এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • .. | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:২১312240
  • টাকা না থাকলে মাইনে দেবেন কি করে? আর মাইনে না দিতে পারলে লোক রাখবেন কি করে?
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:২০312239
  • দেবেন না, সার্ভিসও নেবেন না। সিম্পল।
  • ফের | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৫312238
  • বিধেয় খারাপ অর্থে ? নাহ। বক্তব্য ছিল যে, আমার টাকা না থাকলে আমি কোত্থেকে দেব? এইটা সিম্পল প্রশ্ন।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫২312237
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫১312236
  • হা হা, ক্যামেরার ডিজিটাল বাইটের জন্য জুকারবার্গ-কে টেনে একপাশে সরিয়ে দিয়ে মোদি পুরো ফোকাসে। ইন্টারেস্টিংলি, একজন দেখলাম এটা নিয়ে ফেসবুকে কমেন্ট করেছে যে মোদি শোড মার্ক হিজ প্লেস - বেশ গর্বের সঙ্গে।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৮312235
  • কী অদ্ভুত। আপনার দাবি আপনার চাকুরিওয়ালা মেটায় না, তারা অন্যায় করে বলে আপনি যাদের চাকরি দিচ্ছেন তাদের সাথে অন্যায় হওয়াটা বিধেয় নাকি ?

    এমনভাবে বলছেন যেন দাবিদাওয়াগুলো অন্যায়, নয়তো মেনে নেওয়া বিধেয় এসব কথা আসছে কেন ?
  • hu | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৫312234
  • সেটা তো ঠিকই। বললাম না, অরুণাচলে যেবার গেছিল, বেশ রিমোট একটা গ্রাম, চীন সীমান্ত দেখা যায় - সেখানে মোবাইল কানেকশন পেতাম না। তাও মোবাইল যেভাবে ছড়িয়েছে তাতে আমি মোটের ওপর খুশি।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৩312233
  • ভাটে দিতে চাইলাম,
  • T | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪১312232
  • খিক, প্রত্যন্ত গ্রাম তো দূরের কথা। খোদ ব্যাঙ্গালোরেই দিনে পাঁচ ছ ঘন্টা করে লোড শেডিং হয়।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৮312231
  • খুব প্রত্যন্ত অঞ্চলে কীভাবে কী ছড়িয়েছে ? আমি যে ক'টা জায়াগায় কাজ করেছি, সেসব গ্রামের ভিতরে কোন কোম্পানির ফোনের জন্যই কোন সিগনাল থাকে না। দু তিন ঘণ্টা হেঁটে এলে কেঁদে কঁকিয়ে হয়তো একটা কি দুটো দাঁড়ি দেখা গেল। এদিকে এখন বোধহয় ফোন বুথ পুরো অবসলিট হয়ে গেছে।
    হলে তো ভাল কিন্তু ঘোরতর সন্দেহ আছে। বিট্ডব্লু, এই এত খরচ দেবে কে ? টাকা নেই বলে শিক্ষা, স্বাস্থ্যে, এনরেগায় বাজেট কাট হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা ভিতরের দিকে ভয়াবহ, সে সারানোরও নাকি টাকা নাই, এখানে কি জুকুবাবুরাই পুরো গৌরী সেন ?
  • প্রশ্নাতুর | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৬312230
  • ইউনিয়ন করলেই তো দাবি দাওয়া মেটে এমন না, এমনকী ইউনিয়ন করাও বেআইনি ব্যাপার। চাগ্রি খোয়ানোর চান্স আছে জায়গা বিশেষে। তাইলে? কী করে কী হবে? নাকি প্রান্তিক মানুষের দাবি যে করে হোক মেনে নেওয়াই বিধেয়?
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৪312229
  • হ্যাঁ, অনেক গ্রামে ইলেকট্রিসিটি মানে সন্ধের কয়েক ঘন্টা টিমটিমে আলো, তাও রোজ নয়। কিন্তু স্ট্যাট বলবে আহা গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে, পৌঁছোছে কিন্তু কাজ করে না - সেটা আর স্ট্যাটে আসে না। খানিক ঐ লিটারেসি রেটের মতন।
  • hu | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩২312227
  • না না, ইন্টারনেট আসুক। সেটা আসলে অনেক উপকার। মোবাইল ফোন যেমন খুব প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। মানুষের কাজেও আসছে। শিমুলতলাতেও দেখছি ফোনের লাইন পেতে খুব একটা অসুবিধে হচ্ছে না। এর আগে যখন ওরা অরুণাচলে গেছিল - চীন বর্ডারের কাছে একটা গ্রামে - সেখানে দেখতাম ফোন কানেকশন পাওয়া যাচ্ছে না। তো মোবাইল, ইন্টারনেট সবই যত বেশি করে ছড়াবে ততই ভালো।
  • aka | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩০312226
  • আপনারা মার্শে কেনেন ওখানে ও২ কম আছে। বেস্পতির চাঁদগুলো আমার। ওখানেই হীরে আছে।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:২০312225
  • প্রশ্নের উত্তর ইউনিয়ন করা ঃ)
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৯312224
  • হুচি, একদমই তাই। খাতায় কলমে যেখানে ইলেক্ট্রিক এসে গেছে, সেখানেও মাসের পর মাস ইলেক্ট্রিক নেই। এখানকার আদিবাসীরা আবার দেখলাম কারেন্ট বোঝাতে আগুন বলেন। বলছিলেন, তার আছে, আগুন নেই। গত চার মাস ধরে। আর থাকলেই বা কী, গ্রামের ক'টা বাড়িতে তা নিতে পারে ? খুব কম।
    অসুস্থ হলে গাড়ি ভাড়ায় ৫০ টাকা দিতে না পারার কারণে বাড়িতে বসে যাঁরা মারা যান, আর হ্যাঁ, অসুস্থ হলে এখনো কিছু গাঁটের কড়ি খর্চা করেই চিকিৎসা করাতে হয়, সরকারি হাসপাতালের সুবিধা পেলেও, আর সেই কড়িটুও যাঁরা অ্যাফোর্ড কররে পারেন না, তাঁরা কত টাকা দিয়ে কী ইন্টারনেট করবেন, কী করতে পারবেন বলে লোকজন ভাবছেন, জানতে ইচ্ছুক।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৪312223
  • বোধহয় নকল দানা থেকে।
  • hu | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৩312222
  • ও হ্যাঁ, আকাদা লিখল বলে মনে পড়্ল। এই সপ্তাহে হলে গিয়ে সিনেমা দেখব ভাবছি। কি দেখা যায়?
  • hu | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:১১312221
  • আচ্ছা, ইলেকট্রিসিটি আসা মনে কি? তার খাটানো? শিমুলতলার কথা আমি মাঝে মাঝেই লিখি। আমার বাবা-মার খুব পছন্দের জায়গা। প্রায় প্রতি বছর যায়। একমাস করে থেকে আসে। ছোটবেলায় আমিও যেতাম। তো সে কুড়ি বছর আগে দেখতাম ইলেকট্রিক কানেকশন আছে, কিন্তু বাতি জ্বলে না, সবসময়েই পাওয়ার কাট থাকে। আর এখনও অবস্থা একবিন্দু পরিবর্তন হয়নি। এটাকে কি বলা হবে? ইলেকট্রিসিটি আছে না নেই?
  • apps | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৫312220
  • বাই দ্য ওয়ে, নকুলদানার নাম নকুল দানা কেন? সামথিং রিলেটেড টু বেজি? অর চতুর্থ পাণ্ডব?
  • apps | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫১312219
  • তবে চাকলা আর কচুয়া আলাদা. একটা বসিরহাট থেকে যেতে হয় অন্যটা বগুইআটি থেকে. দুদিকের লোকই দাবি করে তাদেরটাই আসল জন্মস্থান. খুবই গোলমেলে. তবে দুজায়গাতেই পুজো না দিলেও ফিরি তে নকুলদানা পাওয়া যায়.
  • apps | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৬312218
  • জল পাওয়া গেছে বলেই তো জমি কিনব. ধুত কিছু জানেনা. আপতত মাসে একবার করে গিয়ে ফার্মভিল এর তদারক করতে হবে.
    অপ্পন দাদা, সত্যি বলতে কী আম্মো চাকলা শুনে ব্যাঁকা বাবা ভেবেচিলুম.
  • aka | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৬312217
  • কেকে মার্শিয়ান দেখবা না। এদিকে আবার মঙ্গলে জল পাওয়া গেছে। নোনা জল বোধহয়।
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৭312216
  • চাকলা সেই লোকনাথবাবার জন্মস্থান না?

    (আরেকদল বলে কচুয়া)
  • b | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২১312215
  • আমার ডানদিকের একটা চাকলা কিনে রাখবেন নাকি? নাবাল আছে, বৃষ্টির জল-ও ভরে। সস্তাতেই দেবো'খন। একলা মানুষ, অত নিয়ে কি করব? এ বছর শুধু অল্প করে কড়াইশুঁটি আর বাঁশকাঠি চাল ফলালাম।
  • apps | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩০312214
  • মঙ্গলে জমি কিনতে গেলে কার পারমিশন নিতে হবে? নাসার? ভাবছি কয়েক বিঘে কিনে রাখব. আমি তো বারোশ বিয়াল্লিশ বছর বাঁচবো. আমার কাজে লাগবে.
  • cb | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৩312213
  • পিছিয়ে পড়েছিলাম দুদিন

    দ, আমি বোধহয় ঐ সানওয়ের সামনে রাজুর কথাই বলছিলাম। ওকে ফোন করে বললে মাছ এনে রাখে। যা পাওয়া যায় তাই গঠনমূলক
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:১০312212
  • আরে আমাকে কেন, এ প্রশ্ন জুকারবাউকে করাই তো সমীচীন। ঃ)
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৪312211
  • দেখছি, বই খুঁজছে ছোকরা, মানে তাই তো বলল। কাল পরশুর মধ্যে একটা স্ট্যাটাস জানাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত