পড়তে গিয়ে কিছুই ঠিক করে বুঝতে পারলাম না।

    এবার দাম দেবার জন্য বললাম কার্ড সোয়াইপ করার মেশিন বের করেন, এত সকালে আবার টাকাফাকা বের করতে পারছি না। ওব্বাবা তেড়িয়া বাবু আরেক ধমক 'চিল্লার দে দিজিয়ে না, কেয়া দেড়শো রুপেয়াকে কে লিয়ে কার্ড আর্ড, চিল্লার দিজিয়ে' উপর্যুপরি ধমক খেয়ে আর অত রাশি রাশি ভারা ভারা জিনিষ দেখে আমার ঘুম ততক্ষণে খানিক কেটেছে। আমি পাল্টা ধমক দিয়ে বললাম কার্ড সোয়াইপ মেশিন কোথায়?? চিল্লার দেব কি দেব না সে তো আমি বুঝব, এস এম এসে পরিস্কার লেখা আছে চাইলে ডেবিট কার্ড দেওয়া যাবে। তখন গলা নামিয়ে বলেন যে মেশিনে নাকি চার্জ নেই। তখন বললাম যান ঐ চেয়ারে গিয়ে বসুন আমি দিচ্ছি। সে দিলাম খুঁজেপেতে। সে তো বিদেয় হল। তখন একবারটিও মাথায় এলো না ১-৮৬০ তে ফোন লাগানোর কথা।

    যাই হোক আরেকবার ঘুমানোর চেষ্টা করে সে ঘুম কি আর তখন হয়, উঠেই পড়লাম। ভাবলাম কফি টফি খেয়ে দেখতে হবে কত কি দিয়েছে।
  • m | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩০312038
  • আমরা এক মিষ্টিমত জঙ্গলে বেড়াতে এসেছি- নাগরিক জীবন থেকে দূরে। রাতে খিচুড়ি- আলুভাজা ইত্যাদি খেয়েছি ভবে লজ্জায় অধোবদন হয়ে যাচ্ছি।বেকন-হ্যাম ছাড়া এই জীবন লইয়া কী করিব! ভাট পড়ে থেকে এই প্রশ্নই মনে জাগছে। ঃপ
  • aka | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৫312037
  • কস্মিনকালে কোনদিন শুনি নি লোকে বেকন হ্যাম স্যান্ডুইচদিয়ে ব্রেকফাস করে, লান্চে ফুটলঙ্গ খায়। আমরা ব্রেকফাসে পরোটা খেতাম আর লানচে ঝুপসে। জলধররা আসলে বড়হলধর।
  • m | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৪312036
  • সেইইইই কবে এক নীরদ সি ছিলেন, তাপ্পর অপ্পনঃ)
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৬312035
  • হলধররা ভারত ছাড়ার পর থেকেই বেকন পাওয়া যাচ্ছে তার মানে।
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪২312033


  • অভিভূত।
  • cm | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪০312032
  • সিনেমা হলে এক উত্তর আর পাহাড় হলে অন্য উত্তর।
  • san | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৪312031
  • বাবা একেবারে 'ভারতে' ? কোলকাতাতেই পাওয়া যেত, যেমন ফ্রি স্কুল স্ট্রিটে :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত