এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১৩:২৬312360
  • ফোনও করতে হয় না। রিপ্লেস/রিফান্ড অপশনে গিয়ে সামান্য কিছু ডেটা সাবমিট করলেই আপনা থেকে কাজ হয়ে যায়।

    সবচেয়ে ভালো ছিল বিগবাস্কেট। একবার বেশ কিছু জিনিস ওরা দিতে ভুলে গেছিল বলে ক্ষুণ্ন হয়ে মেল করেছিলাম। ওমা দেখি দু ঘন্টার মধ্যে আগের বারের ১০% অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, যেটা পরেরবারের অর্ডারে রিডিম করেছিলাম।
  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ১২:৫২312359
  • ওহো বলতে ভুলে গেছি এটা ফ্লিপকার্টে না, অন্য সাইটে।

    তবে ফ্লিপকার্ট, অ্যামাজন, পেপারফ্রাই, ইবে, পেটিএম, জাবং এই সব সাইটগুলোতেই কাস্টমার সার্ভিস খুব ভালো। একটু বকলেই যে কোন জিনিষ রিপ্লেস করে দেয় বা টাকা ফেরত দিয়ে দেয়। একটা কমন টেকনিক হচ্ছে ফোন করে প্রথমে যে ফোন ধরবে তকে একটু চমকাতে হবে। তারপর কথার মাঝে বলতে হবে এই কলটা আপনার সুপারভাইসারকে ট্রান্সফার করুন। আর কোন কথা না, আপনার সুপারভাইসারকে ট্রান্সফার করুন। এরকম দুতিনবার বল্লেই সুপারভাইসারকে ট্রান্সফার করে দেবে। ব্যাস তারপর টাকা ফেরত গ্যারান্টি।
  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ১২:৪৫312358
  • ইরাম এটা তো পুরনো ছক। আমার একটা বন্ধু চাঁদনি থেকে জোটাকের গ্রাফিক্স কার্ড কিনেছিল সাতেরশো টাকা দিয়ে। সেটায় ছিল এক জিবি গ্রাফিক্স র‌্যাম। তারপর অনলাইনে অর্ডার করলো গিগাবাইটের দু জিবি মডেলের গ্রাফিক্স কার্ড, সেটার দাম পাঁচ হাজার দুশো টাকা। প্যাকেট বাড়িতে আসামাত্র ফোন করে বলল এইমাত্র প্যাকেট খুললাম, আমি অর্ডার করেছি গিগাবাইটের কার্ড আর তোমরা পাঠিয়েছ জোটাকের পুরনো মডেলের কার্ড, একি চালাকি হচ্ছে নাকি? উদুম খিস্তাল। কাস্টমার সার্ভিস বললো ভেরি ভেরি সরি, প্যাকেট রেখে দিন, রিপ্লেস করে দোবো। বন্ধু বল্লো রিপ্লেস চাইনা টাকা ফেরত চাই। পরদিন এসে প্যাকেট নিয়ে গেল, সে প্যাকেটে জোটাকের আনওপেন্ড বক্সটা ছিল। তার পরদিন পেমেন্ট রিভার্স হয়ে গেল, চারদিন পর ক্রেডিট কার্ডে টাকা ফেরত।
  • kaushik | ০২ অক্টোবর ২০১৫ ১২:৪২312357
  • একটা বিজ্ঞাপন সাঁটলাম। আশাকরি কেউ কিছু মনে করবেন না।

    আড্ডাঘরের ঠিকানা - banglaadda.com
  • kaushik | ০২ অক্টোবর ২০১৫ ১২:৪০312356
  • শিউলি ছোপানো কিছু কথা

    একটা ছোট্ট ইস্তেহার দিয়ে শুরু হয়েছিল, তারপর এক পা দুই পা করতে করতে খেলাশেষের বাঁশিটি বেজে গেল। শুরু হল সত্যিকারের দিন গোণা। মধ্যিখানে লম্বা লম্বা বারোটা দিন। প্রতীক্ষার প্রহর সততই দীর্ঘ। তবে সেই কথায় আছে না, সবুরে যেন কি একটা ফলে…

    তা এ তো গেল যারা আসল কুশীলব, নিমন্ত্রিত অতিথি, তাদের কথা। কিন্তু পর্দার পিছনে যারা দিনরাত এক করে খেটে চলেছে, একটি আদ্যন্ত সুষ্ঠু পরিবেশনের গুরুদায়িত্ব যাদের ঘাড়ে, তাদের মনে হচ্ছে প্রহরগুলো আরো একটু দীর্ঘ হলে ভালো হত। এত লোকের নিমন্ত্রন, উনকোটি পঞ্চাশ লক্ষ খুঁটিনাটি। সবে আহরণ সারা হল, এবার আসল কাজ, পরিপাটি রান্নাটি সেরে ফেলা। উনুনে আঁচ দেওয়া হয়ে গেছে, বাড়িময় ধোঁয়া ধোঁয়া, তারে মেলা ভেজা কাপড়গুলোতে জড়িয়ে যাচ্ছে সেই কয়লার ধোঁয়ার মিষ্টি কাঁচা গন্ধটা। হাতা-খুন্তিতে টুংটাং, কড়া-হাঁড়িতে ঠুকঠাক, ছ্যাকছোক ফোড়নের শীৎকার…।

    একটু উঁকি দেব নাকি রান্নাঘরে?

    “……আসি আজ। চিঠির উত্তর না পেলে, কী হবে জানতো, মনে থাকে যেন।

    শ্রেয়া”…

    শ্রেয়ার এই চিঠির উত্তরে কি লিখল সপ্তর্ষি? কবিতার কথা? নাকি ফ্রয়েড? নাকি কোন স্বপ্নের ভিতরের স্বপ্নের কথা…।অনেক দিন পরে সপ্তর্ষির দীর্ঘ চিঠি শ্রেয়াকে। কি লিখেছে সপ্তর্ষি, জানতে হলে আপনাদের পড়তেই হবে

    শারদীয়াতে অরিন্দম চক্রবর্তীর লেখা… "স্বপ্নে আমার মনে হল"…।

    ও হ্যাঁ, আরো একটা কথা, মহালয়াতেই প্রকাশিত হবে আপনাদের শারদীয়া। আর এই কটা দিন শারদীয়ার মলাটের ভিতরের এক ঝলক প্রিভিউয়ের জন্য রোজ চোখ রাখুন আড্ডাঘরের শিউলি ছোপানো কিছু কথায়…
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১২:০৯312355
  • বোঝো!

  • lcm | ০২ অক্টোবর ২০১৫ ১২:০৮312354
  • চারকোল গ্রিল ?
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১১:৫৯312353
  • এক জায়গায় লিখেছে "char grilled boneless mutton"

    দেখি কোন হ্যারি বন্ধুরে জিগাইতে অইবো।
  • হাঁড়ি কড়াই | ০২ অক্টোবর ২০১৫ ১১:৫৩312352
  • দেখলুম। থেঙ্কুস। কিন্তু ছবি যেটা দেখেছিলুম সেটা বেশ অন্যরকম লাগছিলো। এর রেসিপি তো বেশ সাধারণ।
  • lcm | ০২ অক্টোবর ২০১৫ ১১:৪৮312351
  • অপ্পোনের লিংকে মহিলা চমৎকার লিখেছেন - পঠনং অর্ধং ভোজনং।
    বেগুন চোখা-র কথা বলেছে, আলুর চোখা বলে একটা জিনিস পশ্চিমবঙ্গেও পাওয়া যায়, প্রচন্ড ঝাল ভাজা মশলা মাখা আলু।
  • হাঁড়ি কড়াই | ০২ অক্টোবর ২০১৫ ১১:১২312349
  • ডিডিদার কি "মাটন চম্পারন স্টাইল" বলে কোন রেসিপি জানা আছে? আসলে এক জায়গায় ছবি দেখে হেব্বি লোভ হল, কিন্তু রেসিপি পাচ্ছি না।
  • b | ০২ অক্টোবর ২০১৫ ০৮:০৫312348
  • অল অফ দি এবভ।
  • সে | ০২ অক্টোবর ২০১৫ ০১:২৯312347
  • এই জিনিসটা বুঝি না। মৌনং সম্মতিলক্ষ্মনম্, নাকি লজ্জা লজ্জা ভাব, নাকি না? যাগ্গে।
  • সে | ০২ অক্টোবর ২০১৫ ০০:৩৬312346
  • আতজের বই আনন্দ ছেপেছে না?
  • Atoz | ০২ অক্টোবর ২০১৫ ০০:৩২312345
  • তাই নাকি? এরা খুব দাম করে? মহা ইয়ে তো!
    (সবই জেনে রাখা ভালো, কখন কী কাজে লেগে যায় বলা তো যায় না। ঃ-) )
  • গাংচিল / প্রতিভাস / আনন্দ | ০২ অক্টোবর ২০১৫ ০০:৩০312344
  • গাংচিল / প্রতিভাস / আনন্দ কে ফোন করতে বলো। বই ও ছাপাবে, আর দাম যা করবে তাতে কেউ আর হাত ছোঁয়াবে না। ফোন নং নেটেই পেয়ে যাবে।
  • santanu | ০২ অক্টোবর ২০১৫ ০০:১৫312343
  • এক আমেরিকান 'লাগে টাকা' খ্যাত গৌরিসেনের সখ হয়েছে ওনার লেখা লার্নিং ডিসর্ডার বই টি বাংলায় অনুবাদ করে ছাপানো হোক। যদি ও সে মাল কোনো কাজে লাগবে না। কোনো মা বাপ ওই বই পড়বে না। যার বাচ্চার সমস্যা আছে, সে নেট ঘেঁটে, ফান্ডা করে, আমার বউ জাতীয় কারুর কাছে গিয়ে অনেক গুলো টাকা দিয়ে নিজের নেট লভিত ফান্ডা কনফার্ম করবে, কিন্তু বাংলা বই, নো চান্স।

    সে যাক। লাগে ডলার ইত্যাদি। অনুবাদ হয়ে গেছে। এখন একটা মোটামুটি নামজাদা পাবলিশার চাই যাকে ফোন করে বলা যায়, 'এই সফট কপি পাঠালাম, এই টাকা ট্রান্সফার করলাম, ১০০০ বই ছাপিয়ে, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন'।

    কেউ এমন জানেন নাকি? যখন সাহায্য দরকার হয় Toi টা খুঁজে পেলাম না।
  • mumu | ০২ অক্টোবর ২০১৫ ০০:০৭312342
  • এবার কি কোনো পুজোর সুতো হবেনা?
  • সে | ০১ অক্টোবর ২০১৫ ২৩:৫৪312341
  • অ্যামেরিকার কলেজে আবার খুন খারাপি হচ্ছে। অরেগান। এ জিনিস প্রায়ই দেখি। ইনক্রেডিবল!
  • সে | ০১ অক্টোবর ২০১৫ ২২:৩৬312340
  • ইনিক্রেডিবল ইন্ডিয়া!
  • | ০১ অক্টোবর ২০১৫ ২১:৩৭312338
  • অন্ধ্রপ্রদেশে একটি ৫ বছরের বাচ্চা ছেলেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তুলে বাড়ী নিয়ে গিয়ে পুজো টুজো করে সেই পুজোয় বলি দিয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর উন্মত্ত জনতা লোকটিকে ধরে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে।
  • aranya | ০১ অক্টোবর ২০১৫ ২১:০১312337
  • এত অ্যাকসিডেন্ট হয় :-(
  • pi | ০১ অক্টোবর ২০১৫ ১৬:২৪312336
  • With an estimated workforce of 80,000, the auto industry in the Gurgaon-Manesar region near New Delhi is one of the largest automotive hubs in India. Of these, over 1,000 workers meet with serious industrial accidents every year – a rate of incidence that is testimony to the casualisation of labour, non-existent training, long working hours, poor pay and absence of basic safety in the automotive sector, and especially in ancillary units....Worse still, the report expresses the fear that there has been a gross under-reporting of accidents in the region and indeed across India..

    এখানে ২০ টা কেস স্টাডির রিপোর্ট আছে। এগুলো দেখার তো কোন দরকার নেই। শিল্প হলেই হল।
    http://thewire.in/2015/09/30/the-make-in-india-frontlines-are-producing-young-martyrs-too-12001/
  • b | ০১ অক্টোবর ২০১৫ ১৪:০০312335
  • তিনটে গান ঘুরিয়ে ফিরিয়েঃ (ক্যারাওকে-ওয়ালারা নন)

    ১। আমার সাধ না মিটিলো।
    ২। মায়ের পায়ে জবা হয়ে।
    ৩। হে ভগবান, যদি কিছু করো মোরে দান।
    ৪। চোখের আলোয় দেখেছিলেম ( এটা অন্ধরা বেশি গান)

    রবিবাবুর গান গাইলে বেশি দক্ষিণা জোটে, এটাও একটা ফ্যাক্ট।
  • ট্রেনে গান | ০১ অক্টোবর ২০১৫ ১৩:৩২312334
  • ট্রেনে এই কারাওকে নিয়ে গান গাওয়ার একটা ছোট গল্প ছিল মনে হয় সিকির কোনও একটা লেখায় - ব্যান্ডেল নিয়ে লেখা ছিল।
  • lcm | ০১ অক্টোবর ২০১৫ ১৩:০৬312333
  • আমি দেখেছিলাম, একটা ব্যাটারি মিউজিক বক্স নিয়ে কারাওকের সাথে গান গাইল, আর একদম মাপের গান, ঠিক সাড়ে তিন মিনিটের, পরের স্টেশনের আগে শেষ।
  • lcm | ০১ অক্টোবর ২০১৫ ১৩:০৫312332
  • হে হে। এটা শুনে হস্টেলে কিংশুকের কথা মনে হল, রবীন্দ্রসংগীত গাইবে বললেই লোকজনের আতংকিত হয়ে উঠত।
  • pi | ০১ অক্টোবর ২০১৫ ১৩:০৩312331
  • ট্রেনে অনেক ভালো ভালো গানও শুনেছি। বিদেশে প্ল্যাটফর্ম, রাস্তায়, পার্কে তো অসাধারণ কিছু বাজনা। তাঁদের মধ্যে অনেকের সিডিও ছিল দেখেছিলাম, কেউ সিডি বের করার টাকা যোগাড় করছেন, এমনও।
    এখন স্ট্রিট ফুড নিয়ে যেমন লেখালেখি, চ্যানেলে অনুষ্ঠান হয়, এঁদের নিয়েও একদিন হবে আশা করি। সারেগামাপা তে একদিন এঁদেরও স্লট দেখলে বেশ লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত